21/09/2024
এসব ষড়যন্ত্র!
মেরিড-আনমেরিড বিভাজন।
A platform of educational tutorials related to texts, curriculums, practical life and the life of HE
21/09/2024
এসব ষড়যন্ত্র!
মেরিড-আনমেরিড বিভাজন।
একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!
প্রশ্নটা এমন ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব।
এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দু-জনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান।
প্রায় ২০০ জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরীটা দেওয়া হয়েছিল। জানেন, সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিলে, “এ রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম, বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষন না পরবর্তী বাস আসে।”
এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গী পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে, “ব্যতীক্রমী কিছু ভাবো।” প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃতি নিয়ে জন্মায়। কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম!! সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন।
Copied
•গতরাতে 'As sunnah Foundation' পোস্ট দিলো, যারা অনেক কঠিন কাজ যেমন বস্তা টানার মতো কঠিন পরিশ্রমী কাজ বিনা পারিশ্রমিকে করতে পারবেন তারাই আসার জন্যে অনুরোধ করা হলো।
ফজর থেকে লাইন লেগে গেলো মানুষের। অনেক হিন্দু ভাইয়েরাও আছে তার মধ্যে। কয়েকশো মানুষ চান্সই পেলো না ভলান্টিয়ার হবার। হতাশ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলো।
পেইজ থেকে পোস্ট দেয়া লাগলো আর মানুষ আইসেন না।
•সারা বাংলার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক সপ্তাহের বেতনের টাকা আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করবেন।
•চিটাগাং থেকে শত শত ট্রাক ভর্তি নৌকা আর ট্রলার নিয়ে মানুষ ছুটে যাচ্ছে।
•প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ১দিনের বেতন দান করতে সম্মত হয়েছে।
•কিছু মন্দির থেকে সিদ্ধান্ত এসেছে তারা জন্মাষ্টমীর যাত্রা বাতিল করে সেই টাকা বন্যার ফান্ডে দান করবেন।
বরিশালে এক মন্দিরের ফান্ড থেকে তো শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফান্ডে টাকা দান করলো।
•প্রবাসীরা হন্যে হয়ে খুজছে কিভাবে আস-সুন্নাহ তে টাকা পাঠানো যাবে। এবং তারা পাঠাচ্ছে।
•বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিজের জীবনের পরোয়া না করে ঐ স্রোতের মধ্যে নেমে পরেছে। হয়তো এই স্রোতে তারাও হারিয়েও যেতে পারে কিন্তু বিন্দুমাত্র তোয়াক্কা করেনি তারা।
•আর বাংলাদেশ সেনাবাহিনী এর কথা কি আর বলবো! সব ধরনের দূর্যোগে তারা আমাদের জন্যে ঝাপিয়ে পরে।
হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা স্বৈরাচার পতনের।
আমি এবং আমরা মাঝে মাঝেই আশাহত হই এই দেশ নিয়ে।
কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই বলে উঠি, ভালোবাসি আমার দেশ এবং দেশের মানুষকে। এই দেশের জন্যেই লড়ে যাবো।
দেশপ্রেমের নেশা খুবই সংক্রামক নেশা।
(C)
12/08/2024
আব্বু, আমাদের সবারই তো দেশের জন্য কাজ করা দরকার, তাই না?
দরকার। কিন্তু, তুমি তো বেশ ছোট।
আমি অত ছোট না, আব্বু। ক্লাস ফোরে পড়ি। আমি গেলাম।
বৈশ্বিক সংবাদমাধ্যম
শেখ হাসিনাকে ভুল প্রমাণ করেছেন বাংলাদেশিরাঃ
* নিউইয়র্ক টাইমসঃ শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তাঁর হাতে, যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। কিন্তু বাংলাদেশিরা তাঁকে ভুল প্রমাণ করেছেন ।
* বিবিসিঃ ‘শেখ হাসিনা: গণতন্ত্রপন্থী নেত্রী থেকে স্বৈরশাসক’
‘ঘৃণিত একজন স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ের শেষ কয়েক ঘণ্টা’।
* সিএনএনঃ বাংলাদেশে জেন-জির বিপ্লবে একজন বর্ষীয়ান নেত্রী উৎখাত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্বৈরশাসক হয়ে উঠেছিলেন তিনি ।
* দ্য ডনঃ ‘যেভাবে জেন-জিরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা একজন স্বৈরশাসককে পরাস্ত করল' । শেখ হাসিনা নির্দেশ দিলেও বিক্ষোভ দমনে বলপ্রয়োগে অস্বীকৃতি জানায় বাংলাদেশের সেনাবাহিনী। আর এর মধ্য দিয়েই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়।
* ওয়াশিংটন পোস্টঃ ইতিহাসের বদলার মুখে বাংলাদেশের হাসিনা । শেখ হাসিনা যেভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিলেন, তাতে তাঁর এমন পতন ছিল অনিবার্য। স্বৈরতান্ত্রিক আচরণ, ক্ষমতার অপব্যবহার, বিরোধীদের দমন, সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কণ্ঠরোধ এবং বিতর্কিত নির্বাচনে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তিনি।
* নিউইয়র্ক টাইমসঃ বিক্ষোভকারীদের নির্বিচার হত্যা নিয়ে বিক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করলেও শেখ হাসিনা জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন ।
* হিন্দুস্তান টাইমসঃ পদত্যাগের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন শেখ হাসিনা।
(copy) প্রথম আলো
14/07/2024
06/07/2024
I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/04/2024
২০০ বছরের ঈদ-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী এই বটবৃক্ষ
আর বিস্তৃত ফসলের মাঠ বেষ্টিত উম্মুক্ত প্রান্তর
রচনা করে আমাদের প্রতি বছরের ঈদ-সালাতের মিলনমেলা
12/04/2024
ডিজি সাহেবের এই বার্তা
আমার অতৃপ্ত আত্মার অনুরণন।
ঈদ & ঈদ
Photo: KaRim ReZa
08/02/2024
এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান।
দশম শ্রেণির ক্লাসটিচার হিসেবে
অনুরাগ-অনুভূতির অনুরণন-অতিরঞ্জন
আমার অহর্নিশ অনুষংগ।
সাথে তাদের প্রীতি-স্মারক
তাবত উপহার-উপঢৌকন
উপমা সদৃশ অতিশায়ন।।
02/02/2024
Annual Sports 2024
Chief Guest: Prof. Belal Hussain
Director, DSHE
27/01/2024
যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না;
তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত।
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি হিংসায় জ্বলিনি।
জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।
একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারন আমার জন্য যা ছিল সেটাই হয়েছে। আর যা হারিয়েছি সেটাও আমার ভালো জন্যই হয়েছে আলহামদুলিল্লাহ।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি।
কারন রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না
শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয় টাকা পয়সা,
পেশাজীবনের সফলতা,নেক জীবনসঙ্গী,নেক সন্তান,
উত্তম আখলাক,নেককার বন্ধু ও রিজিকের অন্তর্ভুক্ত।
টাকা পয়সা রিজিকের নিম্ন স্তর।
সুতরাং হতাশ না হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহ ই যথেষ্ট,,আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ।
সংগৃহীত।