Markazun Noor Madrasha, Dhaka - মারকাযুন নূর মাদরাসা, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Markazun Noor Madrasha, Dhaka - মারকাযুন নূর মাদরাসা, ঢাকা

Markazun Noor Madrasha, Dhaka - মারকাযুন নূর মাদরাসা, ঢাকা যোগ্য ওয়ারেসে নবী গড়ার স্বপ্ন নিয়ে মারকাযুন নূরের পথচলা

10/04/2026

কওমী মাদরাসার কদীম নেসাব আজও ’সরফ’ চর্চায় অগ্রসর। তবে আরবী চর্চায় এগিয়ে মাদানী নেসাব। অনেকে মনে করে ‘নাহু-সরফ’ জানলেই আরবী ভাষা জানা হয়ে যায়। কেবল ‘নাহু-সরফ’ জানা মানেই যে আরবী ভাষা জানা নয় বিষয়টি এখনো অনেক মাদরাসাপড়ুয়ার মাথায় ঢোকে না। ‘নাহু-সরফ’ শেখার সাথে সাথে প্রচুর আরবী ভাষা সাহিত্যের বই পড়তে হবে যোগ্য উস্তাদের তত্ত্বাবধানে। আরবী বাক্যশৈলী, তাবীর ও ব্যবহার জানতে হবে।
‘নাহু-সরফ’ যতটুকু প্রয়োজন ততটুকু শিখে আরবী চর্চায় পূর্ণ মনোযোগ দিতে হবে। অনেকে ‘নাহু-সরফ’ শেখায় এমন গভীর মনোযোগ দেন যে আরবী চর্চার আর ফুরসত পান না।

06/04/2026

মাদানী নেসাব ও কদীম নেসাব প্রত্যেকটির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। তবে নাহু ও সরফে দক্ষতা অর্জনে এখনো কদীম নেসাব সেরা। সে কারণে আমাদের মারকাযুন নূর মাদরাসায় আমরা মাদানী নেসাব ও কদীম উভয়ের সম্বয়ে সিলেবাস তৈরী করেছি।

23/03/2026
পবিত্র মাহে রমজানে লিল্লাহ বোর্ডিং এ ১ বস্তা চাল দান করুন।মারকাযুন নূর মাদরাসার লিল্লাহ বোর্ডিং এ প্রতি বেলা আহার করে ৬৫...
03/03/2026

পবিত্র মাহে রমজানে লিল্লাহ বোর্ডিং এ ১ বস্তা চাল দান করুন।
মারকাযুন নূর মাদরাসার লিল্লাহ বোর্ডিং এ প্রতি বেলা আহার করে ৬৫ জন শিক্ষার্থী। লিল্লাহ বোর্ডিং এ মাসিক চাল প্রয়োজন ১৫ বস্তা। বছরে প্রয়োজন ১৮০ বস্তা। যা আপনাদের দানের মাধ্যমে ব্যবস্থা হয়ে থাকে।

৭০ জন শিক্ষার্থী হাফেজ আলেম হচ্ছে আপনাদের প্রদত্ত যাকাতের অর্থে। ঘরে বসে অনলাইনে আপনার যাকাত প্রদান করুন।
03/03/2026

৭০ জন শিক্ষার্থী হাফেজ আলেম হচ্ছে আপনাদের প্রদত্ত যাকাতের অর্থে। ঘরে বসে অনলাইনে আপনার যাকাত প্রদান করুন।

"যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে..." (আল-হাদিস)। আপনার সামান্য দানে একজন কুরআন প্রেমী ...
26/02/2026

"যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে..." (আল-হাদিস)। আপনার সামান্য দানে একজন কুরআন প্রেমী শিক্ষার্থীর মুখে হাসি ফুটতে পারে।

রমজানে একজন রোজাদারকে ইফতার করানো মানেই অগণিত সওয়াব 🌙
আপনিও এই মহৎ কাজে অংশ নিতে পারেন।

22/02/2026

মাত্র ৬ মিনিটে শিখুন আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় 'فاء কালেমা', 'عين কালেমা' ও 'لام কালেমা' এর পরিচয় ও প্রয়োগ।

26/01/2026

বিশ্বাস করুন, আমাদের অভাবের কথা শুনলে আপনি ব্যথিত হবেন। আমাদের প্রিন্সিপাল হুজুর গত ৩ বছরে এক টাকাও বেতন গ্রহণ করেননি। একজন শিক্ষকের বেতন বাকি ২৬ মাস। একজনের ৮ মাস, একজনের ৫ মাস, একজনের ৪ মাস, একজনের ২ মাস। মাদরাসার অভাবের কথা চিন্তা করে শিক্ষকগণ এখনও হাসিমুখে শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বোর্ডিং এ প্রতিবেলা আহার করে ৬৫ জন। শিক্ষার্থীদের থেকে বোর্ডিং বাবদ মাসিক মাত্র ২১৫০০ টাকা আয় হয়। চিন্তা করুন তো- মাত্র ২১৫০০ টাকায় কি এক মাস ৬৫ জন আহার করতে পারে? বাকি খরচ ব্যবস্থা হয় আল্লাহ তা’আলার অনুগ্রহে শিক্ষানুরাগী হৃদয়বান মুসলিমদের সহযোগিতা থেকে পাওয়া ‘লিল্লাহ ও যাকাত-সদকা ফাণ্ড’ থেকে।

এত অভাবের পরও আমাদের কোন অভিযোগ ও হতাশা নেই। ইনশাআল্লাহ আল্লাহ তা’আলা আমাদের সহায় হবেন।

15/01/2026

আমাদের ছাত্ররা দৈনন্দিন প্রতিটি কাজে অভ্যস্ত। কাপড় ধোয়া, ক্লিনিং থেকে শুরু করে রঙের কাজও আমাদের ছাত্ররা করতে পারে। কাজ পারা লজ্জার নয় বরং গর্বের।

আমাদের আবু উবাইদা। মুসলিম উম্মাহের রত্ন। আমাদের মত শতকোটি কাপুরুষ ভীরু মুসলিম থেকে এক আবু উবায়দা শতগুণে শক্তিশালী।আনুষ্...
29/12/2025

আমাদের আবু উবাইদা। মুসলিম উম্মাহের রত্ন। আমাদের মত শতকোটি কাপুরুষ ভীরু মুসলিম থেকে এক আবু উবায়দা শতগুণে শক্তিশালী।
আনুষ্ঠানিকভাবে তার শাহাদাতের সংবাদ প্রকাশিত হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের সাথে হাশর করুন।

শরীফ উসমান হাদী [রহিমাহুল্লাহ]। আল্লাহ তা’আলা তাকে শহীদী মর্যাদা দান করুন। আমীন।নিঃসন্দেহে উসমান হাদীর শাহাদাত আমাদের জন...
18/12/2025

শরীফ উসমান হাদী [রহিমাহুল্লাহ]। আল্লাহ তা’আলা তাকে শহীদী মর্যাদা দান করুন। আমীন।
নিঃসন্দেহে উসমান হাদীর শাহাদাত আমাদের জন্য এক বিরাট শূন্যতা। কিন্তু আল্লাহ তা’আলার কাছে এ শূন্যতা পূরণ কোন বিষয়ই নয়। সৈরাচারের পতন যেভাবে আল্লাহ তা’আলা অকল্পনীয়ভাবে সম্পাদন করেছেন তেমনি উসমান হাদীর শূন্যস্থানও আল্লাহ তা’আলা কাউকে না কাউকে দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ।
জুলাই বিপ্লবের আগে কেউ কি উসমান হাদীকে চিনতেন? না। সময় ও পরিস্থিতি তাকে আমাদের সামনে এনেছিল। উসমানের শহীদী র/ক্ত থেকে লাখো উসমানের জন্ম হবে ইনশাআল্লাহ।

শিশুদের ব্যক্তিত্ব দুর্বল হওয়ার অন্যতম ৫টি কারণ :প্রথমত: অতিরিক্ত সুরক্ষা (Over-protection) অনেক মা সন্তানের অমঙ্গলের আশ...
28/11/2025

শিশুদের ব্যক্তিত্ব দুর্বল হওয়ার অন্যতম ৫টি কারণ :
প্রথমত: অতিরিক্ত সুরক্ষা (Over-protection) অনেক মা সন্তানের অমঙ্গলের আশঙ্কায় এতটাই ভীত থাকেন যে, সন্তানের সব কাজ তিনি নিজেই করে দেন। যেমন—জুতার ফিতা বেঁধে দেওয়া, স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া এবং অন্যান্য ছোটখাটো কাজ। এমনকি স্কুলে পৌঁছে দেওয়ার সময় সন্তানের ব্যাগটিও মা বহন করেন। মায়ের এমন আচরণ শিশুটিকে পরনির্ভরশীল করে তোলে এবং তার ব্যক্তিত্ব বিকাশে বাধা দেয়।

দ্বিতীয়ত: সহিংস আচরণ (Violence) শিশু যখন শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়—বিশেষ করে পারিবারিক বিষয়ে মতামত দিতে গিয়ে যদি সে বাধার সম্মুখীন হয়—তখন সে ধরে নেয় যে পরিবারে তার অস্তিত্বের কোনো গুরুত্ব নেই অথবা তার মতামতের কোনো মূল্য নেই।

তৃতীয়ত: ভয় দেখানো (Threatening) শিশুকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করলে সে মানসিকভাবে দুর্বল ও ভীতু প্রকৃতির হয়ে বেড়ে ওঠে।

চতুর্থত: আতঙ্কিত করা (Panic) অনেক মা সন্তানের সামান্য ভুলের কারণেও চিৎকার-চেঁচামেচি করে তাদের আতঙ্কিত করে তোলেন। বিষয়টি যত তুচ্ছই হোক না কেন, মায়ের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া শিশুর ব্যক্তিত্বকে দুর্বল করে দেয়।

পঞ্চমত: তুলনা করা (Comparison) আপনার সন্তান অন্য কারো মতো নয়। তাই কখনোই তাকে অন্যের সাথে তুলনা করবেন না। কারণ এতে সে নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেকে দুর্বল ভাবতে শুরু করে।

Address

৪২৯, মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড, কদমতলী
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Markazun Noor Madrasha, Dhaka - মারকাযুন নূর মাদরাসা, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share