A Salesman's Diary

A Salesman's Diary This is a page where a sales person shares different Case Stories on sales. We categorize it as a school because it provides knowledge on sales.

We are neither an organization nor an institution, we are running a simple fb page to share knowledge.

ওয়ার্কশপ : এজাইল এলগোরিদম (কম্যুনিকেশন স্কিল বেজড) ফর সাকসেস এন্ড ফুলফিলমেন্ট  জীবনে যদি সাফল্য আর পূর্ণতার দেখা আপনি পে...
27/07/2022

ওয়ার্কশপ : এজাইল এলগোরিদম (কম্যুনিকেশন স্কিল বেজড) ফর সাকসেস এন্ড ফুলফিলমেন্ট

জীবনে যদি সাফল্য আর পূর্ণতার দেখা আপনি পেয়ে গিয়ে থাকেন তবে অবশ্যই এই বিজ্ঞাপনটি এড়িয়ে যাবেন | কিন্তু যদি কোথাও খামতির একটি উপলব্ধি থেকে থাকে আপনার মাঝে, তবে স্বাগতম |

তারিখ : আগস্ট ১৯ (শুক্রবার), ২০২২
সময় : ২ ঘন্টা (সকাল ১০ :০০ - দুপুর ১২: ০০)
ভেন্যু : ওপেনার সল্যুশন (লিফটের ৬), ৪৫, প্রবাল টাওয়ার, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭
দুই ঘন্টার এই ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফিস ৫০০ টাকা | যারা ১০ই আগস্ট, ২০২২ এর মধ্যে রেজিস্ট্রেশন করবেন, তারা ২০% ডিসকাউন্ট পাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন ফিস হবে ৪০০ টাকা

এবারের ওয়ার্কশপটা আসলে এক ধরনের কম্বো | মূল ফোকাসটা থাকছে কম্যুনিকেশন স্কিলের উপর, কিন্তু প্রথাগত পুঁথির কোন সংলাপ থাকছে না | জীবনের কেস স্টাডিগুলো উঠে আসবে, আপনি নিজের অতীত আর বর্তমানের পরাজয় আর ব্যর্থতাগুলোর পোস্টমর্টেম করে চমকে যাবেন আর সেই সাথে ভবিষ্যতের খেলাটা জিতে যাওয়ার পথটা হয়তো জেনে ফেলবেন |

বন্ধু বা পরিচিত মহলে হয়তো কিঞ্চিৎকর একটি রোলে অভিনয় করছেন আপনি, প্রফেশনাল লাইফেও গুরুত্ব আর সাফল্যের অমৃত আপনার কপালে জোটেনি, একটা ভাঙ্গা সম্পর্কের স্মৃতি হয়তো আপনাকে খ্যাপাটে এক ঘোড়ার মত দাবড়ে বেড়াচ্ছে, ব্যবসা ধরেছেন কিন্তু ব্রেক ইভেনে পৌঁছাতেই হয়তো জেরবার হচ্ছেন, জ্ঞান-গম্যি আছে কিন্তু সংকোচ বশত প্রকাশে অপারগ হচ্ছেন বারেবারে, স্বপ্ন দেখছেন অনেক কিন্তু ঘুম ভাঙতেই অপ্রাপ্তির রূঢ় বাস্তবতা মুখ ভেংচাচ্ছে আপনাকে, আপনি দৌড়াচ্ছেন কিন্তু সাফল্য একটি দ্রুতগামী ঘোড়ার মতোই আপনাকে অসম প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছে - যদি এমন কিছু হয়ে থাকে আপনার সাথে, তবে এই ওয়ার্কশপটি আপনার জন্য | এমনভাবে জিনিসগুলো দেখতে শিখুন যা আগে কখনও ঘুণাক্ষরেও দেখেননি |

23/07/2022

21/07/2022

ওয়ার্কশপ অন পাবলিক স্পীকিং

যারা পাবলিক স্পীকিং ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের সবাইকে নিচের ঠিকানায় সিডিউল টাইমে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি | শুভ রাত্রি |

ওয়ার্কশপ অন পাবলিক স্পীকিং
তারিখ : জুলাই ২২ (শুক্রবার), ২০২২
সময় : ৩ ঘন্টা (সকাল ৯:৩০ - দুপুর ১২: ৩০)
ভেন্যু : ওপেনার সল্যুশন (লিফটের ৬), ৪৫, প্রবাল টাওয়ার, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭

16/07/2022

সেলসের জন্য : মোটাদাগের তিনটি শর্ত

আমার রাডার ঠিক্ঠাক মতোই কাজ করছে আর সে আমাকে জানান দিয়েছে যে এই মুহূর্তে আমার জিনিসটা বিক্রি হচ্ছে না | সামনে বসে থাকা মানুষটাকে আমি ইতিমধ্যেই ২০ মিনিট সময় দিয়েছি, আবার উল্টোটাও সত্য যে আমি তার মূল্যবান ২০ মিনিট সময় এর মধ্যেই নিয়ে নিয়েছি | তাৎক্ষণিক সেলসের সুযোগটা নেই জেনেও আমার মাঝে কোন অস্থিরতা নেই | ২০ টি মিনিটের প্রতিটিতেই আমি মানুষটার সামাজিক সঙ্গ উপভোগ করেছি, এখনও করছি | আমার ঝোলার জিনিসটা তিনি দেখেছেন, তার প্রয়োজনের সাথে ম্যাচ করেই জিনিসটার যেখানে আলো ফেলা প্রয়োজন, আমি ফেলেছি | তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি, তার চোখে বায়িং রশ্মির কোন উজ্জ্বল আপতন আমার চোখে পড়েনি | আমিও শশব্যস্ত হইনি, তার সামনে হাঁটু গেড়ে আমার জাদুকরী ঝোলাও মেলে দিইনি | আমার দুটো হাত টেবিলের উপর নড়ে বেরিয়েছে, আমি কাগজে কিছু আঁকিবুকি কেটেছি এবং আমার বহু চর্চিত তথ্যভাণ্ডার থেকে কিছু অপ্রচলিত তথ্যও তাকে দিয়েছি, তিনি এখন এগুলো নেড়েচেড়ে দেখছেন এবং তার চোখের তারায় এক ধরনের ক্ষীণ বিস্ময় | আলোচনা শুরুর ২০ মিনিট পর তিনি এই প্রথমবার উপলব্ধি করছেন, সামনে বসে থাকা লোকটা পেশায় সেলার হলেও এটাই তার একমাত্র পরিচয় নয় | এখন আমি আমার সেলস প্রক্রিয়ার অনিবার্য তৃতীয় ধাপে পা রাখতে যাচ্ছি | বলটা এখন আমি তার হাতে তুলে দিলাম, মানুষটা এখন কথা বলবে, তার জ্ঞানভাণ্ডার থেকে বলা কথা | সবাই শুধু তার টাকার গন্ধ শোঁকে, কিন্তু আজ একজন তার অবলা কথা শুনতে চায় | আমি আই কন্ট্যাক্ট ঠিক রেখেছি, লোকটা কথা বলে মজা পাচ্ছে, কারণ সে দেখছে, আমি শোনার ফাঁকেই খুব গুরুত্ব দিয়ে দ্রুত নোট নিচ্ছি | আমাদের সময় শেষ হয়েছে,
মানুষটা বলেছিলো, তাকে ৫মিনিটের মাঝেই যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা ৪০ মিনিট সময় নিয়েছি, দুটো হাত অত্যন্ত আস্থার সাথে এখন পরস্পর মিলছে | আমরা ভালো সময় কাটিয়েছি, আমি তাকে কিছু দিতে চেয়েছি আর তিনিও ঠিক তাই করেছেন | সেলসটা হয়নি, মানুষটা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সবাই এমনটাই দেখবে, কিন্তু আমি দেখছি অসম্ভব শক্তিশালী একটা সেলস লীড জন্ম নিয়েছে, ভদ্রলোক নিজের অজান্তেই সেটা তার মস্তিষ্কে ক্যারি করতে শুরু করেছেন | আবার আমাদের দেখা হবে, নিশ্চয় আবার দেখা হবে |

15/07/2022

ক্রেতার মন ও ক্রয় সিদ্ধান্ত

আমার কলিগ একটি ড্রোন কিনতে চাচ্ছেন | তার একটি বাজেট আছে এবং সেলসম্যানকে শুরুতেই তিনি তা বলেছেন | সেলসম্যান এখন একটি ড্রোন দেখাচ্ছেন আর তার ডেমোন্সট্রেশন বেশ সাবলীল | আমরা জানছি, ১০.৫ X ৪.৬ X ৯ সে মি ফোল্ডিং সাইজের এই ড্রোনের ক্যামেরা ফোর কে আর এটি রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশনের জন্য ব্যবহার করে ওয়াই ফাই এফ পি ভি, এর আছে ৩.৭ ভোল্টের ২৮০০ মিলি এম্পিয়ার আওয়ার লিথিয়াম ব্যাটারি যা চার্জ হতে ১০০ মিনিট সময় নেয় এবং এটির ফ্লাইট টাইম হচ্ছে সিঙ্গেল ব্যাটারি ১৮-২০ মিনিট | ড্রোনটি সর্বমুখী মুভমেন্টে সক্ষম এবং এর কন্ট্রোল ডিস্টেন্স সর্বোচ্চ ১০০ মিটার | এটি জি সেন্সর ব্যবহার করে এবং এর রিমোট কন্ট্রোল ডিস্টেন্স ৩৫০ - ৪০০ ফিট | সেলসম্যান এখন এডিশনাল আরও ফিচার বলছেন | আমি শুনছি এবং খুব আগ্রহ নিয়ে একবার সেলসম্যান আরেকবার আমার কলিগের দিকে তাকাচ্ছি | অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি, কোথাও একটা কম্যুনিকেশন গ্যাপ হয়ে গেছে, আমার কলিগ এখন আর সেলসম্যানের কথা শুনতে পাচ্ছেন না, কিংবা শুনলেও তার মস্তিষ্কের একটা অংশ অন্য কিছুতে ডাইভার্ট হয়ে গেছে | সেলসম্যান বলা শেষ করেছেন, বলটা এখন আমার কলিগের কোর্টে, তাকে সিদ্ধান্ত দিতে হবে | কিন্তু কলিগ ইতস্তত করছেন, এমন নয় যে তার কেনার ইচ্ছে বা সামর্থ্যে কোনরকম ঘাটতি আছে | তিনি সিদ্ধান্ত দিলেন না, বরং সেলসম্যানকে অনুরোধ করলেন, আরও দু' একটি ড্রোন দেখানোর জন্য | কিন্তু সেলসম্যান আটকে গেছে আরেক জায়গায়, শুরুতেই যেহেতু আমার কলিগ একটি বাজেটের কথা বলেছেন, কাজেই সে একটি বাজেটারি কন্ট্রোল প্যারামিটার নিজের মনে ফিক্স করে নিয়েছে এবং কাস্টমারকে ক্যাটাগরাইজ করে নিয়েছে | সেলসম্যান জানাচ্ছে এই প্রাইস রেঞ্জে তার কাছে দেখানোর মত আর কোন ড্রোন নেই | এটি একটি বিপজ্জনক মুহূর্ত যেখানে ক্রেতা এক ধরনের বাজেটারি মাইন্ডসেট নিয়ে প্রোডাক্ট কিনতে এসেছেন আর বিক্রেতাও ক্রেতার বাজেট চিন্তা করে প্রোডাক্ট দেখাচ্ছেন | বিক্রেতা প্রোডাক্টের ডিটেইলস ঠিকঠাক বলেছেন কিন্তু ক্রেতার সামনে একটি মাত্র চয়েস দিয়েছেন অর্থাৎ ক্রেতা চাইলেও এই প্রোডাক্টকে অন্য কোন প্রোডাক্টের সাথে তুলনা দিয়ে দেখতে পারবেন না | ফলে ক্রেতার হাতে তুলনা দেয়ার মত কোন বেঞ্চমার্ক নেই এবং তার মস্তিষ্ক ক্রয় সিদ্ধান্ত নিতে গিয়ে ইতস্তত করছে | বিক্রেতার লজিক হচ্ছে, ক্রেতা তাকে বাজেট উল্লেখের মাধ্যমে নিজেই প্রোডাক্টের চয়েস ম্যাট্রিক্স সীমাবদ্ধ করে দিয়েছেন | বিক্রেতার জানা নেই, একাধিক প্রোডাক্টের মধ্যে তুলনা করা ছাড়া কোন ক্রয় সিদ্ধান্তই চূড়ান্ত করা মানব মস্তিষ্কের জন্য অত্যন্ত কঠিন |

ক্রেতা একটি বাজেটের কথা বলেছেন, কিন্তু সেটা তো দোকানে আসার আগের একটি চিন্তা মাত্র | এমনতো নয় যে এটি এমন এক চিন্তা বা সিদ্ধান্ত যা কোনোক্রমেই বদলাবে না | ক্রেতা যখন এই চিন্তাটি করেছিলেন, হওয়ার তখন প্রোডাক্টের ভ্যারিয়েশন বা ক্যাপাসিটি নিয়ে তার তেমন কোন ধারণাই ছিল না | বিক্রেতা যদি কন্ট্রোল প্যারামিটারটিকে কিছুটা পাশে সরিয়ে রেখে বিভিন্ন স্ট্যান্ডার্ডের কিছ ড্রোন ক্রেতাকে দেখাতেন, তবে ক্রেতা বিভিন্ন প্রোডাক্টের ফিচারগুলো পাশাপাশি রেখে তুলনা করতে পারতেন | যে কোন ক্রয় সিদ্ধান্ত নেয়ার জন্য এটাই মানব মস্তিষ্কের সাধারণ কার্য কৌশল | হতে পারে যে ক্রেতা তার বাজেটেই স্থির থেকে প্রোডাক্ট কিনতেন অথবা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিতেন, উভয় ক্ষেত্রেই প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা বেশি হত | এখন যেহেতু আমার কলিগ একটি মাত্র প্রোডাক্ট দেখেছেন, তার জন্যে সিদ্ধান্ত নেয়াটা কঠিন হয়ে গিয়েছে এবং তিনি আরও কিছু দোকান দেখার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তার মস্তিষ্ক তাকে ওই পারস্পরিক তুলনা প্রক্রিয়ার দিকেই নিয়ে যাচ্ছে |

08/07/2022

পাবলিক স্পীকিংয়ের উপলক্ষ্য কখনো সনাক্ত করেছেন কি ? একটা বিজনেস মিটিংয়ে যুক্তি উপস্থাপন, কারও শোক সভায় দুটো ব্যঞ্জনাময় পংক্তি, কারও বিদায় বা আগমনে মাইক্রোফোনের সামনে হুট্ করে দাঁড়ানো, ইন্টারভিউয়ে ছুটে আসা একটি মারাত্মক প্রশ্ন, ম্যানেজমেন্ট বা বোর্ডের সামনে একটি প্রত্যাশী প্রেজেন্টেশন, বন্ধুদের কোন আড্ডায় উত্তেজনার একটি প্রসঙ্গ, পর্যুদস্ত টিমকে উৎসাহিত করার তাগিদ - এই কারণগুলিই তো আপনাকে আনুষ্ঠানিকভাবে কথা বলায়, পাবলিক স্পীকিংয়ের তথাকথিত ফ্রেমে টেনে আনে | আশ্চর্য কি জানেন, এই বিচ্ছিন্ন উপলক্ষ্যগুলো ঠিকমত কাজে লাগানোর উপরই আপনার পুরো জীবনের আত্মিক - আর্থিক - সামাজিক - পেশাগত সাফল্য সমীকরণ বেশ ভারীভাবে নির্ভর করে | এবার জিনিসটা শিখুন, ঢালাওভাবে নয়, খুব স্পেসিফিক পারপাস নিয়ে শিখুন |
এমনটা সম্ভবত আগে দেখেননি, এটা বেশ শক্তিশালী একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে | এখানে গেলে আশা করি হতাশ হবেন না, আপনার কাঙ্খিত স্কিল আর পারপাসের সংযোগ রেখাটা খুঁজে পাবেন, সাথে খুঁটিনাটি অসংখ্য টেকনিক্যাল লার্নিং তো থাকছেই |

ওয়ার্কশপ অন পাবলিক স্পীকিং
তারিখ : জুলাই ২২ (শুক্রবার), ২০২২
সময় : ৩ ঘন্টা (সকাল ৯:৩০ - দুপুর ১২: ৩০)
ভেন্যু : ওপেনার সল্যুশন (লিফটের ৬), ৪৫, প্রবাল টাওয়ার, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭
লার্নিং কন্টেন্ট : খুব স্পেসিফিক ভাবে প্র্যাকটিক্যালি তিনটি জিনিস শিখতে পারবেন
০১. কিভাবে সাইন্টিফিক্যালি পাবলিক স্পীকিংয়ের টপিক সিলেক্ট করতে হয়
০২. কিভাবে স্ট্র্যাটেজি বেজড স্পীচ ডেভলপ/তৈরী করতে হয়
০৩. স্পীচ ডেলিভারির টেকনিক্যাল খুঁটিনাটি

Address

Dhaka City
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when A Salesman's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A Salesman's Diary:

Shortcuts

Share

Category