Higher Study, Skill & Job Preparation BD

Higher Study, Skill & Job Preparation BD

Share

We share job circulars, scholarship opportunities, and career-related information to help students and job seekers stay updated and prepared.

Application guidance | Chevening 16/06/2026

৭০,০০০ জন apply করেছিল। ১,৫০০ জন পেয়েছে।

বাকি ৬৮,৫০০ জন কি কম মেধাবী ছিল?

না। তাদের গল্পটা ঠিকমতো বলা হয়নি।

এটা Chevening ২০২৬-এর real সংখ্যা। আর এই একটা সংখ্যাই বলে দেয় যে স্কলারশিপ পাওয়া মানে শুধু ভালো result না। এটা একটা skill এবং স্ট্রাটেজিক ভাবে প্ল্যান করলে এই skill এখন থেকে তৈরি করা যায়।

জুন ২০২৬ চলছে। Chevening-এর পরের cycle খুলবে August ২০২৬-এ। DAAD-এর deadline October ১৫। মানে হাতে এখন যা সময় আছে, এটাই সবচেয়ে দামি সময়।

➡️ তাহলে winning application আসলে কী?

Chevening-এর official selection process বলছে:

প্রতিটা application independent reading committee আলাদাভাবে score করে। তারা দেখে leadership potential, career clarity, আর দেশের জন্য impact। CGPA-র কথা কোথাও নেই।

আর যে ভুলগুলো ৯০% applicant করে?

- Copy-paste SOP

-Generic leadership example, যেমন :
I want to be successful টাইপ career goal।

- referee-কে শেষ মুহূর্তে বলা

➡️ winning style কেমন হয়?

নিচে দুটো example দিলাম, একটা weak, একটা accepted:

Weak version:
I have demonstrated leadership in my community and helped people.

Chevening winner 2025:

Over 18 months, I tutored 23 low-income students in mathematics. Their average test scores rose from 58% to 81%. Today, 17 of them are enrolled in university preparation programs.

পার্থক্যটা কোথায়- সংখ্যা আছে। সময়কাল আছে। Real impact আছে। এটাই committee মনে রাখে।

আরেকটা example : Erasmus Mundus accepted applicant 2025:

At 2:47 AM, the only water pump in our village failed during harvest season. By 6 AM, using wire from a broken fence and springs from my bicycle, I had it running again. That morning, 15 farming families had water.

এই লেখা নয় Committee-র পড়া শেষ হওয়ার পরেও মাথায় থাকে।

➡️ এখন তুমি কী করবে?

১. নিজের গল্পটা খোঁজো:

লিখতে বসো। কোন মুহূর্তটা তোমাকে বদলে দিয়েছিল? কোন সমস্যাটা তুমি solve করেছিলে? সেখানে কতজন মানুষ ছিল, কতটা সময় লেগেছিল, ফলাফল কী হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর হলো তোমার SOP-এর raw material।

২. Referee এখনই ঠিক করো এবং brief করো:

শুধু একটা letter লাগবে বললে হবে না। তাকে বলো তুমি কোথায় যেতে চাও, কেন, আর তুমি কীভাবে পরিবর্তন এনেছিলে। ভালো letter লিখতে সময় লাগে। লাগলে নিজে ড্রাফট করে তাঁকে দিয়ো ।

৩. Official guidance পড়ো, সরাসরি source থেকে:

Chevening official guide — chevening.org/resource-hub/guidance

Chevening eligibility check — chevening.org/resource-hub/guidance/eligibility

DAAD official portal — daad.de/en

Erasmus Mundus official — erasmus-plus.ec.europa.eu

Australia Awards official — dfat.gov.au/australiaawards

৪. IELTS এখনই শুরু করো।

British Council Bangladesh — britishcouncil.org.bd
IDP Bangladesh — idp.com/bangladesh

October deadline ধরতে হলে August-এর মধ্যে score হাতে থাকতে হবে।

আমি নিজে যখন Australia Awards-এর জন্য prepare করেছিলাম, judicial দায়িত্বের মাঝে, একটা জিনিস বারবার মনে হয়েছে scholarship committee একটাই জিনিস খোঁজে। এই মানুষটা কি সত্যিই কিছু করতে চায়? নাকি শুধু বিদেশে যেতে চায়?

তোমার SOP-এ যদি সেই সত্যিকারের চাওয়াটা থাকে, তাহলেই তুমি এগিয়ে আছ✨

✍️Ismat Shuchi

#বাংলাদেশ #স্কলারশিপ #উচ্চশিক্ষা

Application guidance | Chevening Everything you need to know about applying for a Chevening Scholarship.

09/06/2026

২৮৭টি পদে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬
পদের নাম ও পদসংখ্যা:
১. সহকারী অফিসার (সাধারণ) - ১২৫ জন
২. সহকারী অফিসার (ক্যাশ) - ৬৩ জন
৩. ডাটা এন্ট্রি অপারেটর - ৯৯ জন
যোগ্যতাঃ ডিগ্রি/অনার্স পাশ
আবেদন শুরু...
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

German Academic Exchange Service 02/06/2026

সামনের ৬ মাসে ৬টা fully funded scholarship এর window open হবে। আপনি কি ready?

শুরু হয়েছে June, ২০২৬।

সামনের ৬ মাস বাংলাদেশি students দের জন্য সবচেয়ে important। কারণ এই সময়ে একের পর এক scholarship window open হবে। তাই যারা এখন থেকে prepare করবেন, তারাই সুযোগ পাবেন। যারা deadline এর পরে জানবেন, তারা আরেকটা বছর অপেক্ষা করবেন।

তাই আজকের post টা save করুন; আর ক্যালেন্ডার এ note করুন।

➡️ প্রথমেই দেখি সামনের ৬ মাসে কোন scholarships আসছে:

June থেকে July 2026:

1. Stipendium Hungaricum 2027, Hungary

Application window June থেকে July তে open হওয়ার সম্ভাবনা। Tuition free, monthly stipend, accommodation। IELTS না থাকলেও MOI certificate দিয়ে apply করা যায়।

Official link: stipendiumhungaricum.hu

যেটা এখনই করবেন: Course research, documents ready করুন।

2. DAAD Scholarship 2027, Germany

July থেকে August এ open হয়। Monthly stipend, tuition waiver, health insurance। Master’s এবং PhD এর জন্য। DAAD scholarship এর জন্য application preparation শুরু করতে হয় deadline এর কমপক্ষে ২ মাস আগে থেকে। 

Official link: daad.de/en

তাই এখনই করুন: German university র professors দের সাথে contact শুরু করুন।

➡️ August থেকে September 2026:

3. Chevening Scholarship 2027, UK

August এ open হয়। Fully funded। Tuition, living cost, flight সব covered। 2 বছরের work experience mandatory।

Official link: chevening.org/scholarship/bangladesh

এখনই যেটা করবেন: ৩টা UK university research করুন, referee ঠিক করুন, essays draft শুরু করুন।

4. Swedish Institute Scholarship 2027, Sweden

September এ open হয়। Fully funded Master’s। Monthly living allowance, travel grant included।

Official link: si.se/en/apply/scholarships

এখনই করুন: Eligible Master’s programs research করুন, work experience document করুন।

5. Korea GKS 2027, South Korea

September এ open হয়। Tuition free, monthly stipend, flight, accommodation, Korean language course।

Official link: studyinkorea.go.kr

এখনই করুন: Korean Embassy Dhaka র website follow করুন।

➡️ October থেকে November 2026:

6. Erasmus Mundus 2027, Europe

October এ open হয়। 2 থেকে 3টি European university তে পড়ার সুযোগ। Monthly stipend, tuition, travel সব included।

Official link: erasmus-plus.ec.europa.eu

এখনই করুন: Specific Erasmus consortium research করুন।

➡️কার জন্য কোন scholarship suitable:

১. Work experience, leadership background আছে: Chevening, Australia Awards, Swedish Institute Scholarship।

২. Fresh graduate বা কম work experience: Stipendium Hungaricum, Turkiye Burslari, Korea GKS।

৩. Research করতে চান, PhD target: DAAD, Erasmus Mundus।

৪. IELTS নেই কিন্তু MOI আছে: Stipendium Hungaricum, Turkiye Burslari।

➡️ এখন থেকে যা করবেন:

1. IELTS score না থাকলে এখনই preparation শুরু করুন। সব scholarship এ লাগবে।

2. SOP এর একটা rough draft লিখুন।

3. ২ জন referee ঠিক করুন।

4. Documents ready করুন। Transcript, certificate, passport সব updated রাখুন।

5. এই sites প্রতি সপ্তাহে check করুন: scholars4dev.com,
opportunitydesk.org,
scholarshipsads.com।

Scholarship পাওয়া একটা continuous process. এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য্য, সঠিক Timing আর preparation।

June থেকেই শুরু হোক আপনার preparation✨
All the Best ✨

✍️Ismat Shuchi

German Academic Exchange Service The DAAD is the world’s largest funding organisation for the international exchange of students and researchers. Get to know who we are and what we stand for.

06/05/2026

বাংলাদেশ ব্যাংকের নতুন সিলেবাস ইতিমধ্যেই অনেকের হাতে পৌঁছে গেছে—আর পরিবর্তনগুলো সত্যিই গেম-চেঞ্জার। 🔍

সবচেয়ে বড় পরিবর্তনগুলো এক নজরে—

✔️ প্রিলিমিনারি থেকে ২০ নম্বরের সাধারণ জ্ঞান বাদ

✔️ লিখিত অংশ থেকেও ৩০ নম্বরের সাধারণ জ্ঞান বাদ

✔️ নতুনভাবে যুক্ত হয়েছে Analytical Skill (প্রিলিতে ২০ নম্বর)

✔️ লিখিত অংশে Critical Writing, Analytical Thinking & Argument Writing—মোট ৪০ নম্বর

✔️ পাশাপাশি লিখিত ও MCQ—দুই অংশেই সরাসরি Finance, Banking ও Economics-এর বেসিক যুক্ত করা হয়েছে

এখনো পরিষ্কার না ঠিক কী ধরনের analytical প্রশ্ন আসবে, বিশেষ করে লিখিত অংশে। তবে এটা নিশ্চিত—যারা নিয়মিত puzzle, critical reasoning, data sufficiency প্র্যাকটিস করছেন, তারা এগিয়ে থাকবেন।

আমরা অনেক দিন ধরেই বলছি—Analytical Ability বাদ দেবেন না। কারণ চাকরির বাজার এখন আর আগের মতো নেই। শুধু তথ্য জানা নয়, তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারাটাই আসল স্কিল।

আমাদের কাছে সাধারণ জ্ঞান কখনোই ব্যাংকার নিয়োগের একটা টেস্ট ক্রাইটেরিয়া হিসেবে যথাযথ লাগত না। কারন OPEC-এর সদস্য পদ কোন দেশ ত্যাগ করেছে এটা জানার চেয়ে- ব্যাংকার হবার জন্য এর চেয়েও ঢেরবেশি গুরুত্বপূর্ণ হলো seigniorage থেকে কেন্দ্রীয় ব্যাংক কতটা আয় করতে পারে, বা CBDC চালু হলে crypto-এর প্রভাব কতটা নিয়ন্ত্রণ করা যাবে—এই ধরনের বিষয় বোঝা। পাশাপাশি current topics নিয়ে structured writing পারাটাও জরুরি।

চাকরির বাজার প্রতিনিয়ত বদলাচ্ছে। এমপ্লয়াররা এখন এমন প্রার্থী চায়, যারা critically think করতে পারে, নতুন চ্যালেঞ্জে দ্রুত adapt করতে পারে। সামনে নতুন pay scale এলে প্রতিযোগিতা আরও বাড়বে—এটা নিশ্চিত।

👉 তাই এখনই প্রস্তুতির ধরন বদলান
👉 Conventional পড়াশোনার বাইরে এসে analytical & strategic হোন
👉 Finance, Banking & Economics-এর বেসিক মজবুত করুন

না হলে প্রতিযোগিতার এই দৌড়ে পিছিয়ে পড়াটা সময়ের ব্যাপার মাত্র। ⚠️

03/05/2026

Frontend and Backend Developer Complete Roadmap 2026

16/04/2026

‎📢 Call for Applications – Queen Elizabeth Commonwealth Scholarships (For Bangladeshi Students)

‎This is to inform all concerned that applications are now open for the Queen Elizabeth Commonwealth Scholarships (QECS) for eligible Bangladeshi students.

‎The scholarship programme offers a unique opportunity for students to pursue a two-year Master’s degree in low or middle-income Commonwealth countries, while gaining international experience and contributing to sustainable development.

‎Scholarship Benefits:

‎- Full tuition fee coverage
‎- Living allowance (stipend)
‎- Return economy airfare
‎- Arrival allowance
‎- Research support grant (where applicable)

‎Application Details:

‎- Applications must be submitted online through the official QECS portal
‎- Applicants must meet the required academic qualifications and eligibility criteria
‎- Detailed information regarding participating universities, available courses, and application procedures is available on the official website

‎Interested Bangladeshi candidates are requested to submit their applications within the stipulated deadline.

‎This is forwarded for kind information and necessary action as deemed appropriate.

‎©️ Higher Education Commission, Bangladesh

‎Share this opportunity with your community who are interested in applying.

07/04/2026

💻 Study Cyber Security at leading UK universities — with programs accredited by BCS, & recognized by the National Cyber Security Centre.
Build the skills needed to meet the global demand for cybersecurity professionals.

📅 Meet UK university representatives directly for admission information, scholarship details, one-on-one counseling, eligibility checks, and the chance to apply on the spot.

🎓 Scholarships up to £5,000
✔ IELTS 6.0 (min 5.5)

Photos from Higher Study, Skill & Job Preparation BD's post 05/04/2026

Square Toiletries Limited (STL), a leading local FMCG company and a sister concern of Square Group, is looking for dynamic, hardworking, and self-driven individuals for the following positions:

1. Supervisor (Production - Diaper Line)
Work Station: Rupshi Plant (Narayanganj)
Deadline: April 5, 2026
Apply to: [[email protected]](mailto:[email protected])
BD Jobs Link: [https://lnkd.in/g4cbPcaB](https://lnkd.in/g4cbPcaB)


2. Sub Assistant Engineer (Mechanical)
Work Station: Pabna Plant / Rupshi Plant (Narayanganj)
Deadline: April 5, 2026
Apply to: [[email protected]](mailto:[email protected])
BD Jobs Link: [https://lnkd.in/guDGvNkZ](https://lnkd.in/guDGvNkZ)


3. Sub Assistant Engineer/ Machine Operator (Sigma Mixer)
Work Station: Rupshi Plant (Narayanganj)
Deadline: April 8, 2026
Apply to: [[email protected]](mailto:[email protected])
BD Jobs Link: [https://lnkd.in/gvqbq5v5](https://lnkd.in/gvqbq5v5)

05/04/2026

𝐀𝐩𝐩𝐥𝐲 𝐟𝐨𝐫: University of British Columbia Scholarship 2026 🇨🇦

The University of British Columbia (UBC) Scholarship 2026 is now open for international students!

🔗 Apply Here:
https://vaniercanadascholarship.com/university-of-british-columbia-scholarship/

📍 Location: Canada 🇨🇦
🏫 University: University of British Columbia

📚 Program Level:
Undergraduate Degrees

💸 Scholarship Benefits:
🔹 Multiple scholarships available (Fully & Partially Funded)
🔹 Up to $35 Million in financial support yearly
🔹 Tuition Fee Coverage
🔹 Renewable scholarships (based on performance)
🔹 Merit-based & need-based awards

15/03/2026

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ BEZA Job Circular 2026

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka