BCS Mission

BCS Mission We provide services specially for BCS Mock Viva(Online),and sharing BCS Viva and Written documents as well as others jobs

21/09/2026

আমি জীবনে প্রায় দশ হাজার খাতা দেখেছি। বাংলা পরীক্ষার খাতা। লাল কালির কলম দিয়ে নম্বর দিয়েছি। কোথাও আট। কোথাও বারো। কোথাও পঁচিশ। কোথাও শূন্য। মানুষের লেখা দেখে মানুষকে বিচার করা আমার পেশা ছিল। কখনো ভাবিনি, একদিন একটা খাতা আমার নিজের জীবনটাকেই বিচার করবে।

ঘটনাটা আজ থেকে প্রায় বাইশ বছর আগের।

তখন আমি মোহনগঞ্জ হাই স্কুলের শিক্ষক। নবম শ্রেণির খাতা দেখতাম। সেবার একটা রচনা ছিল, “আমার দেখা একটি বর্ষার দিন।”

বেশিরভাগ ছাত্র একই কথা লিখেছিল। বৃষ্টি। কাদামাটি। ছাতা। ভেজা রাস্তা। খিচুড়ি। নদী। কারও কারও লেখায় রবীন্দ্রনাথও এসেছিলেন। কারও লেখায় নজরুল। কেউ লিখেছিল, “বর্ষা আমার প্রিয় ঋতু।” কেউ লিখেছিল, “বর্ষার সৌন্দর্য অপরূপ।” সবই পরিচিত কথা।

তারপর একটা খাতা পেলাম। খাতাটা অন্যগুলোর মতো ছিল না। ছেলেটা লিখেছিল,
“আমাদের বাড়িতে বৃষ্টি হলে মা হাঁড়ির নিচে আরেকটা হাঁড়ি বসায়। কারণ ছাদ দিয়ে পানি পড়ে।”
আমি পড়তে থাকলাম।
“আমার মা বলে, বৃষ্টি ভালো। কারণ বৃষ্টি হলে ধুলো কমে।”
তারপর,
“আমি বৃষ্টি পছন্দ করি না।”
পরের লাইনে কারণ লিখেছে,
“বৃষ্টির দিনে বাবার মেজাজ খারাপ থাকে।”
আমি একটু থেমে গেলাম।
ছেলেটা লিখেছে,
“বাবা রিকশা চালায়। বৃষ্টি হলে মানুষ রিকশায় কম ওঠে। তাই সেদিন আমাদের ভাত কম হয়।”
তারপর শেষ দিকে একটা লাইন,
“আমি বড় হয়ে এমন একটা কাজ করতে চাই, যেদিন বৃষ্টি হলে কারও ভাত কমবে না।”

আমি অবাক হয়ে দেখলাম, ছেলেটা সবগুলো প্রশ্নের উত্তর লেখেনি। মাত্র তিনটা প্রশ্নের উত্তর লিখেছে। বাকী দুইটাতে তেরো পেয়েছে। অর্থাৎ রচনায় বিশের মধ্যে বিশ না পেলে ছেলেটা ফেইল করবে।

জানি না কেন, আমি আমার শিক্ষাগত জীবনে প্রথমবারের মতো নিয়ম ভাঙলাম। আমি খাতাটা বন্ধ করলাম। উপরে নম্বর দিলাম, ৩৩।
৩৩ খুব বেশি নম্বর না। ছেলেটা ভালো লিখেছিল।
আমি খাতার উপর ছোট করে লিখে দিলাম,
“ভাষা ভালো। নিজের অভিজ্ঞতা ধরে রাখবে।”

সেদিন প্রায় একশো বিশটা খাতা দেখেছিলাম। রাতে বাসায় ফিরে খাতাটার কথা ভুলে গেলাম।

বারোদিন পর স্কুল থেকে একটা চিঠি এলো। কয়েকটা খাতা পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে। একটা খাতায় অভিযোগ, নম্বর বেশি দেওয়া হয়েছে। খাতাটা আমার হাতে এলো। আমি নাম দেখে চিনতে পারলাম। সেই ছেলেটা। নাম,
সাইফুল ইসলাম। তার নম্বর ৩৩ থেকে ২০ করার সুপারিশ করা হয়েছে।
কারণ হিসেবে হেডস্যার লিখেছেন,
“অতিরিক্ত আবেগপ্রবণ। প্রশ্নের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপিত হয়নি।”

আমি আবার খাতাটা পড়লাম। একই লেখা। একই বৃষ্টি। একই ভাঙা ছাদ। একই রিকশাওয়ালা বাবা। আমি ৩৩ ই রাখলাম।

হেডস্যার আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হলেন। এই কারণেই কি-না, মাসখানেক পর আমাকে রাঙামাটি সরকারি হাইস্কুলে বদলি করা হলো।

তারপর অনেক বছর কেটে গেল।

আমি অবসর নিলাম। আমার ছাত্ররা দেশের নানা জায়গায় ছড়িয়ে গেল। কেউ ডাক্তার। কেউ ব্যাংকার। কেউ শিক্ষক। কেউ বিদেশে। কেউ আর কোনোদিন যোগাযোগ করেনি। এটাই স্বাভাবিক। শিক্ষকের জীবনে ছাত্ররা আসে। থাকে।তারপর চলে যায়। শুধু কিছু খাতা থেকে যায়। কিছু বাক্য থেকে যায়।

একদিন দুপুরে আমার বাসায় একজন যুবক এল। বয়স পয়ত্রিশের কাছাকাছি। পরনে খুব সাধারণ শার্ট। হাতে একটা ফাইল।
সে বলল,
“স্যার, আমাকে চিনেছেন?”
আমি বললাম,
“চেহারা পরিচিত লাগছে।”
সে হাসল।
“চিনবেন না।”
তারপর ফাইল খুলে একটা পুরোনো কাগজ বের করল।
আমার লেখা।
লাল কালিতে।
“ভাষা ভালো। নিজের অভিজ্ঞতা ধরে রাখবে।”
আমি অনেকক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থাকলাম।
তারপর বললাম,
“সাইফুল?”
সে মাথা নেড়ে হাসল।
“জি।”
আমি অবাক হয়ে বললাম,
“এত বছর পর?”
“আপনাকে একটা জিনিস দেখাতে আসছি।”

সে ফাইল থেকে একটা ছবি বের করল। ছবিতে একটা বড় ঘর। অনেকগুলো মেশিন।
দেয়ালে লেখা,
“বৃষ্টির দিনেও কাজ বন্ধ হবে না।”
আমি ছবিটার দিকে তাকিয়ে বললাম,
“এটা কী?”
সে বলল,
“আমার কারখানা।”
“তুমি কারখানা করেছ?”
“জি।”
“কী তৈরি করো?”
“রেইনকোট।”
আমি হেসে ফেললাম।

সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
আমি তাকে চা দিলাম।
সে বলল,
“স্যার, আমি একটা কথা বলতে চাই।”
“বলো।”
“আপনি যদি ঐ খাতায় ৩৩ না দিতেন!”
সে থেমে গেল।
“তাহলে?”
“বাবা আমার লেখাপড়া বন্ধ করে দিতো।”
তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো।
”হয়তো বাবার মতো আমাকেও রিকশা চালাতে হতো।”
আমি জিজ্ঞেস করলাম,
“তুমি সবগুলো প্রশ্নের উত্তর দাওনি কেন?”
সে একটু নিচের দিকে তাকাল।
“আমার মা খুব অসুস্থ ছিল।”
আমি চুপ করে শুনছিলাম।
“নেত্রকোনা হাসপাতালে ভর্তি ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময়ও জানতাম না মা বাঁচবে কি না। হলের মধ্যে বসে বারবার মনে হচ্ছিল, আমি এখানে কী করছি?”
সে একটু থামল।
“সেদিন আমার মাথায় পরীক্ষা ছিল না, স্যার। শুধু মনে হচ্ছিল, মা একা শুয়ে আছে।”
“তোমার মা?”
“একমাস পর মারা গেছেন।”
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম।
বললাম,
“কলেজে ভর্তি হয়েছিলে?”
“জি”
“বিশ্ববিদ্যালয়?”
“জি?”
“কী নিয়ে পড়েছো?
“টেক্সটাইল।”
আমি হেসে বললাম,
“তাহলে রেইনকোটের সঙ্গে সম্পর্ক আছে।”
সে বলল,
“আছে।”
তারপর কিছুক্ষণ চুপ করে থাকল।
“কিন্তু আমার আসল কাজ অন্য।”
“কী?”
সে জানালার দিকে তাকিয়ে বলল,
“আমি এমন কাপড় বানানোর চেষ্টা করি যেটা খুব সস্তায় মানুষের শরীর শুকনো রাখতে পারে।”
আমি বললাম,
“কেন?”
সে আমার দিকে তাকাল।
“কারণ আমি বৃষ্টিতে ভাত কম খেয়েছি।”

আমি আর কথা বললাম না। তারপর সে আমাকে কারখানায় নিয়ে গেল। বিশাল কারখানা। হাজারের উপর কর্মী। বেশিরভাগই নারী।
একটা মেশিনের সামনে দাঁড়িয়ে সাইফুল বলল,
“বৃষ্টি হলে এখানে কারো ভাতের অভাব হয় না।”
আমি বললাম,
“তুমি কি সব কর্মীকে বৃষ্টির দিনে বাড়তি টাকা দাও?”
সে বলল,
“না।”
“তাহলে?”
“বৃষ্টি হলে কাজ বেশি দিই।”
আমি বুঝলাম না।
সে বলল,
“বাইরে যারা রাস্তায় কাজ করতে পারে না, তাদের জন্য এই কারখানাটা খোলা থাকে।”

তারপর আরেকটা মেশিনের পাশে গিয়ে দাঁড়াল।
একজন মহিলা সেলাই করছিল।
সাইফুল তাকে বলল,
“খালা, আজ কয়টা?”
মহিলা বললো,
“বত্রিশ।”
সাইফুল হেসে বলল,
“ঠিক আছে।”
আমি জিজ্ঞেস করলাম,
“তার নাম?”
“শাহিদা।”
“কতদিন ধরে কাজ করে?”
“দুই বছর।”
শাহিদা আমাদের দিকে তাকিয়ে একটু হাসলো।
তারপর আবার কাজ করতে লাগলো।

বাড়ি ফেরার আগে সে আমাকে একটা ছোট প্যাকেট দিল।
আমি বললাম,
“এটা কী?”
“পড়ে খুলে দেখবেন।”
“কেন?”
“আমার সামনে খুললে আমি লজ্জা পাব।”
আমি হেসে প্যাকেটটা নিলাম।

বাড়ি ফেরার পথে খুলে দেখি, একটা রেইনকোট। খুব সুন্দর। ভেতরে ছোট একটা কাগজ। তাতে লেখা- “স্যার, আপনি আমাকে নম্বর দিয়েছিলেন। আমি শুধু চেষ্টা করেছি, নম্বরটার মান রাখতে।”
আমি অনেকক্ষণ কাগজটা হাতে নিয়ে বসে থাকলাম। সময়টা উদযাপন করতেই কি-না, বৃষ্টি পড়তে শুরু করলো। আমি রেইনকোটটা ব্যাগ থেকে বের করে গায়ে দিলাম। রাস্তা ভিজে যাচ্ছিল। রিকশাগুলো ধীরে চলছিল। দোকানের টিনের চাল থেকে পানি পড়ছিল। একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে ছিল। তার হাতে ছাতা নেই। কিন্তু সে ভয় পাচ্ছিল না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দেখলাম। তারপর হঠাৎ মনে হলো, মাঝে মাঝে পৃথিবীর এক প্রান্তে নিয়ম ভাঙতে হয়, যেন পৃথিবীর আরেক প্রান্তে দারুণ কিছু গড়ে ওঠে।

আমি হয়তো সারা জীবন খাতায় নম্বর দিয়েছি। কিন্তু সেদিন প্রথমবারের মতো বুঝতে পেরেছি, কখনো কখনো একজন শিক্ষক শুধুমাত্র ছাত্রের খাতা দেখেন না। তার সামনে পড়ে থাকে একজন মানুষের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে পাশ করিয়ে দেওয়ার জন্য সামান্য কয়টা নম্বরই যথেষ্ট!

© Sohel R Rana

আলহামদুলিল্লাহ,  অবশেষে প্রকাশিত হলোজাতীয় বেতনস্কেল-২০২৬ এর গেজেট প্রকাশ।
19/09/2026

আলহামদুলিল্লাহ, অবশেষে প্রকাশিত হলো
জাতীয় বেতনস্কেল-২০২৬ এর গেজেট প্রকাশ।

অপ্রতিম এর মা নাহিদা নাহিদ ম্যাম, শিক্ষিকা, কুবি, আইডি থেকে নেওয়া:Still now he is missing 🤲'আমার ছেলেকে আমি বিকেল তিনটা ...
19/09/2026

অপ্রতিম এর মা নাহিদা নাহিদ ম্যাম, শিক্ষিকা, কুবি, আইডি থেকে নেওয়া:
Still now he is missing 🤲

'আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাব। আপনারা দয়া করে চেষ্টা করেন।'

যোগাযোগ: 01974888665

আল্লাহ সহায় হোক।

19/09/2026

আজকে প্রকাশিত হতে পারে বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গেজেট। সকল সরকারি চাকুরিজীবীদের জন্য দোয়া ও শুভ কামনা।

17/09/2026

৫০ তম বিসিএস মক ভাইবা: ভাইবা নিচ্ছেন নুর জাহান ম্যাম (প্রশাসন ক্যাডার, ৪৭ তম বিসিএস)

🎯 আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে BCS Mission একটি নির্ভরযোগ্য অনলাইন প্লাটফর্ম, যেখানে আপনার ভাইভা প্রস্তুতি হবে ডাইনামিক ও গোছালো।

❤️টেকনিক্যাল ক্যাডারদের জন্য মক ভাইবায় বিষয়ভিত্তিক ক্যাডার থাকবেন। ❤️

ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ক্লিক করুন 👎
https://wa.me/c/8801521498184

16/09/2026

তারিখ: ১১/৮/২০২৬
বোর্ড: অধ্যাপক মোঃ শরীফ হোসেন
সিরিয়াল:৬
সময়: ২৫ মিনিট (আনুমানিক)

বেল বাজার পর দরজায় টুকা দিয়ে দরজাটা হালকা করে সামান্য খুলে ভিতরে যাওয়ার অনুমতি নিলাম। অনুমতি পাওয়ার পর ভিতরে প্রবেশ করে সালাম দিলাম তারপর রি চয়েস ফর্মটা চেয়ারম্যানের কাছে জমা দিলাম। চেয়ারম্যান বসার অনুমতি দেওয়ার পর বসার অনুমতি প্রাদনের জন্য ধন্যবাদ জানিয়ে স্যুটের বোতামটা খুলে চেয়ারে বসে পড়লাম।

Chairman: So you are Juel Mia, Department of Sociology, University of Dhaka. Right?

Myself: Yes, sir.

Chairman: How many times have you appeared in BCS?

Myself: I have appeared in BCS viva voce for the fourth time.

Chairman: fourth time or four times?

Myself: paused for two seconds and was confused totally.

Chairman: okay. Tell me what is the difference between fourth and four.

Myself: Sir, fourth indicates a chronological order and four indicates a number.

Chairman: So what is correct? Four times or fourth time?

Myself: four times.

Chairman: Overall how many times have you appeared in BCS?

Mysef: Overall I have appeared 6 times in BCS exam. (Infact 8 times)

Chairman: From which BCS?

Myself: From 41st BCS.

Chairman: what are the outcomes?

Myself: I was recommended as noncadre in 41st BCS.

Chairman: Under which ministry?

Myself: Under Education ministry.

Chairman: Which post?

Myself: Assistant teacher in government high school.

Chairman: After that?

Myself: I appered in viva voce of 43rd BCS but didn’t get recommended as cadre or noncadre.

Chairman: 44th?

Myself: Failed in preliminary exam.

Chairman: 45th?

Myself: Failed in written exam.

Chairman: 46th?

Myself: I have been recommended as general education cadre.

Chairman: Oh! Education cadre. Good. What about 47th?

Myself: Failed in preliminary exam.

Chairman: 49th?

Myself: I didn’t participate in 49th BCS. (I did. But as I said earlier that I had appeared 6 times, I skipped it)

Chairman: Why didn’t you participate in 49th BCS?

Myself: Sir, I have been already serving as 9th grade Officer. That's why I thought I would not switch my job to Education cadre and 49th BCS was Special BCS for education cadre.

Chairman: And in 50th BCS you are here to attend in viva.

Myself: yes sir.

Chairman: So, do you think that you are right in the number of BCS you appeared in? (He took the note of every BCS I appeared and counted. The number was 7 though I skipped 49th BCS which actually not. I skipped it because I wasn’t prepared to face the type of question how many times have you appeared in BCS. I Couldn't recall the actual number and promptly said 6 times infact which would be 8 times. When he was taking note of every BCS and counting the number I was thinking to adjust the number skipping 1 or 2 BCS. I coul have faced another question that why I skipped the particular BCS. I had the idea to defend the question saying about my present job and Education special bcs was the target to skipp. Though I skipped 49th Bcs, the number hit 7 which was 1 more thsn that I said.)

Myself: Sorry sir. It would be 7. 😌

Chairman: You have already given 2 wrong answers.

Myself: Sorry sir.

Chairman: What are you doing now?

Myself: I am serving as PS to Secretary of the government who is chairman of Bangladesh Trade and Tariff Commission.

Then he let the floor to the external 1.

এক্সটার্নাল ১: এশিয়া মহাদেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ননকনভেনশনাল থ্রেট বেড়ে যাওয়ার কারণটা কী?

আমি: স্যার, দয়া করে কোন ধরনের ননকনভেনশনাল থ্রেট একটু স্পেসিফিকলি বলবেন? একেক ধরনের থ্রেটের কারণ তো একেক ধরনের হয়।

এক্সটার্নাল ১: ননপলিটিক্যাল মুভমেন্টের কারণে সরকার পতনের যে থ্রেট যেটা বাংলাদেশ সহ নেপালে হয়েছে।

আমি: স্যার, আমি মনে করি বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া এখন জনমত তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে। দুর্নীতি, অনিয়ম, অধিকার হরণ, অন্যায্য ক্ষমতা চর্চা এসবকিছু এখন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং মানুষকে সচেতন করে। জেনজিরা এখন অনেক বেশি অধিকার সচেতন এবং অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। তাই সরকারের কোন দুর্নীতি এবং অনিয়ম দেখলেই জেনজিরা প্রথমে সোশাল মিডিয়ায় ভাইরাল করে এবং আন্দোলনের জন্য জনমত গড়ে তোলে।
এভাবেই শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে সম্প্রতি সরকার পতন হয়েছে এবং পাকিস্তান ও ভারতে সরকার পরিবর্তন না হলেও আন্দোলনের চাপে সরকার অনেক সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। সর্বশেষ উদাহরণ ভারতের শিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এক্সটার্নাল ১: আচ্ছা, ধরেন এখানে আমরা ৩ জন আছি আর আপনি আছেন। ৪জনকে কেউ ৪ লাখ টাকা দিলো আর একজনকে একটা চাকরি দিয়ে দিতে বললো। এটাকে আপনি কীভাবে দেখেন?

আমি: স্যার, আমি এটুকু বিশ্বাস করি যে আপনাদের নৈতিকতা এতটুকুন শক্ত যে এরকম অনৈতিক কাজ আপনারা করবেন না। যেটা আইনসিদ্ধ, এবং নৈতিক সেটাই করবেন।

এক্সটার্নাল ১: ধরুন সেটা করলাম না। কিন্তু বিষয়টাকে আপনি কীভাবে দেখেন যদি কেউ এমন করে?

আমি: স্যার, যে এরকম প্রস্তাব করবে এবং যারা এরকম প্রস্তাব গ্রহণ করবে প্রত্যেকের কাজকেই আমি নেতিবাচকভাবে দেখি।

এক্সটার্নাল ১: আপনার অফিসে যদি কেউ এসে গোপনীয়ভাবে কোন অনৈতিক কাজ করার জন্য ঘুষ প্রস্তাব করে এবং এই কাজটা করার জন্য চাপ প্রয়োগ করে তহলে আপনি কী করেন?

আমি: আমার চাকরি জীবনে এখনও পর্যন্ত এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই নি।

এক্সটার্নাল ১: যদি হোন তাহলে কী করবেন?

আমি: যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি এই বিষয়ে আমার উর্ধ্বতন কর্মকতার সাথে পরামর্শ করবো এবং এরকম পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা আছে কিনা সেটা জানার চেষ্টা করবো। যদি উনাদেরও এরকম অভিজ্ঞতা না থাকে তাহলে তাদের কাছে থেকে আমি পরামর্শ নিবো কীভাবে বিষয়টা হ্যান্ডেল করা যায় এবং সে পরামর্শ অনুযায়ী কাজ করবো।
তারপর তিনি এক্সটার্নাল ২ কে প্রশ্ন করার সুযোগ দেন।

এক্সটার্নাল ২: আপনার তো মূল পদ গবেষণা কর্মকর্তা, কিন্তু বললেন সচিবের পিএস। এটা কীভাবে?

আমি: স্যার, আমার মূল পদ গবেষণা কর্মকর্তা হলেও বর্তমানে আমাকে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কমিশনের চেয়ারম্যান হন সরকারের একজন সচিব। তো প্রাধিকার অনুযায়ী তিনি একজন পিএস পান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএস না নিয়ে আমাকে সে পদে নিযুক্ত করেছেন।

এক্সটার্নাল ২: তো পিএস হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার গবেষণা কর্মকর্তা হিসাবে যে কাজ সে কাজটা কীভাবে করেন?

আমি: আমি এখন গবেষণা কর্মকর্তার কাজ করি না। নিয়ম মেনে অফিস আদেশ জারি করে অন্য একজন গবেষণা কর্মকর্তাকে আমার পদের কাজ করার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনিই সে কাজগুলো করেন।

এক্সটার্নাল ২: আচ্ছা। তো আপনাদের অফিসের মূল কাজগুলো কী?

আমি: আমাদের অফিসের মূল কাজগুলো হচ্ছে ট্যারিফ রেশনালাইজ করার জন্য সুপারিশ করা, কোন পণ্যে কেমন কাস্টমস ডিউটি থাকা উচিত, কোন পণ্যে বাড়ানো উচিত, কোন পণ্যে কমানো উচিত এবং আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যে ট্রেড নিউট্রাল ডিউটি যেমন ভ্যাট, ট্যাক্স কেমন হওয়া উচিত সে বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া ও তা যৌক্তিকীকরণের সুপারিশ করা।

এক্সটার্নাল ২: এবার যে বাজেট হলো সেখানে তো অনেক পণ্যের ট্যারিফ বাড়িয়েছে আবার অনেক পণ্যের ট্যারিফ কমিয়েছে। আপনি কি সেগুলো জানেন? আমাকে বলতে পারবেন কী কী পণ্যের জন্য বাড়িয়েছে বা কী কী পণ্যের জন্য কমিয়েছে?

আমি: স্যার, সবগুলো তো বলতে পারবো না, মোটা দাগে কয়েকটা বলতে পারবো।

এক্সটার্নাল ২: তাহলে বলতে না পারলে এগুলো নিয়ে কাজ করেন কীভাবে?

আমি: স্যার, যত পণ্য আমদানি রপ্তানি হয় সব পণ্যেরই এইচ এস কোড থাকে। এরকম প্রায় ৭ হাজার পণ্যর ট্যারিফ তো মনে রাখা সম্ভব না। আমাদের এমন একটা বই থাকে যেটার নাম OTS বা Operative Tariff Schedule. এটা প্রতি বছরই বাজেটের পর নতুন সংস্করণ পাওয়া যায় আর সেখানে প্রতিটি পণ্যের বিপরীতে কী পরিমাণ Customs Duty (CD), Regulatory Duty(RD), Supplementary Duty (SD), Vat, tax, AT, AIT থাকে তা ছক আকারে দেওয়া থাকে যেটাকে আমরা Duty Structure বলি। সেখান থেকে তথ্য নিয়ে কাজ করি।

এক্সটার্নাল ২: এই বইটা কে করে? অর্থ মন্ত্রণালয়?

আমি: জি স্যার, অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইনফ্যাক্ট জাতীয় রাজস্ব বোর্ড। (অফিসিয়ালি হয়তো তারা করে না। তবে এই রকম বই পাওয়া যায় যা ওই বিভাগের সব সঠিক তথ্যের আলোকে হয়।)

এক্সটার্নাল ২: এগুলো ছাড়া আর কী কাজ করেন?

আমি: এগুলো ছাড়াও আনফেয়ার ট্রেড বন্ধ করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে প্রতিবিধানমূলক কাজ করি।

এক্সটার্নাল ২: যেমন?

আমি: স্যার, কোন দেশের রপ্তানিকারক যদি আমাদের দেশে ডাম্পিং করে তাহলে এন্টি ডাম্পিং ডিউটি ইম্পোজের ব্যবস্থা গ্রহণ করি, কোন দেশের সরকার যদি রপ্তানিকারককে প্রণোদনা দেয় তাহলে কাউন্টার ভেইলিং ডিউটি আরোপের ব্যবস্থা নিই। আমাদের দেশের বিরুদ্ধে কেউ কোন দেশ যদি এসব ডিউটি ইম্পোজ করে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা যায় সে ব্যবস্থা গ্রহণ করি।

এক্সটার্নাল ২: আমাদের দেশের বিরুদ্ধে কি কোন দেশ এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে?
আমি: জি স্যার। ভারত বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে। পাকিস্তান হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে।
ব্রাজিল পাটের ব্যাগের রপ্তানির ওপর এবং আর্জেন্টিনা হাত গ্লাভসের ওপর এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে। (কম দামে হাত গ্লাভস পায় বলেই আর্জেন্টিনাতে ইমি মার্টিনেজ, জোয়ান মুসো, জেরেনিমো রুল্লির মত গোল কিপার থাকে 😜😜)

এক্সটার্নাল ২: বাংলাদেশ কি কোন দেশের বিরুদ্ধে এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে?

আমি: না স্যার। এখনো পর্যন্ত কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ কোন এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেনি।

এক্সটার্নাল ২: কীভাবে এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করা হয়?

আমি: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এর নিয়ম অনুযায়ী।

এক্সটার্নাল ২: নিয়মটা কে করে?

আমি: বিশ্ব বাণিজ্য সংস্থা করে।

তখন চেয়ারম্যান ফ্লোর নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান নিয়মটা কী।

আমি: স্যার, নিয়ম তো অনেক জটিল এবং সময় সাপেক্ষ। আমি সংক্ষেপে বাস্তব উদাহরণ দিয়ে বলি?

চেয়ারম্যান: হ্যা, বলো।

আমি: স্যার, মনে করুন আমি বাংলাদেশে একটা পাটের ব্যাগ ১০০ টাকায় বিক্রি করি। এখন একই ব্যাগ যদি আমি ভারতে ৮০ টাকায় রপ্তানি করি তাহলে আমি ডাম্পিং করলাম। এখন আমি দেশে যেটা ১০০ টাকায় বিক্রি করি ভারতে সেটা ৮০ টাকায় বিক্রি করাতে ২০% ডাম্পিং হলো যেহেতু আমি নরমাল ভ্যালু ১০০ থেকে ২০ টাকা কমে ৮০ টাকায় রপ্তানি করলাম। তখন ভারতের স্থানীয় পাট শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে মর্মে তারা পাটপণ্যের রপ্তানির ওপর ২০% এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করতে পারবে।
এটাই হচ্ছে নিয়ম।

এক্সটার্নাল ২: কত বছরের জন্য এটা হয়।

আমি: সাধারণত ১০ বছরের জন্য এরকম এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করে। তবে ১০ বছরই সেটা সমান থাকে না বা বহালও থাকে না। মিডটার্ম রিভিও করে সেটা পুনঃ নির্ধারণ করা হয়।

এক্সটার্নাল ২: মিডটার্ম রিভিউ কী? কীভাবে করে?

আমি: ধরুন ভারত প্রমাণ করলো বাংলাদেশের রপ্তানি কারকরা ভারতে পাটপণ্য রপ্তানিতে ২০% ডাম্পিং করে তাই ভারত পাটপণ্য রপ্তানিতে ২০% এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করলো। এখন এই ২০% কি সবসময় সমান হবে? ধরুন এখন যেটা আমি বাংলাদেশে ১০০ টাকায় বিক্রি করি সেটা ভারতে ৮০ টাকায় রপ্তানি করায় ২০% ডাম্পিং হলো। কিন্তু আমি তো আগামী বছর সেটা ৯০ টাকায়ও রপ্তানি করতে পারি বা ১০০ টাকায়ও রপ্তানি করতে পারি। তখন ১০% ডাম্পিং হবে বা ডাম্পিং হবেই না। সেক্ষেত্রে তো তার ২০% এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করতে পারবে না। কারন, নিয়ম হলো যত % ডাম্পিং হবে তত % এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করতে হবে। তাই সাধারণত ডিউটি আরোপের ৫ বছর পরে আবারও রিভিউ করা হয় কী পরিমাণ ডাম্পিং হয় এবং সে অনুযায়ী পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই মিডটার্ম রিভিউ।

এক্সটার্নাল ২: আচ্ছা। আমার প্রশ্ন শেষ। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন স্যার আপনি আরও কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারেন।

চেয়ারম্যান : SDG নিয়ে কিছু জানো? বলো তো কিছু।

আমি: জি স্যার। SDG বলতে বুঝায় Sustainable Development Goal. এটা জাতিসংঘের ১৫ বছর মেয়াদি একটা প্রোগ্রাম। এর আগে ছিল MDG বা Millenium Development Goal.
SDG এর মেয়াদ শেষ হবে ২০৩০ সালে। এটাতে ১৭টা goal এবং ১৬৯টা target রয়েছে।

চেয়ারম্যান: সম্প্রতি বাংলাদেশে SDG নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের শিরোনাম কী ছিল?

আমি: সরি স্যার। মনে নাই।

চেয়ারম্যান: কেন? মনে নাই কেন? ভাইভা দিতে আসছো এটা জেনে আসবা না?

আমি: সরি স্যার। আমার জেনে আসা উচিত ছিল।

chairman: Okay. Almost 4 lacs students appear in Every BCS. Many of them are already settled in different kinds of government and autonomous job. Because of the scarcity of the number of post we can't recommend many competent and eligible candidate. This is a serious crisis. Now give me SWOT analysis of this situation.

Myself: Sir, I think the strength of the situation is that government gets the most intelligent servants for the Republic as they get recommended through a hard and long contest. The weakness of the situation is that many candidates dont get recommended as cadre though they are capable enough. The opportunity of the situation is that the candidates who prepare themselves for the BCS examination become fit for other first class job without BCS cadre and noncadre. The threat of the situation is that many candidates may get involved in crime or deviant behaviour after not getting the recommendations they wanted and the number of educated unemployed will increase alarmingly.

Chairman: Okay. You may come now. Please, collect your documents.

Myself: Thank you sir. Assalamu alaikum.

তারপর ডকুমেন্টসগুলো নিয়ে আস্তে করে দরজা খুলে বের হয়ে চলে আসছি। বের হওয়ার পর কিন্তু দরজা আস্তে আস্তে লাগাইছি। হুট করে ধাক্কা মারিনি।

প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন তো সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার শুরু হওয়ার কথা। তাহলে ২০২৬ সালে ৮ সেপ্টেম্বর কীভাব...
09/09/2026

প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন তো সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার শুরু হওয়ার কথা। তাহলে ২০২৬ সালে ৮ সেপ্টেম্বর কীভাবে শুরু হলো?
উত্তর:
স্যার, ঐতিহাসিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার শুরু হওয়ার বিধান ছিল। তবে Rules of Procedure পরবর্তীতে সংশোধন করা হয়েছে। বর্তমানে Rule 1 অনুযায়ী অধিবেশন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার শুরু হয়, প্রথম সপ্তাহ হিসেবে যে সপ্তাহে অন্তত একটি কর্মদিবস থাকে সেটি গণনা করে। তাই ২০২৬ সালে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ৮১তম অধিবেশন শুরু হয়েছে।...........

🎯 আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে BCS Mission একটি নির্ভরযোগ্য অনলাইন প্লাটফর্ম, যেখানে আপনার ভাইভা প্রস্তুতি হবে ডাইনামিক ও গোছালো।

BCS Mission 50th Viva Aid Combo Package (Documents+Mock Viva): যা যা পাবেন...

👉 ৫০ তম বিসিএস এর ৮০+ রিয়েল ভাইবা ও সলুশন চলমান থাকবে...
👉 ৪৭ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৮ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৬তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৫ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৪ তম বিসিএস এর ২৫০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉 ৫০+ জন সফল প্রার্থীর ভাইভা অভিজ্ঞতা
👉ভাইভার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যাবলির ২০০০+ প্রশ্ন ও উত্তর(২০০+ pdf)... (চলমান থাকবে...)
👉৪৪ ও ৪৫ তম বিসিএস ভাইবার বোর্ড ভিত্তিক এনালাইসিস
👉৪১ ও ৪৩ তম বিসিএস এর ৫০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉আরো পাবেন ডিপ্লোম্যাট হিসেবে বক্তব্য, UNO হিসেবে বক্তব্য সহ বিভিন্ন বক্তব্যের ফরমেট
👉প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজপেপার এডিটোরিয়াল
👉২৪/৭ এক্সপার্ট সাপোর্ট এবং পূর্ণাঙ্গ এ-টু-জেড গাইডলাইন।

✅ কেন আমাদের কোর্সটি আলাদা???
👉বিগত ৪৪, ৪৫,৪৮,৪৯,৪৬,৪৭ ও ৫০ তম বিসিএস-এর ১২০০০+ রিয়েল ভাইভা প্রশ্ন ও সমাধান।
👉সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর নোট।
👉ক্যাডার কর্মকর্তাদের রিয়েল সাজেশন ও হ্যান্ড নোট।

👉 # # # আপনার সুবিধা অনুযায়ী তারিখ নির্ধারণ করে ২ টি মক ভাইবা দিতে পারবেন।

👉 👉👉যারা নিবেন:

১. ইউসুফ চৌধুরী, অডিট ক্যাডার (৪৩ তম বিসিএস) পুলিশ ক্যাডার(৪৪ তম বিসিএস ),প্রশাসন ক্যাডার(৪৫ তম বিসিএস)

২. মাজহারুল ইসলাম, কৃষি ক্যাডার(৪৩ তম বিসিএস)

৩. মো: আজিজুল হাকিম সৈকত, কর ক্যাডার (৪৬ তম বিসিএস),পরিবার পরিকল্পনা (৪৩ তম বিসিএস)

৪. কাওসার আহমেদ (স্বাস্থ্য ক্যাডার, ৪৮ তম বিসিএস)

৫. মারগুবুল আলম (স্বাস্থ্য ক্যাডার, ৪৭ তম বিসিএস)
৬. নূর জাহান (প্রশাসন ক্যাডার, ৪৭ তম বিসিএস)

💰Fee: 1220 tk (Fixed)

ভর্তি হতে 01521498184 (Bkash/Nagad/Rocket/Upay) নাম্বারে সেন্ড মানি করে স্কিনশট ও আপনার ইমেইল দিন।।

বিস্তারিত জানতে👎
https://wa.me/c/8801521498184

07/09/2026

বোর্ড: আফতাব প্রামাণিক
সিরিয়াল: ১৪/১৫
চয়েস: ফরেন, এডমিন, কাস্টমস...
সাবজেক্ট: সমাজকর্ম
তারিখ: ০৭.০৯.২০২৬

এক্সটার্নাল - ০১ (সম্ভবত কোন একাডেমিক ব্যক্তিত্ব)
* 'শাহ' শব্দের অর্থ কী? (নামে শাহ ছিলো)
স্যার, শাহ উপাধিটি পূর্ব আফগানিস্তানে নামের ক্ষেত্রে উপাধি হিসেবে প্রচলিত ছিলো, বাবা দাদাদের মুখে শুনেছি আমাদের আদি বংশ সেখান থেকে মাইগ্রেট করে ভারত হয়ে জলপাইগুড়িতে আসে, সেখান থেকে বাংলাদেশে সেটেল হয়।
* আপনার বর্তমান চাকরি (বিসিএস শিক্ষা) সম্পর্কিত প্রশ্ন।
* আপনার জেলার সবচেয়ে ভালো দিক বা বিখ্যাত বিষয়গুলো কী কী?
* বিশ্বব্যাংক ব্যবস্থার 'IBA' সম্পর্কে শুনেছেন?
স্যার, IDA? স্যার বললো না IBA, বুঝতেই পারিনি কি সেটা, সরি বললাম।
এক্সটার্নাল - ০২ (ভদ্রমহিলা, মোস্ট প্রবাব্লি এডমিন ক্যাডারের সদস্য, জলি মাইন্ডেড)
* সার্টিফিকেটে দাগ কেন? এগুলো লেমিনেট করে নিও।
* সমাজকর্মে পড়েছো? 'Rapport Building' (র‍্যাপোর্ট বিল্ডিং) কী? - ভালোভাবে উত্তর করলাম, উত্তর নিলো বলে মনে হলো।
* 'Global South' (গ্লোবাল সাউথ) কী? - বাংলায় ইংলিশ টার্মসহ বললাম। বললো উদাহরণ দাও তো, বললাম ব্রাজিল, ইন্ডিয়া। উত্তর নিলো মনে হলো।
* ব্রিকস (BRICS)-এ কি প্রধানমন্ত্রীর যাওয়া উচিত? - উত্তর করলাম বাংলায় ইংলিশ টার্মসহ। উত্তর নিলো কিনা বুঝলাম না কিন্তু অসন্তুষ্টি দেখাইনি বলে মনে হলো।
* মধ্যপ্রাচ্যের মূল ঝামেলা বা সংকট কী? - বললাম Conflict of Interest নিয়ে কিছু কথা। উত্তর নিসে কিনা জানি না। কোন ফেসিয়াল এক্সপ্রেসেন দেখান নাই।
* হরমুজ প্রণালী এবং লোহিত সাগর (Red Sea) কেন গুরুত্বপূর্ণ? - বললাম Global Trade Route, Energy corridors এসব পারসেন্টেজসহ। ক্রাইসিস এর কথা বললাম কিছু।
চেয়ারম্যান
* 'Conflict of Interest' (স্বার্থের সংঘাত) কী? একটি উদাহরণ দাও। (এক্স ২ এর কাছে দেয়া উত্তরে চেয়ারম্যান স্যার জিগ্যেস করলেন)
* তুমি সমাজকর্মে পড়েছো, বর্তমানে এই ক্যাডারেই (শিক্ষা) আছো, এরপরও আবার কেন এই বিসিএস-এ (প্রশাসন/পররাষ্ট্র) আসতে চাও? - বললাম...
* ডোনাল্ড ট্রাম্প কোন দলের? - মনে পড়ছিলো না, স্যার বললেন আছেই তো দুইটা দল, জানো কি কি? বললাম Republican আর Democratic. স্যার বললেন, এবার বলো তো কোন দলের, বললাম স্যার Republican, উত্তর নিলেন।
* ট্রাম্পের নীতিগুলো কি তোমার কাছে সঠিক মনে হয়? - বলেছি স্যার ডিপ্লোমেসির জগতে রিয়ালিজম থিওরির মতে দেশের ইন্টারেস্টের জন্য এনার্কিক ওয়ার্ল্ডে অনেক এডভার্স কাজও করতে হয়...স্যার আটকালেন, বললেন যে উনার দলের লোক ও জনগণও তার বিরোধিতা করে, গ্রিনল্যান্ড কই জানেন? বললাম স্যার পশ্চিম ইউরোপে ডেনমার্কের একটি দ্বীপ..এই টপিক নিয়ে উনিই কিছু কথা বললেন, এক্সটার্নালরাও যোগ দিলেন।
* গর্বাচেভের নাম শুনেছেন? (সোভিয়েত ইউনিয়ন) কয়টি দেশে ভাগ হয়েছিল? কেন হয়েছিল? তাঁর দুটি নীতি আছে, জানেন কি? তিনি একটি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন (বা পেয়েছিলেন), সেটা কি জানেন? - বললাম যে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আর ১৫ টি দেশে ভাগ হয়েছে সেটা বললাম। নীতি দুইটার গ্রাসনস্ত বললাম আরেকটা মনে পড়ছিলো না, স্যারই বলে দিলেন। নোবেল প্রাইজ পাইসে এটা জানা ছিলো না, বললাম সরি। স্যার বললেন গ্লাসনস্ত কি? বললাম যে, ইকোনমিক লিবারাইজেশন, স্যার সহমত দিয়ে বললেন যে হ্যাঁ Openness. তারপরে স্যার এক্সটার্নালকে উদ্দেশ্য করে বললেন ছেড়ে দেই?

এক্সটার্নাল ২ ভদ্রমহিলা হাসি দিয়ে বললেম বেস্ট অফ লাক মেহবুব।...........

🎯 আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে BCS Mission একটি নির্ভরযোগ্য অনলাইন প্লাটফর্ম, যেখানে আপনার ভাইভা প্রস্তুতি হবে ডাইনামিক ও গোছালো।

BCS Mission 50th Viva Aid Combo Package (Documents+Mock Viva): যা যা পাবেন...

👉 ৫০ তম বিসিএস এর ৮০+ রিয়েল ভাইবা ও সলুশন চলমান থাকবে...
👉 ৪৭ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৮ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৬তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৫ তম বিসিএস এর ১০০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉৪৪ তম বিসিএস এর ২৫০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉 ৫০+ জন সফল প্রার্থীর ভাইভা অভিজ্ঞতা
👉ভাইভার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যাবলির ২০০০+ প্রশ্ন ও উত্তর(২০০+ pdf)... (চলমান থাকবে...)
👉৪৪ ও ৪৫ তম বিসিএস ভাইবার বোর্ড ভিত্তিক এনালাইসিস
👉৪১ ও ৪৩ তম বিসিএস এর ৫০+ রিয়েল ভাইবা ও সমাধান
👉আরো পাবেন ডিপ্লোম্যাট হিসেবে বক্তব্য, UNO হিসেবে বক্তব্য সহ বিভিন্ন বক্তব্যের ফরমেট
👉প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজপেপার এডিটোরিয়াল
👉২৪/৭ এক্সপার্ট সাপোর্ট এবং পূর্ণাঙ্গ এ-টু-জেড গাইডলাইন।

✅ কেন আমাদের কোর্সটি আলাদা???
👉বিগত ৪৪, ৪৫,৪৮,৪৯,৪৬,৪৭ ও ৫০ তম বিসিএস-এর ১২০০০+ রিয়েল ভাইভা প্রশ্ন ও সমাধান।
👉সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর নোট।
👉ক্যাডার কর্মকর্তাদের রিয়েল সাজেশন ও হ্যান্ড নোট।

👉 # # # আপনার সুবিধা অনুযায়ী তারিখ নির্ধারণ করে ২ টি মক ভাইবা দিতে পারবেন।

👉 👉👉যারা নিবেন:

১. ইউসুফ চৌধুরী, অডিট ক্যাডার (৪৩ তম বিসিএস) পুলিশ ক্যাডার(৪৪ তম বিসিএস ),প্রশাসন ক্যাডার(৪৫ তম বিসিএস)

২. মাজহারুল ইসলাম, কৃষি ক্যাডার(৪৩ তম বিসিএস)

৩. মো: আজিজুল হাকিম সৈকত, কর ক্যাডার (৪৬ তম বিসিএস),পরিবার পরিকল্পনা (৪৩ তম বিসিএস)

৪. কাওসার আহমেদ (স্বাস্থ্য ক্যাডার, ৪৮ তম বিসিএস)

৫. মারগুবুল আলম (স্বাস্থ্য ক্যাডার, ৪৭ তম বিসিএস)
৬. নূর জাহান (প্রশাসন ক্যাডার, ৪৭ তম বিসিএস)

💰Fee: 1220 tk (Fixed)

ভর্তি হতে 01521498184 (Bkash/Nagad/Rocket/Upay) নাম্বারে সেন্ড মানি করে স্কিনশট ও আপনার ইমেইল দিন।।

বিস্তারিত জানতে👎
https://wa.me/c/8801521498184

06/09/2026

১। চেয়ারম্যান স্যার: আপনি তো শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আপনাকে শিক্ষা ক্যাডারের কোন জিনিসটা দিলে আর ফরেনে আসতে চাইবেন না?

উত্তর:
স্যার, শিক্ষা ক্যাডারে শিক্ষকতা, গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ আছে—এটি অত্যন্ত সম্মানের। তবে Foreign Cadre-এ কাজ করার মাধ্যমে দেশের স্বার্থকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক কূটনীতিতে কাজ করার সুযোগ আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। তাই শিক্ষা ক্যাডারের কোনো নির্দিষ্ট সুবিধার বিনিময়ে নয়, আমার aptitude ও long-term career interest-এর কারণে Foreign Cadre- এ আসতে চাই।

২। চেয়ারম্যান স্যার: কিন্তু শিক্ষকের কাজ তো বিভিন্ন চুক্তিতে বা পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করা নয়। আপনি শিক্ষাতে থেকেও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে অবদান রাখতে পারবেন। তাহলে শিক্ষাতে কি আপনাকে ভুল করে সুপারিশ করা হয়েছিল?

উত্তর:
না স্যার, আমি মনে করি শিক্ষা ক্যাডারে আমার সুপারিশ ভুল ছিল না। একজন শিক্ষকও policy implementation, research, skill development এবং human capital development-এর মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তবে স্যার, Foreign Cadre-এর কাজের ধরন আমার দীর্ঘমেয়াদি আগ্রহ ও aptitude-এর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে negotiation, international relations, economic diplomacy এবং বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে আমি নিজেকে বেশি কার্যকর মনে করি।...........

প্রতিদিনের ৫০ তম বিসিএস এর রিয়েল ভাইবা ও সমাধান+ সাম্প্রতিক ইস্যু + মক ভাইবা দিতে যুক্ত হোন বিবিএস মিশন ডকুমেন্টস এক্সেস ব্যাচে। বিস্তারিত 👎
https://wa.me/c/8801521498184

04/09/2026

চেয়ারম্যান স্যার: (৫০ রিয়েল ভাইবা)

১।Middle western-এ এখন কী সমস্যা চলছে বলেন?বাংলাদেশ কীভাবে প্রভাবিত হচ্ছে?বাংলাদেশের জ্বালানি খাত কীভাবে প্রভাবিত হচ্ছে?

উত্তর: স্যার, আমি ধরে নিচ্ছি আপনি Middle East বোঝাচ্ছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে বিশেষ করে Iran-কে ঘিরে চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা বৈশ্বিক energy security-এর ওপর চাপ সৃষ্টি করছে। Strait of Hormuz-এর মতো গুরুত্বপূর্ণ maritime chokepoint-এ জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেল ও LNG-এর supply ও transportation cost বেড়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে Middle East tensions-এর কারণে oil prices-ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ জ্বালানি আমদানিনির্ভর হওয়ায় এর প্রভাব সরাসরি পড়তে পারে। তেল ও LNG-এর দাম বাড়লে আমদানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতি বাড়তে পারে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ ইতোমধ্যে gas shortage-এর কারণে বিদ্যুৎ ও শিল্পখাতে চাপ অনুভব করেছে; LNG supply disruption-এর বিষয়টিও সাম্প্রতিক সময়ে দেশের gas availability-কে প্রভাবিত করেছে।

২।বাংলাদেশের জ্বালানি সমস্যা ৩ মাসের মধ্যে কীভাবে দূর করবেন। যদি বলা হয় যে দেশের মধ্যে থেকেই আপনাকে করতে হবে,বাইরের কোনো সাহায্য আপনি নিতে পারবেন না? আচ্ছা, সম্ভব না হলে কী এভাবেই চলতে হবে, মানিয়ে নিতে হবে?

উত্তর: স্যার, তিন মাসের মধ্যে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সমস্যা পুরোপুরি দূর করা বাস্তবসম্মত নয়। তবে তিন মাসের মধ্যে সংকট অনেকটা manage করা সম্ভব।

প্রথমত, দেশের বিদ্যমান gas ও electricity supply-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব এবং system loss কমাব।
দ্বিতীয়ত, বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকারভিত্তিতে gas supply বণ্টন করব।
তৃতীয়ত, শিল্প ও সরকারি প্রতিষ্ঠানে energy efficiency ও demand management চালু করব।
চতুর্থত, যেসব বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু করা সম্ভব সেগুলোর maintenance ও operational efficiency বাড়াব।
পঞ্চমত, স্বল্পমেয়াদে solar rooftop ও অন্যান্য দ্রুত বাস্তবায়নযোগ্য domestic renewable source-এর ব্যবহার বাড়াব।.........
....,........

প্রতিদিনের ৫০ তম বিসিএস এর রিয়েল ভাইবা ও সমাধান (৭৫ টি রিয়েল ভাইবা ও স্মার্ট উত্তর পেইড গ্রুপে দেয়া হয়েছে) + সাম্প্রতিক ইস্যু + মক ভাইবা দিতে যুক্ত হোন বিবিএস মিশন ডকুমেন্টস এক্সেস ব্যাচে। বিস্তারিত @⁨all⁩ 👎
https://wa.me/c/8801521498184

Address

Dhaka
5700

Alerts

Be the first to know and let us send you an email when BCS Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Mission:

Shortcuts

Share