Nur Jahan

Nur Jahan

Share

Lecturer at Tejgaon Mohila College.

03/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে।
#জাতীয়বিশ্ববিদ্যালয়

03/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল আজকে দুপুরের মধ্যে দিয়ে দিবো ইনশাআল্লাহ। ❤️

01/05/2026

ইউটিউবের প্রথম ভিডিও এটা। ভিডিওতে যাকে দেখছেন তিনি ইউটিউবের তিনজন প্রতিষ্ঠাতার একজন। তাঁর নাম জাওয়েদ করিম, তিনি একজন বাংলাদেশী আমেরিকান।

হুম ঠিকই পড়েছেন। এটাই ইউটিউবের প্রথম ভিডিও। 'Me at the zoo' শিরোনামে আজ থেকে ২১ বছর আগে জাওয়ে করিম এই ভিডিওটি আপলোড করেন। তখন হয়তো এতো দূর ভাবেননি তাঁরা।

জাওয়েদ করিমের বাবা নাইম করিম বাংলাদেশী। ১৯৭২ সালে ম্যাট্রিক পরীক্ষায় সম্ভবত তিনি মেধাতালিকায় প্রথম হয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য জার্মানিতে গিয়ে জার্মান নারীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হন। জাওয়েদ করিমের জন্মও জার্মানিতে।

পরবর্তীতে তাঁরা আমেরিকায় পারি জমান। একসময় চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাওয়েদ করিম মিলে তৈরি করেন ইউটিউব।

30/03/2026

বলো, কোন প্রিয় নামে ডাকি?

28/03/2026
03/03/2026

MetaAI এর কান্ড দেখেন! বলেছিলাম গ্রামের মাটির ঘরের চালায় লাউ গাছের মাচা আছে, এমন একটা ছবি এডিট করে দিতে, ফলাফল, গাছ ছাড়া আস্ত একটা লাউ মহাকর্ষ বল উপেক্ষা করে ঝুলে আছে, আর মাটির হাড়িতে গাছ তাও আবার চালার উপর এই সাইন্সটা আরো জটিল হয়ে গেল 🫡🤗🤗🫡

18/01/2026

"কোথায় গিয়েছে আজ সেইসব পাখি-আর সেইসব ঘোড়া -
বাবলা ফুলের গন্ধে সোনালী রোদের রঙে ওড়া "
- জীবনানন্দ দাশ

14/01/2026

❄️ শেষ ট্রেনের অপেক্ষা ❄️

মস্কোর শীতল সন্ধ্যা।
বরফে ঢেকে থাকা প্ল্যাটফর্মে একা বসে আছেন ইভান পেত্রোভিচ।
শেষ ট্রেন আসতে দেরি করছে।

ইভান একসময় বড় লেখক হতে চেয়েছিলেন।
কিন্তু জীবন তাকে বানিয়েছে এক সাধারণ চাকরিজীবী।
স্বপ্নগুলো ধীরে ধীরে ফাইলের ভেতর চাপা পড়েছে—ঠিক তার হৃদয়ের মতো।

হঠাৎ পাশে বসে এক বৃদ্ধা বললেন,
— “আপনি কি জানেন, ট্রেন দেরি করলে মানুষ ভাবার সময় পায়?”

ইভান অবাক হলেন।
বৃদ্ধা আবার বললেন,
— “জীবনও অনেক সময় দেরি করে, কিন্তু ঠিক গন্তব্যেই পৌঁছে।”

ট্রেন এলো।
কিন্তু বৃদ্ধা আর নেই।

ইভান ট্রেনে উঠলেন না।
তিনি বাড়ি ফিরে পুরোনো ডায়েরি খুললেন
এবং বহু বছর পর আবার লিখতে শুরু করলেন।

সেই রাতে ইভান বুঝলেন—
কখনো কখনো ট্রেন মিস করাই জীবনের সঠিক সিদ্ধান্ত।
- রাশিয়ান ছোটগল্প .

02/01/2026

“এই পৃথিবীর পথে পথে কত কী যে ঘটে যায়।”

26/12/2025

“চারিদিকে কুয়াশা—
পৃথিবী আজ যেন অন্ধ হয়ে আছে”
--- জীবনানন্দ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka