04/07/2025
যখনই মনে হবে আপনি ভুল পথে চলে গেছেন, তখনই বলুন 'আস্তাগফিরুল্লাহ' — কারণ এটি শুধু মুখের শব্দ নয়, এটি অন্তরের তওবা ও আল্লাহর রহমতের দিকে ফিরে আসার সেতু।"🌷
Islam For Life
Islam For Guidance
Islam For You
04/07/2025
যখনই মনে হবে আপনি ভুল পথে চলে গেছেন, তখনই বলুন 'আস্তাগফিরুল্লাহ' — কারণ এটি শুধু মুখের শব্দ নয়, এটি অন্তরের তওবা ও আল্লাহর রহমতের দিকে ফিরে আসার সেতু।"🌷
"পাপ কোনো না কোনো ভাবে মনের শান্তি বিনষ্ট করে।"
হযরত উসমান (রাঃ)
যে ব্যাক্তি পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন।
[সহিহ বুখারী]
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
সকল প্রসংশা একমাত্র মহান আল্লাহ তা'আলার
আলহামদুলিল্লাহ
12/01/2024
বসেই তো আছেন পরুন একবার
11/01/2024
মসজিদে হারামে মাগরিবের আযান হচ্ছিল। আমি তখন হারাম শরীফের ছাদে। কোনমতে দৌড়ে গেলাম অজু করতে। যাতে ভিড় থেকে বাঁচতে পারি। আমি অজু করছি পাশে নূরানী চেহারার এক আরব শায়েখ আযানের জবাব দিচ্ছিলেন। আমার অজু শেষ। এদিকে আযানও শেষ। আমি চলে আসছিলাম। এমন সময় ঐ শায়েখ ডেকে বললেন, ইয়া ওয়ালাদা! (হে বৎস!) তুমি আরবি বুঝো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এরপর বললেন, তোমাকে তো দেখে মনে হচ্ছে ইলমওয়ালা। তা তুমি কি পারলে আযানের জবাব না দিয়ে অজু করতে? তুমি কি জানো না নবীজি ﷺ বলেছেন- ''তোমরা আযান শুনতে পেলে আযানের জবাব দিবে। অর্থাৎ মুয়াজ্জিন যেরূপ বলে তোমরাও তদ্রূপ বলবে। তারপর আমার উপর দরূদ পাঠ করবে। কেননা কেউ আমার উপর একবার দরূদ পাঠ করলে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন... এবং ঐ ব্যক্তির জন্য কিয়ামতের আমার শাফায়াত অবধারিত!
[ সহিহ মুসলিম: ৩৮৪; আবু দাউদ: ৫২৩; তিরমিযি: ৩৬১৪]
তুমি এ হাদিস শুনোনি? আমি লজ্জিত স্বরে বললাম জী জনাব, এ হাদীস শুনেছি। কিন্তু....
শোনো ছেলে!
তুমি চাইলে এখন অজু করতে পারতে। কিন্তু তুমি কি পারবে এখন আযানের জবাব দিতে? পারবে না। তার মানে তুমি নবীজি ﷺ এর শাফায়াত পাওয়ার একটা সম্ভাবনা হারিয়ে ফেললে! (এ কথাটা শুনে কলিজাটা মুচড় দিয়ে উঠেছিল)। আমাদের সব আমল রবের কাছে কবুল হয় না। কিছু কিছু হয়। হয়তো আজকের আযানের জবাবটা আল্লাহ কবুল করে নিতেন!
আমার কিছু বলার ভাষা ছিলো না। শুধু বললাম, শায়েখ! আমি আর কখনো এই আমল ছাড়ব না ইনশাআল্লাহ! আমার জন্য দু'আ করবেন।
এখন আযান শুনলেই ঐ ঘটনা মনে পড়ে!
-মাসুদ আলীমি
পেজঃ তাহলীল-Tahlil
10/01/2024
“ দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য। ”
—- আল হাদিস
“ বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ”
—- হযরত আলী (রাঃ)