18/10/2021
#বিসিএস_পরীক্ষা_টিপস
#সংবিধানে_হোক_পরিত্রাণ
বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় মাত্র ৩ নম্বরের প্রশ্ন থাকে সংবিধান থেকে!
সংবিধান বইটা সাধু ভাষায় লিখা। আর অনুচ্ছেদগুলো একবার পড়েই বুঝতে পারা কষ্টকর। তাই অনেকেই শুধু বিগত বছরের প্রশ্ন পড়েই ছেড়ে দেয়। নম্বর যেহুতু মাত্র তিন, সংবিধান পড়া মনে হয় কঠিন 😛
তাহলে সিলেবাসটাই পরিবর্তন করে দেই। সংবিধান থেকে সরাসরি ৩টা প্রশ্ন আসে। সরকার ব্যবস্থা, রাজনৈতিক দল_এসব থেকে ৩টা প্রশ্ন আসে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ- থেকে আসে ২/৩টা। প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ, রাষ্ট্রপতি, ন্যায়পাল- এসব থেকেও ১/২টা প্রশ্ন আসে।
বিগত বছরের প্রশ্ন ভালো ভাবে পড়ুন, সাথে সংবিধানের সূচিপত্র দেখুন। বুঝতে পারবেন এইসব প্রশ্ন আসলে সংবিধানের প্রশ্ন।
তাহলে কী হলো? সংবিধান কিন্তু এখন ৩ থেকে ৯/১০ নাম্বারের হয়ে গেলো। এখন কিন্তু গুরুত্ব বেড়ে গেলো।
আচ্ছা রিটেনের কথা বলি। সরাসরি ৫০ নাম্বারের প্রশ্ন সংবিধান থেকে আসে। সাথে ৫০/৬০ নাম্বারের প্রশ্নের উত্তরে সংবিধানকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয় বা কোট করতে হয়।
প্রিলি+রিটেন মিলে ১১০০ নাম্বারের মধ্যে যদি ১২০/১৩০ নাম্বার শুধু সংবিধান থেকেই আসে তাহলে কি আর সংবিধানে কম গুরুত্ব দেয়া যায়?
ও হ্যাঁ, ভাইবাতেও সংবিধান থেকে প্রশ্ন আসে। আমাকে ১৫/১৬টা প্রশ্ন করেছিলো।
মূল সংবিধান অবশ্যই কিনবেন, শুরুতে পড়তে সমস্যা হলে রেফারেন্স হিসেবে আরিফ খানের বইটা দেখতে পারেন।
ভালো কথা, সংবিধান আসলে সবারই পড়া উচিত। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
তাই সংবিধানেই হোক পরিত্রাণ।
সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।
সৌরভ বিজয়
পররাষ্ট্র ক্যাডার (মেধাক্রমঃ ৪র্থ)
৩৮তম বিসিএস
Department of Electrical & Electronics Engineering (EEE)
Bangladesh University of Engineering and Technology (BUET)
22/09/2021
Inspiration
#বিসিএস_প্রিলি_প্রস্তুতি
#স্টাডি_প্ল্যান (২য় পর্ব) আগের লেখাগুলোয় কথা দিয়েছিলাম বিষয়ভিত্তিক লিখবো। তারই ধারাবাহিকতায় আজকের লেখা।
#ইংরেজিঃ
প্রার্থীদের সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো ইংরেজি। এই বিষয়ে ভালো করার শর্টকাট উপায় আসলেই নেই৷ স্ট্রং ব্যাসিক এবং ভালো প্রস্তুতি হলো ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির উপায়। কিন্তু বিসিএস প্রিলি যেহেতু আসন্ন, তাই এখন ব্যাসিক বিল্ডআপ এর সময় নেই, আর তাই কিছু স্ট্র্যাটেজি অনুসরণ করে ভালো মার্কস পাওয়ার উপায় নিয়েই বলবো-
:
অ্যাসিওরেন্স ডাইজেস্ট এর Grammar পার্টটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে৷ স্বল্প সময়ের প্রস্তুতিতে আমি এটাকেই ফলো করতাম। সাথে যেকোনো প্রকাশনীর বই থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো তো পড়বেন ই৷ Common Mistakes in English বইটাও খুব উপকারী৷ যে টপিকগুলো অনেক বেশি Time Consuming যেমন Appropriate Preposition, Group Verb - সেসব এর জন্য এখন অনেক বেশি বেশি পড়তে যাবেন না। আগের বছরের গুলো আর ডাইজেস্ট এর উপরই আপাতত ভরসা রাখুন। আর কেউ Grammar আরো ভালোভাবে পড়তে চাইলে এবং সময় পেলে তার জন্য P.C Das এর Grammar বইটা সাজেস্ট করবো। Grammar অবশ্যই সিলেবাস দেখে টপিক ওয়াইজ পড়বেন।
:
গুরুত্বপূর্ণ টপিক আবার একই সাথে সময়সাপেক্ষও। Word Smart বই এর অন্তত Part-1 টা পড়ে ফেলতে পারলে অনেক উপকার হবে৷ এখানে ৫০০ এর মতো শব্দ আছে৷ সাথে Barron's এর হাই ফ্রিকোয়েন্সী ৩৩৩ শব্দও দেখলে আরো বেশি ভালো হবে (এই দুইটায় অনেক শব্দই Overlap হবে। কাজেই সব মিলিয়ে ৬০০ শব্দের মতো পড়া লাগতে পারে)। অন্যান্য বিষয় পড়ার ফাঁকে প্রতিদিন কিছু কিছু করে আগামী ১ মাসে Vocabulary পড়ে ফেলুন।
এরপর অন্তত ৩ বার রিভাইস করে ফেলুন৷ অনেক কাজে দিবে। হয়তো মনে হবে যে কিছুই মনে থাকছে না, তবে পরীক্ষায় তো অপশন থাকবে, তাই মনে পড়ে যাওয়ার চান্স ও অনেক বেশি থাকবে। তবে যেহেতু Grammar পার্ট এ আপনাকে জোর দিতে হবে বেশি, তাই Vocabulary শেখার জন্য একটা নির্দিষ্ট সময়ের বেশি দেয়া যাবে না। প্রিলির চেয়েও রিটেনে Vocabulary এর ব্যবহার বেশি, তাই কারো বেশি সমস্যা হলে আপাতত বাদ দিতে পারেন।
:
ইংরেজি সাহিত্য মনে রাখতে পারাটা বেশ চ্যালেঞ্জিং তাই প্রস্তুতির শুরুর দিকে একবার, দুইবার পড়ে রাখলেও, পরীক্ষার কিছু দিন আগে অবশ্যই আবার পড়বেন। এমনকি লাস্ট মোমেন্ট রিভিশন এও এই সাবজেক্ট থাকতে হবে। এই সাবজেক্টে আগের বছরের প্রশ্ন থেকে অনেক রিপিট হয়। --ওরাকলের মিরাকল বা A Handbook on English Literature যেটাই পড়েন না কেনো, সিলেক্টিভ উপায়ে পড়বেন।
সব মনে রাখতে চাইলে কিছুই মনে থাকবে না, কাজেই সাবধান! বিখ্যাত লেখকদের সম্পর্কে গুরুত্ব দিয়ে পড়বেন, তুলনামূলক কম বিখ্যাতদের ক্ষেত্রে আগের বছরের প্রশ্নের উপর নির্ভর করবেন। আর যেই লেখক সম্পর্কে আজ পর্যন্ত কোনো প্রশ্নই আসে নি, তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। আনকমন প্রশ্ন আসলে কেউই পারবে না। প্রিলিতে সব পারা লাগেও না। --যুগবিভাগ, বিখ্যাত লেখকদের কোটেশন, সাহিত্যিক টার্ম, নোবেল বিজয়ী বই ও লেখক, বিখ্যাত সাহিত্যকর্মের চরিত্র ও সংক্ষিপ্ত কাহিনী- এসব তো নিশ্চয়ই পড়তে হবে।
--আমি অন্য কোনো বিষয় পড়ার সময় ছন্দ/সূত্র ব্যবহার করতাম না, কারণ সেগুলো বেশি হয়ে গেলে আরেক ঝামেলা! পরে ছন্দের মাঝেই প্যাঁচ লেগে বিতিকিচ্ছিরি অবস্থা হয়। তবে শুধু ইংরেজি সাহিত্য পড়ার সময় লেখকদের বইয়ের নাম মনে রাখার ক্ষেত্রে আমি অদ্ভুত অদ্ভুত ছন্দ নিজের মনে মনে বানাতাম এবং বই এর মধ্যে লিখেও রাখতাম! সেসব ছন্দের কিছুকিছুতে রিতীমত আপত্তিকর শব্দও থাকতো । কাজেই সেগুলো একান্তই আমার নিজের মনে রাখার জন্যই সৃষ্ট এবং পরীক্ষা শেষে সেখানেই এর বিনাশ! এই কাজটা করতাম কারণ ব্যতিক্রম কিছু মস্তিষ্ক সহজে ভুলতে দেয় না।
-- English Literature এ ১৫ তে ১৫ পাওয়ার চেষ্টা করেছেন তো মরেছেন! এখানে ১০/১২ ই অনেক ভালো নাম্বার। এমনকি প্রশ্ন কঠিন হলে ৮/৯ ও যথেষ্ট হয়ে যায়। এই বিষয়ে ২ নাম্বার বেশি পাওয়ার জন্য যেই বাড়তি কষ্ট করতে হবে সেটা দিয়ে অন্যদিকে তিন/চারগুণ নাম্বার বাড়িয়ে ফেলতে পারবেন।
#গণিতঃ গণিতে ভালো করাটাও ইংরেজির মতোই; স্ট্রং ব্যাসিক থাকলে এক্সাম এর আগে অনেকের কিছুই করা লাগে না। বাট আপনার ব্যাসিক এবং প্রস্তুতি কোনোটাই যদি তেমন স্ট্রং না হয়, তাতেও হতাশ হওয়ার কিছু নেই৷ গণিতে পূর্ণ নাম্বার পাওয়ার দরকার নেই। এখানকার কিছু ঘাটতি তো আপনি অন্য সাবজেক্ট দিয়ে পুষিয়ে দিতে পারবেন। তবে কীভাবে বাকি সময়টা কাজে লাগালে একটা ওভারঅল প্রস্তুতি আসবে? ফিরে আসুন অ্যাসিওরেন্স ডাইজেস্ট এর গণিত অংশে। আপনার ব্যাসিক যদি খুব একটা খারাপ না হয়, তাহলে ডাইজেস্ট এর গণিতগুলো অল্প সময়ে আপনাকে একটা ওভারঅল ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে। সাথে ৯/১০ শ্রেণির গণিত বইটা মাস্ট। এটা যে কতো উপকারী তা বলে শেষ করা যাবে না।
আর ব্যাসিক খুব দুর্বল হলে আগে ক্লাস ৮ এর গণিত বই থেকেই শুরু করুন। তবে বোর্ড বই এর সব ম্যাথ করতে যাবেন না এখন,এতো সময় আপনার নেই। নিয়ম বুঝে বুঝে সিলেক্টিভ উপায়ে করুন আর অবশ্যই সিলেবাস ফলো করুন। আর একটা বিষয় হলো উদাহরণে থাকা গণিতগুলোকে বেশি গুরুত্ব দিন। আগের বছরে আসা গণিতগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন।
--যেই টপিকগুলো বেশি কঠিন লাগে ও সময়সাপেক্ষ মনে হয় সেগুলোকে বিনয়ের সাথে এই যাত্রা ছেড়ে দিন(যেমনঃবিন্যাশ-সমাবেশ-সম্ভাব্যতা)। এই সময়ের মধ্যে আপনি নতুন নতুন গণিত শিখতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে।
--পরীক্ষার হলে একেবারে শেষ আধা ঘন্টায় গণিত করবো, এই প্ল্যান রেখে থাকলে আরেকবার ভাবেন। আমার অভিজ্ঞতায় দেখেছি শেষের দিকে আশেপাশের সবাই অনেক কথা বলে। সেসময় মনোযোগ মারাত্মক বিঘ্নিত হয় ও সহজ ম্যাথ ও ভুল হয়। সহজ ম্যাথগুলোকে পরীক্ষার মাঝামাঝি কোনো একটা সময়ের দিকে করে ফেলতে পারলে আপনি অনেক নির্ভার থাকবেন। শেষে কঠিনগুলো নিয়ে একটা শেষ চেষ্টা করবেন। সেখান থেকে ২/৩ টা পারলে ভালো, নাহলেও সেটা অন্য বিষয়গুলোর উপর নেগেটিভ প্রভাব আর ফেলতে পারবে না।
:
এই বিষয় নিয়ে পড়তে গেলে মনে হবে পড়ার শেষ নাই, আর না পড়লে মনে হবে পড়ার কিছুই নাই!
এমনকি ডাইজেস্ট এও এটা নিয়ে অনেক বেশি লেখা আছে। তবে কিছুকিছু টপিক (যেমনঃ ঘড়ির কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ত্রিভুজ-চতুর্ভুজ সংখ্যা কয়টি, বার বের করা, সম্পর্ক ইত্যাদি) কিভাবে উত্তর করতে হয় তার নিয়মগুলো শিখে যাবেন যে কোনো একটা চিকন স্বাস্থ্যের বই থেকে (আমি চিকন চাকন বই এর ফ্যান। মোটা বই দেখলে মাথা ঘুরে 😶)।
-- সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, Vocabulary, Analogy ইত্যাদিও Mental Ability তে আসবে যা আপনার অন্য পড়ার মধ্যেই অন্তর্ভুক্ত। কাজেই একদম চাপ নিবেন না এই বিষয় নিয়ে। তবে Mental Ability'র আগের বছরগুলোর প্রিলি এবং সেই সাথে রিটেনের প্রশ্নগুলোও সলভ করে ফেললে আপনার এ বিষয়ের পড়া এম্নিতেই বড় একটা অংশ কাভার হয়ে যাবে। আর বাকিটা পরীক্ষার হলে আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে।
আজকে এখানেই শেষ করছি। পোস্টগুলো অনেক বড় হয়ে যায় তাই বাকি বিষয় নিয়ে পরবর্তী একটা পোস্ট এ লিখবো ইনশাআল্লাহ। সবার সুস্থতা ও সাফল্য কামনা করছি।
শরিফুল হক শরিফ
এডমিন ক্যাডার
৩৮ তম বিসিএস
Department of Statistics, Biostatistics and Informatics
University of Dhaka
বিসিএস প্রস্তুতি নিয়ে টিপস ও গাইডলাইন নিয়ে নিয়মিত ভিডিও দেখতে এবং লেখা পড়তে Roaring Bangladesh চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
Team Roaring Bangladesh
09/05/2021
👌👌 বিসিএস এবং প্রাইমারী পরিক্ষার গুরুত্বপূর্ণ_সাধারণ জ্ঞান:-
১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি
২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা
৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর
৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী
৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ
৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃThe people’s Republic of Bangladesh
৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।
৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)
23/04/2021
#বিসিএস_প্রিলি_প্রস্তুতি ( #গণিত)
টার্গেট নম্বরঃ ১০/১১ (১৫ এর মাঝে)
#প্রয়োজনীয়_বইসমূহঃ
* ৮ম শ্রেণির বোর্ড বই (গাইড সহ)
* ৯-১০ শ্রেণির বোর্ড বই (পাঞ্জেরী বা আদিল গাইড সহ)
* খাইরুলস বেসিক ম্যাথ।
#কিভাবে_পড়ব-
* **প্রথমে বিসিএস প্রিলি এর সিলেবাস (গণিত ও মানসিক দক্ষতা) ডাউনলোড করে নিন। ভালো করে দেখুন সিলেবাস টা। এটা আসলে সব বিষয় শুরু করার আগেই খুব গুরুত্বপূর্ণ।
*** Professor's Job Solution থেকে ৩৫বিসিএস থেকে ৪০বিসিএস এই ৫ বছরের প্রশ্নগুলো দেখে নিন। (প্রশ্ন সমন্ধে ভালো একটা ধারণা পাওয়ার জন্য)
১/ #পাটিগণিত অংশটা খাইরুলস থেকে দেখে নিন। এর মাঝে মাঝে বাস্তব সংখ্যা (বর্গমূল, দশমিক এর গুন ভাগ, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়), শতকরা, ঐকিক নিয়ম (কাজ, পাইপ), লাভক্ষতি, অনুপাত ও সমানুপাত, মুনাফা খুব ভালো করে করে ফেলুন। আগের বছরের প্রশ্নগুলো ভালো করে সমাধান করুন। যারা আরো ভালো প্রস্তুতি নিতে চান তারা খাইরুলস এর পাশাপাশি ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণির বোর্ড বই থেকে সংশ্লিষ্ট অধ্যায় গুলো দেখে নিন। আশা করা যায় ৩/৪ নাম্বার পেয়ে যাবেন এবং রিটেনও ১০ এর মত পেয়ে যাবেন।
২/ এরপর ৮ম শ্রেণির বই টা হাতে নিন এবং সেট অধ্যায় টা খুব ভালো করে ফেলুন বুঝে বুঝে। খাইরুলস থেকেও দেখুন বিশেষ করে ভেনচিত্র। আগের সালের প্রশ্ন সমাধান করুন। ১ নাম্বার পেয়ে যাবেন।
৩/ ৯ম-১০ম শ্রেণির বইটা হাতে নিন। সুচক ও লগারিদম ( ৪.১, ৪.২) এবং সমান্তর ও গুণোত্তর ধারা ( ১৩.১, ১৩.২) অধ্যায় গুলোর সূত্রাবলী ও বেসিক ম্যথগুলো( বিশেষ করে উদাহরণ ও অধ্যায়ের শুরুর দিকের ছোট ছোট অংক) ভালোভাবে করে ফেলুন। খাইরুলস থেকেও এই দুইটা অধ্যায় দেখে নিতে পারেন। আগের সালের প্রশ্ন সমাধান করুন। ২/৩ নাম্বার পেয়ে যাবেন।
৪/ এরপর ৮ম শ্রেণি ও ৯ম শ্রেণির বই থেকে বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক ও সরল সহসমীকরণ ভালো করে দেখে নিন। ছোট ছোট অংকগুলো ভালো করে দেখুন। খাইরুলস থেকেও দেখতে পারেন। ১/২ নাম্বার পেয়ে যাবেন।
৫/ খাইরুলস থেকে অসমতা অধ্যায় টা ভালো করে দেখুন। ১ নাম্বার পেয়ে যাবেন।
৬/ ৯ম শ্রেণির বই অথবা খাইরুলস থেকে পরিমিতি এর বেসিক সূত্রগুলো দেখে নিন। ছোট ছোট সূত্রের অংকগুলো করুন। বড়গুলো করার দরকার নেই। ১ নাম্বার পেয়ে যাবেন।
৭/ জ্যামিতি টা খাইরুলস থেকে দেখলেই হবে। এবং আগের বছরের প্রশ্নগুলো সমাধান করলেই হবে। যারা গণিত এ দূর্বল তারা কোণ নির্ণয়, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এর সাধারন নিয়ম, পীথাগোরাস এর উপপাদ্য ভালো করে দেখুন। বোর্ড বই থেকে না দেখে খাইরুলস থেকেই দেখুন। সময় বাঁচবে। ৩ এর মাঝে ১/২ নাম্বার পেতে পারেন।
৮/ এরপর খাইরুলস থেকে বিন্যাস-সমাবেশ, সম্ভাব্যতা, পরিসংখ্যান দেখে নিবেন। যারা দূর্বল তারা এই বিষয়গুলো অল্প করে দেখলেই হবে। বুঝতে না পারলে 10 minutes school এর ভিডিওগুলো দেখলে ইজি লাগবে।
#গণিত_নিয়ে_কিছু_কথাঃ
১/ গণিত এ ভালো করার Short Cut উপায় নেই আসলে। আপনাকে চর্চা করতে হবে প্রচুর।
২/ যারা বেশি দুর্বল গণিত এ তারা প্রাইভেট পড়তে পারেন। Confidence পাবেন। নিজে বুঝতে অনেক সময় লাগতে পারে। কিন্তু কিছু কিছু বিষয় কেউ বুঝিয়ে দিলে কম সময়ে বুঝতে পারবেন। কয়েক জন Batch করে কারো কাছে পড়েন কয়েক মাস। উপকার পাবেন আশা করি। কিছু খরচ হবে কিন্তু সেটাকে Investment হিসেবে দেখাই ভালো।
৩/ আসলে গণিত বাদ দিয়ে বর্তমানে চাকরীর পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। এইজন্যই বিসিএস সহ সব পরীক্ষায় সাইন্স এর ছাত্রদের জয়জয়কার। তাই আপনি যদি Arts and Commerce Background এর হন আপনাকে অনেক বেশী সময় দিতে হবে গণিতে। দরকার হলে প্রাইভেট পড়তে হবে। YouTube থেকে লেকচার শুনতে হবে। Group Study করতে হবে। রাত এর ২ ঘন্টা সময় গণিত এর জন্য আলাদা করে রাখুন। বিফল হবেন না।
৪/ সূত্র ভুলে গেলে দেয়ালে টানিয়ে রাখুন। গণিত এর প্রশ্ন ছোট ছোট করে ভাগ করে Analysis করে করুন। সূত্রের ও নিয়মের Application ভালো করে বুঝুন। প্রথম প্রথম সময় লাগবে। এক সময় দেখবেন আপনি পারছেন।
৫/ আপনি যদি গণিত এ দূ র্বল হন আপনাকে সব পারতে হবে তা নয়। অন্তত ৫০/৬০ ভাগ পারার চেষ্টা করুন। প্রিলিতে ১৫ তে অন্তত ৭/৮ পাওয়ার চেষ্টা করুন। যে অধ্যায় যেভাবে যে সিরিয়াল এ বলা হলো সেভাবে করুন। কিন্তু প্রিলিতে গণিত একদম বাদ দিবেন না।
#যারা_রিটেন_এর_জন্যও_পড়তে_চান_একসাথে_ও_হাতে_প্রচুর_সময়_আছেঃঃ
১/ বিসিএস রিটেন এর সিলেবাস ডাউনলোড করে নিন।
২/ খাইরুলস Advanced Math বই থেকে বিসিএস এর সিলেবাস এ পাটিগণিত এর যে কয়টা Chapters আছে সেই কয়টা ভালো করে করুন।
৩/ বীজগণিত, স্থানাংক ও ঘন জ্যামিতি অংশের জন্য ৯/১০ শ্রেণির General Math and Higher Math বই (উইথ পাঞ্জেরী গাইড) থেকে সংশ্লিষ্ট chapters গুলো ভালো করে করুন। মনে করুন আপনি SSC পরীক্ষা দিচ্ছেন।
৪/ জ্যামিতির ( উপপাদ্য) জন্য ৯/১০ শ্রেণির General Math বই থেকে অনুশীলন করুন। উপপাদ্য করতে হবে। সম্পাদ্য নয়। বিশেষ করে এসএসসি তে আসা উপপাদ্যগুলো করতে হবে। মনে করুন আপনি SSC পরীক্ষা দিচ্ছেন। আগের বছরের প্রশ্নগুলো ভালো করে করুন।
৫/ বিন্যাস সমাবেশ, সম্ভাবনা এবং সরলরেখা এর জন্য ১১/১২শ শ্রেণির কামরুজ্জামান অথবা এস ইউ আহ মেদ এর বই( উইথ গাইড) থেকে চর্চা করুন অথবা খাইরুলস থেকেও দেখতে পারেন। সরলরেখা এর শুধু সূত্র ও সহজ অংক দেখলেই হবে। এই অংশ কঠিন লাগলে ১০ মিনিটস স্কুল এর ভিডিও দেখুন।
দুই বার প্রিলি পাশ ( মোটামুটি ১৪৫/১৫০ এর কাছাকাছি নম্বর পেয়ে ২০০ তে) এর অভিজ্ঞতা থেকে বলতে পারি এভাবে প্রস্তুতি নিলে প্রিলিতে গণিত এ ভালো নম্বর পাবেন, ইনশাআল্লাহ্। বিজ্ঞান এর প্রিলি প্রস্তুতির ব্যপারেও বিস্তারিত লিখব ইনশাল্লাহ।
আপনাদের সবার জন্য শুভকামনা। ❤️😊
মোঃ জাহাঙ্গীর কবির অনিক
পুলিশ ক্যাডার (মেধাক্রমঃ ৫ম)
৩৮তম বিসিএস
Department of Industrial & Production Engineering (IPE)
Bangladesh University of Engineering and Technology (BUET)
20/04/2021
পড়া শেষে ওকে লিখবেন
১। "বাংলাদেশ দিবস" কোথায় পালিত হয় ?
-নেদারল্যান্ড
২। বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবক কে ?
= ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
৩। ভাসমান হাসপাতালের নাম কি?
- জীবনতরী
৪। মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম ?
= ১৯তম। মোট ২৮ টি রয়েছে
৫। দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড
মিউজিয়াম) কোথায় অবস্থিত?
=সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (নোট:মাটির নিচে প্রায়
২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১
জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।)
৬। জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত ?
=০.০১ শতাংশ।
৭। ওরে নীল দরিয়া.....
সালাম সালাম হাজার সালাম.....
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....গানগুলো শিল্পী
কে ?
= আব্দুল জব্বার
৮। কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম
স্বাক্ষর করে
= বাংলাদেশ
৯। কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?
= সুন্দরবনে
১০।২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয়?
-- ঢাকা , বাংলাদেশ ।
১১। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?
= মুরং বা ম্রো
১২। খাসিয়ার গ্রামগুলো কী নামে পরিচিত ?
=পুঞ্জি
১৩। চাকমাদের গ্রামগুলো কী নামে পরিচিত ?
= আদাম
১৪। সাঁওতালদের গ্রাম প্রধানদের কী বলে ?
= মাজি
১৫। "লাওরা" রা কোন ধর্মের অনুসারী ?
= ইসলাম
১৬। "দামতুয়া জলপ্রপাত " কোথায় অবস্থিত ?
=আলীকদম, বান্দরবান।
১৭। জলাবন কোথায় অবস্থিত?
- রাতারগুল, সিলেট
১৮। ওয়াইফাই নগরী কোথায়?
- সিলেট
১৯। উদ্ভিদ হাসপাতাল কোথায়?
- মধুপুর
২০। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
=১২ নটিক্যাল মাইল।
19/03/2021
http://prebd.com
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান - ২০২১
পরীক্ষার তারিখঃ ১৯ মার্চ ২০২১
সম্পূর্ণ সমাধানের PDF লিঙ্ক দেখুন পোস্ট এর শেষে
ইংরেজি অংশের উত্তর ব্যাখ্যাসহ।
Prepared by এম. আর. জেড. তুহিন
166. "(To win a prize) is my ambition." The underlined part of the sentence is a/ an ----
a) adjective phrase b) noun phrase
c) adverb phrase d) conjunctional phrase
উত্তর: b) noun phrase
ব্যাখ্যা: Verb-এর সাবজেক্ট হিসেবে কোনো gerund (verb+ing +extension) বা infinitive phrase (to+ verb+ extension) ব্যবহৃত হলে সেটি noun phrase হিসেবে গণ্য। প্রদত্ত বাক্যের সাবজেক্ট হলো To win a prize যা noun phrase।
167. Choose the word opposite in meaning to 'terse':
a) concise b) detailed
c) expressive d) descriptive
উত্তর: b) detailed
ব্যাখ্যা: Terse (বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত এবং লাগসই) এর বিপরীত শব্দ হলো detailed ( সবিস্তার, পু্ঙখানুপুঙখরূপে বর্ণনাকৃত)।
168. "Who's that?" in this sentence'that' is a/an
a) pronoun b) conjunction
c) adjective d) adverb
উত্তর: a) pronoun
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটির that শব্দটি demonstrative pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
169. What is the noun form of the word 'know'?
a) Knowing b) knowledge
c) Knowledgeable d) Known
উত্তর: b) knowledge
ব্যাখ্যা: know (জানা, অবগত হওয়া) এর noun form হলো knowledge (জ্ঞান; অবগতি)।
170. "Why, then,'tis none to you,for their is nothing either good or bad, but thinking makes it so.' This extract is taken from the drama---
a) King Lear b) Macbeth
c) As You Like It d) Hamlet
উত্তর: d) Hamlet
ব্যাখ্যা: প্রদত্ত উক্তিটি Shakespeare-এর বিখ্যাত নাটক Hamlet থেকে নেওয়া হয়েছে।
171. "Made weak by time and date,but strong in will to strive,to seek, to find, and not to yield" is taken form the poem written by ---
a) Robert Browning b) Matthew Arnold
c) Alfred Tennyson d) Lord Byron
উত্তর: c) Alfred Tennyson
ব্যাখ্যা: প্রদত্ত উক্তিটি Alfred Tennyson এর Ulysses নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
172. "Give somebody a piece of mind." means to--
a) tell someone that you are very angry with them
b) say exactly what you feel
Preparation Bangladesh – Competitive Exam Preparation of Bangladesh
09/02/2021
BCS a akhan thake 4-5 question common porbe Insallah
31/12/2020
Page। এর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২১