04/11/2025
ক্যাডেট কলেজে ভর্তি হতে চাইলে
মো . আশিকুর রহমান
বাংলাদেশের ১২ টি ক্যাডেট কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে । আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৫ সকাল ৮ টা থেকে , চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত । লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর ২০২৫ , শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান । এখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা , নেতৃত্ব , ক্রীড়া ও নৈতিকতা চর্চার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে । বর্তমানে দেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে । ছেলেদের জন্য ৯ টি : ফৌজদারহাট ( চট্টগ্রাম ) , ঝিনাইদহ , মির্জাপুর ( টাঙ্গাইল ) , রাজশাহী , সিলেট , রংপুর , বরিশাল , পাবনা ও কুমিল্লা ক্যাডেট কলেজ । মেয়েদের জন্য ৩ টি : ময়মনসিংহ , ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ।
অনলাইনে আবেদন যেভাবে অনলাইনে আবেদন করতে হবে নিচের যেকোনো ওয়েবসাইট থেকে : cadetcollege.army.mil.bd cadetcollege admission.army.mil.bd
ছবি : ময়মনসিংহ ক্যাডেট কলেজের ওয়েবসাইট থেকে সংগৃহীত প্রয়োজনীয় কাগজপত্র ১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ ( ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয় ) । ২. জন্মসনদের সত্যায়িত ফটোকপি । ৩. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সনদ ( ষষ্ঠ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ) । ৪. মা - বাবা বা অভিভাবকের মাসিক আয়ের প্রত্যয়নপত্ৰ ৷ ৫. মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ।
গুরুত্বপূর্ণ সময়সূচি ধাপ আবেদন শুরু
তারিখ ও সময় ১ নভেম্বর ২০২৫ , সকাল ৮ টা
আবেদন শেষ ১০ ডিসেম্বর ২০২৫ , বিকেল ৫ টা প্রবেশপত্র সংগ্রহ ১১ ডিসেম্বর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত
লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর ২০২৫ , সকাল ১০ টা – বেলা ১ টা
ভর্তি পরীক্ষা হবে যেমন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে , মোট ৩০০ নম্বরের রচনামূলক পদ্ধতিতে । বিষয় নম্বর ইংরেজি ১০০
গণিত
১০০
বাংলা
৬০
সাধারণ জ্ঞান 80
পরীক্ষার বিষয়বস্তু সংক্ষেপে >> ইংরেজি : Grammar , Tense , Sentence Transformation , Right Form of Verbs , Punctuation , Idioms , Rearrangement ইত্যাদি । >> গণিত : সংখ্যা ও ভগ্নাংশ , অনুপাত ও শতকরা , পূর্ণসংখ্যা , বীজগণিতীয় রাশি , সরল সমীকরণ , জ্যামিতি , উপাত্ত ।
» বাংলা : ধ্বনি ও বর্ণ , পদ , লিঙ্গ , কারক , বাগধারা , বিরামচিহ্ন , অনুচ্ছেদ , ভাবসম্প্রসারণ , অনুধাবন । >> সাধারণ জ্ঞান : বিজ্ঞান , ইতিহাস , সামাজিক বিজ্ঞান , ডিজিটাল প্রযুক্তি , মুক্তিযুদ্ধ , ভৌগোলিক ও সাম্প্রতিক বিষয়াবলি , খেলাধুলা ও বুদ্ধিমত্তা ।
আবেদনকারীর যোগ্যতা » জাতীয়তা : বাংলাদেশি নাগরিক » » শিক্ষাগত যোগ্যতা : ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ » বয়স : ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস » উচ্চতা : ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি ( ছেলে - মেয়ে উভয়ের জন্য ) » স্বাস্থ্য : শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে » দৃষ্টিশক্তি : চশমাবিহীন এক চোখে ৬/১২ ও অন্য চোখে ৬/১৮ ; চশমাসহ দুই চোখে ৬/৬
যারা আবেদন করতে পারবে না । যেসব প্রার্থী আগে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় লিখিত , মৌখিক বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছে , তারা পুনরায় আবেদন করতে পারবে না । এ ছাড়া নিম্নোক্ত অবস্থায় আবেদন অগ্রহণযোগ্য হবে — গ্রস নকনী , ফ্ল্যাট ফুট , কালার ব্লাইন্ড , অতিরিক্ত ওজন , অ্যাজমা , মৃগী , হৃদরোগ , বাত , যক্ষ্মা , হেপাটাইটিস , রাতকানা , ডায়াবেটিস , হেমোফিলিয়া , কিংবা বিছানায় প্রস্রাবের অভ্যাস থাকলে । তথ্যসূত্র : ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
সোর্স আজকের পত্রিকা