Focal Point Bank Exam Aid

Focal Point Bank Exam Aid Assistant Director (Bangladesh Bank)
Ex SO (Sonali Bank Plc)

04/05/2026
05/04/2026

# #প্রাপ্য সুবিধাসমূহ (বাংলাদেশ ব্যাংক_এডি) # #

# সম্প্রতি ১০৮ পদের বিপরীতে বাংলাদেশ ব্যাংক এডির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এডি হিসেবে যোগদানকারী কি কি সুবিধা (বেতন- ভাতা, বোনাস, অন্যান্য) পেতে পারেন তার একটা সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছিঃ

-- বেসিক ২২০০০ এর সাথে ৫% ইনক্রিমেন্ট সহ আপনার মূল বেতন হলো - ২৩১০০ টাকা।
-- ঢাকা তে পোস্টিং হলে এর ৫৫% বাড়ি ভাড়া হিসেবে পাবেন - ১২৭০৫ টাকা।
-- বিশেষ বেনেফিটঃ বেসিক এর ১০% হিসেবে যেটা দেয়া হচ্ছে (সবাইকে) - ২৩১০ টাকা।
-- চিকিৎসা + মোবাইল বিল + ইন্টারনেট বাবদ পাবেন - ৩০০০ টাকা।
-- যদি মাসে ২০ দিন অফিস করতে পারেন, তাহলে লাঞ্চ ভাতা পাবেন - ৮০০০ টাকা।
-- তাহলে সব মিলিয়ে পাবেন কত? উত্তর হলো ৪৯১১৫ টাকা।

#এবার হিসেব করুন, আপনার চাকুরী ২ বছর পর পার্মানেন্ট হলো,
-- তাহলে এবার আপনার বিগত এক্সাম গুলোতে চার টা ১ম শ্রেণী থাকলে আপনি পাবেন তিনটা এক্সট্রা ইনক্রিমেন্ট (সর্বোচ্চ চার টা পেতে পারেন, তবে এই একটা আবার নির্ভর করবে আপনার ট্রেনিং এর রেজাল্ট এর উপর) যেটা হতে হতে আপনার সময় লাগবে ২ বছর। এই ২ বছরে আপনাকে ডিপ্লোমা এর ১ম পার্ট শেষ করলে প্রতি বছর যে ইনক্রিমেন্ট পাচ্ছেন, তা চালু থাকবে। এটা মোটামুটি সবাই পারবে।
-- যদি ধরি যে আপনি ডিপ্লোমা পাশ করলেন এবং ২ বছর পর আপনার বেসিক হবে - ২৩১০০ * ১০৫% * ১০৫% * ১০৫% * ১০৫% * ১০৫% * = ২৯৪৮২ টাকা ( এখানে ৪ টা ইনক্রিমেন্ট যোগদানের তারিখ থেকে কার্যকর ধরে ২ বছরের এরিয়ার পাবেন। বিস্তারিত আলোচনা পরে করবো মন ভালো থাকলে)
-- এই হিসেবে বাকি গুলোও বৃদ্ধি পেয়ে আপনার বেতন হবে - প্রায় ৫৯৬৪৫ টাকা।
-- এখান হতে আপনি জিপিএফ বাবদ কাটাবেন ২৫% বেসিক এর। অন্যান্য কিছু বাদ যাবে, সব বাদ দিয়ে আপনি নীট হাতে পাবেন ৫২০০০ এর কিছু বেশি। এর বাইরে আপনি ১ টাকাও পাবেন না। যে যত হিসেব দেখাক অত টাকা তত টাকা, সব মিথ্যা।

# বোনাস-ইনসেন্টিভ:
১। দুই ঈদে ২ টি বোনাস। (সম্পূর্ন বেসিক)
২। বৈশাখী ভাতা বেসিক এর ২০%।
৩। ইনসেন্টিভ হিসেবে ৫/৬ টা বোনাস (সম্পূর্ন বেসিক)

# আগাম সুবিধা:
১। ৪% সরল সুদে বাড়ি বানানোর জন্য বর্তমানে ১ কোটি ২০ লক্ষ টাকা।
২। ১% সরল সুদে গাড়ি কেনার জন্য ৩০ লক্ষ টাকা।
৩। সুদবিহীন কম্পিউটার আগাম ১.৫ লক্ষ টাকা।
নোট - গাড়ির জন্য কিছু এক্সট্রা বেনেফিট আছে, যা অনেকটা চাকুরী কাল গেলে পাবেন। এই হিসেব আপাতত না করাই ভালো।

#উচ্চশিক্ষা:
১। বিদেশে পরার জন্য বাংলাদেশ ব্যাংক এর স্কলারশিপ। এছাড়া জেডিএস, অসএইড সহ অন্যান্য স্কলারশিপ গুলো তে কিছুটা অগ্রাধিকার।

#মেডিকেল বেনেফিট:
যদিও এখানে অনেক ইস্যু আছে তার পরেরও আমি বলবো এই যুগে নিজের বাবা, মা, স্ত্রী এবং সন্তান এর জন্য যতটুকু দিচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। এখানেও অনেক কিছুই আছে বলার, আপনি জয়েন করুন নিজেই এই সুযোগের ভালো মন্দ দেখবেন।

#বাড়তি আয়:
-- অনেক ডিপার্টমেন্টে আর্লি/লেট সিটিং থাকে ( সব ডিপার্টমেন্টে নয়)।
-- আর অফিসিয়াল কাজে ভ্রমণের ক্ষেত্রে টিএ/ডিএ পাবেন।

সবশেষে,
১। পেনশন হিসেবে রয়েছে জিপিএফ।
এর বাইরে যা শুনবেন তা ভুল অথবা মিথ্যা। কোনো ভাবেই বিশ্বাস করবেন না।
উল্লেখ্য, সরকারি পে স্কেলের ক্ষেত্রে যে ফ্রাকশন ভ্যালুর হিসেব তা বিবেচনা করা হয়নি।

04/04/2026

Must watch!

02/04/2026

Targeted circulars:
1. Bangladesh Bank AD (108)
2. Combined SO (1017)
3. Combined Officer (1880)
4. Cash Officer (852)

page has been created to provide explicit, strategic and effective guidelines for bank job aspirants. Will be maintained and mentored by a group of Assistant Directors (4-5 individual) from Bank.

02/04/2026

৪ বছর পূর্বের পোস্ট।
২/১ দিনের মধ্যে একটি আপডেটেড ও পূর্ণাঙ্গ গাইডলাইনসহ পোস্ট দেয়ার চেষ্টা করবো।

#বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) পদের প্রস্ততি। # #
অনেকেই জানতে চেয়েছেন,তাই যেটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি।
#আমার জার্নি:
আমার মূল প্রিপারেশন হচ্ছে বিসিএস কেন্দ্রিক।
১.প্রথমত নিজের চিন্তা চেতনাকে অপ্রয়োজনীয় এবং নেগেটিভিটি থেকে দূরে রাখার চেষ্টা করেছি সবসময়।কঠিন সময়গুলোতো কুল থাকা এবং অল্প হলে অল্প তবুও রেগুলেরটি মেনটেন করতে হবে।তবে ফ্রি এবং ফেভরেবল সময়গুলোতে পড়াশুনাটাকে ফুল সুইং এ রাখার চেষ্টা করতে হবে।
২.বিসিএস ছাড়া যেকোনো পরীক্ষার আগে ৫/৬ দিন সময় নিতাম।তবে আগেই উক্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে সব সাবজেক্টের টপিক সিলেকশন করে গুরুত্ব অনুযায়ী ক্যাটাগোরাইজ করতাম।প্রিলিমিনারি ও রিটেনের আগেই সেম কাজই করতে হবে।
# #প্রিলিমিনারি # #
১.ইংরেজি:
ব্যাংক জবের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা মোস্ট ইম্পরট্যান্ট।প্রথমে English for Competitive Exam পড়েছিলাম কিন্তু পরবর্তীতে MASTER এর প্রেজেন্টেশন,প্র্যাকটিস বেশি ও কিছুটা সহজ হওয়ায় এটাই পড়েছি। বইয়ের প্রায় ৮০% পড়া হয়েছে(২০% important part ই বারবার পড়া হয়েছে।কেবল গুরুত্বপূর্ণ টপিকগুলোই বারবার পড়তে হবে আর পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পড়ার চেষ্টা করতে হবে।
-Recent Job Solution
-BB AD Job preparation থেকে বিগত বছরের BB AD প্রশ্ন এনালাইসিস ও টপিকওয়াইজ পড়েছি।সাথে এই টপিকগুলো Master Book থেকে পড়েছি।Vocabulary practice টা Master Book এর synonym,Antonym এবং Barrons GRE Vocabulary (Mozammel Haque) থেকে পড়েছি যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে।তাছাড়া English Daily থেকে Economy,Business,Banking,Hot Topic Related বিষয়গুলো পড়া যায় ও কিছু গুরুত্বপূর্ণ vocabulary জানা যায়।
২.বাংলা:
প্রশ্ন এনালাইসিস করে টপিকগুলো জর্জ mp3 থেকে পড়েছি।
৩.বাংলাদেশ ও আন্তর্জাতিক :
-প্রশ্ন এনালাইসিস করে টপিকগুলো জর্জ mp3 থেকে পড়েছি।
-কারেন্ট এফেয়ার্স:mcq & short questions,ভুল-সঠিক,গুরুত্বপূর্ণ ইস্যু er page,গুরুত্বপূর্ণ রিপোর্ট -সমীক্ষা।
-বাজেট,অর্থনৈতিক সমীক্ষা,খেলাধূলা,পুরস্কার,নোবেল,গুরুত্বপূর্ণ সংগঠন,অর্থনীতি,ব্যাংকিং,বানিজ্য গুরুত্বপূর্ণ।
৪.গণিত:
সিলেক্টেড টপিক গুলো ওরাকল বিসিএস প্রিলিমিনারী থেকে প্র্যাকটিস করেছি।
৫.বিজ্ঞান ও কম্পিউটার:
সিলেক্টেড টপিক গুলো ওরাকল বিসিএস প্রিলি/জর্জ mp3 সাধারণ বিজ্ঞান।
# #লিখিত # #
১.ইংরেজি:
ক. ফোকাস রাইটিং/Essay:
-Unique Focus Writing book
যেকোনো focus writing er topic এর gross knowledge আর সাথে গুরুত্বপূর্ণ ১০-১৫ টা information জানা থাকলে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন।১০-১৫ information ৫/৭ মিনিটে মুখস্থ করা যায়।
খ. Analytical Question
এর ans a প্রয়োজনমতো pisitive,negative cause, impacts,solution,example দিয়ে লেখার চেষ্টা করতে হবে।
গ.Translation,passage(নিজের ভাষায় ভালো শব্দ ব্যবহার করে লিখতে হবে),precis writing...practice r vocabulary knowledge এর উপর ডিপেন্ড করে।
2.বাংলা:
ফোকাস রাইটিং...strategy as like as English focus writing.
-short note kore পড়তে পারেন
-অনুবাদ:practice & vocabulary
৩.গণিত:
-এনালাইসিস করে সিলেক্টেড টপিক পড়তে হবে
-Quantitative Aptitude(Agarwal)
থেকে অনুশীলনীর প্রথমে থাকা ম্যাথগুলো আর নিয়মগুলো প্র্যাকটিস করেছি।পুরো বইয়ের হাজার হাজার প্রশ্ন সলভ করিনি।
-কঠিন টপিকগুলো(সেট,বিন্যাশ-সমাবেশ,সম্ভাব্যতা,ধারা) Khairuls Math book থেকে করেছি।
৪.সাধারন জ্ঞান :
গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক বিষয়গুলো:
কারেন্ট এফেয়ার্স:mcq & short questions,ভুল-সঠিক,গুরুত্বপূর্ণ ইস্যু er page,গুরুত্বপূর্ণ রিপোর্ট -সমীক্ষা।
-বাজেট,অর্থনৈতিক সমীক্ষা,খেলাধূলা(অলিম্পিক,অন্যান্য),পুরস্কার,নোবেল,অর্থনীতি, ব্যাংকিং রিলেটেড mp3 তে যা আছে,ব্যাংকিং টার্ম,বানিজ্য,জলবায়ু,গুরুত্বপূর্ণ সংগঠন ও সম্মেলন গুরুত্বপূর্ণ।
# # # #প্রশ্ন এনালাইসিস ও টপিক সিলেকশন # # #
★★★সবচেয়ে গুরুত্বপূর্ণ ★★★
তানভীর আহমেদ
সহকারী পরিচালক,বাংলাদেশ ব্যাংক(সুপারিশপ্রাপ্ত)
ধন্যবাদ সবাইকে
দোয়ায় রাখবেন।☺️

সহকারী পরিচালক (বাংলাদেশ ব্যাংক)পদসংখ্যা : ১০৮ টিআবেদন শুরু: ৩০/০৩/২০২৬আবেদন শেষ: ২৭/০৪/২০২৬
02/04/2026

সহকারী পরিচালক (বাংলাদেশ ব্যাংক)
পদসংখ্যা : ১০৮ টি
আবেদন শুরু: ৩০/০৩/২০২৬
আবেদন শেষ: ২৭/০৪/২০২৬

Address

Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Focal Point Bank Exam Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category