DUZU

DUZU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DUZU, Education Website, Lalmatia, .

আমাদের লক্ষ্য- ভালো প্যারেন্টিং মনোভাব তৈরি, শিশুকাল ও টডলার বয়সকে আনন্দময় করা, শৈশবকে উজ্জ্বল রাখা, এবং কৈশোর ও মাধ্যমিক শিক্ষার সঠিক পথচলায় সহায়তা করা।

07/05/2026

🌱 শিশুর সঠিক বেড়ে ওঠা শুধু খাবারের ওপর নির্ভর করে না, এর সাথে জড়িয়ে আছে পর্যাপ্ত ঘুম, সুষম পুষ্টি এবং একটি সক্রিয় জীবনধারা।

এই ভিডিওতে আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করেছি—

✨ কেন গভীর ঘুম শিশুর গ্রোথ হরমোনের জন্য গুরুত্বপূর্ণ,

🥚 কীভাবে প্রোটিন ও পুষ্টিকর খাবার শরীর গঠনে সাহায্য করে,

⚽ এবং কেন প্রতিদিনের খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে।

প্রতিটি শিশুই আলাদা, এবং তাদের বৃদ্ধি ও বিকাশ জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও সামগ্রিক যত্নসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। তবে সঠিক অভ্যাসগুলো তাদের সর্বোচ্চ বিকাশের সম্ভাবনা অর্জনে সহায়তা করতে পারে। 💙

১)শিশুরা প্রশ্নের মাধ্যমেই পৃথিবীকে জানতে শেখে। গবেষণায় দেখা গেছে, শিশুদের জিজ্ঞাসু মনই তাদের শেখার প্রধান চালিকা শক্তি ...
03/05/2026

১)
শিশুরা প্রশ্নের মাধ্যমেই পৃথিবীকে জানতে শেখে। গবেষণায় দেখা গেছে, শিশুদের জিজ্ঞাসু মনই তাদের শেখার প্রধান চালিকা শক্তি (Jean Piaget; Lev Vygotsky)। অথচ আমরা অনেক সময় উত্তর চাপিয়ে দিয়ে বা প্রশ্ন থামিয়ে দিয়ে সেই অনুসন্ধানী মনটাই থামিয়ে দিই - হয়তো অজান্তেই আরেকজন ভবিষ্যৎ Marie Curie বা Albert Einstein-কে মুখস্থবিদ্যার বীরে পরিণত করি।

২)
যারা মুখস্থ করে পরীক্ষা দিতে যায় আর যারা নকল নিয়ে যায় - এই দুইয়ের পার্থক্য মূলত নৈতিকতা ও সাহসে। শিক্ষা গবেষণায় একে “academic integrity” বলা হয় (International Center for Academic Integrity)। একজনের নকল মাথার ভিতরে, আরেকজনের শরীরে - দুটোই শেখার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করে।

৩)
শুধু তথ্য মুখস্থ করা দীর্ঘমেয়াদে কার্যকর শেখা নয়, এটা প্রমাণিত (Benjamin Bloom এর Bloom’s Taxonomy অনুযায়ী উচ্চস্তরের শেখা হয় বিশ্লেষণ, প্রয়োগ ও সৃজনশীলতায়)। যে সত্যিকারের শেখে, সে জ্ঞানকে নতুনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু মুখস্থনির্ভরতা প্রায়ই গভীরতা, ভুল স্বীকারের ক্ষমতা ও নতুন শেখার মানসিকতা কমিয়ে দেয়।

৪)
যে পরীক্ষা মুখস্থবিদ্যার উপর নির্ভর করে, তা সব সময় প্রকৃত মেধা যাচাই করতে পারে না - এটা আধুনিক শিক্ষা বিশ্লেষণেও আলোচিত (OECD, PISA রিপোর্ট)। তাই পরীক্ষার সেরারা সব সময়ই প্রকৃত সেরা, এমনটা নিশ্চিত নয়।

মুলকথা:
শিশুকে শেখান, মুখস্থ নয়, বুঝতে।
তাহলে সে শুধু বড় হবে না, আপনার কল্পনার চেয়েও বড় হয়ে উঠবে।

#পজিটিভপ্যারেন্টিং #চাইল্ডসাইকোলজি #বাচ্চারবিকাশ #প্যারেন্টিংটিপস #শিশুরমানসিকস্বাস্থ্য

01/05/2026

Lullaby Song ঘুমপাড়ানি গান
(Experimental)

22/04/2026

রঙ পেন্সিল

অভিনন্দন!
22/04/2026

অভিনন্দন!

18/04/2026

তুমি এখন কতো বড়?
পাঁচ, ছয়, সাত, নাকি নয়?
আকাশ ছোঁবে, নাকি ভয়!

কেউ যদি বকে, বলে বোকা—
ডোন্ট ওরি চ্যাম্প, এমনটা হয়!

যদি তুমি ভালো বেছে নাও
খারাপ, ভালো চিনে নাও

লিটল চ্যাম্প, বিগ হাই ফাইভ!
লিটল চ্যাম্প, বিগ হাই ফাইভ!

তুমি এখন অনেক বড়
নেই তাই কোন সংশয়
পারো ঠিকটা বেছে নিতে
'হিং টিং ছট'এ নেই ভয়।

লিটল চ্যাম্প, বিগ হাই ফাইভ!

16/04/2026

Little dreams grow
Golden rays flow
Little lives go big
Bigger than dreams ahead!
Duzu Go Ahead

15/04/2026

Chips আর কোলা ডাকছে আমায়,
Chocolate, ক্যান্ডিতে মন ভুলে যায়,
Junk Food ডাকে — “আয় আয় আয়!”

Big Boss Tummy'র
মন ভালো নাই
Junk Food তবে আজ
“Bye bye bye!”

শাকসবজি জোরে বলে
Junk Food “Bye bye bye!”
Junk Food হবে মাঝে মাঝে,
আজ তবে “Bye bye bye!”

13/04/2026

Girl Power! There is fire burning in me!

12/04/2026

কখনো ভেবেছো, প্রতিটি গ্রহে একদিন কত লম্বা হয়?

কল্পনা করো তো, কোথাও একটা দিন শেষ হতে লাগে অনেক অনেক সময়, আবার কোথাও খুব দ্রুতই দিন শেষ হয়ে যায়!
বুধ গ্রহে একটা দিন প্রায় ৫৮ দিনের মতো লম্বা… আর বৃহস্পতি? সে তো মাত্র ১০ ঘণ্টাতেই একদিন শেষ করে ফেলে!

দেখো তো, কত মজার না! প্রতিটি গ্রহ নিজের মতো করে ঘুরছে, নিজের মতো সময় নিচ্ছে।
চল আমরা দেখি, সাদা ছোট্ট ডটগুলো কীভাবে তাদের আসল গতিতে ঘুরছে… আর একসাথে ঘুরে আসি মহাকাশের এই দারুণ ভ্রমণে! (duzu)

11/04/2026

ছোট্ট মনে কত ভাবনা
উড়ে উড়ে যায় কল্পনা
আকাশ এত আলো কোথায় পায়?
তারারা কোথা থেকে আসে যায়?

আঁকছে ছবি এলেবেলে
জানবে সব কৌতূহলে
তাদের ভাবনার সাথে
পৃথিবীটাও যাবে বদলে ।

Address

Lalmatia

1230

Alerts

Be the first to know and let us send you an email when DUZU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to DUZU:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share