Muassasa Ilmiyah BD - MIBD

Muassasa Ilmiyah BD - MIBD ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’ একটি দীনী গবেষণা ও দাওয়াতি প্রতিষ্ঠান।
(1)

19/09/2026

علمی سیمینار میں رکن شوری دار العلوم دیوبند مولانا حسن محمود راجستھانی کا خطاب | MIBD

✨ মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ-এর স্টলেউপস্থিত আছেন হযরত মাওলানা তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ।বইমেলার বিভিন্ন মিডিয়ার প্...
18/09/2026

✨ মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ-এর স্টলে
উপস্থিত আছেন হযরত মাওলানা তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ।

বইমেলার বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা হুজুরের সঙ্গে সাক্ষাৎ ও সাক্ষাৎকার গ্রহণ করছেন।

📚 ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৬
📍 মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ | স্টল ৬২

🌿 শুক্রবারে আমাদের স্টলেহযরত মাওলানা তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহআজ শুক্রবারে তিনি উপস্থিত আছেন ইসলামী আন্তর্জাতিক বইমেল...
18/09/2026

🌿 শুক্রবারে আমাদের স্টলে

হযরত মাওলানা তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ

আজ শুক্রবারে তিনি উপস্থিত আছেন ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এ মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের স্টল নং ৬২-তে এবং এখনো স্টলে উপস্থিত আছেন।

আপনিও চলে আসুন স্টল নং ৬২-তে। সাক্ষাৎ করুন এবং সংগ্রহ করুন পছন্দের ইসলামি গ্রন্থ।

📚 মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ
📍 স্টল নং ৬২ | ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৬

📖 ‘মসজিদ গাইডলাইন’ বইটি গতকাল থেকে ইসলামী বইমেলা ২০২৬-এ মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ-এর স্টলে পাওয়া যাচ্ছে।🕌 মসজিদকেন্দ...
17/09/2026

📖 ‘মসজিদ গাইডলাইন’ বইটি গতকাল থেকে ইসলামী বইমেলা ২০২৬-এ মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ-এর স্টলে পাওয়া যাচ্ছে।

🕌 মসজিদকেন্দ্রিক বিভিন্ন সমস্যা, মতবিরোধ ও জটিলতার সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সংগ্রহ করতে চলে আসুন আমাদের স্টলে।

✨ বইটি সংগ্রহ করুন, পড়ুন এবং উপকৃত হোন।

অবশেষে
17/09/2026

অবশেষে

কমেন্টে
15/09/2026

কমেন্টে

14/09/2026

সিলেটের প্রবীণ আলেম মাওলানা শফীকুল হক সুরইঘাটীর বক্তব্য | ইলমী সেমিনার | MIBD

‘মসজিদ গাইডলাইন’ বইটি সম্পর্কে শায়খ তাহমীদুল মাওলা হাফিযাহুল্লাহ-এর মন্তব্য:“বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে ...
14/09/2026

‘মসজিদ গাইডলাইন’ বইটি সম্পর্কে শায়খ তাহমীদুল মাওলা হাফিযাহুল্লাহ-এর মন্তব্য:

“বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে বাস্তবিক অর্থেই একটি গাইডলাইন তৈরি হয়েছে। যাতে ইমাম, মুআজ্জিন, কমিটি ও মুসল্লী সকলের জন্য শরয়ী নির্দেশনা, বিধি-বিধান ও কল্যাণময় পরামর্শ সন্নিবেশিত হয়েছে। ইখলাছের সাথে পাঠ করলে এ বই থেকে সকল শ্রেণির পাঠকই অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।”

মসজিদ পরিচালনায় শরয়ী দিকনির্দেশনা ও বাস্তবমুখী সমাধানের জন্য বইটি আপনার ও আপনার এলাকার মসজিদের জন্য সংগ্রহে রাখুন।

📚 বই: মসজিদ গাইডলাইন
✍️ লেখক: মাওলানা মুহসিনুদ্দীন খান
✍️ সম্পাদনা: মাওলানা তাহমীদুল মাওলা
📌নির্ধারিত মূল্য: ২৫০ টাকা
📌 প্রকাশিতব্য

#মসজিদগাইডলাইন
#মুআসসাসাইলমিয়্যাহ

13/09/2026

ইসলামী বইমেলায় মুআসসাসা ইলমিয়্যাহ | স্টল নং ৬২, বায়তুল মুকাররম, পূর্ব গেট সংলগ্ন | MIBD

কেন এই বই?  ‎‎১। মসজিদ পরিচালনার হ-য-ব-র-ল অবস্থা দূর করে একটি সুশৃঙ্খল ও উন্নত ‎প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের ‎মসজিদ যেন ...
13/09/2026

কেন এই বই? ‎

‎১। মসজিদ পরিচালনার হ-য-ব-র-ল অবস্থা দূর করে একটি সুশৃঙ্খল ও উন্নত ‎প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের ‎মসজিদ যেন প্রকৃত অর্থে জীবন্ত ও প্রাণবন্ত মসজিদ ‎হয়ে ওঠে। ‎

‎২। মুসলিম উম্মাহর একতার প্ল্যাটফর্ম মসজিদকে কেউ যেন বিভেদের প্ল্যাটফর্ম ‎বানিয়ে ফেলতে না পারে। ‎

‎৩। কোন বাতিলপন্থী যেন মিম্বারে বা মসজিদে দ্বীনের অপব্যাখ্যা করে তাদের ‎বাতিল মতবাদ প্রচার করার ‎‎কোন ধরনের সুযোগ না পায়। ‎

‎ ৪। মসজিদকে যাতে কেউ প্রচলিত নোংরা রাজনীতির বাহন হিসেবে ব্যবহার ‎করতে না পারে। ‎

‎ ৫। ইমাম ও খতীবগণ যেন নির্দ্বিধায় ও নিঃসংকোচে মসজিদে হক কথা বলার ‎সুযোগ পান, সে পরিবেশ ‎‎যেন সুনিশ্চিত হয়। ‎

‎৬। মসজিদ পরিচালনায় যথাযথভাবে আলেমদের রাহনুমায়ী গ্রহণ করাকে যেন ‎সফলতার পূর্বশর্ত মনে করা ‎হয়। ‎

‎৭। দ্বীনের ধারক-বাহক আলেমদের প্রতি মানুষের দিলে যেন মহব্বত ও শ্রদ্ধার ‎আসন তৈরি হয় এবং মসজিদের ‎ইমাম-মুআজ্জিন ও খাদেমকে যেন তাচ্ছিল্যের ‎নযরে দেখা না হয়। ‎

‎৮। ইমাম-খতীব ও মুআজ্জিনদের মর্যাদাপূর্ণ ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া কেন ‎জরুরি, তা অনুধাবন করে ‎তাদের হক সুনিশ্চিত করা। ‎

‎৯। বিপদগ্রস্ত ও আর্থিক সংকটাপন্ন মানুষের ঈমান রক্ষার উদ্দেশ্যে ও আর্ত ‎মানবতার সেবায় আলেমদের নেতৃত্বে ‎মসজিদভিত্তিক কল্যাণ তহবিল ও ‎ওয়েলফেয়ার ফাউন্ডেশন গড়ে তোলা, যাতে সমাজের অবহেলিত ও সুবিধা ‎বঞ্চিত ‎মানুষদেরকেও মসজিদমুখী ও দ্বীনমুখী করা সহজ হয়। ‎

‎১০। প্রতিটি এলাকার মানুষ যেন আদর্শ ইমাম-মুআজ্জিন, আদর্শ মুসল্লী ও আদর্শ ‎কমিটি লাভ করতে পারে- ‎‎সে বিষয়ে দলিলভিত্তিক ও সুচিন্তিত পরামর্শ ও সঠিক ‎কর্মপন্থা জানার জন্য। ‎

‎১১। সামাজিক অনেক কু-প্রথা সম্পর্কে জ্ঞানের অভাবে অনেকেই বিভিন্ন প্রথাগত ‎ও লোকদেখানো অনুষ্ঠান ‎করে মোটা অংকের খরচা করে বসেন। কিন্তু এসব বৃহৎ ‎ব্যয় না আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ হয়, আর না ‎সমাজের গঠনমূলক কোন ‎কাজে আসে। কীভাবে সদকায়ে জারিয়া ও ঈসালে সওয়াবের অর্থ সঠিক উপায়ে ও ‎‎সঠিক জায়গায় ব্যবহারের মাধ্যমে আর্থিক অপচয় রোধ করে আদর্শ সমাজ গড়া ‎যায়- তা জানানো। ‎

এককথায় বইটিতে মসজিদ কেন্দ্রিক দ্বীনী খেদমত, সু-ব্যবস্থাপনা ও মসজিদভিত্তিক ‎আদর্শ সমাজ ‎বিনির্মাণের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। ‎

‎বইয়ের আলোচ্য বিষয় সম্পর্কে জ্ঞান না থাকলে যেসব সমস্যার সম্মুখীন হতে ‎পারি ‎
‎১। মসজিদ সংক্রান্ত বিষয়ে ইলমের অভাব থাকলে, ইমাম-মুআজ্জিন, কমিটি ও ‎মুসল্লী কার কি দায়িত্ব তা ‎জানা না থাকলে এবং ইসলামী আচরণবিধি রক্ষা না ‎করলে মসজিদের রুহানী পরিবেশ নষ্ট হবে এবং ‎মসজিদে গোলযোগ লেগেই ‎থাকবে। ‎
‎২। আলেম ও ইমামদের শরয়ী মানসাব-এর মর্যাদা রক্ষা না হলে মসজিদ ‎পরিচালনা কমিটি দ্বারা দ্বীনের ‎উপকারের পরিবর্তে ক্ষতিই সাধিত হবে। এর ‎খারাপ প্রভাব পড়ে মসজিদে ও পুরো সমাজে। ‎
‎৩। মসজিদের কাজের পরিধি ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে কমিটির ‎দ্বারা কাঙ্ক্ষিত সুফল মেলে না ‎এবং আদর্শ সমাজ গঠনেও ভূমিকা রাখা সম্ভব ‎হয় না। ‎
‎৪। ইখলাস ও চিন্তার পরিশুদ্ধি ছাড়া মসজিদের খেদমতে যুক্ত হলে এর খারাপ ‎প্রভাব পড়ে পুরো সমাজের ‎ওপর। তাই এ বইয়ে বিভিন্ন চিন্তাধারার ভুল-ভ্রান্তি ‎সংশোধনেরও চেষ্টা করা হয়েছে। ‎
‎৫। যথাযথ নিয়ম ও আদব না মেনে ভুল উপায়ে বা বেআদবিপূর্ণ আচরণ করে ‎ইমাম সাহেবকে সংশোধন ‎করতে গেলে নিজের ঈমান-আমলের জন্য খতরার কারণ ‎হতে পারে। ‎

যাদের জন্য লেখা ‎
বইটি যেহেতু ইমাম-মুআজ্জিন, কমিটি ও মুসল্লী সবার জন্য বিশেষ নির্দেশিকা, সে ‎হিসেবে এটি সব শ্রেণির ‎পাঠকের জন্য উপকারি হবে ইনশাআল্লাহ। বিশেষত ‎তালিবুল ইলম ভাই ও আলেমদের সুবিধার্থে টীকাতে ‎আরবী নুসূস ও প্রমাণাদি ‎উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। এতে তারা ব্যাপক উপকৃত হবেন বলে আশা ‎‎করি। এছাড়াও যারা হক-বাতিলের পার্থক্য বুঝতে ও ধরতে পারেন না, তারা ‎বইটি পাঠ করলে আশা করি ‎বিষয়টি সহজে অনুধাবন করতে পারবেন এবং এ ‎বিষয়ে স্বচ্ছ ধারণা লাভ করবেন। ‎

#মসজিদগাইডলাইন
#মুআসসাসাইলমিয়্যাহ

Address

House: D 155, Mahanagar Project, Rampura
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Muassasa Ilmiyah BD - MIBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muassasa Ilmiyah BD - MIBD:

Shortcuts

Share