MRCP Excellence

MRCP Excellence Member of Royal College Of Physician সংক্ষেপে MRCP র কঠিন পথটাক?

09/01/2023
17/09/2022

Sudden cardiac death

RCP এর কাছে। ফেভারিট একটা টপিক। বিশেষ করে Part 2 তে একটা ECG দিবেই Sudden Cardiac Death এর cause গুলো থেকে৷ ডায়াগনোসিস ছাড়াও ম্যানেজমেন্ট জানতে চাইতে পারে। আর Part 1 এ ECG বা Echo ফাইন্ডিংস গুলো বলে দিয়ে ডায়াগনোসিস জানতে চাইতে পারে৷

Scenario তে সাডেন ডেথ থাকলে সবার আগে বয়স দেখতে হবে।
Age more than 35 yrs : Ischaemic heart disease is the most common cause.

MRCP তে সাধারণত Young Adult, athelete, fell victim to sudden death এরকম সিনারিও দেয়।

Age less than 35 yrs : এক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ এর সবচাইতে কমন কারণ HOCM
আর অন্যান্য কারণ গুলোর মধ্যে আসবে -
- ARVD (arrythmogenic right ventricular dysplasia)
- CPVT (Catecholaminergic polymorphic ventricular tachycardia)
- Brugada Syndrome.

এক্সাম পারপাজে মূলত এই চারটার ECG ফাইন্ডিংস গুলো একটু মাথায় রাখতে হবে। আপাতত আমরা Young patient এর Sudden cardiac death এর কারণগুলো একটু মনে রাখি-

-HOCM
- AVRD
-CPVT
- Brugada syndrome

ওয়ার্ড এ পাওয়া আরেকটা কেস -৫৫ বছরের মহিলা। ভর্তি হবার কারণ রিকারেন্ট epistaxis।  অনেকবার ব্লাড ট্রান্সফিউশন এর হিস্ট্রিও...
04/09/2022

ওয়ার্ড এ পাওয়া আরেকটা কেস -

৫৫ বছরের মহিলা। ভর্তি হবার কারণ রিকারেন্ট epistaxis। অনেকবার ব্লাড ট্রান্সফিউশন এর হিস্ট্রিও আছে।
ক্লিনিক্লালি এনেমিক। Tongue, finger tips, sole এর ইমেজ নিচে দিলাম।

ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার পর ৩ জেনারেশন এ সেম হিস্ট্রি পাওয়া গেলো।

ডায়াগনোসিস : Hereditary Haemorrhagic Telangiectasia

অন্য নাম Osler -Weber - Rendu syndrome.

Mode of inheritance : Autosomal Dominant

কমন প্রেজেন্টেশন epistaxis। ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া এর মধ্যে আছে -

- Nosebleeds
- Telangiectasia (characteristics sites : lips, oral cavity,fingers, nose)
- Visceral lesion ( arteriovenous malformations in lungs, GI tract, Liver, Brain, Spine etc)
- Family history (atleast one first degree relative)

এর মধ্যে ৩ টা থাকলেই ডেফিনিট ডায়াগনোসিস করা যাবে। আর দুইটা থাকলে সাসপেক্টেড।

MRCP তে মাঝে মাঝে দিয়ে দেয় এই টপিক। সাথে epistaxis অন্য কারণ যেমন Granulomatosis with polyangitis ও অপশন এ থাকতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRCP Excellence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share