23/08/2024
সেভেন সিস্টার্স বা পাল্টা বাঁধ নির্মাণের আলাপ পরে করা যাবে। এগুলো সময়সাপেক্ষ এবং রাষ্ট্রীয় ব্যাপার।
সবার প্রথমে সবাই মিলে বন্যায় আক্রান্ত দের পাশে দাড়ান , যে যতটুকু পারেন ততটুকু নিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিন।
এর পাশাপাশি এই মুহুর্ত থেকে ব্যক্তি পর্যায়ে আপনি আমি যেটা করতে পারিঃ
১. ভারতীয় পণ্য বয়কট করুন। বাংলাদেশ হচ্ছে ভারতের অনেক বড়ো একটা বাজার। তাদের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ ৫ম। আজ থেকে এসব কেনা বন্ধ করে দিন।
২ আপনার চারপাশে নজর রাখুন , অবৈধ ভাবে বাংলাদেশ এ কাজ করা ভারতীয়দের খবর প্রশাসন কে দিয়ে তাদের ধরিয়ে দিন। মনে রাখবেন ভারত বাংলাদেশ থেকে ১০ মিলিয়নের ডলারের উপর বৈদেশিক মুদ্রা আয় করে। বৈধ ভাবে কাজ করলে সরকার ৩০% কর পেত।
৩. ইন্ডিয়া ভ্রমণে যাওয়া বন্ধ করে দিন। ভারত ভ্রমণে যাওয়া দেশের তালিকায় বাংলাদেশ ২য়। ওদের একটা বড়ো অর্থনৈতিক সাপোর্ট আসে টুরিস্ট সেক্টর থেকে। এটা অফ করে দিন।
৪. ভারতের চিকিৎসা সেবা আপাতত না নেয়ার চেষ্টা করুন। ভারতে চিকিৎসা নিতে যাওয়া দেশের তালিকায় বাংলাদেশ ২য়।
এই খাতে আপাতত বাংলাদেশ থেকে অর্থের যোগান বন্ধ করে দিন।
৫. অনেকে ভারত যায় কেনাকাটা করতে। বিশেষত কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশীদের বেশ ভীড় দেখা যায়। এটা বন্ধ করে দিন।
শুনেন, বয়কট জিনিসটা শুনতে হালকা হলেও ওজনে বেশ ভারী। কোক বয়কটের কথা মনে আছে না?
সবাই এক হোন , একসাথে বয়কট ইন্ডিয়া।
( সমন্বয়কদের পোষ্ট থেকে সংগ্রিহীত এবং সংযোজীত )