29/12/2022
≈IELTS প্রস্তুতি কিভাবে নিবেন?
অনেকেই আইইএলটিএস পরীক্ষা নিয়ে খুব ভয়ে থাকেন। শুরুতেই আপনার লক্ষ্য ঠিক করতে হবে। রাতারাতি ভালো স্কোর করা সম্ভব নয়। আবার ইংরেজিতে আপনি যথেষ্ট দক্ষ হলেও কোনো প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে আশানুরূপ স্কোর লাভ করা সহজ নয়। তবে আইইএলটিএস এ কৌশলগতভাবে প্রস্তুতি নিয়ে যথেষ্ট ভালো স্কোর করা সম্ভব। প্রশ্নপত্র সমাধান করাটা প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ঘড়ি ধরে প্রশ্নপত্র সমাধান করুন। সম্ভব হলে পরীক্ষার পরিবেশে একসঙ্গে সব অংশের পরীক্ষা দিন। আইইএলটিএস নিবন্ধনের সময় প্রস্তুতির জন্য দুটি ছোট বই দেওয়া হয়। এগুলো ভালোমতো পড়ুন ও সমাধান করুন।
≈ঘরে বসে IELTS প্রস্তুতি:
প্রস্তুতির বিষয়টি পুরোটাই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যদি কমিটমেন্ট থাকে, তাহলে ইন্টারনেটের সাহায্য নিয়েই ঘরে বসে ielts প্রস্তুতি নেয়া সম্ভব।
কোচিং সেন্টারে শুধু কিছু টেকনিক শিখিয়ে দেয়, বাকিটা আপনার ঘরে বসে ielts প্রস্তুতি নিতে হয়। তবে আপনি কিছুদিন নিজে প্রস্তুতি নিয়ে তারপর একটি মক টেস্ট দিতে পারেন যেকোনো জায়গায় নিজের লেভেল যাচাই করার জন্য। মক টেস্ট দিলে পুরো প্রক্রিয়ার সাথেও পরিচিত হতে পারবেন। ভালো সহায়তার জন্য বিভিন্ন ওযেবসাইটে যেতে পারেন। তাছাড়া ইউটিউব এবং ফেসবুকের সাহায্য নিতে পারেন।
≈লিসেনিং (Listening):
পরীক্ষার সময়: ৩০ মিনিট
এই পরীক্ষায় চারটি অংশ থাকে। অর্থাৎ মোট ৪টি রেকর্ডিং শোনানো হবে। প্রথম দুটি অংশে যথাক্রমে জনগণের আগ্রহের বিষয় সংশ্লিষ্ট সংলাপ এবং বক্তব্য উপস্থাপন করা হয়। তৃতীয় ও চতুর্থ অংশে থাকে দুি বা ততোধিক ব্যক্তির শিক্ষা কিংবা প্রশিক্ষণ বিষয়ক আলোচনা। প্রার্থীকে একবার প্রশ্ন সম্পর্কিত একটি রেকর্ড শোনানো হয়, প্রশ্ন পড়ে উত্তরপত্রে উত্তর লেখার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়। লিসনিং পরীক্ষায় বেচিত্র্যময় প্রশ্ন করা হয়। এ অংশে ৩৮ থেকে ৪০টি প্রশন করা হয় এবং সময় দেয়া হয় ৩০ মিনিট। এ প্রশ্নগুলো হচ্ছে সাধারণত এমসিকিউ, ছোট প্রশ্নে বক্তার বক্তব্য শুনে প্রশ্নের উত্তর লেখা, শূন্যস্থান পূণ, মিলকরণ-একটি শব্দের সাথে অন্য শব্দ মিলিয়ে পূর্ণাঙ্গ একটি অর্থ দাঁড় করানো, চার্ট পূর্ণ করা প্রভৃতি।
≈রিডিং (Reading):
পরীক্ষার সময়: ৬০ মিনিট
উচ্চশিক্ষার্থে যারা বিদেশ যেতে চান তাদের জন্য একাডেমিক রিডিং এ পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষায় সংবাদপত্র, জার্নাল, বই ও ম্যাগাজিন থেকে যে কোন বিষয় আসতে পারে; তার উপর লিখতে হয়। প্রশ্নের সাধারণত এমসিকিউ হয়। অল্প কথায় উত্তর, সারাংশ, কোন নির্দিষ্ট প্যাসেজ, প্যারার টাইটেল প্রদান, মিলকরণ ইত্যাদি। এ অংশে ৩৮ থেকে ৪০টি প্রশ্ন করা হয় যার জন্য সময় এক ঘন্টা ।
≈রাইটিং (Writing) :
সময়: ৬০ মিনিট
এ অংশে প্রার্থীকে ইংরেজিতে কোন বিষয় বুঝতে পারা ও তার প্রাকাশভঙ্গির দক্ষতা নির্ণয় করা হয়। দুধরনের রাইটিং এর মধ্যে বিদেশে উচ্চশিক্ষার জন্য একাডেমিক রাইটিং এ অংশ নিতে হয়। এ অংশে এক ঘণ্টার ভিতর দুটি প্রবন্ধ লিখতে হয়। লেখার সময় যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করতে হবে তা হল, অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে চলা, যুক্তি কিংবা দৃষ্টান্তের সঠিক প্রয়োগ করে সংক্ষেপে গুছিয়ে লেখা। জটিল শব্দ পরিহার করা। স্পস্ট করে লেখা। এক ঘণ্টার পরীক্ষায় দুটি রচনায় অংশ গ্রহণ করতে হয় পরীক্ষার্থীকে। এ দুটি রচনার প্রথমটিতে একটি গ্রাফ বা চার্টকে ব্যাখ্যা করতে বলা হয়। ২০ মিনিটের মধ্যে ন্যূনতম ১৫০ শব্দের ভিতরে রচনাটি লিখতে হবে। দ্বিতীয়,যে রচনাটি লিখতে হবে সেখানে মূলত একটি বক্তৃতা দেয়া থাকে। নিজের মত করে বিষয়টি গুছিয়ে লিখতে হয়। শব্দসংখ্যা ২৫০-এর মধ্যে সীমিত রাখতে হয়।
≈স্পিকিং (Speaking):
পরীক্ষার সময়: ১০-১৫ মিনিট
৫টি ধাপে পরীক্ষার মাধ্যমে প্রার্থীর ইংরেজি বলার দক্ষতা পরীক্ষা করা হয় এ পর্যায়ে। এখানে পরীক্ষক প্রার্থীকে তার নাম, বয়স, ঠিকানা, কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন বিষয়ে পড়তে ইচ্ছুক ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন। একটি কার্ডে সমস্যা বা ঘটনার ছবি থাকবে। ছবি দেখে পরীক্ষার্থী পরীক্ষককে প্রশ্ন করবেন। প্রশ্ন হতে হবে যৌক্তিক-অপ্রাসঙ্গিক নয়। মনে রাখতে হবে, পরীক্ষার্থী যত বেশি যৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবেন তার স্কোর তত বেশি হবে। ব্যাখ্যাসহ উপরোক্ত বিষয়ে প্রার্থীকে পরীক্ষকের সাথে আলোচনা করতে হয়। পরীক্ষার জন্য মোট সময় দেয়া হয় ১০-১৫ মিনিট। ১ম অংশের জন্য ৪-৫ মিনিট, ২য় অংশের জন্য ২-৩ মিনিট এবং শেষ অংশের জন্য ৪-৫ মিনিট।
≈IELTS সহায়ক গ্রন্থ:
ক্যামব্রিজ আইইএলটিএস ৯-১৬ পার্ট গুলো পড়ে ফেলুন। বাজারে অন্যান্য প্রকাশনী ,লেখকের বই আছে সেগুলোর মধ্যে ক্যামব্রিজ সবথেকে ভালো।
≈ILETS প্রস্তুতি সহায়ক ওয়েব লিংক:
https://ieltsliz.com/ এটার ওয়েবসাইটে বিস্তারিত সবকিছুই লেখা আছে। যারা ভিডিও দেখতে চান তাদের ক্ষেত্রে https://youtube.com/ ইউটিউব চ্যানেলে ৪৪ টি ভিডিও দেখে শেষ করতে পারেন।
≈কোথায়, কিভাবে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?
IDP বা ব্রিটিশ কাউন্সিল যেকোনো একটির অধীনে পরীক্ষা দেওয়া যায়। ঢাকার ধানমন্ডি, উত্তরা সহ মোট ৫টি জায়গায় ব্রিটিশ কাউন্সিলের আই.ই.এল.টি.এস টেস্ট সেন্টার আছে। তাছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতেও ব্রিটিশ কাউন্সিলের টেস্ট সেন্টার রয়েছে। অনলাইনে অথবা টেস্ট সেন্টারে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যায়। বিস্তারিত জানার জন্য IDP অথবা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।
ক্যারিয়ার পরিকল্পনা,ভিসা আবেদন ও বিদেশে লেখাপড়া বিষয়ক যেকোনো ধরনের পরামর্শের জন্য whatsapp করুন অথবা মেইল করুন এই ঠিকানায়:
Whatsapp: +39 350 995 5562
Email: [email protected]