10/03/2020
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
উস্তাদুল মুহতারাম মাওলানা হেমায়েত সাহেবের
অত্যন্ত মূল্যবান নসীহত।
১) 🌺🌺ইমতিহান🌺🌺
মাথা ঠান্ডা রেখে সময়কে কাজে লাগানো,পেরেশান হওয়া যাবেনা।
সময়কে কাজে লাগানোর পদ্ধতিঃ
বোখারীর
কিতাবুল ইমান, বাদউল ওয়াহয়ী
মুসলিমঃ মুকদ্দমা,কিতাবুল ইমান
,ইবনে মাজার মোকাদ্দামা ভালোভাবে আয়ত্ত করা।
২) 🌺🌺কর্ম জীবন 🌺🌺
সবাইকে মুদার্রিস হওয়া জরুরী নয়।
ব্যবসা করা,বা অন্যান্ন হালাল কাজ।
মুদার্রিস এর পাশাপাশি ব্যাবসা।
প্রকাশনার লাইনে ব্যাবসা,কম্পিউটারের উপর ব্যাবসা।
৩) 🌺🌺তাখাসসুস🌺🌺
পরিবার না চাইলে তাখাসসুসে না যাওয়া,
খরচ না দিতে পারলে বাদ দেওয়া।
আর যাদের সমস্যা হবেনা তারা তাখাস্সুস করবে।
তাখাস্সুস নির্বাচন পদ্ধতিঃ
১)বিষয়বস্তুর দিক দিয়ে ইলমে তাফসীরকে বেছে নেওয়া
সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২) যওক্বের উপর ভিক্তি করে নির্বাচন করা।
আগ্রহ ও যা বেশি বুঝি তা বেছে নেওয়া।
৪)🌺🌺বিবাহ🌺🌺
১)সাধারণ মানুষের প্রথা আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে,কিন্তু ইসলাম তা বলেনা, বরং মোটামুটি মাল হলেও বিয়ে করে পাপ থেকে বাঁচা উচিৎ।
২)মা বাবাকে নারাজ করে বিয়ে কখনোই করা যাবেনা।
৩)একাকি বিয়ে করলে ঠকতে হবে।
৪)মা বাবার পরামর্শ বা মুরুব্বিদের পরামর্শ নিয়ে বিয়ে করতে হবে, কেননা তাদের চেয়ে এবিষয়ে বুঝমান তুমি হওনি এখনো।
🌺বৈবাহিক জীবনে পেরেশানি কমানোর উসুল🌺
১) বউ হবে তেড়া তা আগেই মেনে নিতে হবে, বউ খুব সহজ হবে তা মনে করা যাবেনা।
তোমার মর্জির বাইরে অনেক কাজ করবে তা আগে থেকেই ভেবে নিতে হবে,তবে হাল ছেড়ে দিবেনা সব সময় সোজা করার চেষ্টা করবে,
পুরো সোজা করা যাবেনা পুরো ছেড়ে দেওয়া যাবেনা।
তুমি স্ত্রীর মুরুব্বি তবে শ্বাসক নয়,
মহব্বতের সাথে চলো শ্বাসকের ভংগিতে নয়,
অল্প অল্প মহব্বত করবে,পুরো মহব্বত প্রকাশ করলে তোমাকে দুর্বল মনে করবে।
**হয়রত উমর রাঃএর সময় একলোকের বউ অনেক তেড়া ছিলো,সে মনে করলো উমর রাঃ কাছে গিয়ে নালিশ করবে, তখন সে উমরের ঘরের কাছে গিয়ে শুনলো উমরের ঘরে তমুল ঝগড়া চলছে,তখন সে দেখলো সে উমরের চেয়ে অনেক ভালো আছে,।😆
৫)🌺🌺ইমামাত ও মুয়াজ্জিন হবে যারা তাদের বেপারেঃ🌺🌺
১)ইসতিকামাত এর সাথে থাকবে,দৃঢ়তার সাতে থাকবে,ইসতিকলাল এর সাথে,
নিজের মর্যাদা বহাল রেখে,নিজেকে পাতলা করা যাবেনা,কর্ম জীবনে তুমি গুরুজন তখন ভুল করা যাবেনা।ছাত্র জীবনের ভুলটা সবাই মেনে নিবে।
(মেয়ে ভুল করলে সবাই মেনে নেয় কিন্তু বিয়ে হয়ে গেলে কেউ তার ভুল মেনে নেয়না।)
২)ইসতেগনা এর সাথে থাকো, কারো কাছে সাহায্য নিয়ে নয়, আত্ব মর্যাদা বিসর্জন দিয়ে নয়,কারো কাছে প্রকাশ করা যাবেনা আমার অভাব আছে,নিজের গরিবানা হালত কারো কাছে প্রকাশ করা যাবেনা।
৩)ইসতিফাফ এর সাথে থাকা,গুনাহ থেকে মুক্ত থাকা,নিজের মেধাকে কারো ক্ষতির জন্য এক সেকেন্ড এর জন্যও ব্যবহার করা যাবেনা।
৬)🌺🌺 যারা শিক্ষক হবে তাদের জন্য 🌺🌺
যারা মুদার্রিস হবে,তাদের প্রথম সমস্যা হয় নতুন জায়গাতে গিয়ে তারা নিজের মন মতো কিতাব পায়না,
তারা খুব মন খারাপ নিয়ে পড়ায়,
তাদের জন্যে, সম্মান অর্জন করতে হলে ফার্সি পেহলি এর মতো ছোট কিতাব দিয়ে শুরু করতে হবে,এবং খুব ভালো করে পড়াতে হবে তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ জেনে যাবে আপনি ভালো পড়ান,তাহলে আপনাকে উচু ক্লাসের কিতাব তারাই দিবে।
★আরেকটা সমস্যা,
মাদ্রাসা চলে কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী,
মুহতামিম সাব কেন পিঠ বাকা করে চলে?
এমন করা যাবেনা, নিজের যা দায়িত্ব তা দেখতে হবে, অন্যের ক্রুটি দেখা যাবেনা, তাহলে মুহতামিমের কানে গেলে আপনাকে ফাসাদি ভেবে মাদ্রাসা থেকে বিতারিত করবে,আর আপনি ভাববেন হক কথা বলার জন্যে চাকরি গেলো 😃
৭)🌺🌺সবার জন্য সার্বিক ভাবে 🌺🌺
*জীবন চলার ক্ষেত্রে একজন মুরুব্বি বানাও তোমার তবীয়ত অনুযায়ী,
যারা বড়ো হয়েছে তারা কিন্তু বড়দের মুরুব্বি মেনেই বড় হয়েছে,
মুশকিক ব্যক্তিকে মুরুব্বি বানালে তাহলে সারাজীবন উপকার হবে।
হুজুরের ক্লাসের শেষ দিনে মুল্যবান নসিহত
(প্রিয় উস্তাদ,মাওলানা হেমায়েত উদ্দিন রাহিঃ)
মুহাদ্দীস, যাত্রাবাড়ী মাদরাসা।
(৯ মার্চ ২০২০)
সংগৃহীত
হুজুরের লেখা কিছু বই নিচে দেওয়া হল এছাড়াও হুজুরের আরো অনেক বই আছে।
খুবই মূল্যবান বইগুলো পারলে সংগ্রহ করে রাখবেন।
বিঃদ্রঃ কুরিয়ারের খরচ দিলে আমরাও পাঠিয়ে দিতে পারি।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আমাদের এই পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
#আমরা_কওমির_সন্তান
#মোঃ_মোস্তাফিজুর_রহমান
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐