DPI Horizon Development Council-HDC

DPI Horizon Development Council-HDC

Share

‘’Green Campus, Clean Society, Sustainable Future’’
(সবুজ ক্যাম্পাস, পরিচ্ছন্ন সমাজ, টেকসই ভবিষ্যৎ)

25/03/2026

আজ মহান ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে DPI Holijhon Development Council-HDC -এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।

এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

আমিন। 🇧🇩

#1971

20/03/2026

“ভালোবাসা, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনে
উদযাপন হোক ঈদের আনন্দ"

DPI Horizon Development Council-HDC এর পক্ষ থেকে সবাইকে "ঈদ মোবারক"

17/03/2026

⚫ শোক সংবাদ ⚫

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (RAC) বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন (সেশন: ২০২৩–২০২৪) ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করার পর আজ আইসিইউতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

DPI Horizon development Council -এর পক্ষ থেকে আমরা তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। জীবনের এই স্বল্প সময়ে তিনি যে ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন, তা আমাদের সকলের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মহান আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করুন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

-DPI Horizon Development Council-HDC

Photos from DPI Horizon Development Council-HDC's post 08/03/2026

HDC এর-
আমাদের প্রথম উদ্যোগ অসহায় শিক্ষার্থীদের বিনা মূল্য বই বিতরন করা।
আমাদের বই সংগ্রহ কর্যক্রম এখনো চলামান।আপনার দিয়া বই গুলো করো জীবন বদলে দিবে। চলুন অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ায়।
যারা বই দিতে আগ্রহী কমেন্টে দিয়া ফরমটি পূরণ করুন।

02/03/2026

ঢাকা পলিটেকনিকে
এই সংঘর্ষ কখনোই কাম্য নয়।
এই সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

02/03/2026

DPI holijhon Development council (HDC) এর আহ্ববায়ক কমিটি প্রকাশ

02/03/2026

আসসালামু আলাইকুম।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে আমরা
DPI Horizon Development Council (HDC) নামে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছি।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:

ক্যাম্পাসের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা।

ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া এবং এর সৌন্দর্য বৃদ্ধিতে সচেষ্ট হওয়া।

সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ইনশাআল্লাহ।

আমাদের প্রথম উদ্যোগ: "পুরানো বই, নতুন স্বপ্ন" 📚

আমাদের প্রথম কাজ হিসেবে আমরা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পুরাতন বই সংগ্রহের কাজ শুরু করেছি। আপনার অব্যবহৃত পুরাতন বইগুলো হতে পারে অন্য কোনো শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র সম্বল।

✅ আপনি যেভাবে সাহায্য করতে পারেন:

আপনার কাছে থাকা পুরাতন বইগুলো আমাদের দান করতে পারেন।

আমাদের পেজে যুক্ত হয়ে এই মহৎ উদ্দেশ্যটি সবার কাছে পৌঁছে দিতে পারেন।

বই দিতে আগ্রহীরা সরাসরি পেজে ইনবক্স করুন অথবা নিচের দেওয়া লিঙ্কে আমাদের পেজে যোগাযোগ করুন।

🔗 পেজ লিঙ্ক: https://www.facebook.com/dpihdc?mibextid=wwXIfr&rdid=qyDsyEcb53xktXy5&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2F1L2kfxnEJF%2F%3Fmibextid%3DwwXIfr

আসুন, সুন্দর ও বৈষম্যহীন একটি ক্যাম্পাস গড়তে আমরা সবাই এক হই। সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

DPI Horizon Development Council-HDC ‘’Green Campus, Clean Society, Sustainable Future’’
(সবুজ ক্যাম্পাস, পরিচ্ছন্ন সমাজ, টেকসই ভবিষ্যৎ)

02/03/2026

অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, Dpi Holijhon development Council (HDC)এর সাংগঠনিক কাজ পরিচালনার জন্য নিম্নোক্ত আহ্ববায়ক কমিটির গঠন করা হলো।

সামাজিক ও পরিবেশ উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে আজ থেকে আমাদের কাউন্সিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। "Green campus, clean society, sustainable future"এটাই আমাদের মূল লক্ষ্য।

আমরা বিশ্বাস করি—
একসাথে কাজ করলে পরিবর্তন সম্ভব।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য 🤝

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka Polytechnic Institute
Dhaka
1208