আর্থিক লেনদেনে লিপ্ত পুরো প্রকৌশল সেক্টর। ইউনিভার্সিটির সাইটেশন নিয়ে ব্যস্ত । কিন্তু সাইটেশনের এপ্লিকেশন কোথায় সেটা নিয়ে ব্যস্ততা বা বালায় কোনোটিই নেই।
কয়েক সপ্তাহ ধরে কিছু বিষয় নিয়ে খুব খারাপ লাগা কাজ করছে। একারণে ইদানিং ফেসবুকেও বেশি আসা হয় না।
এই কয়েক সপ্তাহে অনেকগুলো নিউজ পেলাম আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর রিলেটেড। এর মধ্যে কয়েকটি -
১. পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানিতে সহকারী প্রকৌশলী থেকে গ্রেড-৬ পদে প্রমোশনের উপযুক্ত চারজন বিএসসি ইঞ্জিনিয়ারকে ডিঙ্গিয়ে একজন ডিপ্লোমা (যে এখনো প্রমোশনের জন্য উপযুক্তই হয় নি) প্রমোশন পেয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে যে, ঐ প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টের সাথে ঐ ডিপ্লোমার আর্থিক লেনদেন হয়েছে, তাই ম্যানেজমেন্ট ঐ ডিপ্লোমাধারীকে প্রমোশন দিতে নাছোড়বান্দা হয়ে গিয়েছে।
২. নেস্কোতে সম্প্রতি ৪৩ জন সহকারী প্রকৌশলীকে উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) পদে প্রমোশন দেওয়া হচ্ছে, যেখানে ২৭ জন ডিপ্লোমা ও ১৭ জন বিএসসি ইঞ্জিনিয়ার। আর সেই ২৭ জনের মধ্যে বুয়েটিয়ান রোকনুজ্জামান রোকন ভাইকে জবাই করে হত্যার হুমকি দেওয়া সারোয়ার জাহান সাইদীর লিস্টও আছে শোনা গিয়েছে। কিন্তু সাইদীর নামে বিভাগীয় মামলা থাকায়, সচিবালয়ে প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন হচ্ছে, যেন প্রমোশনে বাধা না থাকে।
৩. পিডিবিতে নতুন অর্গানোগ্রামে উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই), সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন পদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে পিডিবিতে কর্মরত ডিপ্লোমারা সহকারী প্রকৌশলী (গ্রেড-৯) এবং উপবিভাগীয় প্রকৌশলী (গ্রেড-৬) পদে ৫০% প্রমোশনাল কোটার জন্য প্রচন্ড প্রেসার ক্রিয়েট করছে। শোনা গিয়েছে, পিডিবির নতুন অর্গানোগ্রাম যেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাশ হয়ে বের হতে না পারে, এজন্য প্রচুর আর্থিক লেনদেন হচ্ছে।
৪. ২০২০ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অল্প কিছু পোস্টে বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে সার্কুলার হয়েছিলো। কিন্তু ২০২৬ সালে এসেও কোনোভাবেই ঐ প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমারা এই সার্কুলারের নিয়োগ সম্পূর্ণ হতে দেয় নি। এখানে আরেকটি অদ্ভুত ঘটনা হলো, এই ৬ বছরের নিয়োগপ্রক্রিয়ায় শেষ পর্যন্ত অনেকেই থাকেনি। এতে প্যানেল থেকে ১৬/১৭ জন নিয়োগ পাওয়ার কথা। কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে ঐখানে ফাঁকা পোস্টগুলোতে প্যানেল থেকে না নিয়ে ডিপ্লোমারা স্থায়ী প্রমোশন নিবে।
৫. ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৬৭% পোস্টে ডিপ্লোমারা প্রমোশনের জন্য রিট করে ভাইভার রেজাল্ট আটকে রেখেছে। অথচ পোস্টগুলো বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ছিলো।
-Sakibul Hoque Lipu
RUET
BUETA
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BUETA, Education, BUET, Dhaka.
31/05/2026
Congratulations to the UIU Mars Rover Team on securing 3rd place.
BRACU Mongol-Tori (7th)
MIST Mongol Barota (11th).
Congratulations to you all.
This is an incredibly proud moment for Bangladesh.
31/05/2026
According to the QS World University Rankings by Subject, BUET ranks within the global 282 for Engineering and Technology, maintaining its number one position in the country.
Our tendency and lack of good intentions are responsible for the creation of auto-rickshaws.
Best of luck to all upcoming science students!
30/05/2026
বুয়েট-ইইই-১৯ ব্যাচের শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা।
ইইই বিভাগের রানা প্রচন্ড মেধাবী একজন শিক্ষার্থী। উনি সাউথইস্ট ইউনির লেকচারার। আইসিটি মন্ত্রণালয়ের সাথে সরকারি বিভিন্ন প্রজেক্টে তিনি ছিলেন। বুয়েটে মাস্টার্স চলাকালীন KAUST(Saudi Arabia) থেকে ক্লিনরুমের ট্রেনিং নিয়ে এসেছেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে।
-বুয়েট শিক্ষার্থী
Citation(Public) vs Citation(private) গেইম আর কত?
বাংলাদেশে আজও কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি।
সরকারি যেসব খাত সব ই যেন নকশা আর গুদামঘর।
আমাদের কৃষিখাতের জন্য প্রয়োজনীয় সার কারখানা কেমন চলছে?
আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কেমনে চলছে?
আমাদের ওয়াসার পানি পরিষ্কার কিনা?
আমাদের টোল সিস্টেম জ্যাম বাড়াচ্ছে কেন?
আমাদের রেলওয়ে ব্রিটিশ আমলের কেন,অগ্রগতি নেই কেন?
আমাদের মিরপুর বৃষ্টিতেই সাগর হয়ে যাচ্ছে কেন?
আমাদের জ্বালানীখাতের সন্ধ্যান কোথায়?
আমাদের প্রাকৃতিক শক্তির উৎস কি একেবারেই শুন্য?
আমদের সামরিক ড্রোন কারখানা নেই কেন?
আমাদের যানযট এত তীব্র কেন?
আমাদের ফেরীঘাটে এত দুর্ঘটনা কেন?
কেন আমাদের হাজার কোটি টাকার প্রজেক্ট শেষ করতে ১৫ বছর লাগে?
কেন একটা প্রজেক্ট শেষ করে সেটা আবার ভাংতে হয়?
ইত্যাদি,,,,
এত গুলো 'কেন' এর কোনো উত্তর আছে?
কোনো আলোচনা আছে?
নেই!
অথচ মানুষজন সাইটেশন কি বুঝে না।তারা শুধু বুঝে তাদের জীবনমান উন্নত হবে।আমরা আমাদের বেসিক নিড গুলোই পুরণ করতে পারিনি।এই বেসিক সমস্যা সমাধানের জন্য কোনো সাইটেশন লাগবে না।আমাদের দেশ আসলে সাইটেশনের যুগে পৌছায়নি।আগে এইসব সমস্যার সমাধান করেন।
সমাধান কেন হচ্ছে না সেটা নিয়েও চিন্তা করেন?
BCIC তে খোজ নিন,সারকারখানার বেহাল দশা কেন?
মেট্রোরেল ব্যবস্থাপণায় খোজ নিন।কারা নিয়মিত লাল ফিতা কাটছেন আর নতুন বাজেট বাড়াচ্ছেন।
NSU,BRAC,DU,AUST MIST,RUET,KUET,CUET,BUET,SUST, BAU সহ সকল বিশ্ববিদ্যালয় দেশের।তারা একসাথে গবেষণা করবে দেশের হয়ে।সমস্যা খুজবে দেশের।তাদের মধ্যে কোল্যাব চলবে।মারামারি নয়।
উপরমহল পারে শুধু খাইতে আর গুলশানে ঘুমাতে।একটা উদ্যোগ নিন দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপন করার।বিদেশী কোম্পানির সাথে কোলাবোরেশান করুন।ডাক দিন ইউনিভার্সিটির কোয়ালিফাইদের।ডাক দিন বিদেশে গবেষণারত আমাদের অরিজিনদের।
কিন্তু এটা করবেন না।কারণ এতে দেশের মানুষের লাভ হবে।কিন্তু আপনাদের লস হবে।
-বুয়েট শিক্ষার্থী
30/05/2026
রিসার্চ নিয়ে এতো মারামারির মাঝে একটা মজার ব্যাপার হলো, আমরা যে প্রায়ই রিসার্চের কম্পেরিজন করে র্যাংকিং করি সেটা মূলত টোটাল রিসার্চ ভলিউমের বেসিসে। এতে সবচেয়ে বড় ফ্যালাসি হলো খুব বড় ইন্সটিটিউশন (DIU, NSU, BRAC, DU) যাদের ফ্যাকাল্টি-স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তাদের টোটাল রিসার্চ ভলিউমের তুলনা করছেন খুব ছোট ইন্সটিটিউশনগুলোর (BUET, CKRUET, IUT) ভলিউমের সাথে।
এই কম্পেরিজনটা পার ফ্যাকাল্টি অনুযায়ী করলে নাম্বারগুলো ইন্টারেস্টিং।
Citetions Per faculty:
BUET - 30.8
IUT - 16.2
RUET - 16
KUET - 13.4
CUET- 12.1
Daffodil - 6.9
BRAC - 3.6
NSU - 6.6
DU - 6.9
RU - 6.4
র্যাংকিং এর বেলায় রিসার্চ কোয়ালিটি-ইম্প্যাক্ট ইনডেক্সও এনিহাউ এড করা গেলে রিসার্চ পেপারের ভলিউমের বাইরে গিয়ে রিসার্চের ট্রু সিনারিওটা দেখা যেতো।
Source: QS World University Rankings 2026
-বুয়েট শিক্ষার্থী
30/05/2026
এক গবেষকের ভাষ্যমতে সাইটেশন রিলসের মত।অনেকটা অবাক হয়েছিলাম।
আসলে শুধু রিলস না,গবেষণা পেপারটা যদি বাংলাদেশের রেস্পেক্ট এ মাপেন তাহলে এটা টিকটকের পর্যায়েও চলে যেতে পারে।
আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকালেই উপরের কথা গুলো রুচিশীল মনে হবে।
বর্তমানে একটা দেশে উন্নয়নের মাপকাঠি আসলে সেই দেশের প্রযুক্তি। ধান চাষ থেকে শুরু করে এয়ারফোর্স পুরোটাই প্রযুক্তির আওতাভুক্ত।
কিন্তু এইসব নিয়েই সবচেয়ে বেশী উদাসীন।
আমাদের ইন্ডাস্ট্রি বলতে কিছুই নেই।
কিন্তু কেন নেই?
একটা ছোট্ট উদাহরণ:
বিগত শাসকদের আমলে সবচেয়ে বেশী টাকার পাচার হয়েছে প্রজেক্টের নামে।এইটা টাকা চুরির একটা চিকন পথ এবং খুব ই সোজা পথ।উদাহরণস্বরুপ আপনার এলাকার এমপি মন্ত্রীর প্রথম বাজেট হচ্ছে একটা রাস্তার বাজেট।
-প্রকৌশলী স্বাস্থ্যক্যাডার
29/05/2026
বুয়েটের প্রফেসর Thermodynamics এর ক্লাস নিচ্ছিলেন।তিনি দেশের ইঞ্জিনিয়ারিং এর গল্প শোনাচ্ছিলেন । কোনো একটা পাওয়ার সেক্টরের প্রজেক্টের জন্য দেশের গণ্যমান্যদের ডাকা হয়েছিলো।সেখানে আমাদের স্যারও ছিলেন।স্যার boiler to steam Turbine, proper heat utilization কিভাবে বাড়ানো যায় বাংলাদেশের রেস্পেক্টে,তার সমস্ত কিছু বুঝিয়ে দিলেন।সবশেষ স্যুটেট এক ব্যক্তি বললেন এটা এভাবে হবে না।ওনার মতামত দিলেন।শেষে ওনার টায় গ্রহনযোগ্য হলো।মজার ব্যাপার হচ্ছে স্যুটেট ব্যাক্তিটি ছিলেন কোনো এক ডিগ্রিধারী সচিব।সেদিনের বৈঠকের অধিকাংশ চেয়ারধারী উনারায় ছিলেন।অথচ বুয়েটের স্যারের প্রোফাইল ছিলো কয়েশত পেজের।ইউরোপ, ম্যারিকার বিভিন্ন নামধারী কোম্পানিতে ছিলেন উপদেষ্টা হিসেবে।
এইভাবেই দেশের উন্নয়ন করা হয়।আর বুয়েট,কুয়েট,ঢাবিতে রিসার্চ পেপার খোজা হয়।কিন্তু দিনশেষে মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দায়িত্ব পান কৃষিবিদ।
তাই বয়স থাকতেই সিজি বাড়িয়ে দেশ ছেড়ে পালাও।
-বুয়েট শিক্ষার্থী
29/05/2026
কোচিং সেন্টার ঢাবি থেকে -
photo:
Muhammad Rafi
EEE
BUET
29/05/2026
পিও ববি হাজ্জাজের টেকনিক্যাল সেক্টর,
এ যেন শুধুই নকশা আর হাততালি।
-প্রকৌশলী স্বাস্থ্যক্যাডার
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka