BeSkilled

BeSkilled আপনার ই-লার্নিং প্ল্যাটফর্ম

ঈদ মোবারক 🌙বি-স্কিল্ড পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
11/04/2024

ঈদ মোবারক 🌙
বি-স্কিল্ড পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঘরে বসেই ৭ দিনে সহীহ ভাবে কোরআন শিখুন আরো সহজে! এনরোল করুন: https://beskilled.com.bd/courses/learning-quran/একজন সম্মানি...
11/03/2024

ঘরে বসেই ৭ দিনে সহীহ ভাবে কোরআন শিখুন আরো সহজে! এনরোল করুন: https://beskilled.com.bd/courses/learning-quran/
একজন সম্মানিত ক্বারী ও খতিব হুজুর দ্বারা সাজানো এই কোর্সে আপনি ঘরে বসেই কুরআন শেখার ফরজটি ৭ দিনেই সুন্দরভাবে আদায় করে নিতে পারবেন।
◉ পরিপুর্ণ কোরআন শিক্ষার জন্য সেরা একটি কোর্স।
◉ আরবি ২৯টি হরফের সঠিক উচ্চারন সহ মাখরাজ শিখানো হবে।
◉ এই কোর্স শেষে সহীহ ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারবেন, ইনশাআল্লাহ্।
◉ প্রত্যেকটি হরফ এর সঠিক উচ্চারন ও ব্যবহারবিধি শিখতে পারবেন।
◉ কোর্স লেসন-২৪ টি
◉ কোর্স এক্সেস- আজীবন
◉ এছাড়া কোর্স শেষে থাকছে মূল্যবান সার্টিফিকেট।
শুদ্ধ উচ্চারনে কোরআন পড়তে , সোনামনিদের কোরআন শেখাতে, সর্বোপরি পরিপুর্ণভাবে কোরআন শিখতে এখনই এনরোল করুন।

জুমা মোবারক!শুক্রবার মুসলমানদের ঈদের দিন: রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, এই দিন অর্থাৎ জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের...
12/01/2024

জুমা মোবারক!
শুক্রবার মুসলমানদের ঈদের দিন: রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, এই দিন অর্থাৎ জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন
(সহিহ ইবনে মাজাহ-৯০৮)

সবচে কম ইনভেস্টমেন্টে শুরু করুন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার! মাত্র ৫৯৯ টাকায় এনরোল করুন কম্প্রিহেনসিভ এসইও মাস্টারক্লাস ...
06/11/2023

সবচে কম ইনভেস্টমেন্টে শুরু করুন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার! মাত্র ৫৯৯ টাকায় এনরোল করুন কম্প্রিহেনসিভ এসইও মাস্টারক্লাস কোর্স এ- https://beskilled.com.bd/.../comprehensive-seo-masterclass/
ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টরের তত্ত্বাবধানে বেসিক টু এডভান্সড এসইও স্ট্রাটেজি শেখার পাশাপাশি কোর্স টিতে পাবেন অনলাইন আর্নিং ও অফিস জব এর সঠিক ক্যারিয়ার গাইডলাইন।
কোর্স ডিউরেশান- ৪ সপ্তাহ
লেসনস- ২৫টি
কুইজ- ০১ টি
সার্টিফিকেট
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে সঠিক সুচনা করতে এখনই এনরোল করুন!

আপনার কন্টেন্টের জন্য কিভাবে তৈরি করবেন এসইও একশন প্ল্যান??শুনে যদিও খুব কঠিন কোনো কাজ বলে মনে হতে পারে, কিন্তু খুব সহজে...
04/11/2023

আপনার কন্টেন্টের জন্য কিভাবে তৈরি করবেন এসইও একশন প্ল্যান??
শুনে যদিও খুব কঠিন কোনো কাজ বলে মনে হতে পারে, কিন্তু খুব সহজেই আপনি একশন প্ল্যান টি তৈরি করে নিতে পারবেন। এর জন্য শুধুমাত্র হাতে সময় ও ধৈর্য নিয়ে আপনার পণ্য/ সার্ভিস, ও কি-ওয়ার্ড টি মাথায় রেখে ডিপ রিসার্চ করতে হবে।

এখন জেনে নেওয়া যাক কন্টেন্টের এসইও একশন প্ল্যান তৈরির সহজ ৪ টি ধাপ

১। সেমান্টিক কি-ওয়ার্ড রিসার্চ

আপনার মূল কি-ওয়ার্ড এর প্রতিশব্দ অথবা একটু ভিন্ন রূপ গুলোকে সেমান্টিক কি-ওয়ার্ড হিসেবে ধরে নেওয়া যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে আর কোথা থেকে বাছাই করবেন কি-ওয়ার্ড গুলো। সবচে সহজ আর ফ্রি উপায় গুলো জানিয়ে রাখছি আপনাদের।

প্রথমত, গুগলে কি-ওয়ার্ড টি সার্চ করলে সার্চ বারের নিচেই কিছু সাজেস্টেড কি-ওয়ার্ড দেখতে পাবেন। দ্বিতীয়ত, সোশ্যাল প্লাটফর্মে আপনার পণ্য/সার্ভিস রিলেটেড গ্রুপ গুলোতে একটু খেয়াল করলেই এরকম কি-ওয়ার্ড গুলো পেয়ে যাবেন।
এছাড়া, গুগল কি-ওয়ার্ড প্ল্যানারে রিসার্চ করার সময়েই এরকম কিছু কি-ওয়ার্ড বেছে নিতে পারেন।

২। কনভার্সন কেন্দ্রিক কি-ওয়ার্ড

কি-ওয়ার্ড বেছে নেওয়ার সময় বায়িং ইনটেনশন ব্যপারটি মাথায় রাখতে হবে। এর মানে হচ্ছে, কোন কি-ওয়ার্ড গুলো ইউজাররা পণ্যটি কেনার উদ্দ্যেশ্যে টাইপ করে থাকেন তা বুঝতে হবে। সাধারণত Best/ Top এই ধরনের শব্দ গুলো কনভার্সন কি-ওয়ার্ড এ থাকে।

৩। এনালাইজ ও স্ক্যান

বেশ ভালো পরিমান ট্রাফিক বেইজ আছে এমন বেশ কিছু কন্টেন্ট স্ক্যান করুন। কন্টেন্ট ও সাইটে কোথায় গ্যাপ আছে এবং আপনি কিভাবে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তার একটা ছক কষে নিন।

৪। লিংক বিল্ডিং

এইসব ধাপ শেষে আপনি যখন কন্টেন্ট তৈরি করে ফেলবেন, এই পর্যায়ে লিংক বিল্ডিং আপনাকে র‍্যাংক পেতে সাহায্য করবে। বিষয়বস্তু মিলে যায় আপনার সাইটের এমন অন্যান্য পেইজের সাথে ইন্টারনাল লিংক, এবং ডোমেইন অথরিটি ভালো এমন অন্য সাইটের পেইজ গুলোর সাথে এক্সটার্নাল লিংক তৈরি করুন।

পবিত্র কুরআনের ১৮ নম্বর সুরা হলো ‘সুরা কাহাফ’। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা...
03/11/2023

পবিত্র কুরআনের ১৮ নম্বর সুরা হলো ‘সুরা কাহাফ’। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ১১০।

হজরত আবু দারদা রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে। - সহিহ মুসলিম: ৮০৯, আবু দাউদ: ৪৩২৩

আপনার ওয়েব সাইটে শুধুমাত্র মানসম্পন্ন কন্টেন্ট ও সুন্দর ডিজাইন থাকলেই ভালো র‍্যাংকিং পেয়ে যাবেন, এমনটি কিন্তু নয়! তখন আপ...
02/11/2023

আপনার ওয়েব সাইটে শুধুমাত্র মানসম্পন্ন কন্টেন্ট ও সুন্দর ডিজাইন থাকলেই ভালো র‍্যাংকিং পেয়ে যাবেন, এমনটি কিন্তু নয়! তখন আপনাকে এগোতে হবে অফ পেইজ অপটিমাইজেশন এর দিকে।
অফ পেইজ অপটিমাইজেশন কি?
সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং পাবার জন্য আপনার ওয়েব পেইজের বাইরে আপনি যে অপটিমাইজেশন গুলো করে থাকেন, সেসবই হলো অফ পেইজ অপটিমাইজেশন। এক্ষেত্রে অবশ্যই গুগল এসইও ফ্যাক্টর গুলো মেনে চলতে হবে। নাহয় আপনার পেইজে বিরূপ প্রভাব পড়তে পারে।
অফ পেইজ অপটিমাইজেশন ৫ টি বেসিক
◉ লিংক তৈরি
কোনো হাই-অথরিটি ওয়েবসাইট তাদের কন্টেন্টে আপনার কোনো পেইজের সাথে লিংক করলে, সেটি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক বা একরকম “ভার্চুয়াল ভোট”। এক্ষেত্রে তাদের কন্টেন্টের সাথে আপনার পেইজের বিষয়গত মিল, সাইটটির বিশ্বাসযোগ্যতা সহ আরো বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
◉ গেস্ট পোস্টিং
আপনার নিশের সাথে মিল রয়েছে এমন ওয়েবসাইট গেস্ট পোস্টিং এর জন্য সবচেয়ে ভালো। একটি তথ্যবহুল, আকর্ষনীয়, ও সহজে পড়ে নেয়া যায় এমন কন্টেন্ট তৈরি করুন ও ওয়েবসাইট টিতে পাঠিয়ে দিন। সেটি পাব্লিশ হলে লিংকটি আপনার অডিয়েন্সের কাছেও প্রমোট করুন।
◉ সোশ্যাল বুক মার্কিং
এর জন্য বিশেষ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে বর্তমানে বহুল জনপ্রিয় একটি সাইট হলো Pinterest. এখানে অডিয়েন্স তার পছন্দের ওয়েব পেইজ টিকে বুকমার্ক করে নিতে পারেন। ফলে, পরবর্তীতে তিনি সহজেই সবগুলো বুকমার্ক একজায়গায় খুঁজে পাবেন।
◉ ফোরাম পোস্টিং
বিভিন্ন ফোরামগুলোতে আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কিত আলোচনা গুলোর দিকে নজর রাখুন। কমিউনিটিতে উঠে আসা প্রশ্ন গুলোর উত্তর দেবার চেষ্টা করুন। এভাবে Reddit বা Quora এর মতো প্লাটফর্মে আপনার গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি বিশাল একটি কমিউনিটি ও তৈরি হবে।
◉ লোকাল লিস্টিং
লোকাল লিস্টিং আপনার সাইটের র‍্যাংকিং ও কনভার্সন দুটিই বাড়াবে। Google My Business বর্তমান সময়ে সবচেয়ে ফলপ্রসূ। আপনার পণ্য বা সার্ভিসের জন্য নির্দিষ্ট শহর, বিভাগ, বা দেশ ভিত্তিক র‍্যাংকিং পেতে ভয়েস সার্চের জন্য বিজনেস তালিকাভুক্ত করুন, হোমপেজে লোকাল বিজনেস স্কেমা এড করুন, ও জনপ্রিয় ডিরেক্টরি গুলোতে যুক্ত হয়ে নিন।

আপনার মতো একই পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করে যারা পরিচিতি পেয়েছেন এবং ভালো সেল জেনারেট করছেন, তারাই আপনার কম্পিটিটর। আপনার...
01/11/2023

আপনার মতো একই পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করে যারা পরিচিতি পেয়েছেন এবং ভালো সেল জেনারেট করছেন, তারাই আপনার কম্পিটিটর। আপনার ডিজিটাল মার্কেটিং অথবা এসইও স্ট্র্যাটেজি সেট করার আগে অবশ্যই কম্পিটিটর এনালাইসিস করে নিতে হবে।
তাহলে জেনে নেওয়া যাক ৫টি সহজ ধাপে কম্পিটিটর এনালাইসিস করার উপায়

১। কম্পিটিটর চিহ্নিত করুন
আপনার নিশ কি-ওয়ার্ড টি অথবা সার্ভিস টি লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করুন। টপ রেজাল্টে যে ওয়েবসাইট গুলো পাবেন, তারাই আপনার কম্পিটিটর।

২। কন্টেন্ট বিশ্লেষণ করুন
তাদের কন্টেন্ট এর মান, ধরন, ফরম্যাট ও পেইজ ডিজাইন দেখে ধারনা নিন। এরপর আপনার নিজস্ব স্টাইল সেট করুন।

৩। এসইও ফ্যাক্টরগুলো যাচাই করুন
কম্পিটিটরদের অন-পেইজ, অফ-পেইজ, ও টেকনিক্যাল এসইও ফ্যাক্টর বিশ্লেষণ করে গ্যাপগুলো খুঁজে বের করুন। এই কাজে এক্সেল ফাইলের সাহায্য নিতে পারেন।

৪। সোশ্যাল এনগেইজমেন্ট ও মার্কেটিং দেখুন
পর্যাপ্ত অর্গানিক ট্রাফিক পেতে সোশ্যাল এনগেইজমেন্ট ও কন্টেন্ট মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। তাই কম্পিটিটরদের মার্কেটিং পলিসি দেখে ধারনা নিন ও অডিয়েন্সের চাহিদা বোঝার চেষ্টা করুন।

৫। স্ট্র্যাটেজি সেট করুন
এনালাইসিস এর পরবর্তী ধাপে আপনার লক্ষ্যমাত্রা, অডিয়েন্স, ও বিজনেস পলিসি অনুসারে পরিপূর্ণ এসইও স্ট্র্যাটেজি সেট করে নিন।

ই-কমার্স প্লাটফর্ম গুলোর ভীড়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে? অথবা, কাঙ্ক্ষিত পরিমাণ গ্রাহক আপনার সাইট থেকে প...
31/10/2023

ই-কমার্স প্লাটফর্ম গুলোর ভীড়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে? অথবা, কাঙ্ক্ষিত পরিমাণ গ্রাহক আপনার সাইট থেকে পণ্য কিনছেন না?
ই-কমার্স সেবার জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি বেশি বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে বেড়ে চলেছে এসইও স্ট্র্যাটেজিস্টের প্রয়োজনীয়তা। আপনার যদি একটি ই-কমার্স সাইট থেকে থাকে, অথবা এসইও স্ট্র্যাটেজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তবে এসইও ফর ই-কমার্স কোর্সটি করে অন্যদের চেয়ে এগিয়ে থাকুন।
কোর্সে শিখবেন-
◉ ই-কমার্স মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা
◉ ই-কমার্স মার্কেটিং এ এসইও এর গুরুত্ব
◉ ই-কমার্স মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ
◉ ই-কমার্স ওয়েবসাইট এর গঠন
◉ ই-কমার্স ওয়েবসাইট এর টেকনিক্যাল অডিট
◉ অন-পেইজ ও অফ-পেইজ অপটিমাইজেশন
◉ ই-কমার্স কন্টেন্ট মার্কেটিং
◉ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এসইও
◉ ই-কমার্স মার্কেটিং এ সফল ক্যারিয়ার গড়ার গাইডলাইন
◉ এছাড়া কোর্স শেষে থাকছে মূল্যবান সার্টিফিকেট।
আমাদের এক্সপার্ট মেন্টরের গাইডলাইন নিন ও ই-কমার্স এসইও এর বিপুল সম্ভাবনা কে কাজে লাগান।
এখনই এনরোল করুন- https://beskilled.com.bd/courses/ecommerce-seo/

Address

House: 06 Road: 02 Block-H Sector-2 Aftab Nagar
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when BeSkilled posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BeSkilled:

Shortcuts

Share