Update News

Update News

Share

Provides comprehensive coverage of national and international news.

From politics and world events to sports, entertainment, and lifestyle, we are committed to delivering accurate and timely information.

08/05/2026

ভিডিওটিতে চিপস খেতে গিয়ে গলায় আটকে ছটফট করছিল ছোট্ট শিশুটি। পাশেই দাঁড়িয়ে থাকা শিক্ষিকা একবারও খেয়াল করলেন না।

এমনকি আরেকটি শিশু জানায়, “বাচ্চাটা নিচে পড়ে গেছে…” তবুও ম্যাডাম গল্প করতেই ব্যস্ত ছিলেন। যদি শিক্ষিকা খেয়াল করতেন, হয়তো আজ সেই শিশুটি মায়ের কোলে জীবিত থাকত।

08/05/2026

আজ ভারতের ওড়িশ্যা ঊপকূলীয় অঞ্চল থেকে ভারত দূর পাল্লার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে।বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন কক্সবাজার,চট্টগ্রাম,পটুয়াখালী,সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট,বরিশাল এবং উপকূলীয় এলাকার আকাশের বায়ুমন্ডলে সেটিরই ঝলকানি দেখা গিয়েছে আজ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় (PIB) এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) নিশ্চিত করেছে যে, ৭ এবং ৮ মে ওড়িশার উপকূল থেকে তারা একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল টেস্ট করবে যা সম্ভবত অগ্নি ৪/৫/৬

এটি এসময় বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেনি।তবে, মহাকাশে উঠে খাড়াভাবে পতনের সময় মিসাইলটির অংশবিশেষ প্রবল বাতাস,ধুলো এবং এটমোস্ফিয়ার এর ঘর্ষণে পুরোপুরিভাবেই ভস্মীভূত হয়েছে।আলোকবিচ্ছুরণ টি মিসাইল সিস্টেমের প্রপালশন সিস্টেমের এক্সহস্ট এবং বুস্টার রকেটের জ্বালানীর ধোয়ায় আচ্ছন্ন ছিল

ICBM টি কিছু সময় পর ভারত মহাসাগরে পতিত হয়।একই সাথে প্রজ্জ্বলন সংক্রান্ত কারনে এবং এটমোস্ফিয়ার এ প্রতিফলিত হয়ে এর আলো বাংলাদেশের বিভিন্ন স্থানে বিচ্ছুরিত হয়ে দেখা যেতে পারে।

এর আগে প্রায় ৩৭০০ ব.কি.মি এলাকা যা ভারত মহাসাগরের অংশ তাতে NOTAM সংক্রান্ত নিষেধাজ্ঞা জারী ছিল।এই মিসাইল সিস্টেম এর গতিপথ, ট্রেজেকটারি সবকিছুই প্রিপ্ল্যানড ছিল বলে জানা যায়

Photos from Update News's post 23/04/2026

চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে হয়ত রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান।কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে বিমান বাহিনীর শক্তিশালী অবস্থান থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি নাও হতে পারত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সামরিক সরঞ্জামের ‘অপর্যাপ্ততার’ কথা বলতে গিয়ে তিনি বলেছেন, যুদ্ধ এড়ানোর জন্যও পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন।

বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের 'ক্যাপস্টোন কোর্স ২০২৬/১' এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের সামরিক বিষয়াবলীতে—সেনা, নৌ ও বিমানবাহিনীর—আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করি। কারণ এগুলো জাতীয় প্রতিষ্ঠান এবং এগুলোর সক্ষমতা সম্পর্কে জানার অধিকার আপনাদের রয়েছে।

“যেমন বাংলাদেশ নৌবাহিনী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী। আমরা ব্যাপকভাবে আমদানি ও রপ্তানির ওপর নির্ভরশীল এবং আমাদের সমুদ্রপথের যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। নৌবাহিনীকে শক্তিশালী না করলে এই যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত থাকবে না।”জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আপনারা কল্পনা করতে পারেন এটি কতটা গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে; তাদের পর্যাপ্ত ওপিভি নেই, ফলে ছোট করভেট দিয়ে সাগরে টহল দিতে হচ্ছে যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়। আমাদের সমুদ্রপথ এবং জাহাজগুলোর সুরক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

"একইভাবে বিমানবাহিনীর কথা যদি বলি, দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করিনি। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকত, তবে হয়ত এই রোহিঙ্গা সংকট সৃষ্টিই হত না।”

সেনাপ্রধান বলেন, “আজ আপনি যদি এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেন, তবে ভবিষ্যতে হয়ত ৫০ হাজার কোটি টাকার ক্ষতি এড়ানো সম্ভব হবে। কথায় আছে—'সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।' আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য।"

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

তিনি বলেন, “এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। এ কারণেই আমি আপনাদের সবসময় সামরিক বিষয়াবলীতে আগ্রহী হতে উৎসাহিত করি। আমরা সবসময় জাতির কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমরা এমন একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চাই যা আমাদের সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করবে।

“যে অর্গানাইজেশনের জবাবদিহিতা নাই, সে অর্গানাইজেশন কখনোই গ্রো করবে না। আমরা চাই আমাদের মিলিটারি সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে।"

20/04/2026

বাংলাদেশ সেনাবাহিনীর বহরে নতুন সংযোজন: Beechcraft King Air 360ER 🇧🇩

বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক ও শক্তিশালী করতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক Beechcraft King Air 360ER ইউটিলিটি এয়ারক্রাফট। মাল্টি-মিশন সক্ষমতার এই বিমানটি সেনাবাহিনীর অপারেশনাল পরিধিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

কেন এটি বিশেষ?

উন্নত প্রযুক্তি: এটি অত্যন্ত আধুনিক ডিজিটাল ককপিট এবং অটো-থ্রোটল প্রযুক্তিতে সজ্জিত, যা পাইলটের কাজের চাপ কমিয়ে নির্ভুল নেভিগেশনে সাহায্য করে।

মাল্টি-রোল সক্ষমতা: এই এয়ারক্রাফটটি মূলত সেনা পরিবহন, জরুরি মেডিকেল ইভাকুয়েশন (MEDEVAC), এবং গুরুত্বপূর্ণ নজরদারি মিশনে ব্যবহারের জন্য আদর্শ।

বর্ধিত পাল্লা (Extended Range): এর নামের শেষে 'ER' থাকার অর্থ হলো এটি দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং বিরতিহীনভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম।

ক্যাবিনের আরাম ও নিরাপত্তা: উচ্চ উচ্চতায় ওড়ার সময় এর ক্যাবিন প্রেসারাইজেশন সিস্টেম ক্রু এবং যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে।

বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় এই সংযোজনটি দেশের আকাশসীমা রক্ষা এবং দুর্যোগকালীন উদ্ধার অভিযানে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

19/04/2026

🟥 প্রতিরক্ষা মাইলফলক 🟥
🇧🇩 বাংলাদেশের তৈরি প্রথম রকেট "বিদ্রোহী" — রেঞ্জ ১৫০+ কি.মি.!
বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করলো দেশীয়ভাবে তৈরি প্রথম দীর্ঘপাল্লার রকেট "বিদ্রোহী"।
🔴 প্রধান বৈশিষ্ট্য
▪ রেঞ্জ: ১৫০+ কিলোমিটার
▪ দেশীয় প্রযুক্তিতে উন্নয়ন
▪ উচ্চ নির্ভুলতায় লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা
▪ দ্রুত মোতায়েনযোগ্য মোবাইল লঞ্চ সিস্টেম
▪ সীমান্ত ও কৌশলগত প্রতিরক্ষায় কার্যকর
বিশ্লেষকদের মতে, এই রকেট বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে —
▪ দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি
▪ কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা
▪ দেশীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি
বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে দেশীয় প্রযুক্তিতে
▪ ড্রোন
▪ নজরদারি সিস্টেম
▪ সামরিক যান
▪ যোগাযোগ প্রযুক্তি
উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে — আর "বিদ্রোহী" সেই যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।
বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্বনির্ভর প্রতিরক্ষা শক্তিতে। 🇧🇩





Photos from Update News's post 16/04/2026

ব্রিটেনে রিফিটিং ও আপগ্রেডেশনে আছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা প্রাক্তন HMS Enterprise হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল যা ২০২৬ এর শেষ বা ২০২৭ এ নৌবাহিনীর বহরে যুক্ত হবে।

উল্লেখ্য- নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে ৫ টি অফশোর পেট্রোল ভেসেল (OPV) কেনার কথা রয়েছে। সভবত River Class Batch-II OPV প্রযুক্তি সহ কেনা হতে পারে যার ২ টি ব্রিটেনে এবং বাকি ৩ টি দেশেই নির্মান করা হবে।

কিছুদিন আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা সচিবের সাথে আলাপকালে বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক আরো জোরদার করার কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার Sarah Cooke

16/04/2026

আফগানিস্তান থেকে গাযায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে, জানিয়েছে কাবুলের তথ্য মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মিশরে আফগান অন্তর্বর্তী সরকারের একটি প্রতিনিধিদল এই সহায়তা সামগ্রী প্রস্তুত ও ক্রয় করে, যা রাফাহ ক্রসিং দিয়ে গাজায় পৌঁছেছে। প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে।

পাঠানো সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, পোশাকসহ বিভিন্ন জরুরি সামগ্রী, যার মোট মূল্য প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

16/04/2026

বিশ্বখ্যাত টাইমস ম্যাগাজিন প্রতি বছরই ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে থাকে।

এবার ৫ম বারের মত নেতানিয়াহু এর নাম এই সাময়িকীতে আসলো।বিশ্বমানবতার জন্য তা কতটা সম্মানজনক সে নিয়ে প্রশ্ন উঠা অমুলক হবে কি?

Netanyahu named to Time's 100 most influential for 5th time

15/04/2026

রাষ্ট্রের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে বিজিবি,

অথচ বিজিবি মান্ধাতার আমলের দশ রাউন্ডের সেমি-অটো SKS নিয়ে সীমান্ত পাহাড়া দেয়,

আর ক্যান্টনমেন্টে বসে থাকা সেনাবাহিনী বিশেষ প্রয়োজন ছাড়া মাঠে নামানো হয় না তাদের হাতে ৪০ রাউন্ডের Type-56.BD-08,

সেনাবাহিনীর ড্রেস ক্যামো দেড় দশকে একাধিক বার পরিবর্তন করলেও সেটা বাংলাদেশের প্রকৃতির সাথে অনেকটা মিল রেখেই করা হয়েছে,

আর বিজিবির এমন এক ড্রেস সিলেক্ট করা হয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেও অনায়াসে দেখা যায়।

15/04/2026

একজন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন যে, লেবাননের সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের (ইসরায়েলের) পক্ষে অবস্থান নিয়েছে।
এই সরাসরি আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হয়, যখন দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চলছিল এবং ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবাননের প্রতিরোধ বাহিনীর মধ্যে বড় ধরনের স্থলযুদ্ধ সংঘটিত হচ্ছিল।
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরুর বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে।

15/04/2026

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে গেছেন। এই সফরের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং নতুন করে শান্তি আলোচনা শুরু করার পথ তৈরি করা।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এখন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, যুদ্ধবিরতি (ceasefire) বাড়ানোর বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে এবং শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে পারে।
The Wall Street Journal
এই পুরো কূটনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের মধ্যে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka