12/07/2026
দেখতে দেখতে কেটে গেল প্রথম সপ্তাহ!!
ঠিক ৭ দিন আগে শুরু হয়েছিল Road to SDET (Batch 19)-এর যাত্রা। আর এই মাত্র এক সপ্তাহেই আমাদের শিক্ষার্থীরা তৈরি করে ফেলেছে সফটওয়্যার টেস্টিংয়ের এক শক্ত ভিত্তি।
প্রথম সপ্তাহের ক্লাসেই কভার করা হয়েছে:
👉 Software Testing Fundamentals
👉 SDLC ও STLC
👉 Functional ও Non-functional Testing
👉Test Levels
👉 Black-box ও White-box Testing
👉 Test Coverage
👉 Unit Testing এবং Integration Testing-এর মতো গুরুত্বপূর্ণ সব কোর টপিক।
সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আমাদের শিক্ষার্থীরা এখন শুধু থিওরি জানে না, বরং কোন পরিস্থিতিতে কোন Testing Technique প্রয়োগ করতে হবে - সেটা যুক্তি দিয়ে বুঝতে পারে।
যেমনঃ কখন Boundary Value Analysis, Equivalence Partitioning, Decision Table বা State Transition ব্যবহার করতে হবে; একটা Requirement কভার করতে ন্যূনতম কয়টা কার্যকর Test Case লাগবে; কীভাবে Edge Case খুঁজে বের করতে হয়; কখন Smoke, Sanity বা Regression টেস্ট করতে হবে; এবং Dev, QA, Staging বা Production - কোন Environment-এ কোন টেস্টিং উপযুক্ত, এই সব সিদ্ধান্ত তারা এখন নিজে নিতে পারছে।
আর এই Analysis Ability-টাই বাস্তব প্রজেক্ট ও ইন্টারভিউ বোর্ডের Scenario-based প্রশ্নে বাজিমাত করতে সবচেয়ে বেশি সাহায্য করে। কারণ আমাদের লক্ষ্য শুধু ডেফিনিশন মুখস্থ করানো নয়, বরং রিয়েল-লাইফ ইমপ্লিমেন্টেশন শেখানো!
এই মাত্র এক সপ্তাহের লার্নিং থেকে শিক্ষার্থীরা এখনঃ
✅ Product Requirement বুঝে কার্যকর Test Scenario তৈরি করতে পারবে।
✅ Functional ও Non-functional Risk আলাদা করতে পারবে।
✅ Unit, Integration এবং System Level-এ সম্ভাব্য সমস্যা শনাক্ত করতে পারবে।
✅ Black-box, White-box ও Experience-based টেকনিক অ্যাপ্লাই করতে পারবে।
✅ শুধু Happy Path নয়, Boundary, Negative এবং Failure Scenario নিয়েও চিন্তা করতে পারবে।
এর সবচেয়ে বড় রিফ্লেকশন দেখা যাবে ইন্টারভিউ বোর্ডে। গৎবাঁধা মুখস্থ উত্তর না দিয়ে তারা এখন যেকোনো রিয়েল সিনারিও অ্যানালাইসিস করতে পারবে। যেমনঃ
👉 Scenario 1:
“আপনাকে একটি Registration Feature টেস্ট করতে দেওয়া হলো। কীভাবে শুরু করবেন?”
💡 শিক্ষার্থীরা এখন শুধু Input Field যাচাইয়ের গণ্ডিতে আটকে থাকবে না। তারা Requirement অ্যানালাইসিস করে Functional ও Negative Scenario, Validation, Error Message, Security Risk, Session এবং সম্পূর্ণ Integration Flow মাথায় রেখে একদম প্রফেশনালদের মতো উত্তর দিতে পারবে।
👉 Scenario 2:
“Payment সফল দেখাচ্ছে, কিন্তু Order তৈরি হচ্ছে না। সমস্যাটি হওয়ার সম্ভাব্য কারণ কী হতে পারে?”
💡 এখানে তারা Integration Testing-এর ধারণা কাজে লাগিয়ে API Response, Database Update, Service Communication, Application Log এবং সম্ভাব্য Failure Point নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারবে।
👉 Scenario 3:
“Release হতে আর মাত্র ২ ঘণ্টা বাকি, হাতে আছে ৩০০টি Test Case। সবগুলো না চালিয়েও কীভাবে Safe Release নিশ্চিত করবেন?”
💡 তারা এখন টেস্ট লেভেল ও টাইপ বুঝে সঠিক সিদ্ধান্ত নেবে। সময় কম হলে সব টেস্ট কেস না চালিয়ে, Release Risk অনুযায়ী সবচেয়ে ক্রুশিয়াল টেস্টগুলো বেছে নেবে। প্রথমে Integration টেস্ট করে API, DB ও সার্ভিসের কানেকশন দেখবে, এরপর Smoke Testing চালিয়ে Login, Payment, Order-এর মতো Critical Flow-গুলো ঠিক আছে কি না নিশ্চিত করবে।
প্রথম সপ্তাহের এই শক্তিশালী শুরুই প্রমাণ করে, Batch 19-এর সামনে আরও কতটা গভীর ও বাস্তবভিত্তিক শেখার যাত্রা অপেক্ষা করছে!
Batch 19-এর সকল শিক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা।
Keep learning, keep improving!
আপনার ক্যারিয়ার-সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা দ্বিধা আমাদের সঙ্গে শেয়ার করতে সরাসরি আমাদের অফিসিয়াল WhatsApp সাপোর্ট নম্বর 01782 808 778-এ যোগাযোগ করুন