Arabic Media

Arabic Media

Share

অ্যারাবিক & ক্বোরআনিক ভাষা শিখার প্লাটফর্ম।

26/02/2026

📘 জুমলা ইসমিয়্যা (مبتدأ + خبر)

الأبُ كريمٌ — বাবা উদার
الأخُ أمينٌ — ভাই বিশ্বস্ত
الأختُ لطيفةٌ — বোন ভদ্র
الصديقُ مخلصٌ — বন্ধু বিশ্বস্ত
الجارُ طيبٌ — প্রতিবেশী ভালো
الوقتُ ثمينٌ — সময় মূল্যবান
الحياةُ قصيرةٌ — জীবন ছোট
الدنيا فانيةٌ — দুনিয়া ক্ষণস্থায়ী
الصحةُ نعمةٌ — স্বাস্থ্য নিয়ামত
العلمُ نورٌ — জ্ঞান আলো

18/02/2026

📘 জুমলা ইসমিয়্যা (مبتدأ + خبر)
المسجدُ قريبٌ — মসজিদটি কাছে
السوقُ بعيدٌ — বাজারটি দূরে
الجوُّ حارٌّ — আবহাওয়া গরম
الطقسُ جميلٌ — আবহাওয়া সুন্দর
الماءُ باردٌ — পানি ঠান্ডা
الطعامُ لذيذٌ — খাবার সুস্বাদু
الولدُ صغيرٌ — ছেলেটি ছোট
الرجلُ قويٌّ — লোকটি শক্তিশালী
المرأةُ صابرةٌ — নারীটি ধৈর্যশীল
الأمُّ رحيمةٌ — মা দয়ালু

10/02/2026

জুমলা ইসমিয়্যা (مبتدأ + خبر)
الولدُ ذكيٌّ — ছেলেটি বুদ্ধিমান
البنتُ جميلةٌ — মেয়েটি সুন্দর
الطالبُ مجتهدٌ — ছাত্রটি পরিশ্রমী
المدرسُ صادقٌ — শিক্ষক সৎ
الكتابُ مفيدٌ — বইটি উপকারী
القلمُ جديدٌ — কলমটি নতুন
البيتُ كبيرٌ — বাড়িটি বড়
الطريقُ طويلٌ — রাস্তাটি লম্বা
الدرسُ سهلٌ — পাঠটি সহজ
العملُ صعبٌ — কাজটি কঠিন

27/12/2025

الذَّهَاب — ماضي مطلق معروف (১৪ গর্দান)

🟢 Root Verb: ذَهَبَ
🟢 Masdar: الذَّهَاب
🟢 মূল অর্থ: যাওয়া / চলে যাওয়া
🔷 ماضي مطلق معروف কী?
ماضي = অতীত কাল
مطلق = সম্পূর্ণ / নিঃশর্ত
معروف = কর্তা সক্রিয় (Active Voice)
👉 অর্থাৎ: কে গিয়েছে — সেটা স্পষ্টভাবে বোঝায়।
🟦 গর্দান (Conjugation Table)
1️⃣ ذَهَبَ
➡️ সে (একজন পুরুষ) গিয়েছে
2️⃣ ذَهَبَا
➡️ তারা দু’জন (পুরুষ) গিয়েছে
3️⃣ ذَهَبُوا
➡️ তারা (অনেক পুরুষ) গিয়েছে
4️⃣ ذَهَبَتْ
➡️ সে (একজন নারী) গিয়েছে
5️⃣ ذَهَبَتَا
➡️ তারা দু’জন (নারী) গিয়েছে
6️⃣ ذَهَبْنَ
➡️ তারা (অনেক নারী) গিয়েছে
7️⃣ ذَهَبْتَ
➡️ তুমি (একজন পুরুষ) গিয়েছ
8️⃣ ذَهَبْتُمَا
➡️ তোমরা দু’জন (পুরুষ) গিয়েছ
9️⃣ ذَهَبْتُمْ
➡️ তোমরা (অনেক পুরুষ) গিয়েছ
🔟 ذَهَبْتِ
➡️ তুমি (একজন নারী) গিয়েছ
1️⃣1️⃣ ذَهَبْتُمَا
➡️ তোমরা দু’জন (নারী) গিয়েছ
1️⃣2️⃣ ذَهَبْتُنَّ
➡️ তোমরা (অনেক নারী) গিয়েছ
1️⃣3️⃣ ذَهَبْتُ
➡️ আমি গিয়েছি
1️⃣4️⃣ ذَهَبْنَا
➡️ আমরা গিয়েছি
🟡 মাসদার স্মরণ রাখুন
الذَّهَاب = যাওয়া
📖 উদাহরণ:
➡️ الذهاب إلى المدرسة مهم
➡️ স্কুলে যাওয়া গুরুত্বপূর্ণ
🎯 Quick Practice (কমেন্টে লিখুন)
👉 ذَهَبْتُ إلى المسجد
(আমি মসজিদে গিয়েছি)

28/11/2025

🕌 Arabic:
✨ آسِف (পুরুষ)
✨ آسِفَة (নারী)

📌 উচ্চারণ:
আসিফ / আসিফা

🌟 অর্থ:
দুঃখিত / ক্ষমা প্রার্থনা

---

❤️ ক্ষমা প্রকাশে চরিত্রের সৌন্দর্য

ভুল স্বীকার করা মহান ব্যক্তিত্বের পরিচয়।
আদব-আখলাকে আল্লাহও ভালোবাসেন।

আরবি ভাষায় “آسف” বলা
সহজ এবং ভদ্রতা পূর্ণ 👌

---

✍️ উদাহরণ বাক্য

آسف، لم أقصد ذلك
দুঃখিত, আমার উদ্দেশ্য তা ছিল না

آسفة على التأخير
দুঃখিত দেরি হয়ে গেছে

---

🎯 আজকের প্র্যাকটিস

ভুল হলে — অজুহাত নয়
তাৎক্ষণিক বলুন 👉 آسِف / آسِفَة

26/11/2025

🔹 مَاضِي مُطْلَق مَعْرُوف — ১৪ টি তাসরিফ (الفتح থেকে)

ধাতু: فَتَحَ — খুলেছে / উন্মুক্ত করেছে / বিজয় লাভ করেছে।

(নাম পুরুষ তাসরিফ মোট ৬ টি)
পুরুষ বাচক ৩ টি

✅ ১. فَتَحَ

অর্থ: সে খুলেছে / তিনি খুলেছেন

✅ ২. فَتَحَا

অর্থ: তারা দু’জন খুলেছে

✅ ৩. فَتَحُوا

অর্থ: তারা (বহুবচন) খুলেছে

স্ত্রী বাচক ৩টি
---

✅ ৪. فَتَحَتْ

অর্থ: সে (মেয়ে) খুলেছে

✅ ৫. فَتَحَتَا

অর্থ: তারা দু’জন (মেয়ে) খুলেছে

✅ ৬. فَتَحْنَ

অর্থ: তারা (অনেক মেয়ে) খুলেছে

(মধ্যম পুরুষ মোট তাসরিফ ৬টি)
পুরুষ বাচক ৩টি

✅ ৭. فَتَحْتَ

অর্থ: তুমি (একজন ছেলে) খুলেছ

✅ ৮. فَتَحْتُمَا

অর্থ: তোমরা দু’জন খুলেছ

✅ ৯. فَتَحْتُمْ

অর্থ: তোমরা (অনেক ছেলে/পুরুষ) খুলেছ

স্ত্রী বাচক ৩টি
---

✅ ১০. فَتَحْتِ

অর্থ: তুমি (একজন মেয়ে) খুলেছ

✅ ১১. فَتَحْتُمَا

অর্থ: তোমরা দুইজন (মেয়ে) খুলেছ

✅ ১২. فَتَحْتُنَّ

অর্থ: তোমরা (অনেক মেয়ে) খুলেছ

(উত্তম পুরুষ তাসরিফ মোট ২টি)
(পুরুষ বাচক, স্ত্রী বাচক)
---

✅ ১৩. فَتَحْتُ

অর্থ: আমি খুলেছি

✅ ১৪. فَتَحْنَا

অর্থ: আমরা খুলেছি

22/11/2025

✨ مِنْ فَضْلِكَ (গুরুত্ব: পুরুষের প্রতি)
✨ مِنْ فَضْلِكِ (নারীর প্রতি)

📌 উচ্চারণ:
মিন ফাদলিকা / মিন ফাদলিকি

🌟 অর্থ:
অনুগ্রহ করে / দয়া করে

---

💡 ভদ্রতা শেখায়

অনুগ্রহ করে বলা মানে
আপনি অপরজনকে সম্মান দিচ্ছেন
আরবি সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ অভিব্যক্তি

---

✍️ উদাহরণ বাক্য

من فضلك، أعد الكلام
অনুগ্রহ করে কথা পুনরায় বলবেন

من فضلكِ، أين المكتبة؟
দয়া করে বলবেন, লাইব্রেরি কোথায়?

---

☑️ আবশ্যক পার্থক্য

كَ = পুরুষ
كِ = নারী

---

🎯 আজকের প্র্যাকটিস

আজ ন্যূনতম ৩টি অনুরোধে বলুন ➜ من فضلك

16/11/2025

✨ لَا

📌 উচ্চারণ:
লা

🌟 অর্থ:
না / না বলার প্রকাশ

---

😌 কেন জরুরি?

“না” বলতে পারা আত্মমর্যাদা রক্ষা করে।
অকারণ চাপ, ভুল পথ এবং অপ্রয়োজনীয় কাজ থেকে রক্ষা করে।

আরবি ভাষায় “لا” খুব সহজ এবং সরাসরি প্রত্যাখ্যান বোঝায় ✅

---

✍️ উদাহরণ বাক্য

لا، لا أريد
না, আমি চাই না

لا أفهم
আমি বুঝতে পারছি না

لا مشكلة
সমস্যা নেই (পজিটিভ ব্যবহারও হয় 😊)

---

⚠️ টিপস

কাউকে কষ্ট না দিয়ে বিনয়ের সাথে “لا” বলুন ✅

---

🎯 আজকের প্র্যাকটিস

অপ্রয়োজনীয় প্রস্তাবে —
নম্রভাবে বলুন 👉 لَا

15/11/2025

Arabic:
✨ نَعَمْ

📌 উচ্চারণ:
না'আম

🌟 অর্থ:
হ্যাঁ / অবশ্যই

---

☑️ ব্যবহারিক গুরুত্ব

সাধারণ যোগাযোগে সবচেয়ে বেশি ব্যবহৃত
এটি আত্মবিশ্বাসের প্রকাশ
এবং ইতিবাচক মনোভাবকে জাগ্রত করে

---

⚙️ ব্যবহার কিভাবে?

✅ পরিষ্কারভাবে
✅ হাসিমুখে 😄
✅ চোখের দিকে তাকিয়ে
➡️ যোগাযোগের ইমপ্যাক্ট দ্বিগুণ বেড়ে যায়

---

✍️ উদাহরণ বাক্য

نعم، أستطيع مساعدتك
হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি

نعم، فهمت الدرس
হ্যাঁ, আমি পাঠ বুঝেছি

---

🏁 অনুশীলন

যখন কোনো প্রশ্ন আসবে —
বাংলায় হলেও জবাব দিন 👉 نعم

08/11/2025

🕌 Arabic:
✨ عَفْوًا

📌 উচ্চারণ:
আফওয়ান

🌟 অর্থ:
স্বাগতম / কোনো সমস্যা নেই / ক্ষমা কোরো

---

🤝 ব্যবহার হয় যখন —

কেউ ধন্যবাদ দিলে তার উত্তরে
ভদ্রভাবে সৌজন্য প্রকাশের জন্য

“عفوًا” মানুষিক সম্পর্ককে সুন্দর করে
এবং অহংকার কমায়, ভালোবাসা বৃদ্ধি করে

---

✅ ভিন্নভাবে ব্যবহার

عفوًا، ماذا قلت؟
ক্ষমা করবেন, আপনি কী বললেন?

عفوًا، لم أفهم
দুঃখিত, আমি বুঝিনি

---

✍️ উদাহরণ কথোপকথন

A: شكرًا جزيلاً
B: عفوًا، هذا واجبي
(ধন্যবাদ — স্বাগতম, এটি আমার দায়িত্ব)

---

🎯 আজকের প্র্যাকটিস

কেউ Thanks বললে
আপনি বলবেন 👉 عفوًا 💛

07/11/2025

📖 শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত

জুমআর দিনের অন্যতম সুন্নাত আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। এ সম্পর্কে হাদীসে স্পষ্টভাবে ফজিলত বর্ণিত হয়েছে।

---

✅ কেন শুক্রবারে সূরা কাহফ পড়বেন?

1️⃣ দুই জুমআর পর্যন্ত নূর (আলো) প্রদান করা হয়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “যে ব্যক্তি জুমআর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমআর এর মধ্যবর্তী সময় পর্যন্ত নূর জ্বালিয়ে দেওয়া হবে।”
— সহীহুল জামে (6470)

2️⃣ ফিতনা, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়
রাসূল ﷺ বলেছেন:

> “যে সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।”
— সহীহ মুসলিম (809)

3️⃣ ঈমানকে শক্তিশালী করে, তাকওয়া বৃদ্ধি করে
সূরা কাহফের চার কাহিনী মানুষের জীবনের পরীক্ষায় দিকনির্দেশনা দেয়।

---

🕰 কখন পড়বেন?

বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু

শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যেকোনো সময়

অর্থাৎ বৃহস্পতিবারের মাগরিব থেকে শুক্রবারের মাগরিবের মধ্যে পড়লেই হয়।

---

📌 পড়ার উপায়

✅ সম্পূর্ণ সূরা তেলাওয়াত করা
✅ সময় না থাকলে অন্ততঃ প্রথম ১০ আয়াত বা শেষ ১০ আয়াত

👉 মুখস্থ থাকলে আরও উত্তম

---

🌟 সূরা কাহফ যা শেখায়

ঈমানের পরীক্ষায় ধৈর্য

দুনিয়ার মোহে গাফিল না হওয়া

আল্লাহর সিদ্ধান্তের গভীর হিকমত

ক্ষমতা ও ন্যায়ের সঠিক ব্যবহার

---

🌿 ছোট দোয়া

> اللهم اجعل القرآن نور صدورنا وهدى لحياتنا
হে আল্লাহ! কুরআনকে আমাদের বুকে নূর ও জীবনের হিদায়াত বানিয়ে দিন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Pallabi, Mirpur-1216
Dhaka