13/07/2021
কুরআন সম্পর্কে আমাদের অজ্ঞতার সূযোগ নিয়ে অনেকেই আমাদের মনে সন্দেহ-সংশয়ের বীজ বপন করতে চায়। তাই কুরআন সম্পর্কিত মৌলিক জ্ঞান রাখা একান্ত প্রয়োজন। তাই আমরা কুরআন সম্পর্কিত জ্ঞান নিয়ে একটি কোর্স ডিজাইন করেছি। নীচের লেখাটি পড়লেই বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।।
১. কুরআনের ক্বিরাআতে ভিন্নতা কেন আছে? (যেমন: مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ (মালিকি ইয়াউমিদ দীন)—এ আয়াতের মালিক শব্দের মীম টেনে পড়া যায়, আবার না টেনেও পড়া যায়—উভয়টিই শুদ্ধ)
২. কুরআনের কী এমন কোন আয়াত আছে যার তেলাওয়াত রহিত হয়ে গিয়েছে কিন্তু হুকুম বলবৎ আছে? বা এমন কোন আয়াত আছে যার হুকুম রহিত হয়ে গিয়েছে কিন্তু তেলাওয়াত বলবৎ আছে?
৩. কুরআনের সূরাগুলোর ধারাবাহিকতা কে ঠিক করেছেন? স্বয়ং আল্লাহ, নাকি সাহাবীদের ইজমা?
৪. এক তাফসীরের সাথে অন্য তাফসীরের বৈশিষ্ট্যগত মৌলিক পার্থক্য কী? তাফসীরের পদ্ধতি কি কি?
এ ধরণের আরো অনেক প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এ কোর্স। কোর্স আউটলাইন দেখতে নীচের গুগল ড্রাইভ লিংকে প্রবেশ করুন।
https://drive.google.com/file/d/1E4UnUXctR13seKq40oo2blYOC0C6e0Jm/view?fbclid=IwAR2KfrsYHwyYcpSSMAeNjlQTcQbxpS-PPT2fhdNbLb9Wag0Olvv0LQ92V0Q
এটি ০৩ মাস ব্যাপী একটি কোর্স। ২৪ টি ক্লাস হবে। জুম এ্যপসের মাধ্যমে। সপ্তাহে দুটি করে ক্লাস। ক্লাস শেষে কোর্সে অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হবে।
মূলত কুরআন কারীমের মৌলিক কিছু বিষয় নিয়ে আমাদের এ আয়োজন। আমরা অনেকে দেখে দেখে কুরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। কিন্তু যখন কুরআনের মৌলিক কিছু বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান না থাকে, তখন কুরআনের সঠিক অর্থটি অনুধাবন করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় বা আমরা অনেক সংশয়ে পতিত হয়ে যাই। কুরআন নিয়ে তাদাব্বুরের পথ যাতে সহজ হয়, কুরআন কারিমের সঠিক অর্থ যাতে আমরা বুঝতে পারি, এ উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই উলুমুল কুরআন কোর্স।
ক্লাসের সময়সূচী: কোর্সটি ঈদুল আযহার পরে শুরু হবে। অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করে নীচের তিনটি সময় হতে যে কোন একটি বেছে নেয়া হবে।
১. শুক্রবার সন্ধ্যা ৭ টা ও শনিবার সন্ধ্যা ৭ টা
২. শুক্রবার সন্ধ্যা ৭ টা ও সোমবার রাত ৯.৩০ টা
৩. শনিবার সন্ধ্যা ৭ টা ও সোমবার রাত ৯.৩০ টা
ভর্তির নিয়মাবলি:
গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে ভর্তি হতে হবে। কোর্স ফি ১০০০ টাকা। অফেরতযোগ্য। যারা ভর্তি হতে চান তারা বিকাশে টাকা সেন্ড করে নিচের গুগল ফর্মটি পূরণ করুন। গুগল ফর্মে ট্রানজ্যাকশন আইডি লিখতে হবে।
https://forms.gle/U17gKQBXoLhDijACA
বিকাশ নং: 01742086524
কোর্স পরিচালনা করবেন:
মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দীন
দাওরা, জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম
বিএ অনার্স এবং এমএ, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
পিজিডি, কিং সাউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদি আরব
সহযোগী হিসেবে থাকবেন:
আবু তাহের
বিএ অনার্স এবং এমএ, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়