মানারাতুল কুরআন মাদরাসা

মানারাতুল কুরআন মাদরাসা ইসলাম ও অনুমোদিত আধুনিক শিক্ষার একটি সমন্বিত অগ্রযাত্রা

আলহামদুলিল্লাহ!গতকাল ১৫-১২-২০২৫ ইং তারিখ সোমবার বার্ষিক পরীক্ষা-২০২৫  শেষ হওয়ার মাধ্যমে  ২০২৫ সালের একাডেমিক কার্যক্রম স...
16/12/2025

আলহামদুলিল্লাহ!

গতকাল ১৫-১২-২০২৫ ইং তারিখ সোমবার বার্ষিক পরীক্ষা-২০২৫ শেষ হওয়ার মাধ্যমে ২০২৫ সালের একাডেমিক কার্যক্রম সমাপ্ত হয়েছে ।

এই চলতি বছরে ভালো-মন্দ মিলিয়ে আমাদের একাডেমিক কার্যক্রম অতিবাহিত হয়েছে।

বাচ্চাদের পড়াশোনার মানোন্নয়নে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া, আমরা ২০২৫ সালটি সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি।

আমরা আমাদের সোনামণিদের মিস করব। ইনশা আল্লাহ, ২০২৬ সালে আমাদের সোনামণিদের নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু হবে। শীতের আমেজে উৎফুল্ল হয়ে তোমাদের ছুটির দিনগুলো সুস্থ-সুন্দর ও নিরাপদভাবে কাটুক, এই কামনা মহান রবের কাছে করি। আমীন।

আলহামদুলিল্লাহ। আজ ০৮-১২-২০২৫ তারিখ সোমবার আমাদের মানারাতুল কুরআন মাদরাসার বার্ষিক পরীক্ষার ২য় দিনের পরীক্ষা সম্পন্ন হয়ে...
08/12/2025

আলহামদুলিল্লাহ।
আজ ০৮-১২-২০২৫ তারিখ সোমবার আমাদের মানারাতুল কুরআন মাদরাসার বার্ষিক পরীক্ষার ২য় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের সকল শিক্ষার্থীরা খুব শান্ত এবং সুন্দর ভাবে তাদের ২য় দিনের পরীক্ষা সম্পন্ন করেছে।

আগামী ১৫ ডিসেম্বর রোজ সোমবার পর্যন্ত আমাদের এই বার্ষিক পরীক্ষা চলমান থাকবে। সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ এবং সুন্দরভাবে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে।

01/12/2025
আলহামদুলিল্লাহ।আজ ২৯-১১-২০২৫ তারিখ রোজ শনিবার আমাদের মানারাতুল কুরআন মাদরাসার ক্লাস সমাপনী এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়...
29/11/2025

আলহামদুলিল্লাহ।
আজ ২৯-১১-২০২৫ তারিখ রোজ শনিবার আমাদের মানারাতুল কুরআন মাদরাসার ক্লাস সমাপনী এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আমাদের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগদান এবং উপভোগ করেছে। সম্মানিত শিক্ষকমহোদয়-মহোদয়াগণ ও শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন।এই অনুষ্ঠানে উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনারা আমাদের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে তারা আসন্ন বার্ষিক পরীক্ষাগুলো সুস্থ এবং সুন্দরভাবে সমাপ্ত করতে পারে । পাশাপাশি ২০২৬ শিক্ষাবর্ষ আমরা যাতে নতুনভাবে এবং নতুন উদ্যমে শুরু করতে পারি সে জন্য দোয়ায় রাখবেন।

নিচে আজকের অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ___

02/11/2025

২০২৬ সেশনে
সীমিত আসনে ( বালক /বালিকা ) শাখায়
ভর্তি চলছে
মানারাতুল কুরআন মাদরাসায়
- প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত উন্নত স্কুলিং
- আধুনিক নূরানী বিভাগ
- মানসম্মত নাজেরা বিভাগ
- প্রি-হিফয বিভাগ
- বিশ্ব মানের হিফযুল কুরআন বিভাগ
- হিফয রিভিশন বিভাগ
- মাদানী নেসাব ১ম, ২য় ও ৩য় বর্ষ- (এসএসসি পর্যন্ত সমন্বিত সিলেবাস)
- আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার
বাংলাদেশ কওমি মাদরাসা ও ন্যাশনাল কারিকুলাম এর সমন্বিত সিলেবাস।
সন্তান আপনার, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ।
শারীরিক ও মানুষিক নির্যাতন মুক্ত ক্যাম্পাস! আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন, পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলুন এরপর সিদ্ধান্ত নিন।
আমাদের বৈশিষ্ট্যঃ-
- দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম ওলামাদের সার্বিক তত্ত্বাবধান।
- অভিজ্ঞ, মেধাবী ও ধৈর্যশীল শিক্ষক/শিক্ষিকা নিয়োগ।
- হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ক্লাস।
- ডায়েরী ও অনলাইনের মাধ্যমে ক্লাসের পড়া - গার্ডিয়ান কে অবহিত করা।
- একবছরে নাজেরা শেষ করার বিশেষ কৌশল প্রয়োগ।
- হিফজ সমাপনের সাথে সাথে ৫ম শ্রেণির পরীক্ষা গ্রহণ।
- নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য খাদেমের ব্যবস্থা।
- মাদরাসা টি সম্পূর্ণ সি.সি.টি.ভি দ্বারা নিয়ন্ত্রিত।
• নিজস্ব জেনারেটর এর সুব্যবস্থা।
• আধুনিক তথ্য প্রযুক্তি (অ্যাপস) এর মাধমে সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা।
• বর্তমানে ৫০০+ জন ছাত্র/ছাত্রীদের জন্য ৩৩ জন দক্ষ, অভিজ্ঞ, নিবেদিত শিক্ষক/শিক্ষিকা নিয়োজিত রয়েছে।
- সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক শিক্ষা সফর
এবং ক্রীড়া অনুষ্ঠান সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ।
- আমাদের_নূরানী_ও_নাযেরা বিভাগে জেনারেল
শিক্ষার পাশাপাশি মাত্র এক বছরে নাজেরা সম্পূর্ণ ।
- দক্ষ, অভিজ্ঞ,ধৈর্যশীল ও মেধাবী শিক্ষক দ্বারা
পাঠদান।
- শিক্ষার্থীদের আদর, স্নেহ ও ভালোবাসা দিয়ে পাঠদানের ব্যবস্থা।
- আমরা হেসে খেলে পড়াতে পছন্দ করি।
- আমাদের হিফয বিভাগে তিন বছরে সম্পূর্ণ কুরআন শরীফ হিফযের ব্যবস্থা।
- প্রতি ১৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক-শিক্ষিকা।
- সকল শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ।
- অমনোযোগী ও দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদের পরিচর্যায় সার্বক্ষণিক খাদেমের ব্যবস্থা।
< আমাদের_শিক্ষার্থীদের_ভবিষ্যত >
আমাদের শিক্ষার্থীরা শুধু দ্বীনি আলেমই হবে না বরং পাশাপাশি তারা হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রীধারী (অনার্স,মাষ্টার্স ও পর্যায়ক্রমে পি.এইচ.ডি)। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার পদে ও স্থানে নিজেদের জায়গা করে নিতে পারবে। একদিকে হবে কুরআনে হাফেজ, আলেম, ইসলামী স্কলার ও দ্বীনের দা’ঈ, অপরদিকে তারা হতে পারবে আধুনিক ডিগ্রীধারী এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা। তখনই জাতি পাবে সৎ যোগ্য নাগরিক এবং সমাজের কর্ণধার।
#ভর্তি এবং ফি সংক্রান্ত তথ্য:
আবাসিক ও অনাবাসিক সকল ছাত্র/ছাত্রী-র জন্য:
ভর্তি ফরম- ২০০/-
ভর্তি ফি - ৩৩০০/-
মাসিক ফি - ১৫০০/-
আবাসিক ছাত্রদের জন্য নিম্নোক্ত ফি সংযোজন হবে:
মাসিক আবাসন ফি- ৭০০/-
মাসিক খোরাকী- ৩০০০/-
আমাদের ঠিকানাঃ
এক্সেল গার্ডেন, বাড়ি # ০৬, রোড # ০৪, ব্লক-এ, বসিলা ওয়েষ্ট ধানমন্ডি আবাসিক এলাকা
মোহাম্মদপুর, হাজারীবাগ, ঢাকা-১২০৭।
ফোনঃ 01716-406133
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ
https://manaratulquran.com/

বি.দ্রঃ দরিদ্র এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে।

আলহামদুলিল্লাহ। আজ ২৮-১০-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আমাদের মানারাতুল কুরআন মাদ্রাসা-এর ২০২৫ সনের সর্বশেষ ৪র্থ সিটি পরীক্...
28/10/2025

আলহামদুলিল্লাহ।
আজ ২৮-১০-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আমাদের মানারাতুল কুরআন মাদ্রাসা-এর ২০২৫ সনের সর্বশেষ ৪র্থ সিটি পরীক্ষার চর্তুথ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হলো।

সকল শিক্ষার্থী সুশৃঙ্খলতার সাথে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মা-শা আল্লাহ।

আমরা দুয়া করি আমাদের সকল প্রিয় শিক্ষার্থীরা সুস্থ-সুন্দরভাবে আগামী পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে।

আলহামদুলিল্লাহ! আজ ২৩-০৮-২৫ ইং রোজ শনিবার মানারাতুল কুরআন মাদরাসার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান এবং এ-প্লাস প্রাপ্ত...
23/08/2025

আলহামদুলিল্লাহ!
আজ ২৩-০৮-২৫ ইং রোজ শনিবার মানারাতুল কুরআন মাদরাসার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান এবং এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ছিল এক অন্যরকম দিন। বসিলা কনভেনশন সেন্টারে বর্ষণমুখর আবহে প্রকাশিত হলো অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল। এ যেন শুধুই ফলাফল নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জ্ঞানযাত্রার একেকটি মাইলফলক এবং সফলতার দীপ্ত আলোয় আলোকিত স্বপ্নের সৃজন।

শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের আশা আর শিক্ষকদের নিবেদিতপ্রাণ সেবার সমন্বয়ে গড়ে উঠলো জ্ঞানের বাগান, যেখানে প্রতিটি ফলাফল যেন একেকটি প্রস্ফুটিত ফুল।
এই আয়োজন শুধু সংখ্যা নয়, বরং ভবিষ্যতের অঙ্গীকার। আদর্শ, নৈতিকতা আর আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।

জ্ঞানই হোক সবার শোভা, সৃজনশীলতাই হোক আমাদের পথচলার অনুপ্রেরণা।

সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য সর্বোপরি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ!আজ ৩১-০৭-২০২৫ ইং তারিখে আমাদের মানারাতুল কুরআন মাদরাসার অর্ধবার্ষিক পরীক্ষা সমাপ্ত হলো। আল্লাহর কাছে লাখো...
31/07/2025

আলহামদুলিল্লাহ!

আজ ৩১-০৭-২০২৫ ইং তারিখে আমাদের মানারাতুল কুরআন মাদরাসার অর্ধবার্ষিক পরীক্ষা সমাপ্ত হলো।

আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া, আমরা সকল পরীক্ষাও কার্যক্রম সুস্থ এবং সুন্দর ভাবে শেষ করতে পেরেছি।

আপনারা আমাদের সোনামণিদের জন্য দোয়া করবেন।

বি.দ্র.- আগামীকাল ০১-০৮-২০২৫ ইং রোজ শুক্রবার থেকে ০৮-০৮-২০২৫ তারিখ শুক্রবার পর্যন্ত মাদ্রাসার কার্যক্রম বন্ধ থাকবে। ০৯-০৮-২০২৫ তারিখ শনিবার থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ....

আলহামদুলিল্লাহ !  আলহামদুলিল্লাহ ! শৈশবমেলা মেধা বিকাশ বৃত্তি পরিক্ষা ২০২৪ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমাদের মানারাতুল ...
27/07/2025

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !

শৈশবমেলা মেধা বিকাশ বৃত্তি পরিক্ষা ২০২৪ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমাদের মানারাতুল কুরআন মাদরাসা প্রথম বছরেই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
এ সফলতার পেছনে আমাদের সকল শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। বৃত্তিপ্রাপ্ত এসকল শিক্ষার্থীদের জন্য মানারাতুল কুরআন পরিবার আনন্দিত এবং গর্বিত!

আলহামদুলিল্লাহ! জ্ঞান অর্জনের পথে সাফল্য দেখে হৃদয় প্রশান্ত। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে মোবারকবাদ।

আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে এই অসাধারণ অর্জন আমরা অব্যাহত রাখতে পারি। আমিন।

আলহামদুলিল্লাহ আজ ২২-০৭-২৫ ইং রোজ মঙ্গলবার মানারাতুল কুরআন মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৫  অনুষ্ঠিত হলো।সকল শিক্ষার...
22/07/2025

আলহামদুলিল্লাহ
আজ ২২-০৭-২৫ ইং রোজ মঙ্গলবার মানারাতুল কুরআন মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হলো।

সকল শিক্ষার্থী সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মা-শা আল্লাহ।

আমরা দুয়া করি, যাতে আমাদের সকল প্রিয় শিক্ষার্থীরা সুস্থ-সুন্দরভাবে আগামী পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে।
আল্লাহ যেন সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের কবুল করেন। আমীন।

এর সাথে গতকাল ঘটে যাওয়া দূর্ঘটনায় " মাইলস্টোন স্কুল এন্ড কলেজ " এর শিক্ষার্থীদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।

আমরা দোয়াকরি আল্লাহ পৃথিবীর সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এমন দূর্ঘটনা থেকে রক্ষা করেন। আমিন।

আলহামদুলিল্লাহ। আজ ০১-০৬-২০২৫ ইং তারিখে আমাদের মানারাতুল কুরআন মাদ্রাসার ২য় সিটি পরীক্ষা সমাপ্ত হয়েছে।মাশাল্লাহ, সকল শিক...
01/06/2025

আলহামদুলিল্লাহ।

আজ ০১-০৬-২০২৫ ইং তারিখে আমাদের মানারাতুল কুরআন মাদ্রাসার ২য় সিটি পরীক্ষা সমাপ্ত হয়েছে।

মাশাল্লাহ, সকল শিক্ষার্থী সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۲﴾ۙ

বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য।
[ আনআম: ১৬২]

মহান আল্লাহর সন্তুষ্টিই হোক আমাদের সবার কুরবানীর প্রকৃত উদ্দেশ্য।

সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা। আমাদের জন্য দু'আ করবেন।

বিঃদ্রঃ আমাদের প্রতিষ্ঠান ০২ জুন,২০২৫ রোজ সোমবার থেকে ১৩ জুন -২০২৫ জুমাবার পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ১৪ জুন -শনিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ।

Address

Excel Garden, House No #6, Road No #4, Block/A, West Dhanmondi Residential Area, Mohammadpur, Hazaribagh
Dhaka
1207

Opening Hours

Monday 07:30 - 20:00
Tuesday 07:30 - 20:00
Wednesday 07:30 - 20:00
Thursday 07:30 - 20:00
Saturday 07:30 - 20:00
Sunday 07:30 - 20:00

Telephone

+8801716406133

Alerts

Be the first to know and let us send you an email when মানারাতুল কুরআন মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মানারাতুল কুরআন মাদরাসা:

Shortcuts

Share