Notre Dame Dreamers

Notre Dame Dreamers নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতির দেশ সেরা কোচিং। পরিচালনায়: এক্স-নটরডেমিয়ানরা। ভর্তির জন্যে: 01704405613

শুভেচছা ও অভিনন্দন সবাইকে। অনেক দিনের পরিশ্রম এর ফলাফল পেয়েছে সবাই... ❤️
14/08/2025

শুভেচছা ও অভিনন্দন সবাইকে। অনেক দিনের পরিশ্রম এর ফলাফল পেয়েছে সবাই... ❤️

শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।
14/08/2025

শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে...
11/08/2025

ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে...

প্রকাশিত হয়েছে নটর ডেম কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি...
26/07/2025

প্রকাশিত হয়েছে নটর ডেম কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি...

নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো। ড্রয়ারে থ...
21/07/2025

নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো। ড্রয়ারে থাকতো ৩০/৩৫ বিভিন্ন ধরনের কলম। বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল। কলেজ লেভেলের সবগুলা বই সুন্দর করে বাধাই করে নতুন মলাট করা। প্যাকেট ভর্তি দামী ইরেজার।
এই মানুষটা পড়ত আর লিখতো। লিখতো আর পড়তো। বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসতো। এভাবে চলতো সারা রাত। খালি কলমগুলো পড়ে থাকতো টেবিলের পাশে। দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমতো।

এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত কারনে সে বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি থেকে শুরু করে কোথাও চান্স পায় নি। আমি আজও হিসাব মেলাতে পারি না কেন সে চান্স পায় নি। কি এমন বাকি ছিল যা সে করে নি? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো? এখন সে কি করে জানেন?

সে কোন পড়াশুনাই করে না। একটা বেসরকারী ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোন রকমে আছে। আগের সেই তেজ নাই। নটরডেমিয়ান বলে আলাদা কোন ভাবও নাই।

আরেকটা ছেলে।

SSC তে এভারেজ রেজাল্ট।

ইন্টারে এ মাইনাস।

কোন রকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে।

এরপরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট।

অনার্সে ফাস্ট। মাস্টার্সে ফাস্ট। বাইরের কোন নামী দামী ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোন ইস্যু না। চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ভাই ছিল। কোন রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে এসে এপ্লাইডে ভর্তি হয়েছে। বাকিটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেজাল্ট 3.89 !!!

(নামটা ভুলে গেছি। কেউ চিনলে আমাকে বলে দিয়েন) আবার এরকমও আছে।

ক্যাম্পাসে সুপার রেজাল্ট। চাকুরীর পরীক্ষায় কোন সফলতা নাই। তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক? দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। অথচ মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে না। অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে। এক চান্সেই MBBS পাশ করে ফেলেছে।

এর নাম জীবন।

একবার গ্রাফটা থাকে উপরে। আবার কখনো থাকে তলানীতে। একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব কম মানুষই। কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা ডায়মন্ড। একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন।

ধৈর্য রাখুন।

এইযে আজকে এতগুলো প্রাণ চলে গেলো। কত অনিশ্চিত জীবন। আল্লাহ সহায় হোক সকল পরিবারের প্রতি।

নটর ডেম এমন একটি প্রতিষ্ঠান যেখানে ব্লাকবোর্ড জীবন্ত হয়ে উঠে👌👌© NDC Version
17/07/2025

নটর ডেম এমন একটি প্রতিষ্ঠান যেখানে ব্লাকবোর্ড জীবন্ত হয়ে উঠে👌👌

© NDC Version

নটর ডেম কলেজ এর প্র‍্যাকটিকাল কেমন হয় তা নিচের ১ম ছবি থেকেই ক্লিয়ার ধারণা পাবে সবাই।📌সেই শিক্ষার্থীর ভাষায়-নটরডেমে আমার ...
17/07/2025

নটর ডেম কলেজ এর প্র‍্যাকটিকাল কেমন হয় তা নিচের ১ম ছবি থেকেই ক্লিয়ার ধারণা পাবে সবাই।
📌সেই শিক্ষার্থীর ভাষায়-
নটরডেমে আমার সময় কেটেছে মাত্র দেড় বছর। কিন্তু এই দেড় বছরই আমার জীবনের এক সোনালী অধ্যায়। লিখতে গেলেই চোখের সামনে ভেসে ওঠে অজস্র দৃশ্য। রেজা স্যারের নান্দনিক ক্যালকুলাস ক্লাস, বাশার স্যারের বায়োলজি পড়ানোর স্পিরিট, সোলাইমান স্যারের জটিল অথচ মুগ্ধ করা ফিজিক্স ক্লাস... সব যেন এখনো কানে বাজে। শুধুই কি ক্লাস? ফিজিক্স ল্যাবে ফলাফল না মেলায় ব্যাক ক্যালকুলেশন, ক্যামিস্ট্রি ল্যাবে টুডু স্যার আর এক্কা স্যারের লেকচার, আর বায়োলজি ল্যাবে মাকসুদ স্যারের সেই খোশমেজাজি শেখানো—সবই মনের গভীরে গেঁথে আছে।
আর ৩৩১ নম্বর রুম? শেষ বেঞ্চে আমি আর রুহুল আমিন বসে থাকতাম রাজ্যের সব বিষয় নিয়ে আড্ডা দিতে। কখনো হতাশ মুখে ফিজিক্স-ম্যাথ কুইজে বিধ্বস্ত হয়ে বসে থাকা, কখনো কল্পনার জগতে হারিয়ে যাওয়া, সবই আজ স্মৃতি।
একবার হাফিজ বলেছিলো, “কুইজের খাতা রেখে দে, ভবিষ্যতে নিজের ছেলেমেয়েদের দেখাতে পারবি।” মনে হয়, সে একদম ঠিক বলেছিল। আজও আমি আমার সব কুইজ খাতা, ল্যাব রিপোর্ট, আর লেকচার নোট বুকশেলফের এক কোণে যত্ন করে রেখে দিয়েছি।
হয়তো একদিন বহু বছর পর সেই পুরোনো খাতা খুলে আবার দেখবো... আর মনে মনে বলবো, “আহা! যদি আবার ফিরে যেতে পারতাম নটরডেমের সেই দেড় বছরের সোনালী দিনগুলোতে।”

Address

Farmgate
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Notre Dame Dreamers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share