23/08/2026
SSC 2026 Batch-এর জন্য কিছু Senior Advice — College Choice দেওয়ার আগে অবশ্যই পড়ো!
1.শুধু নাম দেখে কলেজ Choice দিও না
একটা কলেজ famous হলেই যে সেটা তোমার জন্য best হবে, এমন না। নিজের GPA, competition এবং chance পাওয়ার সম্ভাবনাও চিন্তা করো।
শুধু কলেজের নাম বা হাইপ দেখলে চলবে না। অনেক কলেজ আগে ভালো ছিল, কিন্তু এখন পড়ার পরিবেশ ভালো নেই,So be careful.
2.দূরত্ব অবশ্যই বিবেচনা করো
প্রতিদিন কয়েক ঘণ্টা রাস্তায় নষ্ট হলে দুই বছর পর সেটার impact বুঝবে। কলেজ + coaching + self-study সব manage করা যাবে কিনা ভাবো।
3.বর্তমান Students/Seniors-দের থেকে খোঁজ নাও
Class নিয়মিত হয় কিনা, পড়াশোনার পরিবেশ কেমন, শিক্ষক ও discipline কেমন—এসব জানার চেষ্টা করো।অন্য জেলায় গিয়ে হোস্টেল বা মেসে থাকার পরিকল্পনা থাকলে সেখানকার পরিবেশের খোঁজও আগেভাগেই নাও।
4.সরকারি vs বেসরকারি কলেজ
সরকারি মানেই best বা বেসরকারি মানেই খারাপ—এমন না।খরচ, পড়াশোনার পরিবেশ, Class নিয়মিত হয় কি না এবং যাতায়াত—সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নাও।
5.Choice সাজাও নিজের Preference অনুযায়ী
যে কলেজে সবচেয়ে বেশি পড়তে চাও, সেটাই উপরে রাখো।
সব Choice শুধু কঠিন কলেজ দিয়ে ভরিয়ে ফেলো না।
6.খরচের বিষয়টাও মাথায় রাখো
ভর্তি ফি, মাসিক বেতন, যাতায়াত ও অন্যান্য খরচ—সব মিলিয়ে পরিবার comfortably manage করতে পারবে কিনা দেখো। বাইরে পড়লে সরকারি কলেজে কম খরচ , বেসরকারি তে বেশি খরচ হয় । তাছাড়া হোস্টেল, বই, খাবার ইত্যাদি আনুষাঙ্গিক খরচ অবশ্যই বিবেচনা করবে ।
7.Group Change করবে কি না !
SSC-তে যে Group ছিল, HSC-তেও সেটাই রাখতেই হবে—এমন কোনো কথা নেই। কিন্তু শুধু “Science কঠিন”, “বন্ধুরা অন্য Group নিচ্ছে” বা “এই Group-এ GPA-5 পাওয়া সহজ” ভেবে Group Change কোরো না। ভবিষ্যতের কথা ভাবো ।
⚠️ Reality Check
তুমি যে কলেজে ভর্তি হবে, শুরুতে হয়তো ভাববে—
“এখানে ভর্তি হলেই সব ঠিক হয়ে যাবে।”কিন্তু কয়েক মাস পর বুঝবে,ভালো কলেজে ভর্তি হওয়া আর ভালো result করা এক জিনিস না।
ভালো বন্ধুরা তোমাকে পড়াবে না, ভালো শিক্ষক সবসময় তোমার পিছনে দৌড়াবে না, আর Coaching-এ ভর্তি হলেই Admission নিশ্চিত হবে না।
HSC-তে তোমার সবচেয়ে বড় advantage হবে—নিজে নিজে নিয়মিত পড়তে পারা।
কলেজ শুধু Environment দিতে পারে,শেষ পর্যন্ত পড়াটা কিন্তু তোমাকেই করতে হবে।
📌 Campus Connect Network