25/04/2026
মাদ্রাসার ছোট বাচ্চাদের কায়দা পড়ানোটা মাদরাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল স্তর। কারণ, এই স্তরে পড়ালেখার যে ভিত্তি তৈরি হয়, তার ওপরই ছাত্রের নাজেরা ও হিফজ নির্ভর করে। আপনার মাদরাসার ক্লাসে ছোট বাচ্চাদের কায়দা পড়ানোর ক্ষেত্রে নিচের পদ্ধতিগুলো জাদুকরী ভূমিকা রাখতে পারে:
১. হরফ চেনার ক্ষেত্রে আকৃতি বা রূপের ব্যবহার ।
কায়দার প্রথম পাতায় ছাত্ররা হরফ মুখস্থ করে ঠিকই, কিন্তু মুরাক্কাব (যুক্তাক্ষর) বা কুরআন পড়ার সময় হরফ চিনতে পারে না।
পদ্ধতি: ا,ب, ت— এভাবে শুধু সিরিয়াল অনুযায়ী না পড়িয়ে, একই আকৃতির হরফগুলো একসাথে শেখান। যেমন: 'ب, ت, ث' (বিন্দুর পার্থক্য), 'ج, ه, خ', 'س, ش'।
এলোমেলো ধরা: সিরিয়াল মুখস্থ করার পর প্রতিদিন এলোমেলোভাবে (মাঝখান থেকে, নিচ থেকে) হরফ ধরতে হবে, যাতে তারা হরফের আকৃতি দেখে চিনতে পারে, মুখস্থ সিরিয়াল দিয়ে নয়।
২. মাখরাজ ও উচ্চারণের মাশক ।
কায়দা পড়ার সময় থেকেই সঠিক উচ্চারণ বা মাখরাজের অভ্যাস করাতে হবে।
পদ্ধতি: শিক্ষক স্পষ্ট ও উচ্চস্বরে উচ্চারণ করবেন, আর ছাত্ররা তা শুনে সমস্বরে পুনরাবৃত্তি করবে (মশক)।
পার্থক্য বোঝানো:কাছাকাছি উচ্চারণের হরফগুলোর পার্থক্য প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। যেমন: 'ه' এবং 'ح', 'س' এবং 'ش', 'ق' এবং 'ك'। 'ر'،ض'এই হরফগুলোর মশকে সবচেয়ে বেশি সময় দিতে হবে।
৩. মুরাক্কাব বা যুক্তাক্ষর শেখানোর কৌশল
এটি কায়দার সবচেয়ে কঠিন ধাপ। বাচ্চারা আলাদা হরফ চিনলেও যুক্ত হলে আর চেনে না।
পদ্ধতি:বোর্ডে একটি হরফ লিখে তার মাথা, পেট ও লেজ আলাদা করে দেখান। এরপর বোঝান যে, শব্দের শুরুতে বসলে হরফের শুধু 'মাথা' থাকে। যেমন: 'জিম'-এর নিচের অংশ কেটে দিয়ে অন্য হরফের সাথে যুক্ত করে বোর্ডে এঁকে দেখান।
৪. হরকত ও তানভিনের মশক
যবর, যের, পেশ এবং দুই যবর, দুই যের, দুই পেশ শেখানোর সময় একটি বিষয়ে খুব কড়াকড়ি করতে হবে— **টান দেওয়া যাবে না।**
পদ্ধতি:বাচ্চাদের বোঝাতে হবে হরকত মানেই 'তাড়াতাড়ি পড়া'। যেমন: 'বা-যবর-বা' বলার সাথে সাথে দ্রুত উচ্চারণ করবে, 'বা-আ-আ' করে টানা যাবে না। টানার অভ্যাস এখানে হয়ে গেলে নাজেরা বা হিফজে তা ঠিক করা খুব কঠিন।
৫. বানান ও রিডিংয়ের সমন্বয় ।
জযম ও তাশদীদ শেখানোর পর বাচ্চারা শুধু বানান করতেই অভ্যস্ত হয়ে যায়।
পদ্ধতি: একটি শব্দ আগে মুখে বানান করান, এরপর সাথে সাথে রিডিং পড়তে বলুন। যেমন: 'ক্বফ-যবর-ক্ব, লাম-যবর-লা, মিম-দুই পেশ-মুন = ক্বালামুন'।
* কায়দার শেষ দিকের পাতাগুলোতে (যেখানে ছোট ছোট আয়াত থাকে) বানানের চেয়ে সরাসরি রিডিং পড়ার ওপর বেশি জোর দিন।
৬. উৎসাহ ও আনন্দদায়ক পরিবেশ।
বাচ্চারা খুব দ্রুত বোরিং হয়ে যায়। কায়দা ক্লাসটি তাদের জন্য খেলার মতো আনন্দদায়ক করতে হবে।
* যারা ভালো পারবে তাদের ছোট ছোট পুরস্কার (যেমন- একটি , চকলেট দেওয়া) দিতে পারেন।
লেখক:👉🏻 Hafez Mehedi Hasan
আমার আইডিতে যুক্ত থাকতে পারেন।
23/04/2026
19/04/2026
18/04/2026