17/02/2026
বাচ্চারা তোমরা যারা আগের দিন tiktok করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বস! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই!! আমাদের এসএসসি পরীক্ষার সময় পাশের হার ছিল ২৮%!!! আর এই ভদ্রলোক ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী !! 😬
゚viralfbreelsfypシ゚viral
30/01/2026
এক নজরে প্রশ্ন দেখে মনে হলো, কাট মার্ক কখনোই আগের মত আর বেশি হবেনা। হয়তো ১০০ এর আসেপাসে বা কম হতে পারে।
বেশ কিছু কারণ-
১। প্রশ্ন মুখস্ত নির্ভরতা কমিয়ে অ্যানালাইটিকাল বা বাস্তবধর্মী বেশি করেছে।
২। রিটেন ও ভাইভা ক্যান্ডিডেইট রা রিভিশনের সুযোগ পাচ্ছেনা তাই বড় দান মারা কঠিন হয়ে গেছে। আপনি যে লেভেলের খেলোয়াড়ই হন, পরীক্ষার আগে আপনার মাস খানেক সব দেখতে হবে৷। এর আগে ভাইভা দিয়েছে এমন অনেকেই ফেইল করবে এবার।
৩। English Literature ডিপে চলে গেছে।
৪। প্রশ্নগুলো বিষয়ভিক্তিক একসাথে না হয়ে মিক্স হয়ে যাওয়ায় কমপক্ষে ৫ মার্ক কাট মার্ক কমবে৷
৫। দ্রুত পরীক্ষা আয়োজন হওয়ায় নতুন রা রিভিশন দিতে পারে নাই৷ তাই তাদেরও মার্ক কম থাকবে।
এবার তারা বেশি টিকবে যাদের সিলেবাস শেষ করা ছিলো, Analytical Power ভালো বরাবর ভালো, ম্যাথ সাইন্সের বেসিক দুর্বল না। আমার ধারনা রিটেনের টিকেট পাবে বড়জোর ৮-১০ হাজার৷ যদিও কাটমার্ক নির্ভর করছে কত টেকাবে তার উপর।
24/01/2026
আজকে অনুষ্ঠিত #রেলওয়ে এর #ট্রেন এক্সামিনার পদের পরীক্ষায় আসা সম্পূর্ন প্রশ্নের সমাধান।
21/01/2026
💥 প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত!
*️⃣ মোট উত্তীর্ণ: ৬৯,২৬৫ জন।
সবাইকে অভিনন্দন!
12/01/2026
ঘটনা কতটুকু সত্য?? নাকি রম্য রচনা😁
❤আজকে ঘটে যাওয়া অদ্ভুত একটি অনুভূতি শেয়ার করতেছি-
একটি আপু আজকে ৪৬ বিসিএস ভাইভা দিতে গিয়েছে।তখন ভাইভা বোর্ডের স্যাররা বলতেছে আপনি তো প্রশাসন ক্যাডারে আছেন।।
এই কথা শোনার পর মেয়েটি বলছে না স্যার আমি তো সুপারিশপ্রাপ্ত হই নাই।
তখন ভাইভা বোর্ড, কর্তৃপক্ষকে ফোন দিয়ে বলতেছে আপনারা যে এই মেয়ের পাশে প্রশাসন ক্যাডার লিখে রাখছেন কিন্তু এই মেয়ে তো বলতেছে সে সুপারিশপ্রাপ্ত হয় নাই।।তখন কর্তৃপক্ষ যাচাই করে বলে উনি ৪৫ বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।।
তখন ভাইভা বোর্ড উনাদের ফোন দিয়ে মেয়ের স্বামীকে ফোন দিয়ে রেজাল্ট চেক করতে বলে এবং স্বামী চেক করে দেখে সত্যিই উনি ৪৫ বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।😲😲😲
মেয়ে শুনে তো থ😍
পরে ভাইভা বোর্ডসহ সকলে অনেক খুশি ছিলো + ভাইভা বোর্ড বলছে মিষ্টি না খাওয়ালে যেতে পারবেন না।🤗 তখন আপুটা মিষ্টি খাওয়ার জন্য বিকাশে টাকা এনে মিষ্টি + বিরিয়ানী খাওয়ালো।😊
মজার বিষয় হলো উনি প্রশাসন ক্যাডার হয়েও শুধুমাত্র রেজাল্ট না জানার জন্য ৪৭ লিখিত দিছে/৫০ প্রস্তুতি নিচ্ছে।😁
এরপর উনি আর ৪৬ ভাইভা দেয় নি।।কারণ- ভাইভা দিয়ে উনি একটি সিট নষ্ট করবে না এমনটাই ভাইভা বোর্ডে বলছে।
যাই হোক আপুর অনুভূতিটা তখন সত্যিই দেখার মতো ছিলো।।ভাইভা দিতে গিয়ে চাকরি নিয়ে ঘরে ফিরলো এটাই মনে হয় ইতিহাসে সর্বপ্রথম ঘটনা।😍
আপুর মেধা,উদারতার,মানসিকতা সকল কিছুর জন্য স্যালুট।❤
30/12/2025
২ জানুয়ারি, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইমারি পরীক্ষা স্হগিত।
30/12/2025
মামলার রায় হওয়ার আগে খালেদা জিয়া একবার বিদেশ সফরে গেলেন।
হাসিনা আর ওবায়দুল কাদের বলে বেড়াতে লাগল, খালেদা জিয়া আর আসবে না। এতিমের টাকা মেরে খেয়ে পালিয়েছে।
খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসলেন।
কোর্টে বললেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি?
কোর্ট জেল দিয়ে দিল।
সারা দুনিয়ার মানুষ জানত, কেসটা ভূয়া।
খালেদা যদি বিদেশ থেকে না আসতেন হাসিনার অন্যায় বিচার এড়ানোর জন্য, আমরা উনাকে দোষ দিতাম না।
কেউই দিত না।
কিন্তু খালেদা এসেছিলেন। জেলেও ঢুকেছিলেন।
দেশের মানুষকে হাসিনার জেলে রেখে নিজে বিদেশ ট্যুরে রাজি হননি।
খালেদা জানতেন, এটা জেল না। এটা কবর। এখানে ঢুকলে আর বের হতে না পারার সম্ভাবনাই বেশি।
জেনেও কবরে ঢুকেছিলেন।
যেখানে তাকে ভালো খেতে দেওয়া হয়নি, চিকিৎসার সুযোগ চাইলে হাসিনা বলেছিল, অনেক বছর ই তো বাঁচল, আর কত?
খালেদা জিয়া হাসিনার জেলে ছিলেন।
খাবারে বিষ মেশানোর ১০০ ভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও খালেদা সেই খাবার খেয়েছেন।
নিজের জন্য খাননি। খেয়েছিলেন মানুষের জন্য। আমার আপনার জন্য।
খালেদার আর পাওয়ার কী ই বা বাকি ছিল?
দুইবারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি।
পাওয়ার তো কিছু বাকি ছিল না।
তবুও জেলে গেছিলেন, জানতেন, হাসিনার সাথে পারবেন না।তবুও তিনি বিদেশ না গিয়ে দেশের মানুষের সাথে কষ্ট ভাগ করে নিয়েছিলেন।
খালেদা জিয়া অসুস্থ ছিলেন। ভয়ংকর রকমের অসুস্থ।
হাত সোজা করতে পারতেন না। লিভারে ইনফেকশন ছড়াচ্ছিল।
৬ বছর হাসিনার জেলে না থাকলে কি খালেদাকে আজ এই পরিণতি হত?
না। হত না।
এই যে আজ তাঁর ভয়ংকর অসুস্থতা ,এই অসুস্থতা আমার আপনার জন্য তাঁর করা কুরবানী।
এই অসুস্থতা আর মৃত্যু তারই চুজ করে নেওয়া।
আল্লাহ যেন এই মানুষটাকে জান্নাতের উচ্চ আসনে আসীন করেন।
কারণ, আজ থেকে ৮ বছর আগে একদা এই নারী নিজের জীবন, পরিবার, স্বজন সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন!!