27/01/2023
Fill | Grammer Test 01 (Limited Time: 50 Minutes) Basic Grammer Test. [Marks: 96] Go beyond your limit.......
Your most friendly learning partner ever.
27/01/2023
Fill | Grammer Test 01 (Limited Time: 50 Minutes) Basic Grammer Test. [Marks: 96] Go beyond your limit.......
06/01/2023
আসসালামু আলাইকুম।
ইলমুল ফারায়েজ এর উপর 'ফারায়েজঃ নিসফুল ইলম) একটি বিশেষ কোর্স এনাউন্স করতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত।
চলমান বিশ্বে পারিবারিক দ্বন্দ্ব এবং বিচ্ছিন্নতার প্রধান কারণসমূহের মধ্যে প্রথম সারির সমস্যা থাকবে সম্পদ ভাগাভাগি, বন্টন। ভাই ভাইয়ের বিরুদ্ধে লেগে পড়ে পিতা-মাতার রেখে যাওয়া সম্পদ একাই পুরোটা আত্মসাৎ করতে। বোনেরা বঞ্চিত হয় বাবার বাড়ির সম্পত্তি থেকে। চাচা - ভাতিজা মারামারি, কথা কাটাকাটি, ঝগড়া। এর সবকিছুরই মূল হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তির ভাগ নিয়ে টানাটানি।
অথচ, মৃতের এই রেখে যাওয়া সম্পদ কিভাবে জীবিত আত্মীয়রা ভাগাভাগি করে নিবেন, সেই দিকনির্দেশনা দিয়ে মহান আল্লাহ তায়ালা আল-কুরানে বহু আয়াত নাজিল করেছেন। রাসুল (স) এর পবিত্র মুখ থেকে নিসৃত হয়েছে অসংখ্য হাদিস। কিন্তু জানার অভাবে এর চর্চা প্রায় হয় না বললেই চলে। অথচ, রাসুল (স) এই বিদ্যাকে জ্ঞানের অর্ধেক বলেছেন।
চলুন, সংক্ষেপে অত্যন্ত সহজ ভাষায় জেনে নেই ইলমুল ফারায়েজ কি, এবং মুসলিম হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব কেমন হওয়া উচিত।
📝 পরিচয়ঃ ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। ফারায়েজ অর্থ নির্ধারিত অংশ সমূহ।
সুতরাং, ইলমুল ফারায়েজ হলো জ্ঞানের সেই শাখা, যা অধ্যয়ন করলে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ কিভাবে জীবিত থাকা উত্তরাধিকারদের মাঝে বন্টন করার সঠিক নিয়মাবলি সম্পর্কে জানা যায়।
কুরআনে ফারায়েজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেসকল আয়াতেঃ
★সুরা নিসাঃ (১১, ১২, ১৭৬)
হাদিসে এর গুরুত্ব সম্পর্কে কয়েকস্থানে বলা হয়েছে। তন্মধ্যেঃ
★ তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহন করো এবং তা মানুষকে শিখাও। কেননা, এটি জ্ঞানের অর্ধেক।(আল-বাদরুল মুনির : ৭/১৮৬)
★মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রাপ্যাংশ (মিরাস) তাদের হকদারদের কাছে পৌছিয়ে দাও। এরপর যা অবশ্যই থাকবে তা নিকটতম-পুরুষের জন্য।( বুখারীঃ ৬২৭৯
📒 কোর্সটি যাদের জন্যঃ
★ সকল মুসলিম।
★ বিশেষ করে আলিম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য।
৩ মাস মেয়াদি এই কোর্সে সপ্তাহে দুটি অনলাইন লাইভ ক্লাস এবং কোর্স মেটারিয়ালস ফ্রি।
ফিঃ ১৫০ (এই টাকার ৪০% দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য)
★ সেন্ড মানি টু ( 017979-90267)
(BKash, Nagad & Upay)
আগ্রহীগন ভর্তি নিশ্চিত করতে অবশ্যই এই লিংকে যেয়ে ফর্মটি পূরণ করতে হবে।
ফর্মঃ
https://surveyheart.com/form/63b6bbae20c36b76bd2d4d6a
টেলিগ্রামঃ
https://t.me/fainnahanisfulilm
জেনে রেখো!
★সমাজতান্ত্রিক (Socialistic) অর্থব্যবস্থার অপর নাম নির্দেশকমূলক অর্থব্যবস্থা। এইখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রন সম্পূর্ণভাবে উপস্থিত। দাম ব্যবস্থা সরকার কর্তৃক নিয়ন্ত্রিন। রাষ্ট্রীয় কল্যান এবং জনসাধারণের মাঝে অর্থনৈতিক স্বাধীনতায় সমতা নিশ্চিত করাই এই অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য।
★ পুজিবাদী (Capitalistic) অর্থব্যবস্থার অপর নাম আবার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এইখানে সরকারের উপস্থিতি থাকলেও কিছু কিছু ক্ষেত্রেই শুধুই। মুনাফা সর্বোচ্চ করা এই অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলে এখানে দাম ব্যবস্থাও স্বয়ংক্রিয়। শ্রমিক শোষণ উপস্থিত এবং আয় বন্টনে অসমতা রয়েছে এই অর্থব্যবস্থায়।
বলতে পারো?
বাংলাদেশে কোন ধরণের অর্থব্যবস্থা বিদ্যমান?
তোমাদের ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার এর উপরে অভূতপূর্ব কম্বাইন্ড অনলাইন কোর্স আসছে খুব শীঘ্রই।
Welcome to our New Page 🥰
Let's begin a new era with Knowledge and Prosperity 😍
31/12/2022
আসসালামু আলাইকুম।
হ্যালো প্রিয় শিক্ষার্থীরা!
তোমরা অনেকেই আমাকে ফোন কল আর মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছিলে অর্থনীতি ১ম পত্রের উপর কোর্স ওপেন করার জন্য। তোমাদের অনুরোধ এবং প্রয়োজনিয়তা অনুভব করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুই অর্থনীতি ১ম পত্রের উপর একটি চমকপ্রদ অনলাইন কোর্স।
যা যা থাকছে এই কোর্সেঃ
(জানুয়ারি-ফেব্রুয়ারি)
* ১০ টি অধ্যায়ের উপর সর্বমোট ২৪ টি ক্লাস।
* প্রতি অধ্যায়ের পাঠ শেষে ১০ মিনিট ১৫ টি এম সি কিউ এর একটি বহুনির্বাচনি পরীক্ষা। (১ম স্থান অধিকারীর জন্য রয়েছে ইন্সট্যান্ট ২০ টাকা মোবাইল রিচার্জ)
(বি.দ্রঃ একাধিক বিজয়ী হলে টসের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য।)
* প্রতেক ক্লাস শেষে গুগল ক্লাসরুমে লেকচার শিট এবং সলুশন্স প্রদান।
* কোর্স শেষে প্রতি দুই অধ্যায়ের উপর একটি করে চূড়ান্ত পরীক্ষা হবে। মোট ৫ টি পরীক্ষা। ৫ টি পরীক্ষার ফলাফল যোগ করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীর জন্য সিরিয়াল অনুসারে বিশেষ পুরষ্কার। ( ইন্সট্যান্ট বিকাশ/নগদ/উপায় রিওয়ার্ড )
★সপ্তাহিক ক্লাস সংখ্যাঃ ৩ টি।
★ক্লাস ডিউরেশনঃ ৮০ মিনিট। (১.২০ ঘন্টা)।
★শুক্রবার সবসময়ই ছুটি।
নিয়মাবলি এবং শর্ত সমূহঃ
১। ক্লাস যথাসময়ে শুরু হবে। সুতরাং কেউ দেরি করে ক্লাসে জয়েন করলে তা একান্তই তার নিজস্ব ব্যর্থতা। এক্ষেত্রে বাকিদের সুবিধার্থে পড়া স্থগিত করা হবে না।
২। কেউ নেটওয়ার্ক জনিত কারণে কোনো টপিক মিস করলে বা না বুঝলে হ্যান্ড রেইজ করতে হবে। মাইক অন করে আমাকে থামিয়ে দেয়া যাবে না। অবশ্যই কথা বলার পূর্বে হ্যান্ড রেইজ করতে হবে।
৩। ক্লাস চলাকালীন পারস্পরিক কথা বলা তো যাবেই না, কেউ মাইকও অন করবে না পারমিশন ব্যতিত। অন্য সহপাঠীর প্রতি এমন শব্দ ব্যাবহার করা যাবে না যা তার জন্য অসম্মানজনক। এমনটা কেউ করলে সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য সেই এই গ্রুপ থেকে নিষিদ্ধ হবে।
৩। মেম্বার লিমিটেশন ৩০ জন। সুতরাং, আমি সহ সর্বোচ্চ ৩১ জন মেম্বার ই একসাথে একটি গুগল ক্লাসরুমে জয়েন থাকবে। কেউ একাধিক মেইল থেকে জয়েন করতে পারবে না। এবং, ৩০ জন পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে আর কেউ জয়েন করতে পারবে না। ক্লাস চলাকালীন ও সর্বোচ্চ ৩০ জন একসাথে ক্লাস করতে পারবে। সুতরাং, অন্যের স্পেইস কেউ নষ্ট করবে না।
৪। এই পোস্টের সর্বশেষে একটি গুগল ফর্ম দেয়া আছে। আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই সেই ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় কোনোভাবেই সে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে না। এবং, সঠিক তথ্য যাছাই করেই কেবল তাকে নির্বাচিত করে মেইল ফরওয়ার্ড করা হবে।
সুতরাং, এক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের বিকল্প নেই।
৫। অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে কোর্স ফি এর ৭৫% প্রদান করেই ভর্তি নিশ্চিত করতে হবে। নতুবা শুধুই তথ্য প্রদান করলে ভর্তি চুড়ান্ত হবে না।
বি.দ্রঃ এক্ষেত্রে ফর্ম ফিলাপ এ জাতীয় কোনো ফি নেই। (শুধুই কোর্স ফি+ এপস চার্জ) (৪৫০+৯)।।। এই টাকা কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত ফেরতযোগ্য।
৬। কোর্সের অর্ধেক শেষ করার পরপর বাকি ২৫% ক্লিয়ার করে দিতে হবে। অন্যথায় সেই শিক্ষার্থী ক্লাসরুম এবং টেলিগ্রাম গ্রুপ থেকে বিচ্ছিন্ন হবে।
উল্লেখ্য,
উপরিউক্ত সকল নিয়মাবলি তোমাদের নিরাপত্তা এবং স্বার্থের দিকে লক্ষ্য রেখেই নির্ধারণ করা হয়েছে। সুতরাং, আশা করছি কেউই এইগুলোকে আক্রমণ কিংবা ডমিনেটিং হিসেবে নিবে না। প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা এবং সম্মান রক্ষা করাই এইসকল নিয়মকানুনের প্রধান উদ্দেশ্য।
ও হ্যাঁ,
যদি তোমাদের কেউ সশরীরে এসে আমার পড়ানোর কক্ষ দেখে যেতে চাও। তবে নিমন্ত্রন রইলো।
ঠিকানাঃ মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। (তামিরুল মিল্লাত মাদ্রাসার উত্তর পাশে)
যোগাযোগঃ
০১৬১৮-৫৫৫২৬৭ (টেলিগ্রাম/হোয়াটসঅ্যাপ)
গুগল ফর্ম লিংকঃ
Our group on Economics(HSC/ALIM) : https://www.facebook.com/groups/hscandalimeconomics/?ref=share&mibextid=NSMWBT