15/01/2026
এস, এস, সি পরীক্ষা ২০২৬ এর রুটির প্রকাশ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barrah Wasek Memorial High School Online, School, Barrah, Dhaka.
15/01/2026
এস, এস, সি পরীক্ষা ২০২৬ এর রুটির প্রকাশ
14/01/2026
৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা ২০২৬
এতো দ্বারা বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৫/০১/ ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেল ২ ঘটিকায় এস এস সি পরীক্ষার্থী ২০২৬ এর সকল অভিভাবকদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় এস এস সি পরীক্ষা ২০২৬ এর সকল নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
মোঃ বাদশা মিয়া
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুল
03/01/2026
৫৪ তম শীত কালীন নবাবগঞ্জ আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় একক ও দ্বৈতে রানার আপ হওয়ায় বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থী মৃদুল, আসাদুল ও ওমর ফারাবীকে স্কুলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
28/12/2025
আসসালামু আলাইকুম
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা স্ব বান্ধব আমন্ত্রিত।
বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের সকল জে এস, সি বৃক্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ৭ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।
২• কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
৩• পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৪• পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এছাড়া সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৫• পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ছাড়া কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষপরিদর্শকরা উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না।
৬• পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।
৭• পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তরপত্র জমা নেওয়া হবে।
এদিকে, অতিরিক্ত উত্তরপত্র (লুজ শিট) ব্যবহার করলে তাতে নাম, রোল, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। অতিরিক্ত উত্তরপত্রটি নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কি না নিশ্চিত হয়ে নিতে হবে।
পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে লুজ শিটের সংখ্যা লিখতে হবে। লুজ শিটে লেখা উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।
27/12/2025
J S C বৃত্তি পরীক্ষার আসন বিন্যাস
কেন্দ্র: নবাবগঞ্জ সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়
কক্ষের নাম: নবীন ১নং ভবন ২য় তলা
17/12/2025
Big shout out to my newest top fans! 💎 Md Adib Ahmed, Sheikh Sazzad, Sulaiman Mohammad Sulaiman, MD Monir Islam, Rj Ahad Hossain, MD Ebrahim DK, MD Hasan, Ashikur Rahman, Ebadul Islam, Sheikh Sayem, Rider Nabil
Drop a comment to welcome them to our community, fans
01/12/2025
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ফরম বিতরণ ১লা ডিসেম্বর ২০২৫ খ্রীঃ
৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন ০১৩০৯১০৮৩০৯
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর অবহিকতরণ সভা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাদশা মিয়া। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত দাতা সদস্য ডা: মো আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো: আবুল ফজল, নবনির্বাচিত অভিভাবক সদস্য রবিউল ইসলাম, হারুন অর রশিদ এবং প্রতিষ্ঠাতা সদস্য মো: নয়ন বক্স।
09/11/2025
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা শীর্ষক মুক্ত আলোচনায় নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর অবহিকতরণ সভা।
08/11/2025
বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন সহ আসন্ন নির্বাচনী পরীক্ষা ২০২৫ উপলক্ষে ০৯/১১/২৫ ইং রোজ রবিবার বিকেল ৩ ঘটিকার সময় অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ১০ম শ্রেণির নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী সহ অভিভাবকদের এবং ২০২৫ সালে এস, এস, সিতে অকৃতকার্য শিক্ষার্থী সহ অভিভাবকগণকে (উক্ত সভায়) যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
বিনীত অনুরোধে
স্কুল কর্তৃপক্ষ