Rahmat Ullah

Rahmat Ullah

Share

� Student | Automobile Engineering
� Social Worker | Serving Communities
� Proud Muslim | Guided by Faith & Values
� Believer in Growth, Knowledge & Kindness

23/12/2025

Oppo ও Vivo একই কোম্পানির ব্র্যান্ড—এটা অনেকেই জানেন।কিন্তু জানেন কি, OnePlus, Realme ও iQOO-ও একই পরিবারের অংশ?

এই সব ব্র্যান্ডের পেছনের মূল শক্তি হলো BBK Electronics।আর এই বিশাল সাম্রাজ্যের নেপথ্যের মানুষটি হলেন ডুয়ান ইয়ং পিং—একজন নীরব কিন্তু প্রভাবশালী উদ্যোক্তা।

বিলিয়নিয়ার হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন, মিডিয়ার আলো এড়িয়ে চলেন। তার সবচেয়ে বড় গুণ—তিনি নিজে শুধু ব্যবসা করেন না, অন্যদের উদ্যোক্তা বানান। নিজের কর্মচারীদেরই শেখান ব্যবসা, তারপর তাদের হাতেই তুলে দেন Oppo, Vivo, OnePlus বা Realme-এর মতো ব্র্যান্ডের দায়িত্ব।

আজ এই কোম্পানিগুলো স্বাধীনভাবে পরিচালিত হলেও তিনি অংশীদার হিসেবে পাশে আছেন।
চীনের মোবাইল প্রযুক্তিকে বিশ্বে এগিয়ে নেওয়ার পেছনে এই মানুষটির অবদান অসাধারণ।

এখান থেকেই একটি শিক্ষা পরিষ্কার—দেশ বড় হয় ব্যক্তিগত উদ্যোগে। সরকার দেশকে বড় করে না; বরং অকারণ নিয়ন্ত্রণ ও হয়রানি অনেক সম্ভাবনাকেই শুরুতেই থামিয়ে দেয়।

১৭ কোটি মানুষের আমাদের দেশেও এমন অসংখ্য সক্ষম মানুষ আছে। তারা যদি নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, দেশ আপনাতেই এগিয়ে যাবে।

21/12/2025

⚠️ Hard Reality — যেগুলো কেউ খোলাখুলি বলে না ⚠️

১️⃣ কেউ তোমাকে বাঁচাতে আসবে না।
তোমার কষ্ট, চাপ, দুশ্চিন্তা—সবকিছুর দায়িত্ব শেষ পর্যন্ত তোমারই।
মানুষ সহানুভূতি দেখাবে, গল্প শুনবে—
কিন্তু লড়াইটা তোমাকেই লড়তে হবে।

২️⃣ কঠোর পরিশ্রম সবসময় যথেষ্ট নয়।
শুধু খাটলেই হবে না—
স্মার্ট না হলে তুমি পিছিয়েই থাকবে।
শেখা বন্ধ করলে, নিজেকে আপডেট না করলে—
তুমি যতই সৎ হও, দুনিয়া তোমাকে ছাড়িয়ে যাবে।

৩️⃣ সবাই তোমার সফলতা চায় না।
তুমি ভালো করলে অনেকেই হাসবে,
কিন্তু ভেতরে ভেতরে চাইবে—
“ও যেন আমার চেয়ে বেশি না এগোয়।”
সবাই বন্ধু নয়—কেউ কেউ শুধু দর্শক।

৪️⃣ সময় সবচেয়ে নির্মম বিচারক।
আজ যদি তুমি নিজেকে তৈরি না করো,
আগামীকাল সুযোগ তোমাকে চিনবেও না।
বয়স বাড়বে, দায় বাড়বে—
কিন্তু স্বপ্নের দাম তখন আরও বেশি হবে।

✨ সত্যিটা কঠিন, কিন্তু দরকারি—
এই দুনিয়ায় টিকে থাকতে হলে
নিজেকে শক্ত করতে হবে,
কথা কম, কাজ বেশি।
কারণ বাস্তব জীবন
অনুপ্রেরণায় নয়—
দৃঢ়তায় চলে।




















15/11/2025

কিছু দুঃখ আড়ালেই থাকুক,
সব অনুভূতি প্রকাশের জন্য নয়।
কিছু কান্না শুধু সিজদায় মানায়,
যেখানে চোখের পানি হয় প্রশান্তির আশ্রয়।

কিছু ব্যথা বললে হালকা হয় না,
বরং মনে বাড়ায় শূন্যতা।
তাই কিছু কষ্ট শুধু রবের কাছেই রাখি,
যিঁনি জানেন— নীরব হৃদয়ের ভাষা।

লেখা : মাহমুদুল হাছান

11/11/2025

Sometimes use your imagination to make yourself happy.🌸

07/11/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

23/10/2025

ঠুনকো হৃদয়ের মানুষ

কখনও কখনও মনে হয়,
আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই।
কারও সামান্য গম্ভীর স্বর,
একটু শক্ত আচরণেই আমার বুকের ভেতর যেন কাঁচ ভাঙার শব্দ হয়।
একটা কঠিন বাক্য,
একটা ঠাণ্ডা দৃষ্টি—
আর আমি রাতের পর রাত বিছানায় শুয়ে শুনি নিজের নিঃশব্দ হাহাকার।

অথচ এই সময়ের মানুষগুলো!
তাদের হৃদয় যেন কংক্রিটের তৈরি—
ব্যথা তাদের স্পর্শ করে না,
ভালোবাসা তাদের নরম করে না।
তারা হাসে, কিন্তু হাসির ভেতর মেশে না রোদ্দুরের উষ্ণতা।
তাদের চোখে আলো থাকে, কিন্তু জীবন থাকে না।

এই পাথুরে শহরের ভিড়ে
আমি হাঁটি ঠুনকো আয়নার মতো এক হৃদয় নিয়ে—
যা আলো ধরে রাখে,
তবু সামান্য আঘাতেই ভেঙে যায় নিঃশব্দে।

তবু আমি এমনই থাকব।
ভাঙার ভেতরেই যে সৌন্দর্য আছে,
বেদনার ভেতরেই যে অনুভবের জন্ম।
এই ভঙ্গুরতাই তো আমার অস্তিত্ব,
আমার মানবতার শেষ আশ্রয়।

18/10/2025

যার ঘরে স্বপ্নের চুলা জ্বলে না, তার সকাল-সন্ধ্যা একই রকম ধোঁয়াটে।🖤

18/10/2025

ইয়া আল্লাহ, ভিতরে ভিতরে বিধ্বস্ত আমি। আমাকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন।

17/10/2025

এই পৃথিবীতে তুমি কোন কিছুই সম্পূর্ণ করতে পারবে না। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিনও তোমার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে...🖤

17/10/2025

সবাই যখন পাশে থাকতে অস্বীকার করে, তখন একাকিত্বই আমাকে জড়িয়ে ধরে।🖤

16/10/2025

এই যে চারিদিকে তোমার এত আপন মানুষ, সবাই একদিন তোমাকে ভুলে যাবে–সাথে ভুলে যাবে তোমার অস্তিত্ব।🖤

13/10/2025

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার
করবেন না, মানুষ শিখে, মানুষ বদলায়,
মানুষ এগিয়ে যায়! 🌼

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka