Creative Math Idea.

Creative Math Idea. The easiest techniques of math solution

16/10/2025

জীবনটা আপনার —পথটাও আপনার 🌿

✅ "জীবনে চলতে গেলে নানা মুখ, নানা কথা, নানা পরিস্থিতি আসবে—সবকিছুর প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। নিজের শান্তিকে প্রাধান্য দিন।"

✅ "আপনাকে সবাই বুঝবে না, এটা একদমই স্বাভাবিক। তাই সময় নষ্ট না করে এড়িয়ে যান সেই মানুষদের, যাদের কথা শুধু মন খারাপ করে দেয়।"

✅ "সমালোচনার উত্তর সবার কাছে দিতে হয় না। অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।"

✅ "নেগেটিভ মানুষের সঙ্গে যুক্ত হয়ে সময় আর মন খারাপ করার চেয়ে—চুপচাপ ভালো কিছুতে মন দিন। নিজের ভেতরের শক্তিটাই বড় জবাব।"

✅ "কেউ যখন আপনাকে অপমান করতে চায়, বা নিচে নামাতে চায়—তাদের উদ্দেশ্য সফল না করে, নিজের উপর বিশ্বাস রাখুন।"

✅ "সব কথার উত্তর না দিয়ে বই পড়ুন, গান শুনুন, মনের মতো কাজ করুন। সিনেমা দেখুন, গাছ লাগান। আপনি কীভাবে সময় কাটাবেন, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত।"

✅ "আপনার মানসিক শান্তি আর জীবনের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে রক্ষা করুন অপ্রয়োজনীয় মানুষের কথাবার্তা, হিংসা আর নেতিবাচকতা থেকে।"

✅ "যাদের পাশে আপনাকে নিরাপদ লাগে, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন—তাদেরই বলুন মনের কথা। বাকি দুনিয়া শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ।"

✅ "সবশেষে, মনে রাখবেন—জীবন সত্যিই সুন্দর। পথে কাঁটা থাকবে, ধুলা থাকবে; কিন্তু ফুলও থাকবে। এখন বেছে নেওয়ার দায়িত্ব আপনার—কী পাশ কাটিয়ে এগিয়ে যাবেন, আর কাকে গুরুত্ব দেবেন না।"

✅ "নিজেকে প্রমাণ করার দরকার নেই। যারা বোঝে, তারা এক কথাতেই বুঝে নেয়। আর যারা বোঝে না, তাদের বোঝাতে গিয়ে নিজের শান্তি হারাবেন না।"

13/10/2025

✅ Mistake (মিস্টেক) – ভুল
✅ Error (এরর) – ত্রুটি
✅ Fault (ফল্ট) – দোষ
✅ Blunder (ব্লান্ডার) – মারাত্মক ভুল
✅ Slip (স্লিপ) – ছোট ভুল
✅ Misjudgment (মিসজাজমেন্ট) – ভুল সিদ্ধান্ত
✅ Misunderstanding (মিসআন্ডারস্ট্যান্ডিং) – ভুল বোঝাবুঝি
✅ Oversight (ওভারসাইট) – অবহেলা / নজরচ্যুত
✅ Inaccuracy (ইনঅ্যাকুরেসি) – সঠিক নয়
✅ Lapse (ল্যাপস) – সাময়িক ভুল
✅ Misstep (মিসস্টেপ) – ভুল পদক্ষেপ
✅ Miscalculation (মিসকালকুলেশন) – ভুল হিসাব
✅ Misprint (মিসপ্রিন্ট) – মুদ্রণ ত্রুটি
✅ Mismatch (মিসম্যাচ) – অসামঞ্জস্য
✅ Defect (ডিফেক্ট) – ত্রুটি / খুঁত
✅ Faultiness (ফল্টিনেস) – ত্রুটিপূর্ণতা
✅ Malfunction (মালফাংশন) – কাজ না করা
✅ Flaw (ফ্লো) – দুর্বলতা / ত্রুটি
✅ Slip-up (স্লিপ-আপ) – ছোটখাটো ভুল
✅ Boo-boo (বু-বু) – অল্প ভুল
✅ Gaffe (গ্যাফ) – সামাজিক ভুল
✅ Misconduct (মিসকন্ডাক্ট) – দোষী আচরণ
✅ Impropriety (ইমপ্রোপ্রায়েটি) – অনৈতিকতা / ভুল আচরণ
✅ Shortcoming (শর্টকামিং) – অভাব / খামতি
✅ Negligence (নেগলিজেন্স) – অবহেলা
✅ Error-prone (এরর-প্রোন) – ভুলপ্রবণ
✅ Misbehavior (মিসবিহেভিয়ার) – খারাপ আচরণ
✅ Botch (বটচ) – গণ্ডগোল / খারাপ করা
✅ Breakdown (ব্রেকডাউন) – ব্যর্থতা
✅ Mistaken (মিস্টেকেন) – ভুল ধরা / ভ্রান্ত
✅ Faulty (ফল্টি) – ত্রুটিপূর্ণ
✅ Misfit (মিসফিট) – মানসিক বা সামাজিকভাবে ফিট নয়
✅ Incompetence (ইনকোমপিটেন্স) – অক্ষমতা
✅ Blame (ব্লেম) – দোষারোপ
✅ Wrongdoing (রংডুয়িং) – অন্যায় / খারাপ কাজ
✅ Infraction (ইনফ্র্যাকশন) – আইন বা নিয়ম ভঙ্গ
✅ Violation (ভায়োলেশন) – লঙ্ঘন
✅ Mismanagement (মিসম্যানেজমেন্ট) – ভুল ব্যবস্থাপনা
✅ Error-making (এরর-মেকিং) – ভুল তৈরি করা
✅ Botched job (বটচড জব) – খারাপভাবে করা কাজ
✅ Goof (গুফ) – বোকামি / ছোট ভুল
✅ Flub (ফ্লাব) – অসফল চেষ্টা
✅ Mishap (মিশ্যাপ) – দুর্ঘটনা / অপ্রত্যাশিত ভুল
✅ Misapplication (মিসঅ্যাপ্লিকেশন) – ভুল প্রয়োগ
✅ Misuse (মিসইউজ) – ভুল ব্যবহার
✅ Wrong (রং) – ভুল / অযথা
✅ Misinterpretation (মিসইন্টারপ্রিটেশন) – ভুল ব্যাখ্যা
✅ Fault-finding (ফল্ট-ফাইন্ডিং) – ত্রুটি খোঁজা

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন2. Busuu.com – ইংরেজি...
12/10/2025

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥

1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন
2. Busuu.com – ইংরেজি শিখুন
3. Krea.ai – লোগো তৈরি করুন
4. ElevenLabs.io – নিজের ভয়েস ক্লোন করুন
5. Gamma.app – সুন্দর ডকুমেন্ট ডিজাইন করুন
6. Suno.ai – গান বানান
7. Runway.ml – ভিডিও এডিট করুন
8. Relume.io – ওয়েবসাইট ডিজাইন করুন
9. Descript.com – অডিও এডিট করুন
10. Fliki.ai – ভয়েসওভার দিন
11. Tome.app – প্রেজেন্টেশন বানান
12. Perplexity.ai – রিসার্চ করুন
13. PicWish.com – ছবি এডিট করুন
14. RecCloud.com – ভয়েস পরিবর্তন করুন
15. Pika.art – AI দিয়ে ভিডিও তৈরি করুন

A conversational AI system that listens, learns, and challenges

🔹 বিভাগভিত্তিক ডাক্তারদের তালিকা (সংশোধিত ও সংযোজনসহ):1. মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)ডিপ্রেশন, দুশ্চিন্তা,...
28/09/2025

🔹 বিভাগভিত্তিক ডাক্তারদের তালিকা (সংশোধিত ও সংযোজনসহ):

1. মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)

ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি

2. পেট ও হজম → Gastroenterologist (গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট)

গ্যাস্ট্রিক, লিভারের রোগ, আলসার, হেপাটাইটিস, হজমের সমস্যা

3. মাথা/স্নায়ু → Neurologist (নিউরোলজিস্ট)

মাথাব্যথা, খিঁচুনি, মৃগী রোগ, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা, মস্তিষ্কের টিউমার

4. হৃদরোগ → Cardiologist (কার্ডিওলজিস্ট)

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ
👉 অপারেশন লাগলে → Cardiac Surgeon (কার্ডিয়াক সার্জন)

5. ত্বক/চুল/যৌন রোগ → Dermatologist & Venereologist (ডার্মাটোলজিস্ট)

চুলকানি, একজিমা, চুল পড়া, ব্রণ, ফুসকুড়ি, যৌন রোগ

6. চোখ → Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)

চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, ছানি, গ্লুকোমা

7. নারী/প্রসূতি → Gynecologist & Obstetrician (গাইনোকলজিস্ট)

মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা, সন্তান জন্ম

8. নাক/কান/গলা → ENT Specialist (ইএনটি স্পেশালিস্ট)

কানে কম শোনা, টনসিল, সাইনাস, কানে পুঁজ পড়া, নাক দিয়ে রক্ত পড়া

9. রক্তের রোগ → Hematologist (হেমাটোলজিস্ট)

অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, রক্ত ও অস্থিমজ্জার সমস্যা

10. দাঁত → Dentist (ডেন্টিস্ট)

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা, ব্রেস

11. ফুসফুস/শ্বাসকষ্ট → Pulmonologist (পালমোনোলজিস্ট/চেস্ট স্পেশালিস্ট)

হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া, কাশি

12. কিডনি/প্রস্রাব → Nephrologist (নেফ্রোলজিস্ট)

কিডনি বিকল, ইউরিন ইনফেকশন, প্রস্রাবে জ্বালা, কিডনি পাথর
👉 অপারেশন/সার্জারি লাগলে → Urologist (ইউরোলজিস্ট)

13. হাড়/জয়েন্ট → Orthopedic Surgeon (অর্থোপেডিক সার্জন)

হাড় ভাঙা, জোড়া লাগানো, বাত রোগ, হাঁটুর ব্যথা, মেরুদণ্ড সমস্যা

14. শিশু → Pediatrician (পেডিয়াট্রিশিয়ান)

শিশুদের যেকোনো রোগ, টিকা, বৃদ্ধি সমস্যা

15. সাধারণ অসুখ → Medicine Specialist (মেডিসিন স্পেশালিস্ট)

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা, সাধারণ রোগ

16. জরুরি বা ছোটখাটো → General Physician (MBBS ডাক্তার)

প্রাথমিক চিকিৎসা, ছোটখাটো সমস্যা, প্রয়োজনে রেফার করবেন

চীনা গবেষকরা এমন একটি উচ্চ প্রযুক্তির সাবমেরিন তৈরির ধারণা নিয়ে কাজ করছেন, যা লেজার প্রযুক্তির মাধ্যমে পানির নিচে Supers...
31/05/2025

চীনা গবেষকরা এমন একটি উচ্চ প্রযুক্তির সাবমেরিন তৈরির ধারণা নিয়ে কাজ করছেন, যা লেজার প্রযুক্তির মাধ্যমে পানির নিচে Supersonic গতি অর্জন করতে পারবে। এই প্রকল্পটি পরিচালনা করছে চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

তারা এমন একটি প্রপালশন সিস্টেম (চালন প্রযুক্তি) উন্নয়নের চেষ্টা করছে, যেখানে সাবমেরিনের বাইরের অংশে অতি পাতলা অপটিক্যাল ফাইবারের স্তর থাকবে। এই ফাইবারগুলি শক্তিশালী লেজার রশ্মি ছড়িয়ে চারপাশের পানিকে বাষ্পীভূত করবে। এর ফলে প্লাজমা তৈরি হবে এবং সেই প্লাজমা বিস্ফোরণের মতো একটি থ্রাস্ট তৈরি করবে, যা সাবমেরিনকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় “আন্ডারওয়াটার ফাইবার লেজার-ইনডিউসড প্লাজমা ডিটোনেশন ওয়েভ প্রপালশন”। গবেষকদের দাবি অনুযায়ী, এই প্রযুক্তি প্রয়োগ করে সাবমেরিনে একটি জেট ইঞ্জিনের মতো শক্তিশালী ঠেলা তৈরি করা সম্ভব হতে পারে।

টেকনোলজি ডেস্ক, বিজ্ঞানবর্ণালী
সুত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
07/05/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰
Copycat

সম্ভব ???
20/04/2024

সম্ভব ???

20/09/2023
?
18/08/2023

?

29/04/2023

পড়াশুনার হাল হকিকত : একাল সেকাল

বছরে দু’একবার এখন গ্রামে যাই। পুরনো অভ্যাসমতে আগের দিনের গ্রামের সাথে বর্তমানের গ্রামের ছবি মেলাতে চেষ্টা করি। কোন সঙ্গতি পাই না। প্রথম প্রথম হাপিত্যেশ করতাম। এখন করি না। কী লাভ !!

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে, অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আদিল, আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা নির্জন রাস্তায় মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবি, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকায় ...

দেশ এগিয়ে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই। শিক্ষা গ্রহণ ও প্রদানের সঠিক পথে আমরা এগুচ্ছি কিনা সেটাই প্রশ্ন। দেখুন, প্রথমে এল নৈর্ব্যক্তিক প্রশ্নব্যাংক, তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এরপর নতুন শিক্ষা বিস্তরণ কার্যক্রম ইত্যাদি ইত্যাদি। পদ্ধতি তো অনেক হল। শিক্ষার মানের কতটুকু বাড়াতে পেরেছি আমরা - ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

সফিকুল আলম স্যার
সহকারী প্রধান শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল, ঢাকা ১০০০।

গণিতের মৌলিক ধারণা
04/03/2023

গণিতের মৌলিক ধারণা

Address

Dhaka
1219

Opening Hours

Monday 06:30 - 18:00
Tuesday 06:30 - 18:00
Wednesday 06:30 - 18:00
Thursday 06:30 - 18:30
Friday 06:30 - 18:00
Saturday 06:30 - 18:00
Sunday 06:30 - 18:00

Telephone

+8801714701998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Math Idea. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Creative Math Idea.:

Shortcuts

Share

Category