Can You name it,what you see here?
It’s commonly seen in raised JVP.
Comment your answer.
Dr. Faisal Mahmud
I have always imagined that Paradise will be a kind of library. ”রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
বই, সেতো অনন্ত যৌবনা।“-ওমর খৈয়াম
03/05/2026
ভাত বেশি, না সবজি বেশি—কোনটা সঠিক?
অনেকেই খাবারের সময় শুধু ভাতের দিকে বেশি গুরুত্ব দেন। কিন্তু আসল ব্যালেন্সটা এখানে বদলে যায়।
♦️কি সমস্যা হয়?
• ভাত বেশি খেলে ক্যালরি বেড়ে যায়
• সবজি কম খেলে ফাইবার কমে যায়
• ফলে হজম ধীর হয় এবং ওজন বাড়ার ঝুঁকি থাকে
🥗 সঠিক নিয়ম কী?
আপনার প্রতিদিনের প্লেটে অর্ধেক অংশ সবজি রাখুন।প্রতিদিন অল্প অল্প করে কয়েকঘন্টা পর পর খেতে পারেন।
🌿 এতে উপকার—
• ডাইজেশন ভালো হয়
• দীর্ঘ সময় পেট ভরা থাকে
• ওজন নিয়ন্ত্রণে থাকে
🌟 মনে রাখুন:
“Balanced plate = Balanced life
আজ থেকেই খাবারের প্লেটটা ঠিক করুন।
📌 Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
01/05/2026
রাত জাগা কি এত ক্ষতিকর?
আসসালামু আলাইকুম রাতজাগা পাখিরা,
অনেকেই পড়াশোনা, মোবাইল বা কাজের কারণে রাত জাগেন কিন্তু এটা শরীরের জন্য নিরব ঘাতক তা কি জানেন?
♦️রাত জাগলে কি সমস্যা হয়?
• শরীর ক্লান্ত ও দুর্বল লাগে
• মনোযোগ কমে যায়
• মেজাজ খিটখিটে হয়
• রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
• চেহারায় বয়সের ছাপ পরে
কারণ: শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট (hormone imbalance) হয় এবং stress বেড়ে যায়।
✅ সমাধান:
প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস গড়ে তুলুন।
🌟 মনে রাখুন:
“Good sleep = Good health”
👉 আজ থেকেই ঘুমের রুটিন ঠিক করুন।
📌 Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
27/04/2026
হাত না ধুলে কী হতে পারে জানেন?
আমরা অনেকেই খাওয়ার আগে বা বাইরে থেকে এসে হাত ধোঁতে ভুলে যাই…
কিন্তু এই ছোট ভুলটাই বড় সমস্যার কারণ হতে পারে।
♦️হাত না ধুলে কী হয়?
• ডায়রিয়া ও পেটের ইনফেকশন
• ভাইরাস/ব্যাকটেরিয়ার সংক্রমণ
• সর্দি-কাশি সহজে ছড়িয়ে পড়া
♦️আমাদের হাতে অদৃশ্য জীবাণু থাকে, যা খাবারের মাধ্যমে শরীরে ঢুকে যায়।এছাড়াও ধুলা-বালিতো আছেই।
✅ সমাধান খুব সহজ:
খাবারের আগে ও পরে,ওয়াশরুম ব্যবহারের পর এবং বাইরে থেকে এসে সবসময় সাবান দিয়ে ভালোভাবে হাত ধোওয়া।
🌟 মনে রাখুন:
“Clean hands = Healthy life”
👉 আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলুন।
📌 পোস্টটি Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
25/04/2026
প্রতিদিন কতটুকু পানি খাচ্ছেন ❓
ব্যস্ততায় আমরা অনেকেই ঠিকমতো পানি পান করতে ভুলে যাই যাকিনা শরীরের জন্য খুবই ক্ষতিকর।
⚠️কম পানি খেলে কী হয়?
ডিহাইড্রেশন হলে দেখা দিতে পারে—
• মাথাব্যথা
• ক্লান্তি
• মাথা ঘোরা
শরীরের প্রায় সব কাজই পানির উপর নির্ভরশীল—
হজম হওয়া, রক্ত সঞ্চালন, এমনকি ব্রেন ফাংশনও!
✅ সমাধান:
প্রতিদিন কমপক্ষে ২–৩ লিটার পানি পান করার চেষ্টা করুন।প্রয়োজনে একটা পানির বোতল রেখে অভ্যাস তৈরি হবে।
🌟 মনে রাখুন:
“Hydrated body, Active mind”
👉 আজ থেকেই পানি পানের অভ্যাস ঠিক করুন।
📌 পোস্টটি Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
23/04/2026
মোবাইল ব্যবহারে চোখ নষ্ট হচ্ছে নাতো❓
সারাদিন স্ক্রিনে তাকিয়ে থাকা—হোক তা পড়াশোনা, সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখার জন্য।
কিন্তু জানেন কি? এটা আপনার চোখের জন্য বেশ ক্ষতিকর।
👁️ কি সমস্যা হয়?
• চোখে জ্বালা
• মাথাব্যথা
• ঝাপসা দেখা
• চোখ দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া
এটাকে বলে Eye strain।
✅ সহজ সমাধান: 20-20-20 Rule মেনে চলা।
প্রতি ২০ মিনিট পর
২০ সেকেন্ডের জন্য
২০ ফুট দূরের কোনো জিনিসের দিকে তাকান।
🌟 এতে চোখের চাপ কমে, চোখকে আরাম দেয় এবং শরীর সুস্থ রাখে।
👉 ছোট অভ্যাস, বড় সুরক্ষা!
📌 পোস্টটি Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
20/04/2026
শুধু ৩০ মিনিটে লাইফ চেঞ্জ!
ভাবছেন ফিট থাকতে জিমই লাগবে?
মোটেওনা। প্রতিদিন মাত্র ৩০ মিনিট brisk walking-ই পারে আপনার শরীরে বড় পরিবর্তন আনতে।
♦️ কেন এটা গুরুত্বপূর্ণ?
• হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে
• রক্ত সঞ্চালন ভালো করে
• ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
• শরীরকে রাখে active ও energetic
শুধু শরীর না—নিয়মিত হাঁটা মানসিক চাপও কমায়, মনকে করে fresh!
✅ কী করবেন?
প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটা (brisk walking)
চাইলে ১৫ মিনিট + ১৫ মিনিট করেও করতে পারেন
🌟 মনে রাখুন:
“Small habit, big impact!”
তাই আজই শুরু করুন দ্রুত হাটার অভ্যাস—আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে।
📌 Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
18/04/2026
আপনি কি নিয়মিত সকালের নাস্তা skip করেন?
❗ অনেকেই ভাবেন—“সময় নেই”, “ডায়েট করছি”…
কিন্তু সমস্যা হলো নাস্তা না করলে আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
♦️ কি হয় তখন?
সকালে দীর্ঘ সময় না খেয়ে থাকলে মস্তিষ্ক পর্যাপ্ত glucose পায় না।
ফলাফল হিসেবে মাথা ঝিমঝিম, মনোযোগ কমে যাওয়া, ক্লান্তি এসে ভর করে।
⚠️ আর যদি এটা হয় দীর্ঘদিনের অভ্যাস—
• পড়াশোনায় মন বসে না
• কাজের performance কমে যায়
• শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে
✅ সমাধান খুব সহজ:
প্রতিদিন সকালে হালকা হলেও কিছু খান—
ডিম, রুটি, সবজি বা ফল 🥚🍞🥗
🌟 মনে রাখুন:
সুস্থ দিনের শুরু হয় একটি ভালো নাস্তা দিয়ে।
তাই আজ থেকেই নাস্তা শুরু করুন, নিজের যত্ন নিন।
📌 পোস্টটি Save করুন
🔁 বন্ধুদের সাথে Share করুন
17/04/2026
সকাল শুরুতেই একটা ভুল—যা আপনার শরীর নষ্ট করছে!”
খালি পেটে ঠান্ডা পানি নয়, কুসুম গরম পানি পান করুন।কারণ এটি
আপনার ডাইজেশন ভালো করে, metabolism activate করে।আর এভাবে খাবার হজম ভালো করে সারাদিন রাখে এক্টিভ।
“Follow করুন প্রতিদিন এমন টিপসের জন্য”
15/04/2026
গরমে শুধু পানি না, ORS-ই জীবন বাঁচাতে পারে😃
সঠিক নিয়ম জানুন, সুস্থ থাকুন।
ORS কেন খাবেন?
গরমে শরীর থেকে ঘাম দিয়ে পানি ও লবণ বের হয়ে যায় → এতে হয় ডিহাইড্রেশন
ORS শরীরে পানি + লবণের ভারসাম্য ঠিক রাখে
♦️ORS বানানোর সঠিক নিয়ম
✔️ ১ প্যাকেট ORS
✔️ হাফ লিটার পরিষ্কার/ফুটানো ঠান্ডা পানিতে ভালোভাবে মিশিয়ে নিন
❌ কম বা বেশি পানি দিলে কাজ করবে না
♦️কিভাবে খাবেন?
👶 শিশু:
👉 অল্প অল্প করে বারবার (চামচে)
🧑🦱 বড়রা:
👉 প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে পান করুন
👉 একবারে বেশি খাওয়ার দরকার নেই
⚠️ গুরুত্বপূর্ণ নিয়ম
❌ ২৪ ঘণ্টার বেশি রাখা যাবে না
❌ ফ্রিজে রেখে পরের দিন খাওয়া যাবে না
❌ খুব বেশি ঘন করে বানাবেন না
♦️ কখন ORS খাবেন?
✔️ বেশি ঘাম হলে
✔️ ডায়রিয়া বা বমি হলে
✔️ দুর্বল লাগলে
♦️কখন ডাক্তার দেখাবেন?
🚑 বারবার বমি
🚑 খেতে পারছে না
🚑 খুব দুর্বল / মাথা ঘোরা
“হাম রোগ: সাধারণ জ্বর না প্রাণঘাতী ভাইরাস?”
হাম (Measles) একটি মারাত্মক সংক্রামক ভাইরাস রোগ যা শিশুদের জন্য বিশেষভাবে বিপজ্জনক।আজকের এই এনিমেটেড ভিডিওতে আমরা আলোচনা করেছি লক্ষণ, জটিলতা, চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে।”
হাম নিয়ে আপনার যেকোনো প্রশ্ন করুন কমেন্ট বক্সে।চাইলে স্ক্রিনশট নিয়ে বা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু,পরিজনের সাথে।
#হাম
Click here to claim your Sponsored Listing.