Islamic Knowledge

Islamic Knowledge

Share

একমাত্র ইসলামিক জ্ঞানই পারে আমাদেরকে

12/01/2022

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।

আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটাও লিখিত। একটি দানাও কম না আবার একটি দানা বেশিও না।

ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।

আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত কিন্তু আমার।

যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়েই ঐ ১ কোটি টাকা আয় করে তারপর আমি মারা যাবো আবার হারাম উপায়ে হলেও ঐ ১ কোটিই... নাথিং মোর অর নাথিং লেস (Nothing more or nothing less)!!!

আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা অন্য কোন দেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...

কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।

আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।

আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন, আমিন।।।

10/01/2022

এক মাদ্রাসার ছাত্র তার হুজুরকে প্রশ্ন করল, "হুজুর,
হাশরের দিন বান্দার হিসাব-নিকাশ কেমন হবে?"
ছাত্রের কথা শুনে হুজুর কিছুক্ষণ বসে থাকলেন। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন সেই টাকা ছাত্রদের মধ্যে নিম্নরুপে বন্টন করে দিলেন -

১ম জনকে দিলেন - ১০০ টাকা
২য় জনকে দিলেন - ৭৫ টাকা
৩য় জনকে দিলেন - ৫০ টাকা
৪র্থ জনকে দিলেন - ২৫ টাকা
৫ম জনকে দিলেন - ১০ টাকা
৬ষ্ট জনকে দিলেন - ৫ টাকা
এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন মাত্র ১ টাকা। প্রশ্নকারী
ছাত্র মাত্র এক টাকা পাওয়ায় তার মন খারাপ হয়ে গেল।

হুজুরের এমন অসম বন্টনে সে ভীষণ কষ্ট পেল।
সে মনে মনে ভাবল, হুজুর তাকে সবার সামনে এভাবে অপমান করলেন কেন?

এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেলেন। তিনি সব ছাত্রদের মাঝে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ তোমাদের ছুটি!

তোমাদের যেই টাকা দেওয়া হল সেটা পুরোপুরি খরচ করবে এবং আগামি সাপ্তাহিক বন্ধের দিন মাদরাসার রান্নাঘরে সকাল ১০ ঘটিকায় তোমরা উপস্থিত হয়ে হিসাব দেবে।

সাপ্তাহিক বন্ধের দিন ছাত্ররা সবাই উপস্থিত হল। হুজুর আগ থেকেই সেখানে উপস্থিত ছিলেন হুজুর সবাইকে উপস্থিত দেখে খুশী হলেন।

সবাই আসার পর হুজুর বললেন, তোমরা ১জন করে এই তাওয়াইতে দাড়িয়ে আমার দেওয়া টাকা কোথায় কোথায় খরচ করেছ, তার হিসাব দিবে।

প্রথমে এগিয়ে এল সে ছাত্র, যাকে ১০০ টাকা দেওয়া হয়েছিল। সে তাওয়াই-এ দাড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করলেন আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছ তার হিসাব দাও।

এমনিতেই আগুনে উতপ্ত তাওয়া তার উপর খালি পা। ছাত্র এক পা নামায়, আরেক পা তুলে। এভাবে অনেক কষ্টে তাওয়াই দাড়িয়ে হিসাব দিতে লাগল।
১০ টাকায় এটা কিনেছি,২০ টাকায় এটা কিনেছি, এভাবে অনেক কষ্ট সহ্য করে হিসাব দিল সে।

তারপর এলো যাকে ৭৫ টাকা
দিয়েছিলেন, তার হিসাব দেওয়ার পালা। এভাবে ধারাবাহিকভাবে সবাই নিজেদের টাকা খরচের হিসাব উত্তপ্ত তাওয়াইতে দাড়িয়ে দিয়ে গেল।

সবার শেষে সে ছাত্র এলো যাকে ১ টাকা দিয়েছিল।
সে হাসিমুখে দৌড়ে এসে তাওয়াই-এ দাড়িয়ে তার ১ টাকার হিসাব দিয়ে হুজুরের সামনে দাড়ালো, বাকিরা তখন পুড়া পায়ে পানি ঢালছে, তখন সে দাড়িয়ে হাসছে।

তখন হুজুর বললেন, এই হলো হাশরের মাঠের হিসাবের একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব তত সহজ।

হে আল্লাহ্‌, আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আমিন। 💗❤️

#কালেক্টেড

08/11/2021
08/11/2021

মাশা আল্লাহ,,, দেখে মনে হচ্ছে দুনিয়ায় জান্নাতের হুর,, পর্দায় নারির সৌন্দর্য ও সম্মান দুটোই বৃদ্ধি করে,, দেখা যায় যে পাড়ার বখাটে ছেলেরাও পর্দাশীল নারিকে সম্মান করে। আর হাজারো পুরুষের চোখের জ্বিনা থেকে মুক্ত থাকে। এজন্য আমাদের উচিত বাড়ির সকল মহিলা দের পর্দা করার জন্য উৎসাহ প্রদান করা।

08/11/2021

দোয়ার শক্তি এতো বেশি যে বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে।
-হযরত মুহাম্মদ (সাঃ)

22/06/2021

স্ত্রী: বিয়ের আগে শুনছিলাম
আপনি বেশ পরহেজগার।
কিন্তু আপনি আজও আমার স্বপ্নগুলো পূরন করতে পারেন নাই।।।

স্বামী: তোমার স্বপ্ন গুলো আমাকে বলো
আমি আজীবন চেষ্টা করবো
সেগুলো পূরন করতে।।

স্ত্রী: বারে,,আমায় খুব ভালোবাসেন বুঝি?

স্বামী: হ্যাঁ ভীষন,তুমি শুধু একবার বলো
তোমার স্বপ্নগুলো প্লিজ,,,,,

স্ত্রী: আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে
যাদের
অনেক আলীশান বাড়ি আছে,
অনেক সম্পদ আছে,
অনেক বাগান আছে,
অনেক খাদেম আছে,,

স্বামী: তুমি তো সবই জানো,
এত প্রাসাদ,এত বাগান আর
এত খাদেম আমি কি করে
তোমায় এনে দেবো??

স্ত্রী: আমি রাস্তা দেখিয়ে দিলে
এগুলো আমায় এনে দিবেন?

স্বামী: এটা কিভাবে সম্ভব?

স্ত্রী: সবই সম্ভব,, আপনি রাজি কি না
তাই বলেন।

স্বামী: আমি রাজি

স্ত্রী: (১)আজ থেকে প্রতি দিন ১০ বার
সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি
প্রাসাদ তৈরি করবেন।

(২) "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" বেশি বেশি পড়বেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" হলো জান্নাতের গুপ্তধন।

(৩) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,,,,
বেশী বেশী পড়ে,,,
জান্নাতের বাগানে প্রচুর খেজুরগাছ রোপন
করবেন।

(৪) আজ থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করা শুরু করবেন,,,,
যে ব্যাক্তি আল্লাহর নামগুলো মুখস্ত করবে সে জান্নাতি,, আর জান্নাতিদের তো অনেক খাদেম থাকবে।।

স্বামী অবাক হয়ে বললেন এই জন্যই রাসূল(সা:)
বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো
নেককার স্ত্রী।।

04/05/2021

নবী করিম (সাঃ) বলেন :
তোমরা কোরআন পড়, কারন কিয়ামতের দিন
কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে।
(মুসলিম ১৯১০)

01/05/2021

পবিত্র আল কুরআন
আমি এ কোরআনে মানুষের জন্যে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যাতে তারা অনুধাবন করে;

(সূরা আয-যুমার আয়াত ২৭)

30/04/2021

“কোনো জাতি যাকাত দেয়া বন্ধ করে দিলে আল্লাহ তায়ালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন।”
(সুনানে ইবনে মাজাহ, ৪০৬৪)

29/04/2021

‘নিশ্চয় আল্লাহ, তিনিই আমার রব ও তোমাদের রব। অতএব তাঁর ইবাদাত কর; এটিই সরল পথ’।

(সূরা যুখরুফ, আয়াত ৬৪)

28/04/2021

- ফজরের ২ রাকাত সুন্নত,
দুনিয়া ও দুনিয়ার মাঝে যা আছে তার থেকে উত্তম।

[সহিহ মুসলিম-৭২৫]

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka