20/08/2026
🖋️ বাংলা হাতের লেখা কোর্স | জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা
শুধু প্রথম বর্ষের আলিফ ফরিফ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের হাতের লেখা প্রশিক্ষণের চিত্র।
আলহামদুলিল্লাহ! গত দুই দিন যাবত আমাদের মাদ্রাসায় বাংলা হাতের লেখা কোর্স চলছে। 📖✍️
এই দুই দিনের অনুশীলনেই ছাত্রদের হাতের লেখায় এসেছে বেশ সুন্দর পরিবর্তন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সাবলীলভাবে বাংলা লিখতে শিখছে। 🌿
আলহামদুলিল্লাহ, কোর্সের আরও দুই দিন বাকি রয়েছে। আশা করি, বাকি দিনগুলোতেও ছাত্ররা আরও বেশি উপকৃত হবে এবং তাদের লেখার মান আরও সুন্দর হবে, ইনশাআল্লাহ।
🤲 সকলের কাছে আমাদের মাদ্রাসা ও ছাত্রদের জন্য আন্তরিকভাবে দোয়ার দরখাস্ত।
#জামিয়ামাদানীদারুলউলুমঢাকা
#বাংলাহাতেরলেখাকোর্স
#হাতেরলেখা
#মাদ্রাসা
#শিক্ষা
#ছাত্রজীবন
#ইসলামিকশিক্ষা