The School of Sanskrit Studies

The School of Sanskrit Studies

Share

This page is based on Sanskrit Language and Literature. "Fly to the Universe for proper knowledge."

24/12/2025

সংস্কৃত ভাষার উৎপত্তি
-------------------------------------------------
সংস্কৃত ভাষা উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম প্রাচীন ও ভিত্তিমূল ভাষা। ধর্ম, দর্শন, সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে এই ভাষার ভূমিকা অনস্বীকার্য। সংস্কৃত ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক ও দার্শনিক—এই তিনটি দৃষ্টিভঙ্গি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই তিনটির উপর ভিত্তি করেই সংস্কৃত ভাষার উৎপত্তি বিন্যস্ত হয়েছে। এই ক্রমপঞ্জি আধুনিক যুগেও বিভিন্ন তথ্য-উপাত্তের উপর দাঁড়িয়ে আছে।

ভাষাতাত্ত্বিক দৃষ্টিতে সংস্কৃত ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এই ভাষাগোষ্ঠীর বিস্তৃতি ইউরোপ থেকে শুরু করে ইরান ও ভারতীয় উপমহাদেশ পর্যন্ত। সংস্কৃত ইন্দো-ইরানীয় শাখার ইন্দো-আর্য উপশাখার একটি প্রাচীন ভাষা। গ্রিক, লাতিন, আবেস্তান ও প্রাচীন পারসিক ভাষার সঙ্গে সংস্কৃতের বহু শব্দ, ধ্বনি ও ব্যাকরণিক গঠনের মিল রয়েছে। উনিশ শতকে তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক স্যার উইলিয়াম জোন্স প্রথম এই সাদৃশ্যের ভিত্তিতে সংস্কৃতের বৈশ্বিক ভাষাতাত্ত্বিক অবস্থান নির্ণয় করেন।

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃত ভাষার উৎপত্তি আর্যদের আগমন ও বৈদিক সভ্যতার বিকাশের সঙ্গে যুক্ত। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে আর্য জনগোষ্ঠী উত্তর-পশ্চিম ভারতীয় অঞ্চলে প্রবেশ করে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তাঁদের মুখের ভাষাই ক্রমে বৈদিক সংস্কৃতের রূপ লাভ করে। ঋগ্বেদে ব্যবহৃত ভাষা সংস্কৃতের প্রাচীনতম রূপ, যা মূলত মৌখিক পরম্পরায় সংরক্ষিত ছিল।

দার্শনিক ও ঐতিহ্যগত ভারতীয় দৃষ্টিভঙ্গিতে সংস্কৃত ভাষাকে ‘দৈব ভাষা’ বা ‘দেবভাষা’ বলা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার মুখ থেকে এই ভাষার উৎপত্তি এবং দেবতারা এই ভাষায় কথোপকথন করেন—এমন বিশ্বাস প্রচলিত। পতঞ্জলি ও ভর্তৃহরি প্রমুখ ব্যাকরণবিদ ভাষাকে নিত্য ও শাশ্বত রূপে কল্পনা করেছেন। এই ধারণা ভাষার অলৌকিক ও আধ্যাত্মিক গুরুত্ব নির্দেশ করে, যদিও আধুনিক ভাষাবিজ্ঞান একে প্রতীকী ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে।

সংস্কৃত শব্দটির উৎপত্তিও ভাষাটির স্বরূপ নির্দেশ করে। ‘সংস্কৃত’ শব্দটি এসেছে সম্-কৃ+ক্ত থেকে; যার অর্থ—পরিশুদ্ধ, সংযত বা পরিমার্জিত। অর্থাৎ সংস্কৃত হলো পরিশীলিত ও নিয়মবদ্ধ ভাষা। পাণিনির ব্যাকরণ প্রণয়নের মাধ্যমে সংস্কৃত ভাষা একটি সুসংহত ও মান্য রূপ লাভ করে, যা তাকে অন্যান্য প্রাকৃত ভাষা থেকে পৃথক করেছে।
উল্লেখযোগ্য যে, সংস্কৃত কখনোই সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জন্ম নেয়নি। এটি বিভিন্ন কথ্য আর্য উপভাষার পরিশীলিত রূপ হিসেবেই বিকশিত হয়েছে। সাধারণ মানুষের মুখের ভাষা থেকে আলাদা হয়ে এটি মূলত যজ্ঞ, ধর্মীয় আচার, রাজদরবার ও বিদ্বৎসমাজের ভাষায় পরিণত হয়।

অতএব সংস্কৃত ভাষার উৎপত্তি একটি দীর্ঘ ও জটিল ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। ভাষাতাত্ত্বিক বিবর্তন, সামাজিক প্রয়োজন ও ধর্মীয় বিশ্বাস—এই তিনের সম্মিলনে সংস্কৃত ভাষা গড়ে উঠেছে। এই ভাষা শুধু অতীতের উত্তরাধিকার নয়; বরং ভারতীয় চিন্তা ও জ্ঞানচর্চার এক মৌলিক ভিত্তি।

10/11/2025

Sanskrit: The Mother of All Indian Languages

Sanskrit, often referred to as the “mother of all Indian languages”, holds a unique place in the linguistic and cultural heritage of India. It is one of the most ancient and systematic languages of the world, forming the foundation of most Indian linguistic traditions. The earliest form of Sanskrit, known as Vedic Sanskrit, appears in the Rigveda, which dates back to around 1500–1200 BCE (Macdonell 3). Later, Classical Sanskrit, standardized by the grammarian Pāṇini in his work Aṣṭādhyāyī, became the model of linguistic precision and grammatical perfection (Sharma 42).

Linguistic Classification

Sanskrit belongs to the Indo-European language family, one of the most widespread linguistic families encompassing most languages of Europe and parts of Asia. Within this family, Sanskrit is categorized under the Indo-Iranian branch, specifically the Indo-Aryan group (Burrow 15). It represents the Old Indo-Aryan stage, preceding Middle Indo-Aryan (Prakrits) and Modern Indo-Aryan languages like Hindi, Bengali, and Marathi (Chatterji 28).

The evolutionary lineage can be traced as:
Sanskrit → Prakrit → Apabhraṁśa → Modern Indo-Aryan Languages.
For example, the Sanskrit word mātṛ evolved into mātā in Prakrit, māi in Apabhraṁśa, and finally mā in modern Hindi (Masica 76). This progression shows how Sanskrit influenced phonetics, grammar, and semantics across centuries of linguistic evolution.

Cultural and Linguistic Influence

Though the Dravidian languages—Tamil, Telugu, Kannada, and Malayalam—belong to a separate linguistic family, they absorbed a significant portion of Sanskrit vocabulary, especially in religious and philosophical contexts (Krishnamurti 91). Words like dharma, karma, and guru are common examples of Sanskrit loanwords used across southern Indian languages. Similarly, Sanskrit has influenced the Tibeto-Burman and Austroasiatic languages through cultural contact, religious texts, and educational institutions.

Sanskrit’s influence extends beyond India; it has contributed to the vocabulary of several Southeast Asian languages through Hindu and Buddhist expansion. Temples and inscriptions in Cambodia, Thailand, and Indonesia contain Sanskrit verses, showing its role as a pan-Asian scholarly and liturgical language (Po***ck 112).

Philosophical and Scientific Importance

Sanskrit is not merely a language of communication; it is a language of thought and philosophy. It preserves the core of Indian religious and intellectual traditions, such as the Vedas, Upanishads, Mahabharata, Ramayana, and Puranas. Moreover, Sanskrit was the medium for early Indian sciences—Ayurveda, astronomy, mathematics, and linguistics (Deshpande 64). Pāṇini’s grammatical system in Aṣṭādhyāyī is considered the earliest known scientific grammar in human history (Sharma 45).

European linguists like Sir William Jones and Franz Bopp later recognized Sanskrit as a key to understanding the structure and ancestry of Indo-European languages. Jones famously remarked in 1786 that Sanskrit bore a “strong affinity” to Greek and Latin, suggesting a common origin (Jones 8). Thus, Sanskrit played a central role in the development of comparative linguistics.

Modern Status

Today, Sanskrit is one of the 22 officially recognized languages of India, listed in the Eighth Schedule of the Indian Constitution. Though not widely spoken, it continues to be taught in schools, colleges, and universities across India and abroad. Villages like Mattur in Karnataka and Jhiri in Madhya Pradesh still use Sanskrit as a spoken language in daily communication (Ramesh 21). Religious rituals, hymns, and ceremonies throughout India continue to be performed in Sanskrit, keeping the language alive in spiritual and cultural life.

Conclusion

Sanskrit remains the linguistic mother of most Indian languages and the intellectual mother of Indian civilization. Its systematic grammar, vast vocabulary, and profound literature have shaped not only Indian linguistic traditions but also global linguistic studies. The influence of Sanskrit continues to be seen in the speech, thought, and identity of modern India, confirming its rightful title as the “Mother of all Indian languages.”

Works Cited (MLA Style)

Burrow, T. The Sanskrit Language. Faber and Faber, 1955.

Chatterji, Suniti Kumar. The Origin and Development of the Bengali Language. Calcutta University Press, 1926.

Deshpande, Madhav. Sanskrit and Prakrit: Sociolinguistic Issues. Motilal Banarsidass, 1993.

Jones, William. “On the Hindus.” Asiatic Researches, vol. 1, 1786, pp. 415–431.

Krishnamurti, Bhadriraju. The Dravidian Languages. Cambridge University Press, 2003.

Macdonell, Arthur A. A Vedic Grammar for Students. Oxford University Press, 1916.

Masica, Colin P. The Indo-Aryan Languages. Cambridge University Press, 1991.

Po***ck, Sheldon. The Language of the Gods in the World of Men: Sanskrit, Culture, and Power in Premodern India. University of California Press, 2006.

Ramesh, K.V. Sanskrit in Modern India: Status and Function. Delhi: Indian Council for Cultural Relations, 2012.

Sharma, R. N. The Aṣṭādhyāyī of Pāṇini: Language, Interpretation, and Tradition. Delhi: DK Printworld, 1990.

22/04/2025

সংস্কৃত ভাষায় স্বর
====================================

সংস্কৃত 'স্বর' শব্দটি √স্বর্-ধাতু থেকে ব্যুৎপন্ন হয়েছে। 'স্বর' অর্থ 'শব্দ করা' বা 'ধ্বনি উৎপন্ন করা'। সাধারণত 'স্বর' শব্দটি শব্দ, সুর, উচ্চারণ, ধ্বনি, কণ্ঠস্বর বা স্বরধ্বনি বোঝাতে ব্যবহৃত হয়। তবে প্রসঙ্গ অনুযায়ী স্বর শব্দটির অর্থ পরিবর্তিত হতে পারে। সমগ্র পৃথিবীতে 'স্বর' শব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এই স্বরের মাধ্যমেই বিভিন্নভাবে তাদের নিত্যদিনের কাজকর্মে সহযোগিতা নিয়ে থাকে। 'স্বর' ব্যবহার করে কেউ গান করে, কেউবা ব্যকরণ শিক্ষা গ্রহণ করে, কেউবা শব্দ বিজ্ঞানের পাঠ শেখে, কেউবা মন্ত্রজপ করে, কেউবা আধ্যাত্মিক স্তুতি রচনা করে আবার কেউবা শ্রদ্ধাভাজন গুরুজন, দেব-দেবতা ও স্রষ্টার নামে স্তব-স্তুতি করে। নিম্নে স্বরের ভিন্নার্থ এবং ব্যবহারের রীতিনীতি উপর ভিত্তি করে স্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১. সংস্কৃত ও বাংলা ভাষাসহ পৃথিবীর অধিকাংশ ভাষায় 'স্বর' শব্দের আদি ধারণা ধ্বনি বা শব্দ (Sound/Voice) রূপেই স্বীকৃত। মানুষ বাকযন্ত্র ব্যবহার করে যে সকল ধ্বনি বা স্বর উৎপাদন করে তাই সাধারণ স্বর। যেমন:
বাংলা: তার স্বর খুব মধুর।
সংস্কৃত: तस्य स्वरः अति मधुरः अस्ति।
(Tasya swaraḥ ati madhuraḥ asti.)
এই উদাহরণ দুটিতে 'স্বর' শব্দ দ্বারা 'কণ্ঠস্বর'-কে বোঝানো হয়েছে।

২. স্বর শব্দের আরেকটি অন্তর্নিহিত ধারণা বা অর্থ মানব চিত্তবৃত্তিতে প্রকটিত হতে দেখা যায়। যা মানুষের আত্মা বা অন্তরের প্রকাশ (Metaphorical Meaning - Inner Voice) মাধ্যমে। মানুষ তার সহজাত প্রবৃত্তিগুলোর মাধ্যমে পরস্পরের সাথে ভাবের আদান-প্রদান করে থাকে। এই ভাবের আদান-প্রদানের সময় তারা যেমন কণ্ঠস্বর ব্যবহৃত করে, তেমনি তারা হৃদয়ের একটি সংযোগ স্থাপনের জন্য সেতুবন্ধন রূপে কাজ করে, তখন তাও স্বরে পরিণত হয়। এই স্বর হলো মানুষের আত্মা বা অন্তরের টান।
যেমন: বাংলা: তার হৃদয়ের স্বর শুনতে পেলাম।
সংস্কৃত: তস্য हृदयस्य स्वरं श्रुतवान्/श्रुतवती अस्मि।

৩. স্বর-কে আমরা অক্ষরের উচ্চারণভিত্তিক প্রকৃতি (Vowel in Linguistics) হিসেবে ব্যবহার করি। পৃথিবীজুড়ে ভাষার যে লেখ্যরূপ রয়েছে, সেই লেখরূপের আদি নিদর্শন হলো বর্ণ (Letter)। এই বর্ণসমূহকে যখন বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারণ বা শব্দে পরিণত করা হয় তখন তাকে ধ্বনি বলা হয়। আবার এই ধ্বনিসমূহ থেকে শব্দের উৎপত্তি। তাহলে আমরা ভাষার লেক্ষ্যরূপে যে বর্ণ বা ধ্বনি ব্যবহার করছি, সেই বর্ণ বা ধ্বনি দুটি ধারায় বিন্যস্ত। একটি হলো স্বরবর্ণ বা স্বরধ্বনি আর অপটি হলো ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনধ্বনি। এই স্বরবর্ণ বা ধ্বনি সমূহই হলো "স্বর"। শিবসূত্র বা মহেশ্বর সূত্র অনুযায়ী সমগ্র স্বরগুলোকে "অচ্" বলা হয়। এটি একটি প্রত্যাহার। এই প্রত্যাহারটির অক্ষরগুলোকে পর্যায়ক্রমে সাজালে আমরা স্বরসমূহের যে রূপ পেয়ে থাকি , তাই বাংলা অথবা সংস্কৃত ভাষায় ব্যবহৃত স্বরসমূহ। যেমন:
বাংলা ভাষায় ব্যবহৃত স্বর: বাংলা ভাষায় ব্যবহৃত স্বর ১১টি। যথা- অ, আ, ই, ঈ, উ, এ, ঋ, এ, ঐ, ও, ঔ।
সংস্কৃত ভাষায় ব্যবহৃত স্বর: সংস্কৃত ভাষায় ব্যবহৃত স্বর মোট ১৪টি। যথা- अ (a), आ (ā), इ (i), ई (ī), उ (u), ऊ (ū), ऋ (ṛ), ॠ (ṝ), ऌ (ḷ) ॡ (ḹ), ए (e), ऐ (ai), ओ (o), औ (au)।

সংস্কৃত ভাষায় ব্যবহৃত স্বরধ্বনিসমূহকে সাধারণত হ্রস্ব (short), দীর্ঘ (long) এবং দ্ব্যক্ষরী (diphthong)—এই তিন ভাগে ভাগ করা হয়। যথা-
ক. হ্রস্ব স্বর (Short Vowels): সংস্কৃত ভাষায় মোট পাঁচটি হ্রস্ব স্বর রয়েছে। যেমন: अ (a), इ (i), उ (u), ऋ (ṛ), ऌ (ḷ)

খ. দীর্ঘ স্বর (Long Vowels): হ্রস্ব স্বরের দীর্ঘ রূপ হলো দীর্ঘ স্বর। এগুলো পাঁচটি: आ (ā), ई (ī), ऊ (ū), ॠ (ṝ), ॡ (ḹ) এবং

গ. দ্ব্যক্ষরী স্বর (Diphthongs): দুইটি স্বরধ্বনির সংমিশ্রণে গঠিত স্বরকে সংযুক্ত স্বর (Diphthong) বলা হয়। যেমন:
ए (e) = अ + इ; ऐ (ai) = अ + ई; ओ (o) = अ + उ; औ (au) = अ + ऊ।

তবে বৈদিক ও লৌকিক সংস্কৃতে স্বরধ্বনিগুলোর উচ্চারণে কিছুটা পার্থক্য রয়েছে।

৪. সঙ্গীত পৃথিবীর কলাবিদ্যাসমূহের অন্যতম। এই সঙ্গীতে সুর বা নোট হিসেবে যে সকল সার্গামগুলো ব্যবহার করা হয়, তাকেও স্বর বলা হয়। সংগীতের জন্য উপযুক্ত স্বরগুলো কেবলমাত্র সংগীতের স্বর হিসেবে ব্যবহৃত হয়। সঙ্গীতে সাতটি স্বর আছে। সেগুলো হলো- সা, রে, গা, মা, পা, ধা, নি। এই সাতটি স্বর কন্ঠে যোজনা করে জগতের এক অদ্ভুত ও অপূর্ব বিদ্যার সৃষ্টি। বিশেষত ভারতীয় উচ্চাঙ্গসংগীতে স্বরের ব্যবহার একটি অতি উচ্চমানের গুণগত প্রকাশ।

৫. সুপ্রাচীনকাল হতে বৈদিক ঋক্ বা মন্ত্রসমূহ শ্রুতির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী পরম্পরায় প্রকাশিত ও প্রবাহিত হয়ে আসছে। এই মন্ত্রসমূহের উচ্চারণের প্রকৃতি বা টোন অনুযায়ী সংস্কৃত মন্ত্রপাঠ করার রীতি প্রচলিত। তাও স্বর। এই স্বর তিনটি। যথা- উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। এই তিন প্রকার স্বরই সংস্কৃত স্তব-স্তুতিতে আজও ব্যবহৃত হয়। সংস্কৃত মন্ত্রপাঠের স্বর ব্যবহার পদ্ধতি বৈদিক সংস্কৃতির অংশ, যা প্রাচীন মুনি-ষ বা ঋষিদের দ্বারা প্রণীত এবং সংরক্ষিত হয়েছে। এই স্বরগুলো স্বরধ্বনির বিশেষ ব্যঞ্জনার মাধ্যমে সৃষ্টি করা হতো। বৈদিক মন্ত্রগুলোর শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বর পরিবর্তন হলে অর্থও পরিবর্তিত হতে পারে (পাণিনি, অষ্টাধ্যায়ী, ১.২.৩২)। তাই বৈদিক ও সংস্কৃত মন্ত্রপাঠের সময় পাঠকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। নিম্নে মন্ত্রপাঠের প্রধান স্বরত্রয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।

ক. উদাত্ত (उदात्त): উদাত্ত উঁচু স্তরের স্বর। বৈদিক ও সংস্কৃত মন্ত্রপাঠের ক্ষেত্রে যে স্বরগুলো উঁচু বা উচ্চ স্তরে উচ্চারিত হয়, তাদের উদাত্ত স্বর বলে। এটি সাধারণত মন্ত্রের প্রধান স্বর এবং বাক্যের মূল ধ্বনি হয়ে থাকে। বৈদিক মন্ত্রসমূহের উদাত্ত স্বর চিহ্নিতকরণে কোনো নির্দিষ্ট চিহ্নের ব্যবহার করা হয় না। তবে পাণিনি ও ঋগ্বেদের প্রতিশাখ্য গ্রন্থগুলোতে উদাত্ত স্বরকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। যেমন: ঋগ্বেদ সংহিতার ১.১.১ নম্বর ঋকের প্রথম শব্দ "अग्नि"-তে "नि" অংশটি উদাত্ত স্বরে উচ্চারিত হয় (ঋগ্বেদ প্রতিশাখ্য-১.৫)।

খ. অনুদাত্ত (अनुदात्त): অনুদাত্ত নিচু বা নিম্ন স্বর। বৈদিক ও সংস্কৃত মন্ত্রপাঠের ক্ষেত্রে যে স্বরগুলো নিচু বা নিম্ন স্তরে উচ্চারিত হয়, তাদের অনুদাত্ত স্বর বলে। সাধারণত উদাত্ত স্বরের আগে বা পরে অনুদাত্ত স্বরের প্রয়োগ করতে হয়। বৈদিক মন্ত্রগুলোতে অনুদাত্ত স্বর বোঝানোর জন্য মাত্রার নিচ একটি রেখাচিহ্ন (_) দ্বারা চিহ্নিত করা হয়। যেমন: ঋগ্বেদের অগ্নিসূক্তের মন্ত্র "अग्निमीळे पुरोहितं" এ "मी" অনুদাত্ত স্বরের সাহায্যে উচ্চারিত হয় (ঋগ্বেদ প্রতিশাখ্য-১.৬)।

গ. স্বরিত (स्वरित): উদাত্ত ও অনুদাত্ত স্বর দুটির সংমিশ্রণে স্বরিত স্বরটি গঠিত হয়। এটি মধ্যম স্তরের স্বর। অর্থাৎ বৈদিক ও লৌকিক সংস্কৃত মন্ত্রপাঠ করার সময় মন্ত্রসমূহের উচ্চারণে স্বরের মাত্রার স্তর মধ্যস্থলে রাখা হয়, তাকে স্বরচিত স্বর বলে। সাধারণত এটি একটি উর্ধ্ববিন্দু (ˊ) বা বিশেষ চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়। যেমন: ঋগ্বেদ ১.১.১-এর "यज्ञस्य" শব্দের "य" অংশটি স্বরিত স্বরে উচ্চারিত হয় (ঋগ্বেদ প্রতিশাখ্য- ১.৭)।সঙ্গীতেও এই স্বরিত স্বরের ব্যবহার পরিলক্ষিত হয়।

উপরে আলোচ্য স্বরত্রয় বৈদিক মন্ত্র পাঠে যে ভাবে প্রয়োগ করা হয় তার দৃষ্টান্ত নিম্নরূপ--
১. যজ্ঞানুষ্ঠানে মন্ত্র পাঠ: প্রাচীনকাল থেকেই সোমযজ্ঞ ও অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠানে যজুর্বেদীয় মন্ত্র উচ্চারণ করার রীতি প্রচলিত। এই মন্ত্রসমূহে উদাত্ত ও অনুদাত্ত স্বরের ব্যবহার পরিলক্ষিত হয়। যেমন: "ॐ स्वाहा" মন্ত্রটিতে উদাত্ত ও অনুদাত্ত স্বরের নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত করে উচ্চারিত হয় (তৈত্তীরিয় ২.১.১)।
২. সামগানের মন্ত্র-গীতি: সামবেদ সংহিতা ভাগ গানের সংকল। প্রাচীন যুগ‌ হতে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে সামবেদের মন্ত্রগুলো গীতিরূপে উচ্চারিত হত। এই গানগুলো ছিল ছন্দোবদ্ধ এবং সুরসংগত। স্বরিত স্বরের মাধ্যমে এই গানগুলো পরিবেশিত হতো। "आग्ने नय सुपथा राये" মন্ত্রটি বিশেষ সুর সংযুক্ত স্বরিত গাওয়া হয় (সামবেদ- ১.১)।

৩. গুরুমুখী শিক্ষা এবং স্মৃতিপরম্পরা: বৈদিক যুগে শিক্ষার্থীরা গুরুর নিকট থেকে মৌখিক পদ্ধতিতে (Oral Tradition) শুদ্ধ উচ্চারণ শিখত। এই উচ্চারণের সময় শিক্ষার্থীগণ বিভিন্ন পাঠের মাধ্যমে স্বরসমূহকে গুরুত্ব দিয়ে মন্ত্রভাগ আয়ত্ত করতে। দক্ষিণ ভারতে কিঞ্চি মঠ ও শ্রিঙ্গেরি মঠে বৈদিক মন্ত্র পাঠের জন্য নির্দিষ্ট বিধি অনুসরণ করা হয়।

পরিশেষে বলা যায়, সংস্কৃত মন্ত্রপাঠের স্বরব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং শাস্ত্রসম্মত। উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত—এই তিনটি স্বরের সঠিক প্রয়োগ মন্ত্রপাঠের শুদ্ধতা নিশ্চিত করে। বৈদিক শিক্ষার ধারায় এই স্বরসমূহ মুখস্থ করে সংরক্ষিত করা হয়েছে। এখনো গুরু-শিষ্য পরম্পরায় স্বরের প্রচলন রয়েছে। এ কারণে বৈদিক মন্ত্রপাঠে শুদ্ধ স্বরসমূহের প্রয়োগ অতীব গুরুত্বপূর্ণ।

সহায়কগ্রন্থপুঞ্জি:

১. Rigveda Pratishakhya – বৈদিক স্বরের বিশদ ব্যাখ্যা।
২. Taittiriya Samhita – যজুর্বেদীয় মন্ত্র ও স্বরের বিস্তারিত ব্যাখ্যা।
3. Panini’s Ashtadhyayi (1.2.32) – স্বর পরিবর্তনের ব্যাকরণিক নিয়ম।
৪. Samaveda Samhita – সংগীতধর্মী মন্ত্র পাঠের নিয়মাবলী।
৫. Taittiriya Pratishakhya – মন্ত্র উচ্চারণের নিখুঁত নিয়মাবলী।
=======================================
পবিত্র কুমার হীরা।

08/02/2025

সংস্কৃত 'শ্লোক' শব্দের বুৎপত্তি
==================================

'শ্লোক' ["श्लोक" (śloka)] একটি সংস্কৃত শব্দ। এ শব্দের দ্বারা সাধারণত কবিতা বা ছন্দোবদ্ধ পদ্যের একটি বিশেষ রূপকে নির্দেশ করে। প্রাচীনকালে সংস্কৃত সাহিত্যের পদ্যকাব্য গুলো শ্লোকাকারে লেখা হত। এমনকি ভারতীয় উপমহাদেশের আধুনিক ভাষাসমূহের আদি রূপও পদ্যাকারে লেখা। যেমন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের বৌদ্ধসহজিয়াগুলো কবিতা বা পদ্যে লেখা। যার অধিকাংশই ছন্দোবদ্ধ ও শ্লোকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

'শ্লোক' শব্দটির ব্যুৎপত্তি নিম্নরূপ:
সংস্কৃত 'শ্লোক' শব্দের ধাতু-সম্বন্ধীয় ধারণাকে বিশ্লেষণ করলে দেখা যায় ✔শ্লু ["श्लु" (ślu)] ধাতুর সাথে অচ্ ["अच्" (ac)] প্রত্যয় যুক্ত করে "শ্লোক" শব্দটি ব্যুৎপন্ন হয়েছে। ✔শ্লু + অচ্=শ্লোক। ✔শ্লু ধাতুর অর্থ যা বলা বা প্রকাশ করা হয়েছে। এভাবে "শ্লোক" শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় যা বলা বা যা উচ্চারিত হয়েছে।

শব্দের উৎপত্তিগত গুরুত্ব:
রামায়ণের আদিকাণ্ডে মহর্ষি বাল্মীকি যখন "মৈথুনরত ক্রৌঞ্চ-যুগল"-এর একটি ক্রৌঞ্চকে হত্যা করতে দেখলেন, তখন তিনি করুণাবশত মনের অজান্তেই যে শোক বাক্য উচ্চারণ করেছিলেন সেটিই ছিল সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। ধারণা করা হয় এই শোক থেকেই শ্লোক শব্দের সৃষ্টি। প্রয়োজনীয়তার স্বার্থে রামায়ণের সেই লোকটি তুলে ধরা হল:
"मा निषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः।
यत्क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम्॥" রামায়ণ -১/১

পরবর্তীতে এই শোকাবহ বাক্যটি ছন্দোবদ্ধপদ হয়ে শ্লোক রূপে গৃহীত হয়, যা রামায়ণ রচনার ভিত্তি হয়ে উঠেছিল।

শ্লোকের বৈশিষ্ট্য:
সাধারণত এটি অর্ধসম ও সমমাত্রিক বিশিষ্ট 'অনুষ্টুপ্' ছন্দে রচিত। রামায়ণ এবং মহাভারতের অধিকাংশ শ্লোক অনুষ্টুপ্ ছন্দে রচিত। এ ছন্দে ৩২ (৪×৮) মাত্রা বিন্যাসে লেখা হয়। প্রতিটি শ্লোকে সাধারণত ১৬ বা ৩২ মাত্রার বিভাজন দেখা যায়। সংস্কৃত সাহিত্যে এটি মহাকাব্য, পুরাণ ও ধর্মগ্রন্থের মৌলিক রচনাশৈলী।

শ্লোক শব্দের মূল অর্থ "যা বলা বা গাওয়া বা স্তুত হয়"। এটি সংস্কৃত সাহিত্যে কবিতা ও মহাকাব্যের মূল কাঠামো গঠনে ব্যবহৃত একটি ছন্দোবদ্ধ রূপ।

# পবিত্র কুমার হীরা।

15/01/2025

গায়ত্রী মন্ত্র ও মন্ত্রের উপকারিতা
=====================================
গায়ত্রী মন্ত্র হল বৈদিক সাহিত্যের একটি প্রাচীন মন্ত্র। এ মন্ত্রটি ঋগ্বেদের তৃতীয় মন্ডলে স্থান পেয়েছে। গায়ত্রী মন্ত্রের পাঠ বা শ্রবণে মানসিক শান্তি ও স্থিতি, বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, শারীরিক উপকারিতা, পাপ মুক্তি ও জীবনের শুদ্ধতা, পজিটিভ এনার্জি বৃদ্ধি, অহং ও রাগ নিয়ন্ত্রণ প্রভৃতি উপকার হয়ে থাকে। সুপ্রাচীনকাল হতে মুনি-ঋষিসহ বিশ্বের মানবসমাজ এ মন্ত্রের মঙ্গলসূচক উপকার পেয়ে আসছে। এটি অত্যন্ত পবিত্র। সত্য জ্ঞান ও আলো প্রদানের জন্য এটি আবৃত্তি করা হয়। গায়ত্রী মন্ত্র প্রার্থনা, আধ্যাত্মিক সাধনা এবং ধ্যানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জপ করা শুভ। মানব জীবনের জন্য মঙ্গলসূচক গায়ত্রী মন্ত্রটি নিম্নরূপ:
ॐ भूर् भुवः स्वः।
तत्सवितुर्वरेण्यं।
भर्गो देवस्य धीमहि।
धियो यो नः प्रचोदयात्॥

বাংলা উচ্চারণ:
ওঁ ভূর্ভুবঃ স্বঃ।
তৎ সবিতুর্ বরেণ্যম্।
ভর্গো দেবস্য ধীমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ।[ঋগ্বেদ- ৩.৬২.১০]

বাংলার্থ:
আমরা সেই মহান দেবতাকে আরাধনা করি, যিনি জ্ঞান ও আলো প্রদান করেন, পাপ দূর করেন এবং সত্য পথ দেখান। তাঁর চেতনা আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করুক।

গায়ত্রী মন্ত্রের উপকারিতা:
গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। এটি শুধু একটি প্রার্থনা নয়, বরং মানসিক প্রশান্তি ও জীবনের দিকনির্দেশনা দেয়। গায়ত্রী মন্ত্রের উপকারগুলো নিম্নে আলোচনা করা হলো:

১. আধ্যাত্মিক উন্নতি:
এটি মানুষের আত্মার উন্নতিতে সহায়তা করে। ঈশ্বরের সঙ্গে জীবাত্মার সংযোগ স্থাপনে সেতুবন্ধনের ন্যায় কাজ করে। আধ্যাত্মিক জ্ঞান ও শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

২. মানসিক শান্তি ও স্থিতি আনয়ন:
গায়ত্রী মন্ত্র জপ করার সময় মানুষের মনোযোগ কেন্দ্রীভূত করতে হয়। তখন কেন্দ্রীভূত মনের মানসিক উদ্বেগ দূর হয়ে চাপ মুক্ত থাকে। এই মন্ত্র আবৃত্তি করলে শিশুদের মনোযোগ বৃদ্ধি পায় এবং বাগযন্ত্রের জড়তা দূর হয়। এটি ধ্যানের ন্যায় কাজ করে মনকে শান্ত ও স্থির রাখে এবং চিত্তের শুদ্ধিতা আনে।

৩. শারীরিক উপকারিতা:
গায়ত্রী মন্ত্র পাঠে শারীরিক উপকারিতাও পাওয়া যায়। মন্ত্র উচ্চারণ বা পাঠের সময় যে শব্দতরঙ্গজালের সৃষ্টি হয়, তা মানবদেহের ইন্দ্রীয়সমূহে ইতিবাচক শক্তির প্রবাল্য তৈরি করে। সঠিকভাবে জপে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রিত হয়। ফলে শরীর সতেজ থাকে।

৪. বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি:
গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আলোর উৎস ও জগতের প্রসবকারিনী "সাবিত্রী দেবী" বা "সূর্যদেবতা"র প্রার্থনা করা হয়েছে। তাঁর আগমনে যেমন পৃথিবী প্রকাশিত হয়, তেমন তাঁর উপাসনায় বুদ্ধি ও জ্ঞান আলোকিত হয়। নিয়মিত ত্রিসন্ধ্যা জপ করলে মানুষের স্মরণশক্তি এবং মনঃসংযোগ বাড়ে।

৫. পাপ থেকে মুক্তি ও জীবনের শুদ্ধতা:
গায়ত্রী মন্ত্র জপ বা পাঠে মানুষের মন পবিত্র হয়। চিত্তে শুদ্ধিতা আসে। তাদের মনে ভুল বা পাপের স্থান হয় না। অর্থাৎ মানুষ পাপ কাজ থেকে বিরত থাকে। জীবনকে সঠিকভাবে সত্য ও সুন্দরের পথে পরিচালনার প্রেরণা পায়।

৬. ইতিবাচক শক্তির বৃদ্ধি:
এ মন্ত্রের শক্তিশালী শব্দতরঙ্গ মানুষের অন্তর্জগতে ও বহির্জগতে ইতিবাচক শক্তি সৃষ্টিতে সহায়তা করে। যা মানুষের নেগেটিভ এনার্জিকে দূর করে পজেটিভ মনোবল বৃদ্ধি করে। প্রাণপ্রাচুর্যের উদয় ঘটে।

৭. চিত্তবৃত্তির নিয়ন্ত্রণ:
গায়ত্রী মন্ত্রের নিয়মিত জপে মানুষের চিত্তবৃত্তির অহংকার, রাগ, দ্বেষ, হিংসা, ঈর্ষা প্রভৃতির মতো নেতিবাচক অনুভূতিগুলো কমতে থাকে।

৮. শুভফল প্রাপ্তি:
এ মন্ত্রটি জপের ফল হলো শুভপ্রাপ্তি। গায়ত্রী মন্ত্র পাঠ বা জপরূপ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে জীবনে শুভশক্তির আবির্ভাব ঘটে এবং সকল বাধাবিঘ্ন কমে আসে।

সাধারণত গায়ত্রী মন্ত্র জপ বা পাঠ করার জন্য ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা উপযুক্ত সময়। শুদ্ধ দেহে শুদ্ধ মনে নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ বা পাঠ করলে এর ফল অনুভূত হয়ে থাকে।
=====================================
# পবিত্র কুমার হীরা

31/12/2024

HAPPY NEW YEAR-2025.
May the light of the NEW YEAR illuminate every being-may good relationships be established among people.

15/09/2023

বাঙালির পদবী
লিখেছেন-
অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস
সংস্কৃত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
"""""""'""""""""""""""""""""""""""""""""""""""'"'''""""""""'''''"""""""""'''''''''''''"""
বর্তমানে বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রভৃতি সমাজে পদবীর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু কিছু পদবী সমাজে আভিজাত্য ও কৌলিন্যের পরিচায়ক। আবার কিছু কিছু পদবী নীচুতা ও অকৌলিন্যের পরিচায়ক। হিন্দুসমাজে পদবীর গুরুত্ব আরও বেশি। কারণ এর দ্বারা অধিকাংশ ক্ষেত্রে জাতবর্ণের বিচার করা হয়ে থাকে। কিন্তু যে সব পদবী নিয়ে আমাদের গৌরব ও অহংকার তা কিন্তু প্রাচীন কালে ছিল না। বৈদিক যুগ থেকে সংস্কৃত সাহিত্যের যুগ পর্যন্ত কোনো মুনি ঋষি, পৌরাণিক চরিত্র এবং কবিসাহিত্যিকের নামের সাথে কোন পদবী নেই। পরবর্তীকালে পদবীর সৃষ্টি হয়েছে মূলত ব্যক্তির অন্ত্যনাম, গ্রামনাম, পেশা, শাস্ত্রীয় বা রাস্ট্রীয় উপাধি থেকে। অনেক পদবী আবার এসেছে পশুপাখি ও জীবজন্তুর নাম থেকে।
বৈদিক ঋষিদের নামের সাথে কোন পদবী নেই। এ সম্পর্কে মৎপ্রণীত হিন্দুদের সম্প্রদায়গত অভিধা ও পদবী পরিচয় গ্রন্থে (যন্ত্রস্থ) প্রাচীনকালের মুনি, ঋষি, কবি-সাহিত্যিক এবং পৌরাণিক চরিত্রের নাম সংযোজন করেছি। সেখানে দেখা যাবে কারুর নামের সাথে কোনো পদবী নেই। তারপরেও এখানে কয়েকটি নাম তুলে ধরা হল। যেমন, বিশ্বামিত্র, মধুচ্ছন্দা, মেধাতিথি, নোধা, কাশ্যপ, পরাশর, গৌতম, অগস্ত্য, বামদেব ইত্যাদি।
পৌরাণিক চরিত্রঃ যেমন, অংশুমান, দশরথ, অজ, অঙ্গদ, আসুরি, অন্ধক, উদ্দালক, গর্গ্য, কুরু, জনক, জনা, কালিদাস, ভবভূতি, দুষ্যন্ত, বশিষ্ঠ ইত্যাদি।
ব্যক্তির অন্ত্যনাম থেকে যে সব পদবী সৃষ্টি তা হলঃ গুপ্ত (বুধগুপ্ত, চন্দ্রগুপ্ত, পুরুগুপ্ত, শ্রীগুপ্ত ইত্যাদি)।
সেন (নয়সেন, বীরসেন, শূরসেন, উগ্রসেন ইত্যাদি)।
পাল (গোপাল, ধর্মপাল, কুমারপাল, রামপাল ইত্যাদি)। এরূপ দত্ত, মিত্র, ভদ্র, নন্দী, চন্দ প্রভৃতি পদবী সৃষ্টি হয়েছে ব্যক্তির অন্ত্যনাম থেকে।
কিছু পদবী সৃষ্টি হয়েছে গ্রাম বা গাঞি নাম থেকে। যেমন, বড়াল, কুশারি, কুসুমকলি, চম্পটি ইত্যাদি।
স্থান বা গ্রাম-নামের সাথে পেশা যুক্ত হয়ে অনেক পদবী সৃষ্টি হয়েছে। যেমন, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, ভট্টাচার্য। বন্দ্য নামক স্থানে যিনি উপাধ্যায়গিরি করতেন তাঁর পদবী হল বন্দ্যোপাধ্যায়। সেরূপ ভট্ট নামক স্থানে যিনি আচার্যগিরি করতেন তাঁর পদবী হল ভট্টাচার্য।
তবে অধিকাংশ পদবী সৃষ্টি হয়েছে পেশার ভিত্তিতে। যেমন, মালাকার, কর্মকার, পোদ্দার, মজুমদার, সরকার, মিস্ত্রি, ঘরামি, বালা, চৌকিদার, দফাদার, মোদক, পাটোয়ারী, জমাদার প্রভৃতি।
সরকারি এবং শাস্ত্রীয় খেতাব থেকেও কিছু পদবী সৃষ্টি হয়েছে। রায় বাহাদুর, খান মজলিস, ত্রিবেদী, চতুর্বেদী, শাস্ত্রী, পণ্ডিত ইত্যাদি।
পশু-পাখির নাম থেকেও কিছু পদবী এসেছে। যেমন, সিংহ, নাগ, ঘুঘু প্রভৃতি।
যে সব কারণে বা যে পেশা অবলম্বন করে যিনি যে পদবী লাভ করেছিলেন তার উত্তরপুরুষেরা সেই পদবী গ্রহণ করছেন। এখন বন্দ্য নামক স্থানে বাস না করে এবং উপাধ্যায়গিরি না করেও তিনি বন্দ্যোপাধ্যায়। আবার চৌকিদারি না করেও কেউ কেউ চৌকিদার। তবে অধিকাংশ মানুষ এখন নিম্ন ধরনের পদবী পরিত্যাগ করছেন। কিন্তু আভিজাত্যপূর্ণ পদবী কেউ ত্যাগ করছেন না। রায় পদবীটি এসেছে রাজা শব্দ থেকে। রাজা >প্রাকৃতে রাঅ। তারপর রায়। কিন্তু এখন যারা রায় পদবীধারী তারা কি রাজার বংশধর? পদবী পরিবর্তনযোগ্য। কারুর পদবী অতি নিকৃষ্টমানের হলে তা তিনি নিশ্চয়ই পরিবর্তন করতে পারেন। কারণ কারুর পৈতৃক পদবী দফাদার বা চৌকিদার অথবা মিস্ত্রী হলে তিনি যদি উচ্চতর পেশাদার হন তাহলেও কি তিনি ঐ পদবী ব্যবহার করবেন? আচার্য, উপাধ্যায়, রাজা না হয়েও আমরা সমানে ওসব পদবী ব্যবহার করে চলেছি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Gopalganj
Dhaka
8100