13/06/2026
IELTS Listening এর Summary Completion এর কিছু কৌশল :
১. Prepaparation time এর উপর দক্ষতা আনুন-
★ Context(প্রসঙ্গ/যে বিষয় নিয়ে আলোচনা) বুঝুন: অডিও শুরু হওয়ার আগে summary এর মূল কথা বুঝুন।
★Answer predict(আগেই অনুমান) করুন: Summary এর gaps মনোযোগ দিয়ে দেখুন। কোন parts of speech(noun, verb, adjective or number)এই gaps এ বসতে পারে সেটি অনুমান করুন।
★Keywords & synonyms চিহ্নিত করুন: Gaps এর সরাসরি দুইপাশের nouns, verbs, dates & names হাইলাইট করুন বা মনে মনে নোট নিন। মনে রাখবেন, অডিও তে summary এর মত একই রকম শব্দ থাকেনা কিন্তু paraphrase থাকে।
২.Word count মেনে চলুন-
★ NO MORE THAN THREE WORDS AND/OR A NUMBER
/NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER
NO MORE THAN ONE WORD AND/OR A NUMBER এরকম হলে বুঝে answer দিন। যদি instruction এ এক word লিখতে বলে আর আপনি দুই words দেন তবে ভুল গণ্য হবে, যদিও information correct হয়।
৩. Common Traps থেকে বাঁচুন -
★Spelling Mistakes: একটা মাত্র letter(বর্ণ) ও যদি ভুল করেন answer ভুল গণ্য হবে। তাই সতর্কতার সাথে টাইপ করুন।
★IELTS পরীক্ষকরা ভালোভাবেই জানেন যে plural words এর শেষে প্রায়ই পরীক্ষার্থীরা s লিখতে ভুল করে। তাই শব্দগুলো singular নাকি plural বুঝে deal করবেন।
★★ দুর্দান্ত টেকনিক: যদি কোন answer miss করেন, সেটি skip করুন ও পরবর্তী answers গুলোকে তাল মিলিয়ে answer দিন।