Live Free

Live Free

Share

If it’s out of our hands, it deserves freedom from mind too. Let's Live Free 🕊️!

23/10/2025

টাকা ধরার আজব খেলা

12/10/2025

সরিষার তেলের জাদুকরী উপকারিতা!
সরিষার তেল শুধু রান্নার জন্য নয়, এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারিতা। চলুন জেনে নিই কেন এটি আপনার দৈনন্দিন জীবনে অপরিহার্য:
1️⃣ হার্টের জন্য ভালো: সরিষার তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাট হৃদপিণ্ডকে সুস্থ রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়।
2️⃣ ত্বকের যত্নে: অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ ত্বকের সংক্রমণ কমায়। ম্যাসাজ করলে ত্বক নরম ও উজ্জ্বল হয়।
3️⃣ চুলের বন্ধু: চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলকে করে মজবুত ও চকচকে।
4️⃣ প্রদাহ কমায়: এর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ জয়েন্টে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।
5️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
6️⃣ হজমশক্তি বৃদ্ধি: সরিষার তেল হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
🍳 রান্নায় সরিষার তেল ব্যবহার করুন, স্বাস্থ্য ও স্বাদ দুটোই পান!
💆‍♀️ ত্বক ও চুলের যত্নে নিয়মিত ব্যবহার করুন, পার্থক্য নিজেই দেখবেন।
#সরিষারতেল #স্বাস্থ্যকরজীবন #প্রাকৃতিকযত্ন

04/10/2025

আপনি যতোই সমালোচনা করুন না কেন, তারাই ভালো আছে।
নো ব্রেইন, নো পেইন!!

03/10/2025

আপনি মেসির কথা বলুন, অটোম্যাটিকলি মাথায় রোনালদোর কথা আসবে।
আপনি পেলের কথা ভাবুন, মাথায় আসবে ম্যারাডোনার কথা।
একবার ভাবুন ফেদেরারের কথা, না চাইতেও উঁকি দেবে নাদাল।
কিন্তু একটু ভাবুন জাকের আলী অনিকের কথা , একটানা অনেক্ষন ভাবতে পারবেন মনের আনাচে কানাচেও আর কারো কথা আসবেনা।
আসলে জাকের ব্রোয়ের লেভেল টাই এমন। আপনি গাজী ট্যাংকের উপরে দাড়ালে আসেপাশে মদিনা ট্যাংক দেখবেন কিন্তু হিমালয়ের চূড়ায় দাড়ালে আর কোন চূড়া পাশে দেখবেন না।❤️❤️❤️❤️❤️❤️

27/04/2025

একটি বিশাল ছোট মিছিলের সামনে পড়ে কি হলো...?

01/02/2025

তিতুমীর বিশ্ববিদ্যালয়কে নিয়ে তারাই হাসিঠাট্টা করে যাদের টিইউতে sans পাওয়ার যোগ্যতা নাই! কি নেই তিতুমীরে? ছেলে-মেয়ে উভয়ই আছে, ফ্যাকালিটি আছে, ডিফারমেন আছে, শুধু নাই বলতে লজ্জা-শরমটা নাই!

21/12/2024

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে , জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন ।

এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায়...

ভিক্ষুক : কটা টাকা দেবেন স্যার ?
বাবু : আমার কাছে একটা পয়সাও নেই ।
এক বোতল স্কচ আছে । তুমি এটা নাও ।
ভিক্ষুক : আমি মদ খাইনা স্যার।

বাবু : ( পকেট থেকে দামী সিগারেটের প্যাকেট বার করে) তাহলে এটা রাখ ..
ভিক্ষুক : স্যার আমি সিগারেট বিড়ি খাইনা ।

বাবু : (গাড়ী থেকে কিছু রেসের টিকিট বার করে) ঠিক আছে কাল শনিবার .. এটা রাখো ... রেস খেলো ।
ভিক্ষুক : আমি জুয়া খেলি না স্যার ।

বাবু : ( একটু ভেবে) চলো .. তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিচ্ছি.. ফূর্তি করো।
ভিক্ষুক : আমার বাড়ীতে বউ আছে স্যার ।
আর আমি তাকে খুব ভালোবাসি ।

বাবু : ( পকেট থেকে নিজের কার্ড বার করে) কাল আমার বাড়ী যেও। তোমার সাথে আমার বউ এর পরিচয় করে দেব। তারপর যতো টাকা চাও দেবো ।
ভিক্ষুক : আপনার বউ এর সাথে পরিচয় করতে হবে কেন স্যার ??

বাবু : আমার বউ এর দেখা দরকার যে ,
মদ না খেলে ..
স্মোক না করলে..
জুয়া না খেললে..
মহিলা নিয়ে ফুর্তি না করলে
একটা পুরুষ মানুষের কী দশা হয় !!!
🤔🙄😀😛😝

09/09/2024

মনুষ্যত্বহীন এমন মালিক/মহাজনদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তি প্রয়োগ জরুরী!!

"যারা তোমাদের কাজ করছে, তারা তোমাদেরই ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যা খাবে, তা থেকে তাদের খাওয়াবে এবং যা পরিধান করবে, তা তাকে পরিধান করতে দেবে।" (বুখারি ও মুসলিম)

07/07/2024

কোপা হোক আর ইউরো, ম্যাচ শুরুই করা উচিৎ পেনাল্টি দিয়ে। যদি ৫-৫ ড্র হয় তাহলে পরবর্তী ৯০ মিনিট খেলানো যেতে পারে!!
অহেতুক আমাদের সময় নষ্ট হচ্ছে....!!

21/06/2024

ষাড় শান্ত যেখানে রান পেয়েছে, সেখানে ২৫০/৩০০ রানও কিছু না!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka