Tazkiah International University-TIU - Male

  • Home
  • Tazkiah International University-TIU - Male

Tazkiah International University-TIU - Male education Center

এক নতুন দিগন্তের সূচনা: আমাদের স্বপ্নের যাত্রা এবং "তাযকিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি"📣এক বুক স্বপ্ন, আল্লাহর উপর অবি...
17/04/2026

এক নতুন দিগন্তের সূচনা: আমাদের স্বপ্নের যাত্রা এবং "তাযকিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি"📣

এক বুক স্বপ্ন, আল্লাহর উপর অবিচল আস্থা এবং উম্মাহর জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে পথচলা শুরু করেছিলাম, আজ তা এক নতুন ও বৃহত্তর দিগন্তে পদার্পণের ঘোষণা দিতে যাচ্ছে।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং অংশীদারিত্বে সিক্ত হয়ে "আত-তাক্বওয়া অনলাইন একাডেমি (ATOA)" এবং "তাযকিয়াহ্ ইনস্টিটিউট" একীভূত হয়ে একটি একক, শক্তিশালী ও সমন্বিত পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছে।

আমাদের নতুন পরিচয় ও স্বপ্নের ঠিকানা:

তাযকিয়াহ্ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
( Tazkiah International University-TIU)

♦️কেন এই পরিবর্তন?
বিগত সাত বছর ধরে দুটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দ্বীনি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আপনাদের খিদমাহ করার চেষ্টা করেছি। "আত-তাক্বওয়া অনলাইন একাডেমি" যেখানে একাডেমিক উচ্চশিক্ষা ও আরবি ভাষার গভীরে প্রবেশে সহায়তা করেছে, সেখানে "তাযকিয়াহ্ ইনস্টিটিউট" পবিত্র কুর'আনকে জীবনের সাথে সম্পৃক্ত করার এক অনন্য মাধ্যম হিসেবে কাজ করেছে।
যেখানে কুরআনিক ডিপার্টমেন্টের আওতায় বড়দের জন্য ও সোনামনিদের জন্য অত্যন্ত উন্নত কারিকুলামে সবরকম প্রোগ্রাম চলমান আছে, আলহামদুলিল্লাহ।

এখন সময় এসেছে এই দুটি শক্তিকে একত্রিত করে এমন একটি মহীরুহতে পরিণত করার, যার ছায়াতলে একজন শিক্ষার্থী পবিত্র কুরআন শিক্ষার প্রথম অক্ষর থেকে শুরু করে ইসলামিক শরিয়াহর সর্বোচ্চ স্তর তথা পিএইচডি পর্যন্ত একটি পূর্ণাঙ্গ, আন্তর্জাতিক মানের এবং সালফে সালেহীনদের আদলে গড়া শিক্ষাব্যবস্থার অধীনে নিজেকে গড়ে তুলতে পারবে।
আমাদের লক্ষ্য শুধু সার্টিফিকেট প্রদান নয়, বরং প্রোডাক্টিভ উম্মাহ (Productive Ummah) গঠন করা—এমন একদল জ্ঞানী, দক্ষ এবং আল্লাহভীরু মুসলিম তৈরি করা, যারা ভবিষ্যৎ উম্মাহর এবং মুসলিম বিশ্বের হাল ধরবে।

♦️"তাযকিয়াহ্ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি"-এর অধীনে আমাদের পথচলা:

আমাদের এই নতুন পথচলা হবে আরও সুসংগঠিত এবং আপনাদের জন্য আরও সহজ।

✒️একক প্ল্যাটফর্ম, অফুরন্ত জ্ঞান ভান্ডার:
আমাদের সকল কার্যক্রম এখন থেকে একটিমাত্র কেন্দ্রীয় ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন শর্ট প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম, পবিত্র কুরআন শিক্ষা, ইসলামিক স্টাডিজ এবং এরাবিক ল্যাঙ্গুয়েজ এর উচ্চতর পড়াশোনা, আমাদের সোনামণিদের জন্য অত্যন্ত উন্নত কারিকুলামে ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনা—সবকিছুই আপনারা পাবেন এক ছাতার নিচে।
এছাড়া, দেশে ও দেশের বাইরে সর্বত্রই আমাদের দাওয়া সেন্টারের কার্যক্রমও শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ।
প্রতিটি ডিপার্টমেন্টের ও প্রতিষ্ঠানের মান বিশ্ববিদ্যালয়ের অধীনেই নিয়ন্ত্রিত হবে, ইন শা আল্লাহ।

✒️ইসলামিক শরিয়াহর সর্বোচ্চ অনুসরণ:
আমরা পর্দার বিধান এবং ইসলামিক শরিয়াহর নীতিমালার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তাই, আমাদের কার্যক্রম পরিচালনার জন্য নারী ও পুরুষদের জন্য সম্পূর্ণ পৃথক দুটি শাখা (Men's Campus & Women's Campus) থাকবে। ওয়েবসাইট ও অ্যাপে আপনারা আপনাদের লিঙ্গ অনুযায়ী নির্ধারিত শাখায় প্রবেশ করতে পারবেন এবং যোগাযোগের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোও থাকবে সম্পূর্ণ আলাদা যেখানে আলাদাভাবে মেইল এবং ফিমেইল এডমিনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

✒️আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা:
"তাযকিয়াহ্ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি" বর্তমানে একটি পূর্ণাঙ্গ অনলাইন বিশ্ববিদ্যালয় হিসেবে তার পথচলা শুরু করতে যাচ্ছে।আমাদের এই পথচলার নেপথ্যে রয়েছেন দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, শিক্ষাবিদ এবং গবেষকগণ, যারা প্রতিনিয়ত আমাদের উপদেষ্টা হিসেবে পথ দেখাচ্ছেন। আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হলো, নির্দিষ্ট সময় পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC) সকল নীতিমালা অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ অফলাইন বিশ্ববিদ্যালয় হিসেবেও আত্মপ্রকাশ করা, ইন শা আল্লাহ।
এই স্বপ্ন শুধু আমাদের একার নয়, এই স্বপ্ন আপনাদের সকলের।
ধাপে ধাপে আমরা আমাদের কার্যপ্রণালী আপনাদের সাথে শেয়ার করব, ইন শা আল্লাহ।
আমরা জানি আমরা খুবই দূর্বল, কিন্তু আল্লাহ তায়ালার ক্ষমতা অসীম, সুবহানাল্ল-হ।
আল্লাহ তায়ালার উপরে আস্থা রাখাই আমাদের মূল শক্তি, আলহামদুলিল্লাহ।

আসুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি শক্তিশালী, জ্ঞানী ও প্রোডাক্টিভ মুসলিম উম্মাহ গড়ার এই যাত্রায় আমরা ঐক্যবদ্ধ হই। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমাদের চলার পথে সবসময় একান্ত কাম্য।

12/04/2026

হয়তো কবরের ওপাশে আপনার অতি আপন কোনো মানুষ অত্যন্ত কাতর দৃষ্টিতে আপনার দেওয়া একটু নেকির অপেক্ষায় আছেন।
তারা আজ আর নিজের জন্য কিছু করার সামর্থ্য রাখেন না, কিন্তু আপনার পক্ষ থেকে ব্যবস্থা করা একটি বদলি ওমরাহ হতে পারে আপনার প্রিয়জনদের জন্য সবচেয়ে সেরা উপহার।
জীবদ্দশায় আমাদের জন্য তারা নিজেদের জীবনকে কতই না উজাড় করে দিয়েছিলেন।

⚠️ বিশেষ ঘোষণা:

আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে আমাদের বদলি ওমরার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে। এরপর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা সম্ভব হবে না। তাই যারা আপনার মৃত বা শারীরিকভাবে অক্ষম প্রিয়জনের পক্ষ থেকে ওমরাহ করাতে আগ্রহী, তারা বিলম্ব না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

🌄সময় মাত্র ২ দিন।🌄

কেন এই নেকির সিলসিলা শুরু করবেন?
আজ যদি আপনি আপনার আপনজনের জন্য সওয়াবের দুয়ার খুলে দেন, তবে ইন শা আল্লাহ ভবিষ্যতে আপনার পরবর্তী প্রজন্মও আপনার জন্য নেকির পথ খুলে দেবে, ইন শা আল্লাহ।
এই সুন্দর রীতির মাধ্যমে আমরা একে অপরের জন্য পরকালের পাথেয় তৈরি করতে পারি।

✍️বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন:
t.me/tazkiahedu

আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকালের জীবনে জান্নাতি হিসেবে কবুল করুন।

প্রিয়জনদের জন্য পরকালের সেরা উপহার - বদলি উমরাহ 🕋আলহামদুলিল্লাহ, আমাদের ছেড়ে চলে যাওয়া প্রিয়জনদের জন্য নেক আমলের দরজা বন...
07/04/2026

প্রিয়জনদের জন্য পরকালের সেরা উপহার - বদলি উমরাহ 🕋

আলহামদুলিল্লাহ, আমাদের ছেড়ে চলে যাওয়া প্রিয়জনদের জন্য নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়নি। তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া সম্পদ ও নিয়ামত আমরা ভোগ করছি। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অন্যতম সেরা উপায় হতে পারে তাদের নামে 'বদলি উমরাহ' করানো।

আসন্ন কুরবানির আগে এটিই আমাদের শেষ সুযোগ। বর্তমানে আমাদের কাছে মাত্র একজনের জন্য এই সুযোগটি অবশিষ্ট রয়েছে। যারা নিজেদের মৃত বা শারীরিকভাবে অক্ষম প্রিয়জনদের পক্ষ থেকে বদলি উমরাহ করাতে আগ্রহী, তারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের এই ছোট্ট উদ্যোগ হতে পারে তাদের পরকালীন মুক্তির উসিলা এবং আমাদের নিজেদের জন্য নেকির এক নতুন দুয়ার।

কেন আমাদের মাধ্যমে করাবেন?
✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত আলেমগণের মাধ্যমে সম্পন্ন করা হয়।
✅ নিয়ম মেনে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ সম্পন্ন করা হয়।
✅ডকুমেন্টশন শেয়ার করা হয়।

📩 যেকোনো ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানতে⤵️
t.me/tazkiahedu

28/03/2026

আমরা তাযকিয়াহ পরিবার আমাদের প্রধান উস্তাজা Mastura Mukta মাত্র ৬১ দিনে হিফজ সম্পন্ন করায় এতো বড় অর্জনে ও সফলতায় অভিনন্দন জানাচ্ছি🎉

রমাদান বিদায় নিচ্ছে!আপনি কি আপনার ‘সাদাকায়ে জারিয়া’ নিশ্চিত করেছেন?🌱রমাদানের এই শেষ প্রহরে এসে নিজেকে একবার প্রশ্ন করি—আ...
24/03/2026

রমাদান বিদায় নিচ্ছে!
আপনি কি আপনার ‘সাদাকায়ে জারিয়া’ নিশ্চিত করেছেন?🌱

রমাদানের এই শেষ প্রহরে এসে নিজেকে একবার প্রশ্ন করি—আখিরাতের দীর্ঘ সফরের জন্য আমরা কতটুকু পাথেয় সংগ্রহ করেছি?
কুরআনের হাফেজ ও ত্বলিবুল ইলমদের জন্য সাদাকাহ এমন এক বিনিয়োগ, যার লভ্যাংশ আপনি কবরে শুয়েও পেতে থাকবেন, ইন শা আল্লাহ।

তাযকিয়াহ ফান্ডের প্রতিটি টাকা ব্যয় হয় দ্বীনের পথে লড়াকু সেইসব ইয়াতিম ও অসহায় শিক্ষার্থীদের পেছনে, যারা আগামীর উম্মাহর পথপ্রদর্শক হবে, ইন শা আল্লাহ।
নবীজি ﷺ রমাদান মাসে বাতাশের গতিতে নেক কাজ ও সাদাকাহ বাড়িয়ে দিতেন।
রমাদানের শেষ মুহূর্তের এই বরকত যেন আমলনামা শূন্য অবস্থায় বিদায় না নেয়।

আপনার ছোট একটি কন্ট্রিবিউশন অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
হতে পারে আপনার জীবনের সেরা অর্জন।

📌বিকাশ (পার্সোনাল):
01309 303186

📌রকেট (পার্সোনাল):
01309 3031863

✅যেকোনো পরিমাণ সাদাকাহর পরেই চায়লে নিম্নোক্ত ফর্মটি পূরণ করতে পারেন—

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefVhl6rcx0XVfKQ4Ur2Ko9xt6ykUAxwSX_S8ax4SW-49G6Yg/viewform?usp=dialog

✍️যেকোনো প্রয়োজনে—
t.me/tazkiahedu

Tazkiah Institute
~A Journey to Productive Ummah.

🌙ঈদ মোবারক🌙تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْআল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের (সকল নেক আমল) কবুল করুন।তাযকিয়াহ ইনস্টিটিউটে...
21/03/2026

🌙ঈদ মোবারক🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের (সকল নেক আমল) কবুল করুন।

তাযকিয়াহ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র এই আনন্দের মুহূর্তে আমাদের হৃদয়ের গভীর থেকে চাওয়া:

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ বয়ে আনুক আপনাদের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শিক্ষা ও ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট থাকুক। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান ও আমলকে কবুল করুন।

শুভেচ্ছান্তে,
কর্তৃপক্ষ, তাযকিয়াহ ইনস্টিটিউট।

16/03/2026

এমন বাবা মা হতে পারা সৌভাগ্যের ব্যাপার।

তারা আজ পৃথিবীতে নেই।
কিন্তু, কলিজার টুকরো সন্তানেরা তাদেরকে ভুলে যায় নি। পরম যত্নে তাদের জন্য বদলী উমরার মাধ্যমে হাদিয়া পাঠাচ্ছে।
সুবহানাল্লাহ।

রমাদানের এই বরকতময় মুহূর্তে বদলী উমরাহ—এক পরম সৌভাগ্যের হাতছানি।
কারণ, সরাসরি নাবী ﷺ এর সাথে হজ্জ্ব করার সমান মর্যাদার দিক থেকে।
আল্লহু আকবার।

আলহামদুলিল্লাহ, এ বছর আমাদের মাধ্যমে অনেকে তাদের বদলী উমরা সম্পন্ন করেছেন। রমাদানে ব্যস্ততার কারণে সব ভিডিও ডকুমেন্টারি শেয়ার করা সম্ভব হয় নি।

আল্লাহ তায়ালা উম্মাহর জন্য নিবেদিত আমাদের খিদমাতকে কবুল করুন।

ভাবুন তো!জাস্ট একটা মাত্র রাত।কিন্তু হাজার মাসের চেয়েও উত্তম!এতো বড় সুযোগ হাতছাড়া করছেন না তো!রমাদানের শেষ দশক শুরু হচ্ছ...
09/03/2026

ভাবুন তো!
জাস্ট একটা মাত্র রাত।
কিন্তু হাজার মাসের চেয়েও উত্তম!
এতো বড় সুযোগ হাতছাড়া করছেন না তো!

রমাদানের শেষ দশক শুরু হচ্ছে। এর প্রতিটি মুহূর্ত হীরের চেয়েও দামী। পুরো পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর থেকে অমূল্য।
যদি কোনো এক রাতে আপনার সাদাকাহ কবুল হয়ে যায়, তবে তা হাজার মাস ইবাদতের সমান সওয়াব, ইন শা আল্লাহ।
আপনার অজান্তেই আমলনামায় অগণিত নেকি জমা হতে থাকবে যখন কোনো অসহায় ত্বলিবুল ইলম আপনার অর্থে কুরআন তিলাওয়াত করবে। অস্থায়ী জীবনের এই সম্পদকে স্থায়ী জীবনের জন্য কাজে লাগানোর এটাই সেরা সময়।

লাইলাতুল কদরের প্রতি রাতে ঘরে বসেই ❝তাযকিয়াহ ফান্ড❞ এর মাধ্যমে সামার্থ্যহীন, ইয়াতিম ও মিসকিন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
বাতাসের গতিতে দান করার সেই সুন্নাহ আজ আমরাও কি পালন করতে পারি না?

📌 বিকাশ (পার্সোনাল):
01309 303186

📌 রকেট (পার্সোনাল):
01309 3031863

✅ যেকোনো পরিমাণ সাদাকাহর পর নিচের ছোট্ট ফর্মটি পূরণ করতে পারেন:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefVhl6rcx0XVfKQ4Ur2Ko9xt6ykUAxwSX_S8ax4SW-49G6Yg/viewform?usp=dialog

আসুন নিজে অংশ নেওয়ার পাশাপাশি সবার সাথে শেয়ার করে দৌড়িয়ে নেকী কুড়িয়ে নিই, ইন শা আল্লাহ।

ইলম অর্জনের পথটা যখন ভালোবাসার হয়, তখন নাফসও হার মানে।আমাদের একজন প্রিয় শিক্ষার্থীর এই হৃদয়ের কথাগুলো পড়ে আমরা আবেগাপ্লু...
02/03/2026

ইলম অর্জনের পথটা যখন ভালোবাসার হয়, তখন নাফসও হার মানে।
আমাদের একজন প্রিয় শিক্ষার্থীর এই হৃদয়ের কথাগুলো পড়ে আমরা আবেগাপ্লুত। তিনি বলেছেন, "নিঃশ্বাস নেওয়ার মতোই লেকচারগুলো আমার সাথে থাকুক।" এই ব্যাকুলতাই হলো হিদায়াতের প্রথম সোপান।

আসলে, ইলম আর তাজকিয়ার এই পথচলা শুধুই কিছু তথ্য আদান-প্রদান নয়; এটি রূহের খোরাক। নফসের প্ররোচনায় যখনই আমরা হারিয়ে যেতে চাই, আল্লাহ তায়ালা তখন কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের টেনে ধরেন, আবার সিরাতুল মুস্তাকিমে ফিরিয়ে আনেন।

আপনারা যারা এখনো ভাবছেন—এই পবিত্র ইলমি পথচলা শুরু করবেন কি করবেন না?
আপনার হৃদয়ের এই প্রশান্তি আর রূহানী শক্তির তৃষ্ণা মেটানোর সেরা উপায় হলো আল্লাহকে চেনা, তাঁর দ্বীনকে জানা। আসুন, আমরা সবাই একসাথে জান্নাতের পথের যাত্রী হই। ইলম অর্জনে নিজের সময় ও মনকে বিলিয়ে দিই।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের এই বোনটির ইখলাস ও ভালোবাসাকে আপনি কবুল করুন, তাকে দ্বীনের পথে অটল-অবিচল রাখুন।
আর আমাদের সাথে যুক্ত প্রতিটি হৃদয়কে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। আমীন। 🤲

Address

Dhaka,Bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Tazkiah International University-TIU - Male posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tazkiah International University-TIU - Male:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share