aiQuest Intelligence

aiQuest Intelligence

Share

#Analytics #AI #MachineLearning #GenAI #BigData #SDE #DataScience | aiquest.org | youtube.com/StudyMart Become a Python Developer - Price: 6000 taka.
2.

aiQuest Intelligence একটি বাংলাদেশ ভিত্তিক ই-লার্নিং প্লাটফর্ম। যেখানে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শিখার বিষয়ে কনসালটেন্সি দেয়া হয়। আমরাই প্রথম ই-লার্নিং প্লাটফর্ম যারা শুধুমাত্র ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি। হাজারো শিক্ষার্থীরা আমারদের কোর্স থেকে ডেটা সায়েন্স এর বিভিন্ন কোর্স করে উপকৃত হচ্ছেন। ডেটা সায়েন্স এর বিভিন্ন বিষয় এর ওপরে আমাদের ৫টি কোর্স চালু রয়েছে।

1. Data Science & Machi

31/05/2026

আজকে কথা বলবো Python in Data Engineering নিয়ে।

অনেকেই Python শেখার সময় শুধু Data Analysis, AI বা Web Development-এর কথা চিন্তা করেন। কিন্তু বাস্তব ইন্ডাস্ট্রিতে Python-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর একটি হলো Data Engineering। কারণ কোনো কোম্পানির Data Science, AI, Dashboard বা Business Intelligence সিস্টেম ঠিকভাবে কাজ করতে হলে প্রথমেই দরকার সঠিক ডাটা, সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছানো। আর এই কাজটাই করেন একজন Data Engineer।

Data Engineering-এ Python ব্যবহার করা হয় বিভিন্ন সোর্স থেকে ডাটা সংগ্রহ করা, ডাটা পরিষ্কার করা, প্রসেস করা, অটোমেটেড Pipeline তৈরি করা এবং সেই ডাটা Database, Data Warehouse বা Cloud Platform-এ পাঠানোর জন্য। ধরুন, কোনো কোম্পানির sales data API থেকে আসছে, customer data database-এ আছে, আবার কিছু report Excel বা CSV ফাইলে আছে। Python দিয়ে এই সব সোর্স থেকে ডাটা এনে clean, transform এবং combine করে final reporting বা machine learning-এর জন্য ready করা যায়।

Python দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় ETL Pipeline-এ। ETL মানে Extract, Transform, Load। অর্থাৎ প্রথমে ডাটা collect করা, তারপর সেটাকে clean ও transform করা, এরপর database বা warehouse-এ load করা। উদাহরণ হিসেবে, Python দিয়ে API থেকে order data আনা হলো, Pandas দিয়ে missing value remove করা হলো, date format ঠিক করা হলো, duplicate data clean করা হলো, তারপর সেই processed data PostgreSQL, MySQL, BigQuery বা Snowflake-এ পাঠানো হলো। এটাই Data Engineering-এর একটি বাস্তব workflow।

শুধু ছোট ডাটা না, বড় ডাটার ক্ষেত্রেও Python অনেক গুরুত্বপূর্ণ। যখন ডাটা লাখ লাখ বা কোটি কোটি row হয়, তখন PySpark ব্যবহার করে বড় ডাটা process করা হয়। Apache Spark এবং Python একসাথে ব্যবহার করে distributed system-এ দ্রুত ডাটা প্রসেস করা যায়। এজন্য Data Engineering শিখতে চাইলে Python-এর সাথে SQL, Database, PySpark, Airflow, Docker এবং Cloud সম্পর্কে ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ।

আজকের দিনে Data Engineer শুধু ডাটা move করেন না, বরং তারা পুরো data system-এর backbone তৈরি করেন। Python দিয়ে automated pipeline, data validation, API integration, log processing, file automation, reporting data preparation — সবকিছু করা যায়। তাই যারা ভবিষ্যতে Data Engineering, Big Data, Cloud Data Platform বা AI/ML Pipeline নিয়ে কাজ করতে চান, তাদের জন্য Python একটি must-have skill।

সহজভাবে বললে Data Analyst ডাটা থেকে insight বের করেন, Data Scientist model তৈরি করে আর Engineer নিশ্চিত করেন যে সেই insight বা model-এর জন্য clean এবং reliable data পাওয়া যাচ্ছে। আর এই পুরো journey-তে Python হলো একজন Data Engineer-এর অন্যতম প্রধান tool।

31/05/2026

পাইথনে ২ লাইন কোড লিখতে পারি না, কিন্তু AI তো আছে, তাহলে বেসিক শেখার দরকার কী?

এই চিন্তাটাই ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। AI কোড লিখে দিতে পারে, কিন্তু আপনার হয়ে সিস্টেম বুঝে দিতে পারে না। কোন কোড কোথায় বসবে, কেন বসবে, কোন পরিবর্তনে কোন ফিচার ভেঙে যেতে পারে, এগুলো বোঝার জন্য নিজের কোর নলেজ লাগবেই।

ভাইব কোডিং করে ছোট ডেমো বানানো যায়, কিন্তু প্রোডাকশন লেভেলের সফটওয়্যার বানাতে হলে বেসিক শক্ত হতে হয়। ভ্যারিয়েবল, লুপ, কন্ডিশন, ফাংশন, লিস্ট, ডিকশনারি, OOP, এরর হ্যান্ডলিং, ফাইল হ্যান্ডলিং, ডিবাগিং—এসব না বুঝলে FastAPI, Django, Automation, Data Engineering, AI কিংবা Web Scraping কোনো জায়গাতেই আত্মবিশ্বাস আসবে না।

AI সবচেয়ে বেশি সাহায্য করে তাদের, যারা জানে তারা কী করতে চায়। স্কিলড ডেভেলপার AI দিয়ে কোড রিভিউ করায়, বাগ খুঁজে, অপটিমাইজ করে। আর বেসিক দুর্বল হলে AI দিয়ে প্রজেক্ট বানিয়ে নিলেও নিজেই বুঝতে পারে না কোন অংশ কী করছে।

তাই AI আসছে বলে বেসিক শেখা বাদ দেওয়ার সুযোগ নেই। বরং AI এর যুগে কোর নলেজ আরও বেশি দরকার। কারণ AI এর দেওয়া কোড সঠিক কিনা, সিকিউর কিনা, স্কেলেবল কিনা, প্রজেক্টের জন্য উপযুক্ত কিনা—এটা বিচার করার দায়িত্ব আপনার।

বেসিক দুর্বল রেখে এডভান্সড শেখা মানে দুর্বল ফাউন্ডেশনের উপর বড় বিল্ডিং বানানোর মতো। বাইরে থেকে ভালো লাগতে পারে, কিন্তু চাপ আসলেই ভেঙে পড়বে। তাই ভয় না পেয়ে, যা শিখছেন মন দিয়ে ভালো করে শিখতে থাকেন। AI কে রিপ্লেসমেন্ট না বানিয়ে নিজের স্কিলের উপর দাঁড় করান।

30/05/2026

Python আজকে শুধু একটি programming language না, বরং অনেকগুলো ডোমেইনের জন্য একটি powerful problem-solving tool। আপনি কোন সেক্টরে যেতে চান তার ওপর ভিত্তি করে Python বিভিন্নভাবে ব্যবহার করা যায়। Data Science-এ Python ব্যবহার হয় data cleaning, analysis, visualization এবং insight বের করার জন্য; এখানে Pandas, NumPy, Matplotlib, Seaborn, Plotly এর মতো লাইব্রেরি ব্যবহার করা হয়। Machine Learning ও AI-তে Python ব্যবহার হয় model training, prediction, deep learning, NLP, computer vision ইত্যাদির জন্য; এখানে Scikit-learn, TensorFlow, PyTorch, Keras, OpenCV, Hugging Face এর মতো টুল খুব জনপ্রিয়।

Web Development-এ Python দিয়ে backend system, REST API, dashboard, admin panel, authentication system তৈরি করা যায়। Django, Flask এবং FastAPI এই ডোমেইনের গুরুত্বপূর্ণ framework। বিশেষ করে FastAPI এখন modern API development-এর জন্য অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, কারণ এটি fast, clean এবং production-ready API বানাতে সাহায্য করে।

Automation-এর ক্ষেত্রে Python খুবই শক্তিশালী। ফাইল rename করা, Excel report তৈরি করা, email পাঠানো, PDF process করা, web থেকে data collect করা, repetitive office task automate করা—এসব কাজ Python দিয়ে সহজে করা যায়। এর সাথে n8n যুক্ত হলে workflow automation আরও powerful হয়ে যায়। তখন Python script, Google Sheets, Email, Webhook, API—সবকিছু একসাথে connect করে visual automation flow তৈরি করা যায়।

Cyber Security ও Ethical Hacking-এ Python ব্যবহার হয় network scanning, log analysis, automation script, vulnerability testing, packet analysis ইত্যাদিতে। Scapy, Requests, Socket, Paramiko এর মতো library এই কাজগুলোতে সাহায্য করে। Web Scraping-এ Python ব্যবহার হয় website থেকে data collect করার জন্য; BeautifulSoup, Selenium, Scrapy দিয়ে job portal, ecommerce price tracker, news scraper, research data collector—এ ধরনের project বানানো যায়।

Software Development ও DevOps-এও Python অনেক কাজে লাগে। Testing, scripting, deployment automation, CI/CD workflow, Docker-based deployment, cloud automation—এসব জায়গায় Python ব্যবহার করা হয়। GitHub Actions, Docker, Linux scripting এবং Python একসাথে জানলে একজন developer আরও বেশি industry-ready হয়ে ওঠে।

সহজভাবে বললে আপনি Data Analyst, AI Engineer, Backend Developer, Automation Engineer, Cyber Security Analyst, Web Scraping Specialist বা DevOps-focused Developer—যে দিকেই যেতে চান, Python আপনাকে strong foundation দেয়। তাই Python শেখা মানে শুধু syntax শেখা না; বরং এমন একটি skill শেখা, যেটা অনেকগুলো career path-এর দরজা খুলে দেয়।

27/05/2026

আমাদের সকল লার্নারদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার মহিমায় সবার জীবন ভরে উঠুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দে। আপনাদের সবার ঈদ কাটুক পরিবার-পরিজনের সঙ্গে সুন্দর ও নিরাপদভাবে।

ঈদ মোবারক!

17/05/2026

বর্তমানে যেকোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে — ডেটা। কিন্তু ডেটা আসলে একা কিছুই না, যদি সেটাকে এনালাইসিস করে সিদ্ধান্তে রূপ দিতে না পারেন।

এ কারণেই এখন প্রতিটি সফল কোম্পানিতে ডেটা এনালাইসিস স্কিল থাকা ব্যক্তিদের চাহিদা আকাশছোঁয়া।

১। মার্কেটিং কেমন চলছে?
২। কোন পণ্যের সেল ড্রপ করছে?
৩। কাস্টমার কোন রিজিওনে বেশি?
৩। ROI কেমন? এবং কিভাবে আরও বাড়ানো যায়?

এসব প্রশ্নের উত্তর দিতে পারে একজন Data Analyst বা BI Analyst। এই স্কিল গড়ে তুলতে, আমাদের Data Analysis Specialization কোর্সে আপনি শিখবেন:
✅ Advanced Excel
✅ SQL (Basic to Advanced)
✅ Power BI + Tableau
✅ Python দিয়ে EDA
✅ Statistics for Decision Making
✅ ৬টি প্রজেক্ট, Certificate

পরিসংখ্যান এর প্রয়োজনীয় টপিকগুলো ফোকাস করেই আমরা মডিউলটি ডিজাইন করেছি, সেইসাথে টুলস। আগামী 19 May, 2026 এ নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি কথা বলতে পারেন Sohan Khan। ধন্যবাদ।

16/05/2026

বাংলাদেশে Data Analysis জব কেন তুলনামূলকভাবে কম? এই প্রশ্নটা অনেকেই আমাদের বিভিন্ন গ্রুপে প্রশ্ন করে, আর উত্তরটা আসলে বেশ real। আমার ধারণা যা সেটা একটু শেয়ার করি। এখনো দেশের বড় একটা অংশের প্রতিষ্ঠান পুরোপুরি data-driven culture এ যায়নি। অনেক জায়গায় ডাটা মানে এখনো Excel শিট, মাস শেষে রিপোর্ট, আর intuition ভিত্তিক decision। Proper data infrastructure, automated pipeline, cloud warehouse এই জিনিসগুলো এখনো সব জায়গায় standard হয়নি। ফলে pure Data Analyst টাইটেলের জব সংখ্যাও স্বাভাবিকভাবেই এখনও তুলনামূলক কম।

কিন্তু এর মানে এই না যে বাংলাদেশে ডাটা ফিল্ডে ভবিষ্যৎ নেই। বরং কিছু নির্দিষ্ট সেক্টরে ডাটার গুরুত্ব খুব দ্রুত বাড়তেছে বলে মনে হচ্ছে। বিশেষ করে fintech, e-commerce, telecom, ride-sharing, logistics এই জায়গাগুলোতে ডাটা ছাড়া business চালানোই সম্ভব না। Fintech সেক্টরে যেমন bKash, Nagad, Upay, Dmoney এখানে প্রতিদিন লক্ষ লক্ষ transaction হচ্ছে। এই transaction data দিয়ে fraud detection, risk analysis, user behavior বোঝা, operational monitoring এসব কাজের জন্য এখন analyst ও analytics-related role তৈরি হচ্ছে।

Ride-sharing আর on-demand সেক্টরেও একই চিত্র। Pathao, Shohoz, Uber, Foodpanda এই কোম্পানিগুলোতে trip data, pricing, demand-supply imbalance, user retention, campaign performance সবকিছুই ডাটার ওপর নির্ভরশীল। এখানে Excel দিয়ে কাজ করার জায়গা নেই বললেই চলে, তাই নিয়মিত Data Analyst বা BI-type জব আসে।

E-commerce আর logistics সেক্টরেও demand বাড়ছে। Daraz, Chaldal, ShopUp, Paperfly এখানে sales analytics, inventory forecasting, delivery performance, return analysis এই কাজগুলো এখন business-critical। এমনকি গার্মেন্টস আর ছোট ম্যানুফ্যাকচারিং বিজনেসেও production efficiency, wastage, supply chain optimize করার জন্য ধীরে ধীরে data-based reporting শুরু হচ্ছে।

এই বাস্তবতায় একটা জিনিস খুব পরিষ্কার আমার মনে হয় যে বাংলাদেশে শুধু Data Analyst হিসেবে নিজেকে প্রস্তুত করলে একটা সময় গিয়ে ceiling চলে আসে। তাই এখানে সবচেয়ে practical strategy হলো নিজেকে more than a Data Analyst হিসেবে তৈরি করা। তাহলে অপরচুনিটি বেশি থাকবে। যেমন অনেক পজিশন আছে যেখানে ডাটা এনালাইসিস এর পাশাপাশি ক্লাউড, মেশিন লার্নিং, ডাটাবেইজ সবই লাগে।

এক্ষেত্রে এর শুরুটা হওয়া উচিত Python/SQL দিয়ে। কিন্তু শুধু basic Python না। ডাটার জন্য Python। Pandas দিয়ে cleaning, transformation, aggregation; NumPy দিয়ে calculation; visualization দিয়ে insight বের করা। এরপর Python দিয়ে ছোট automation, data extraction, report generation এই অভ্যাসগুলো তৈরি করলে আপনি শুধু রিপোর্ট বানানো মানুষ থাকবেন না, process improve করার মানুষ হয়ে উঠবেন।

এর সাথে parallel ভাবে SQL খুব শক্ত হতে হবে। Join, aggregation, date logic, window function এগুলো জানলে আপনি Excel-নির্ভর কাজ থেকে অনেক এগিয়ে থাকবেন। বাস্তবে বাংলাদেশে অনেক কোম্পানি বড় data warehouse ব্যবহার না করলেও database তো আছেই, আর SQL দিয়েই সেই ডাটার আসল শক্তি বের হয়।

এরপর যে জায়গাটা আপনাকে আলাদা করবে সেটা হলো cloud ও modern data stack। সব কোম্পানি আজই cloud-এ যাবে না, কিন্তু যারা যাবে তারাই future-ready। BigQuery, Snowflake, AWS বা Azure-এর basic ধারণা থাকলে আপনি নিজেকে শুধু local analyst না, বরং next-level analyst হিসেবে দাঁড় করাতে পারবেন।

সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয় যখন আপনি analysis + software integration বুঝতে শুরু করেন। Python দিয়ে API থেকে ডাটা আনা, automated pipeline বানানো, internal dashboard বা lightweight tool তৈরি করা এই স্কিলগুলো থাকলে আপনি শুধু insight দেন না, business-এ সরাসরি impact ফেলেন।

সোজা কথায়, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে smart roadmap হলো (আমার ধারণা এরকম হলে ভালো হয়) —
১। Statistics
২। Data Analysis foundation, Excel & PowerBI
২। Strong Python + SQL
৩। Cloud-aware mindset
৪। Automation ও software integration skill

বাংলাদেশ এখনো পুরোপুরি data-driven economy না, কিন্তু যেসব সেক্টর data-driven হচ্ছে, সেখানে সুযোগ খুব দ্রুত বাড়ছে। যারা এখন থেকেই নিজেকে more than a Data Analyst হিসেবে তৈরি করবে, তারাই এই growing সুযোগগুলো সবচেয়ে ভালোভাবে ধরতে পারবে। আমি প্রথম কমেন্টে কিছু রিসোর্স দিয়ে দিব। আশা করি উপকার হবে।

========================
আমাদের ডাটা এনালাইসিস কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন:- Sohan Khan

14/05/2026

Basic থেকে একজন দক্ষ Data Analyst অথবা BI Analyst হবার জন্য যে সকল স্কিল থাকা আবশ্যক, সবকিছু মিলেই আমাদের এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। আপনার যদি টার্গেট হয় ডেটা সায়েন্টিস্ট তবুও এই কোর্সটি আপনার জন্যই। তবে এটি Data Analyst বা BI Analyst হবার কমপ্লিট প্যাকেজ! যা Jr. Data Scientist হতেও অনেকটা এগিয়ে রাখবে। Data Analytics/Business Intelligence ডোমেইনে কাজ করার জন্য বেসিক টু এডভান্সড Statistics এর ভালো নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সে আমরা সেটাই ফোকাস করি।

এই কোর্সে আপনি যে সকল টুল সম্পর্কে Basic to Advanced খুটিনাটি সকল কিছুই জানতে পারবেন তা হলো- Advanced Excel, Powerbi, Tableau, Looker, EDA with Python, এবং SQL. সব মিলে অসাধারণ এই Data Analysis Specialization কোর্সটি আগামী ে, ২০২৬ থেকে #ব্যাচ_২৫ শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

✅ বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন:
Mr. Sohan Khan
কোর্স কোর্ডিনেটর, aiQuest Intelligence
WhatsApp: 01704-265972
Join: Data Science & AI Bangladesh

14/05/2026
12/05/2026

আগামী ডাটা এনালাইসিস ব্যাচ - ১৯ মে, ২০২৬।
✅ কোর্স মডিউল বিস্তারিত: https://aiquest.org/courses/data-analysis-specialization/
✅ Contact: Sohan Khan
✅ Cell & WhatsApp: 01704-265972

ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Panthapath
Dhaka
1205