মাঠে-ঘাটে

মাঠে-ঘাটে

Share

Welcome to our channel “মাঠে-ঘাটে ” in Bangla. T his channel is created for enhancing public awareness on food systems. We welcome

From production to the consumer food must be safe and nutritious.

24/05/2026

“আমি নিবেদিতা বিশ্বাস। Youth Against Hunger-এ যুক্ত হওয়ার আগে আমার কাছে লিডারশিপ, কমিউনিকেশন বা কমিউনিটি প্রজেক্ট বাস্তবায়ন—এই বিষয়গুলো শুধু থিওরিতে সীমাবদ্ধ ছিল।
কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর আমি বাস্তবভাবে শিখেছি কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে একটি টিমকে নেতৃত্ব দিতে হয়, এবং কীভাবে একটি আইডিয়াকে কমিউনিটি লেভেলে বাস্তব প্রজেক্টে রূপ দিতে হয়।
আজ আমি শুধু শিখছি না—আমি কাজ করছি, ফিল্ডে যাচ্ছি, মানুষের সাথে যুক্ত হচ্ছি এবং পরিবর্তনের অংশ হচ্ছি।
Youth Against Hunger আমার জন্য শুধু একটি সংগঠন নয়, এটি একটি লার্নিং জার্নি, যেখানে আমি নিজের দক্ষতাকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করছি।”
*tobangladeshfoundation

23/05/2026

এক কাপ চা শুধু পানীয় নয়—এটা আমাদের শ্রম, সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প। চা শ্রমিকদের ঘাম আর পরিশ্রমের বিনিময়ে যে চা আমাদের টেবিলে আসে, তার পেছনের মানুষগুলোকেও আমরা যেন মনে রাখি।
চায়ের প্রতিটি চুমুকে থাকুক কৃতজ্ঞতা, ন্যায্যতা আর মানবতার বার্তা।
*tobangladeshfoundation #মাঠেঘাটে

19/05/2026

বাজেট শুধু উন্নয়নের হিসাব নয়—এটি সমতা, সম্ভাবনা ও মানবসম্পদ গঠনের রূপরেখা।
মোহাঃ সজিব খান, সদস্য, ইয়ূথ এগেইনস্ট হাংগার বাংলাদেশ ।
তিনি মনে করেন, ২০২৬- অ২৭র্থবছরের জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলোকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলের তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও সময়ের দাবি।
“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি তুলে ধরেছেন এমন একটি বাজেটের প্রত্যাশা—যেখানে উন্নয়ন হবে দক্ষতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং তরুণবান্ধব।
আপনার মতে, জাতীয় বাজেটে তরুণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কোনটি হওয়া উচিত?
#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ *tobangladeshfoundation #তারুণ্যের_বাজেট_ভাবনা

18/05/2026

ইয়ূথ এগেইনস্ট হাংগার বাংলাদেশ এর সদস্য মায়েশা আফরোজ মিথিলা মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত "শিক্ষা খাত ও কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক"।
“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়- একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলেই গড়ে ওঠে সক্ষম ও উৎপাদনশীল প্রজন্ম।
আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?
মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।
#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ *tobangladeshfoundation #তারুণ্যের_বাজেট_ভাবনা

14/05/2026

বাজেট শুধু ব্যয়ের পরিকল্পনা নয়—এটি তরুণদের ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা।
ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য নাহিয়ান সোহা মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুযোগ বৃদ্ধি-কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কারণ দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা তরুণদের কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করে তোলে।
“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি তুলে ধরেছেন এমন একটি বাজেটের প্রত্যাশা—যেখানে তরুণদের দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মসংস্থানের পথ আরও শক্তিশালী হবে।
আপনার মতে, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাজেটে কী ধরনের উদ্যোগ থাকা উচিত?
#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ *tobangladeshfoundation #তারুণ্যের_বাজেট_ভাবনা

13/05/2026

#বিশ্ব_রক্তচাপ_দিবস #রক্তচাপ #উচ্চ_রক্তচাপ #স্বাস্থ্য_সচেতনতা #স্বাস্থ্য
#সুস্থ_থাকুন

12/05/2026

মাকে ভাল রাখি, স্বস্তিতে থাকি
#মা #মায়ের_ভালোবাসা #শান্তি #পরিবার

10/05/2026

খাদ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন ফারদিনা জেরিন //Youth Against Hunger Bangladesh আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে সঠিক সচেতনতার অভাব। তাই আমি চাই—খাদ্য বিষয়ক সচেতনতা শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে, তরুণদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ুক। এখানে যুক্ত হয়ে আমি বুঝেছি— ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাবার— এই বিষয়গুলো শুধু জানলেই হবে না, এগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করাও জরুরি #খাদ্য_সচেতনতা #নিরাপদ_খাদ্য #ফারদিনা_জেরিন #সুস্থ_জীবন #ভেজালমুক্ত_খাদ্য #বাংলাদেশ #জনসচেতনতা #স্বাস্থ্য_সচেতনতা

09/05/2026

শিক্ষা নয় স্বাস্থ্য নয়, দুটোই জরুরি, কোনটা আগে
#শিক্ষা #স্বাস্থ্য #বাংলাভিডিও

09/05/2026

আমি ফারদিনা জেরিন।
অনেকেই আমাকে জিজ্ঞেস করে— আমার মতো একজন তরুণ কেন Youth Against Hunger Bangladesh–এ যুক্ত হলো?
আমি মনে করি, আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে সঠিক সচেতনতার অভাব। তাই আমি চাই—খাদ্য বিষয়ক সচেতনতা শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে, তরুণদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ুক। এখানে যুক্ত হয়ে আমি বুঝেছি— ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাবার— এই বিষয়গুলো শুধু জানলেই হবে না, এগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করাও জরুরি।
আমরা সবাই SDG Goal 2: No Hunger নিয়ে কথা বলি, কিন্তু আমি বিশ্বাস করি—এটা শুধু নথিপত্রে থাকলে হবে না, আমাদের মতো উন্নয়নশীল দেশে এটাকে বাস্তবে রূপ দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমরা অনেকেই খাবার আর নিরাপদ ও পুষ্টিকর খাবারের পার্থক্যটা বুঝি না। এই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। সবচেয়ে বড় বিষয় তরুণদের কণ্ঠস্বরই হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
আমি সবার কাছে একটা কথাই বলতে চাই: “তোমার জ্ঞান, তোমার কণ্ঠ—শুধু নিজের মধ্যে রাখো না। Youth Against Hunger–এর মাধ্যমে সেটা পৌঁছে দাও দেশ থেকে দেশান্তরে, আর পরিবর্তনের অংশ হয়ে ওঠো।”
*tobangladeshfoundation #তারুণ্যের_বাজেট_ভাবনা #বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ *tobangladesh

07/05/2026

শিক্ষা নয়, স্বাস্থ্য নয়- দুটোই জরুরি; তবে কোনটা আগে?
ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য আবিরুজ্জামান মজুমদার রাফিন মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত স্বাস্থ্যখাত। কারণ একটি সুস্থ জাতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আর স্বাস্থ্যই হচ্ছে উন্নয়নের মূল ভিত্তি।
“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়- একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলেই গড়ে ওঠে সক্ষম ও উৎপাদনশীল প্রজন্ম।
আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?
মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।
#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা *tobangladeshfoundation

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Dhaka
1207