Study With Raihan

Study With Raihan

Share

Dreamer ~ Explorer ~ Learner

25/07/2026

বলেন তো এখানে কোন সাব্জেক্টে পড়া হচ্ছে? ........ "সৎ সঙ্গে স্বর্গবাস" বিস্তারিত পিন কমেন্ট...📥

25/07/2026

ইতিহাস গড়তে ভালো জায়গার দরকার না। বরং ইতিহাস খারাপ জায়গা থেকেই তৈরি হয়। কি বলো তোমরা?

24/07/2026

কি অবস্থা সবার?
এমন একটা সাবজেক্টের নাম বলো তো যেটা নিয়ে তোমার একদম চিন্তা নেই....!🥱🙃

Photos from Study With Raihan's post 23/07/2026

⚠️ সতর্ক বার্তা!

আমার অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের সব থেকে বাজে একটা রাইড শেয়ারিং কোম্পানী যদি থেকে থাকে তাইলে সেটা হচ্ছে Pathao । কেন বলছি? শোনেন।

🔴 আমি মারাত্মক অসুস্থ।
কাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক টেস্ট আর ডক্টরের সাথে কথা বলে বাসায় ফিরেছি। শারীরিকভাবে অনেক দুর্বল। তাই যাত্রাবাড়ীর বাসা থেকে মিরপুরে আপুর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিই।

🔴 ড্রাইভারকে আগেই সব জানানো হয়েছিল।
আব্বু কোনাপাড়া থেকে প্রাইভেট বুক করে ড্রাইভারকে নোট দিয়েছিল যে একজন অসুস্থ মানুষ কাজলা থেকে উঠবে। রুটও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল।

🔴 অসুস্থ শরীরে ৩–৩.৫ কিলোমিটার হেঁটে কাজলায় গিয়ে দাঁড়িয়েছি।
একটা এক্সিডেন্টের কারণে জ্যাম ছিল। তাই গাড়ির সুবিধার জন্য আমি নিজেই যাত্রাবাড়ী থেকে প্রায় ৩–৩.৫ কিলোমিটার হেঁটে কাজলায় ফ্লাইওভারের মুখে গিয়ে দাঁড়াই। শরীর কাঁপছিল, তবুও অপেক্ষা করছিলাম।

🔴 এরপর ড্রাইভারের ফোন।
তিনি বললেন, "ভাই, এখানে অনেক জ্যাম। আপনি মেট্রো দিয়ে চলে যান। ওই পাশ থেকে যাওয়া যাবে না।"

শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল। যদি মেট্রোতেই যেতাম, তাহলে বাসা থেকেই যেতে পারতাম। আর শুধু আমার জন্যেই, আর আমাকেই বলছে যে আপনি মেট্রো দিয়ে যান। যেটা খুবই বিরক্তকর। আমি কয়েক কিলোমিটার হেঁটে সেখানে দাঁড়িয়ে আছি, আর তখন উনি এই কথা বলছেন!

🔴 আমি অপেক্ষা করতে বলেছিলাম।
আমি বলেছিলাম, এই জ্যাম ২০–৩০ মিনিটের মধ্যে ছেড়ে যাবে। একটু অপেক্ষা করে এই পাশ থেকে আসেন। কিন্তু উনি ইচ্ছা করেই রুট চেঞ্জ করে অন্য পাশ দিয়ে চলে গেলেন।

🔴 বাধ্য হয়ে মোটরসাইকেল ভাড়া করতে হয়েছে।
অন্য কোনো উপায় না দেখে ৩০০ টাকা দিয়ে মোটরসাইকেল ভাড়া করলাম।

🔴 আমি গাড়ির ৩০–৪০ মিনিট আগেই পৌঁছে গেছি।
যে রাস্তা দিয়ে গিয়েছি সেখানে উল্লেখযোগ্য কোনো জ্যাম ছিল না, শুধু স্বাভাবিক কয়েকটা ট্রাফিক সিগন্যাল ছিল।

🔴 তারপর শুরু হলো ভাড়ার নাটক।
অ্যাপে যে রুটের ভাড়া দেখাচ্ছিল ৬৩৫ টাকা, সেখানে উনি রুট চেঞ্জ করে এসে ৯৯০ টাকা দাবি করছেন। অথচ উনি আমাকে তুলেই আনেননি। আমার আবার আলাদা করে ৩০০ টাকা মোটরসাইকেল ভাড়াও গেছে।

🔴 আব্বুকে আগেই আশ্বস্ত করেছিলেন।
আব্বু আগেই জিজ্ঞেস করেছিলেন, "ভাড়া তো বাড়বে না?"
উনি নিজেই বলেছিলেন, "না, বাড়বে না।"
কিন্তু শেষে এসে উল্টো কথা।

🔴 ড্রাইভারের আচরণ ছিল সন্দেহজনক।
আম্মু-আব্বুর মতে, উনি নাকি পুলিশ দেখে হঠাৎ স্পিড কমিয়ে রুট পরিবর্তন করেছেন। তারপর এসে অ্যাপের দোষ দিচ্ছেন, অযৌক্তিক কথা বলছেন, এমনকি একপর্যায়ে স্থানীয়তার ভয়ও দেখানোর চেষ্টা করেছেন।

🔴 কমপ্লেইন করতেও বাধা।
শেষে নিজেই বললেন, অ্যাপে কমপ্লেইন করলে রিফান্ড হবে। কিন্তু ভাড়া দেওয়ার পর অভিযোগ করতে গিয়ে দেখি, এমন অবস্থা হয়েছে যে তার বিরুদ্ধে আর কোনো কমপ্লেইনই করা যাচ্ছে না।

🔴 আমার প্রশ্নগুলো খুবই সহজ।

➡️ আপনি যদি একটি ভাড়া দেখে বের হন, তাহলে গন্তব্যে পৌঁছে আপনার কোনো দোষ ছাড়াই অতিরিক্ত ৩০০–৪০০ টাকা কেন দেবেন?

➡️ ট্রাফিক জ্যাম কি যাত্রী বাধিয়েছে?

➡️ ড্রাইভার যদি নিজের ইচ্ছায় রুট পরিবর্তন করেন, সেই অতিরিক্ত ভাড়া কেন যাত্রী দেবে?

➡️ যাত্রী যখন রুট পরিবর্তনের কথা বলেনি, তখন সেই সিদ্ধান্তের দায় কেন যাত্রীর ওপর পড়বে?

➡️ ট্রাফিক জ্যাম তো বাংলাদেশের বাস্তবতা। এর জন্য কোন যুক্তিতে অ্যাপ অতিরিক্ত ভাড়া নেবে?

🔴 Pathao-এর কাছে আমার অনুরোধ।

এই ড্রাইভারের বিরুদ্ধে যথাযথ Action নিন।

তিনি কেন নির্ধারিত জায়গা থেকে আমাকে তুললেন না, কেন নিজের ইচ্ছায় রুট পরিবর্তন করলেন, কেন পরে অতিরিক্ত ভাড়া দাবি করলেন এবং কেন অভিযোগ করার সুযোগ বন্ধ হয়ে গেল—এসব বিষয় তদন্ত করুন।

এত বড় একটি অ্যাপের কাছে অন্তত ন্যায্য সেবা আশা করেছিলাম। কিন্তু আজকের অভিজ্ঞতা আমাকে শুধু হতাশই করেনি, বরং মনে হয়েছে—সেবার নামে যেন লুটপাট চলছে।

22/07/2026

আসসালামু আলাইকুম।
কি অবস্থা তোমাদের?
সুস্থ আছো? আশা করি সুস্থই আছো। তো নিজের সুস্থতার সময়কে কাজে লাগাচ্ছো তো? আমি অনেক অসুস্থ,বিগত ১২/১৪ দিন একেবারেই বিছানায়। পড়াশোনা কিচ্ছু করতে পারছিনা। সবাই দোয়া কইরো🙏

21/07/2026

গত ৮ তারিখের কথা।
সব দিনের মতো বিকালের কোচিংয়ে গেছি। সব কিছু ঠিক ঠাক।
ওইদিন আবার আমার এক্সট্রা ক্লাস ছিল। এক্সট্রা ক্লাস শেষ করার আগ মুহূর্তে হুট করে শরীর টা কেমন জানি কাঁপুনি দিয়ে উঠলো।
ভাবলাম, হয়তো অনেক সময় AC এর মধ্যে আছি তাই এমন হচ্ছে। ভালো কথা। কোচিং শেষ হতে হতে জ্বর চলে আসলো। বুঝে পারছিলাম না হুট করই কি এমন হলো যে জ্বর আসছে। তো কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভাবলাম যে একটা NAPA নিয়ে নি। এই বার শুরু হলো আর এক জ্বালা, কোথাও একটা বেঁচবেনা তো কোথাও আবার এক পাতাও নিতে পারছিনা। মানে কাছে টাকা আছে ৫০, তাই ১/২ টা নিতে হলে সেই পরিমাণ খুচরা দিতে হবে। তাই ভাবলাম তাইলে এক পাতা নিয়ে রাখি। সামনে আবার কোন দিন লাগতে পারে। এবারও পড়লাম মুসিবতে। ১ টা নিতে হলেও আমাকে ২ টাকা খুচরা দিতে হবে। খুব একটা বিরক্ত লাগছিলো। আর প্রতি মুহূর্তে শরীর আগের থেকে বেশি খারাপের দিকে যাচ্ছিল। আর আমার ফ্ল্যাট ৭ম তলায়। এটা ভেবে আরও কষ্ট হচ্ছিলো। আর তাই বেশি ঘুরা ঘুরি না করে আমার এক ফ্রেন্ড কে ফোন দিয়ে বললাম যে সন্ধ্যার পর নাপা নিয়ে বাসায় আসতে। ভালো কথা সে আসলো। খেলাম। কিন্তু সকালে আরো জ্বর। আবার ওইদিন মানে ৯ তারিখ আমার ইয়ার ফাইনাল রিজাল্ট দিবে। অনেক কষ্ট হচ্ছিলো তাও গেলাম আর কি। পরে রিজাল্ট নিয়ে চলে আসলাম তখন শরীর আরো খারাপ লাগছিলো। শুয়ে পড়লাম। আর উঠলাম একেবারে সন্ধ্যার একটু আগে। তখন পুরা শরীর কাঁপুনি দিচ্ছে। ভাবলাম এখানে একা থাকলে অনেক কষ্ট হবে। তাই ভাবলাম অপুর বাসায় যায়। মানে ঢাকায় ৪ প্রান্তে আমার যাওয়ার জায়গা আছে। আমরা ৪ ভাইবোন সবাই ঢাকা থাকি। সবার সাংসারিক জীবন আর আমার ছাত্র জীবন। তাই ভাবলাম এই মুহূর্তে আমার ফ্যামিলি এর কাছে যাওয়া উচিত। চলে গেলাম। আর যাওয়ার সময় ভেবেছি সর্বচ্চো শনিবারের আগে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো, তাই জামা কাপড় মাত্র ২সেট নিয়ে গেছি। আর বই খাতাও কিছু নিয়ে যায়নি।যেটা আমি কখনোই করিনা। সব সময়ই আমার ব্যাগে বই থেকে। আমি যেখানেই যায় নিয়ে যায়। তো যাইহোক, তার একদিন অর্থাৎ ১০ তারিখে মারাত্মক জ্বর। আর খাওয়া দাওয়াও off হয়ে গেলো। আর তার একদিন পর ধরা পড়লো ডেঙ্গু। নিউজ টা ভালো লাগলো না। তবুও কিছু করার ছিল না। দিনে দিনে উন্নতি বলতে শুধুই অবনতি হচ্ছিলো। জ্বর এর কথা শুনে গ্রাম থেকে আব্বু আম্মু চলে আসলো। আর তার একদিন পর জ্বর সেরে গেলেও আমি সুস্থ না। পরে আবার একটা রোগ ধরা পড়লো। আর এখন জন্ডিসও হয়ছে শুনছি। সত্যিই অনেক খারাপ লাগচে। জানিনা হুট করে এমন একসাথে কেন এতো অসুস্থ হয়ে গেলাম। সাধারণত আমি কম অসুস্থ হই। আর হলেও সর্বচ্চো ২/৩ দিন থাকে। কিন্ত এইবার একেবারে নাজেহাল অবস্থা। শরীর মন সব কিছু খারাপ। দোয়া কইরেন আমার জন্যে সবাই। আর নিজের সুস্থতার শুকরিয়া কইরেন। কেননা অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত।

19/07/2026

নিজের মধ্যে থাকা এমন একটা এক্সট্রা স্কিলের কথা বলো, যেটা দিয়ে তুমি ইনকাম করতে পারবে..!

18/07/2026

শুভ সকাল🥰
আজ ফজর কি পড়েছো?
আজ সারাদিন কত ঘন্টা আর কোন কোন সাব্জেক্টে পড়ার নিয়ত আছে?

18/07/2026

তোমাদের কার কার ইন্টার/আলিম ১ম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে?

18/07/2026

গত ৮ তারিখ থেকে অসুস্থ।
মারাত্মক জ্বর ছিল। তাই মোটামুটি ১০/১১ দিন পড়ার ধারে কাছেও যেতে পারিনি। ইনশাআল্লাহ ২/১ দিনের মধ্যেই পড়াশোনা শুরু করব আবার। তো বলো... তোমাদের কি খবর?

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Jatrabari
Dhaka
1204