Joypara Degree College Crash & Confession

Joypara Degree College Crash & Confession

Share

Just for fun

27/05/2026

প্রিয় প্রেয়শী নাড়ী
দিন টা ছিলো ১৬ ডিসেম্বর ২০২৩। হাজারের মাঝে আপনি ওই একজন ই ছিলে 💞
ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মোবারক🤌🫠

14/05/2026


From : তোমার অচেনা বউ
To : জানবির আল নাডা
Dear নাডা
তোমাকে প্রথম দেখছিলাম যেদিন ভর্তি হতে আসলে।কচ্ছপ এর মতো লম্বা, কয়লার মতো সুন্দর রং,গরুর মতো হাসি, পিঁপড়ার মতো শরীর, আর কি লাগে একটা স্বপ্নের পুরুষ হইতে? কলেজ এর প্রত্যেক টা মেয়ে তোমার জন্য পাগল এসব আমার সহ্য হয় না, আমি চাই তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে কর।আমার অনেক স্বপ্ন যে তোমার মাথায় কিল মারবো যাতে তোমার উচ্চতা কমে যায়, কারণ ৪ ফুট এর ছেলে সকল মেয়ের স্বপ্ন, তাই আমি চাই তুমি ৩ ফুট হয়ে যাও যাতে অন্য মেয়ে তাকালে দেখতে না পায়।তোমার মা কে সালাম জানিও আর বাবা কে সালামের উত্তর জানিও

13/05/2026



From: চিনবা না
To : Bayzid

তোমাকে প্রথম দেখি কলেজ এর মাঠে পুকুরে পাশে, সেদিন থেকে তোমাকে ভালোলাগে। কিন্তু বলার সাহস হয় নি। তোমাকে অনেক খুঁজেছি। হটাৎ তোমাকে আবার শহীদ মিনার এর সামনে দেখলাম। অনেক খুঁজে তোমার আইডি পেয়েছিলাম। পরে দেখি তোমার GF আছে, তাই তোমাকে বিরক্ত না করে ব্রেকপ হওয়ার অপেক্ষায় আছি।

অচেনা পরি

12/05/2026



From: Saiful Islam
To:

প্রিয় তুমি,
তোমাকে নিয়ে লেখার মতো হাজারটা কারণ আছে,
কিন্তু বলার মতো সাহস কোনোদিন ছিল না।
জানো,
মানুষের ভিড়ে তোমাকে প্রথম দেখার পর
অদ্ভুতভাবে পৃথিবীটা একটু থেমে গিয়েছিল।
তুমি হয়তো স্বাভাবিক ছিলে,
কিন্তু আমার ভিতরে তখন
একটা ঝড় চুপচাপ শুরু হয়ে গিয়েছিল।
আমি কখনো তোমাকে পাওয়ার স্বপ্ন দেখিনি,
কারণ কিছু মানুষকে দূর থেকেই সুন্দর লাগে।
খুব কাছ থেকে দেখলে হয়তো
মায়াগুলো ভেঙে যেত।
তবুও প্রতিদিন একটা অদ্ভুত অভ্যাস ছিল—
তোমার নামটা খুঁজে দেখা,
তোমার হাসিটা মনে করা,
আর নিজেকে বুঝানো
“এটা শুধু ভালো লাগা…”
কিন্তু মনের ভেতরটা জানতো,
এটা শুধু ভালো লাগা ছিল না।
তুমি ছিলে এমন এক অনুভূতি,
যাকে ছুঁতে পারিনি কখনো,
তবুও হারানোর ভয় সবসময় কাজ করতো।
হয়তো কোনোদিন তুমি জানবেও না,
কারও রাত জাগার কারণ ছিলে তুমি।
কারও নিঃশব্দ দোয়ার মাঝে
তোমার নামটাই সবচেয়ে বেশি আসতো।
আর যদি কোনোদিন হঠাৎ মনে পড়ে—
কেউ একজন ছিল,
যে তোমাকে না পেয়েও
মন থেকে ভালোবেসেছিল…
তাহলে বুঝে নিও,
সেই মানুষটা আজও কোথাও
তোমার স্মৃতি নিয়েই বেঁচে আছে। 🖤

11/05/2026


From: Tasnim Jahan
To:

প্রিয় ইয়ানা আক্তার,
একাদশ শ্রেণি, মানবিক বিভাগ (রোল ৫৯-৬৫ এর মধ্যে)
তোমার নামটা যতটা সুন্দর, তুমি তার চেয়েও অনেক বেশি সুন্দর। বিশেষ করে তোমার দুই চোখের মাঝখানের ওই তিলটা তোমার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দেয়। সত্যি বলতে, তোমাকে যতবার দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তোমার সামনে যাওয়ার সাহসটুকুও আমার নেই, আর সামনাসামনি মনের কথা বলা তো আমার জন্য প্রায় অসম্ভব।
কিন্তু না বলে থাকাও এখন আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কতদিন তোমাকে দেখি না, বলে বোঝাতে পারব না তোমাকে কতটা মিস করছি। হয়তো কোনোদিন সামনাসামনি এসব কথা আর বলা হবে না। তবুও জেনে রেখো, কেউ একজন তোমার ওপর খুব বড় রকমের একটা ক্রাশ খেয়ে বসে আছে।

10/05/2026


From: Jakir Hossain
To:

হয়তো তুমি আমাকে চেনো না, হয়তো কোনোদিন চিনবেও না। তবুও অদ্ভুতভাবে তোমাকে নিয়ে কিছু কথা মনে জমে ছিল, তাই লিখে ফেললাম।

মানুষের ভিড়ে কিছু মুখ খুব শান্তভাবে আলাদা হয়ে যায়। তোমাকে দেখলে ঠিক তেমনই লাগে। কোনো বিশেষ কারণ নেই, তবুও তোমার মধ্যে এক ধরনের মায়া আছে—যেটা না চাইতেও বারবার মনে পড়ে।

আমি চাই না তুমি এই চিঠির মানুষটাকে খুঁজে বের করো। শুধু এটুকু জানলেই হবে, পৃথিবীর কোথাও একজন অপরিচিত মানুষ আছে, যে তোমাকে অসম্ভব ভালোবাসে আর তুমাকে দেখলে আমার মনে হয় যে এই পৃথিবীর সমস্ত সুখ আমার প্রানে এসে জমে।

হয়তো এই অনুভূতির কোনো নাম নেই, কোনো দাবি নেই। শুধু নীরব একটা ভালো লাগা, যেটা দূর থেকে সুন্দর।

ভালো থেকো,
একজন অপরিচিত।

09/05/2026


From: Akter Hossen
To:

Clg এ সে খুব একটা আসে না…
তাই প্রতিদিন দেখার সুযোগও হয় না।
কিন্তু মাঝে মাঝে হঠাৎ যখন চোখে পড়ে,
মনে হয় পুরো দিনটাই ভালো হয়ে গেল।
তার হাসিটা এতটাই সুন্দর,
যেন অজান্তেই মনটা হালকা হয়ে যায়…
কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে।
হয়তো সে জানেও না,
তার এই ছোট্ট হাসিটা কারো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে থাকে… 🙂✨

08/05/2026


From:Tamim
To: খুশি

প্রিয় খুশি, (1st year কমার্স এর সুন্দরী)
তুমি কি জানো তোমাকে একটি মানুষ অত্যন্ত ভালোবাসে তোমাকে নিয়ে হাজারো কল্পনার মাঝে হারিয়ে থাকে। 🌷 তুমি দেখো না আর দেখবা কিভাবে ই তুমি এতো সুন্দর হাজারো মানুষ তোমার জন্য পাগল। আমি তোমাকে ভীষণ ভালোবাসি s. তোমার কথা আমি তোমার ফ্রেন্ড দের ও বলছিলাম কিন্তু রোনিয়া কেনজি তোমার বান্ধবী রা বললো তুমি কোনো ছেলেকেই পাত্তা দেও না। আমি অনেক সময় দেখছি তোমি তোমার খালাতো ভাই এর সাথে ঘুরো। তুমি বিশ্বাস করো তুমি আরো ভালো deserve করো।তোমার কখনো কোনো প্রকার কষ্ট দিবো না আমার বাপের প্রচুর জমি আছে আর বাপে london ও থাকে। তোমাকে আমি বিয়ে করে সেখানেই নিয়ে জাবো কোনো চিন্তা নাই। তোমি শুধু একবার আমায় ভালোবাসো priyo. আর আমি তোমার জন্য বেশি র ভাগ দিন কলেজ এ ক্লাস করতে যায় কমার্স এ। আমি কখনোও ই লোভী ছিলাম না কিন্তু তোমার জন্য লোভী হয়ে যাচ্ছি তোমাকে দেখার জন্য 🌼
ইতি
Tamim ****🌷🌹

07/05/2026


from:অচেনা কেও
To:Abir Hossain

প্রিয় তুমি,

হয়তো তুমি আমাকে চেনো না, হয়তো কোনোদিন চিনবেও না। তবুও অদ্ভুতভাবে তোমাকে নিয়ে কিছু কথা মনে জমে ছিল, তাই লিখে ফেললাম।

মানুষের ভিড়ে কিছু মুখ খুব শান্তভাবে আলাদা হয়ে যায়। তোমাকে দেখলে ঠিক তেমনই লাগে। কোনো বিশেষ কারণ নেই, তবুও তোমার মধ্যে এক ধরনের মায়া আছে—যেটা না চাইতেও বারবার মনে পড়ে।

আমি চাই না তুমি এই চিঠির মানুষটাকে খুঁজে বের করো। শুধু এটুকু জানলেই হবে, পৃথিবীর কোথাও একজন অপরিচিত মানুষ আছে, যে তোমার হাসি ভালো থাকার কারণ হোক—এটাই চায়।

হয়তো এই অনুভূতির কোনো নাম নেই, কোনো দাবি নেই। শুধু নীরব একটা ভালো লাগা, যেটা দূর থেকে সুন্দর।

ভালো থেকো,
একজন অপরিচিত।

06/05/2026



Dear আরিফুল
আপনাকে প্রথম কলেজে দেখি।
তখন থেকেই ভালোবেসে ফেলেছি❤️
কিছু কথা অনেকদিন ধরে মনে জমে আছে… কিন্তু কখনো সাহস করে বলা হয়নি।

জানি না কখন, কীভাবে আপনি আমার মনের এতটা জায়গা দখল করে নিয়েছেন… এখন সবকিছুর মাঝেই আপনাকেই খুঁজে পাই। আপনার একটা ছোট্ট কথা, একটা হাসি—আমার পুরো দিনটাই বদলে দিতে পারে ❤️
আপনার সাথে ছোট ছোট স্বপ্ন বুনতে চাই, 💔
একটা শান্ত, সুন্দর সংসারের গল্প লিখতে চাই।

ইতি আপনার না জানা কেউ

04/05/2026


From:Dohar
To:Ahad Islam Sadhin

তোমাকে প্রথম যেইদিন দেখেছি কলেজ মার্কেটে তোমাকে আমার অনেক ভালো লাগছে । এমন ভাবে পাসদিয়ে চলে গেলা যেন দেখলাই না কেউ তোমার দিকে তাকিয়ে আছে। তার পর অনেক খোঁজা খোজির পর তোমার আইডি পেয়েছি। তোমাকে অনেক ভালোবেসে ফেলছি আমি, কবে যে আবার দেখা হবে তোমার সাথে। আল্লাহর কাছে একটাই চাওয়া তুমি যেন আমার হও🤲।
ইতি : অপরিচিত কেউ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Joypara Dohar Dhaka
Dhaka
1330