17/10/2024
শব্দ মনে রাখার কৌশল**
***আরবি শব্দ মনে রাখার কৌশল***
আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।
===আরবি শব্দ===
ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ ।
***দেশি শব্দ মনে রাখার কৌশল***
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপরমাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
===দেশি শব্দ===
গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা, কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি ।
***পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল***
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
===পর্তুগীজ শব্দ===
শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি ।
***তুর্কি শব্দ মনে রাখার কৌশল***
বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।
===তুর্কি শব্দ===
*** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর ।
***ফারসি শব্দ মনে রাখার কৌশল***
(((১)))
নামাজ রোজা করলে বেহেস্ত আর গুনাহ করলে দোযখ, ফেরেস্তারা গুনাহ'র হিসাব রাখবে, আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের শুপারিশ করবে।
===ফারসি শব্দ===
নামাজ, রোজা ,বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদার, গুনাহ, শুপারিশ ।
(((২)))
ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল।
***ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল***
ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে
===ওলন্দাজ শব্দ===
ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল ।
===ফরাসি শব্দ মনে রাখার কৌশল===
বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির রেনেসা দেখবে বলল ।
***মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার কৌশল***
বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে।
লুঙ্গি ,ফুঙ্গি ।
***পাঞ্জাবি শব্দ মনে রাখার কৌশল***
শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক।
শিখ, পাঞ্জাবি ।
***গুজরাটি শব্দ মনে রাখার কৌশল***
গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে।
হরতাল, জয়ন্তী, খদ্দর ।
★ প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ্ =>
======================>>
তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী ও দেশি শব্দগুলো মনে রাখার সহজ পদ্ধতিঃ-
---------------------------------------------
★তৎসম শব্দ★
---------------------------------------------
"হস্ত" এ যদি থাকে "শক্তি"
"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।
"ভবনের" "পত্র" "ধর্ম",
"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"।
"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"।
---------------------------------------------
★ অর্ধতৎসম শব্দ ★
---------------------------------------------
"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।
"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান।
---------------------------------------------
★তদ্ভব শব্দ ★
---------------------------------------------
"আখি" "আজ" করেছে "কাজ",
"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।
"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।
"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",
"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"।
---------------------------------------------
★ পর্তুগিজ শব্দ ★
---------------------------------------------
"পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,
তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।
"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।
"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-
স্বামী আর "ইস্তিরি"
"পেরেক" মারে "মিস্ত্রি"।
---------------------------------------------
★ তুর্কি শব্দ ★
---------------------------------------------
"বিবি" "বেগম" "কোর্মা" খায়,
"বাবা" "বাহাদুর" দেশ চালায়।
"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,
"গালিচা" য় "কুলি" র "লাশ"।
"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।
---------------------------------------------
★ দেশি শব্দ ★
-------------------------------------------
* এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
* গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।
Thank You💚