SBHSC primary page

SBHSC primary page ডিজিটাল পাঠদান।

17/07/2024

চলমান পরিস্থিতির কারণে শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ঘোষনা না পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

17/05/2024
24/02/2024

শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ প্রাইমারি শাখার ২য় শ্রেণির বাংলা ক্লাসে কিছু মুহূর্ত 💕💕পড়ালেখায় যদি আনন্দ না থাকে তাহলে একঘেয়েমি লাগে, আর আনন্দের সাথে পড়াশোনা করার অন্যরকম বিশেষত্ব আছে। 💓💓

"ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না।...
14/01/2024

"ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া, সঙ্গে সঙ্গে যথাপরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনায় অবসর দিতে হইবে।"

___ শিক্ষার হেরফের।
___ রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

ছবি প্রসঙ্গ:
মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন- এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন – সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান।

এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই এ কথা বুঝতে পারে- যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন – বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক।

নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়- হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে- এ শিক্ষাও তাকে দিবেন।

সে যেন শিখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে। আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দিবেন- নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি।
ইতি
আপনার বিশ্বস্ত আব্রাহাম লিংকন।।

"ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া, সঙ্গে সঙ্গে যথাপরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনায় অবসর দিতে হইবে।"

___ শিক্ষার হেরফের।
___ রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

"বিদ্যা সহজ, শিক্ষা কঠিন...!!
বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে।"

---রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

সংগ্রহিত

01/01/2024

সম্মানিত অভিভাবকবৃন্দ,

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
আগামীকাল ২ জানুয়ারি, রোজ মঙ্গলবার থেকে শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ স্কুলে যথারীতি ক্লাস শুরু হচ্ছে।

** প্লে থেকে ২য় শ্রেণি
সকাল ১০:০০

** ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি
সকাল ০৮.০০ থেকে । ধন্যবাদ।।

09/11/2023

শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ

শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ ক্লাস পার্টি -২০২৩
08/11/2023

শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ ক্লাস পার্টি -২০২৩

06/11/2023

লেখাপড়ার পাশাপাশি আরেকটা টার্মও আমরা কমবেশি সবাই শুনে থাকি, আর তা হলো, কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ বা সহজ বাংলায় বলতে গেলে সহশিক্ষা কার্যক্রম।শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ (প্রাথমিক শাখা)

22/12/2022

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when SBHSC primary page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category