02/08/2021
আজকে আলোচনার বিষয়বস্তু হলোঃ
কর্নিয়া পরিবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনলাইনে কি ধরনের, আর কেমন সাপোর্ট দিয়ে আসছে। আর আমাদের অগ্রগতি কেমন, তার পরিসংখ্যানমূলক ধারনা।
----------------------------------------
প্রথম চার্টঃ
--------
প্রথম চার্টটির মাধ্যমে আমরা আমাদের বিগত ৫ মাসের(মার্চ থেকে জুলাই)ক্লাসের সংখ্যা কে ডাটা হিসেবে ব্যবহার করেছি। যেখানে আমরা প্রতিটি ইনডিভিজুয়াল সাবজেক্ট এর ক্লাস সংখ্যা তুলে ধরেছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, মার্চ মাসে আমাদের অফলাইনে ক্লাস ছিলো বিধায়, আমরা চাইলেও ছাত্র-ছাত্রীদের বেশি সংখ্যক ক্লাস দিতে পারি নি। এইবার এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে আমরা অনলাইনে ধীরে ধীরে ক্লাস সংখ্যা বাড়িয়ে এনেছি। যার সর্বোচ্চ প্রয়োগ জুলাই মাসে ছিলো। আর আগামী আগস্ট মাসের একটা আনুমানিক চার্ট আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি।
দ্বিতীয় চার্টঃ
---------
দ্বিতীয় চার্টটিতে আমরা প্রতি মাসের মোট ক্লাসের সংখ্যা কে ডাটা হিসেবে ব্যবহার করেছি৷ যেখানে আমরা দেখতে পাচ্ছি, মার্চ মাসে আমাদের মোট ক্লাস ছিলো ১২ টি, এপ্রিল মাসে ১৫ টি, মে মাসে ১৮ টি, জুন মাসে ২০ টি, জুলাই মাসে ৩৬ টি এবং আগস্ট মাসে আমরা ৪৮ টি রেগুলার ক্লাস এবং তার সাথে সলভ ক্লাস ও যুক্ত করবো। ইনশা-আল্লাহ।
তৃতীয় চার্টঃ
--------
তৃতীয় চার্টটিতে আমি, এক্সাম সংখ্যা কে ডাটা হিসেবে ধরেছি। যেখানে দেখা যাচ্ছে, মার্চ মাসের এক্সাম সংখ্যা ০, এপ্রিল মাসে ১ টি, মে মাসে ২ টি, জুন মাসে ০ টি, জুলাই মাসে ৬ টি এক্সাম নেওয়া হয়েছে। এবং আগস্ট মাস থেকে আমাদের মান্থলি এক্সাম থাকবে ১৬ টি (প্রতি সাবজেক্ট এ ৪ টি করে এক্সাম)।
চতুর্থ চার্টঃ
--------
চতুর্থ চার্টটিতে দেখানে হয়েছে, ক্লাসের বাহিরে আমরা কিভাবে স্টুডেন্ট দের সাপোর্ট দিয়ে থাকি তার শতকরা হিসেব। আমরা সাধারণত স্টুডেন্ট ক্লাস ওয়ার্ক দেই ৫%, বাড়ির কাজ ১০%, এসাইনমেন্ট ২০%, এক্সাম নেই ৫০%, সলভ ক্লাস ১৫%.
----------------------------------------
আশা করি এই চার্ট গুলো থেকে, কর্নিয়া পরিবার সম্পর্কে মোটামুটি একটা ধারনা পাওয়া গেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছে। যেকোনো প্রশ্নের উত্তর দিতে, আমরা কর্নিয়া পরিবার প্রস্তুত আছি।..
Tariqul Islam
Founder of
CORNEA Educational Institute
&
Linear Music Academy