Bright School And College Ex Students Association

Bright School And College Ex Students Association

Share

ইউনিটি।

25/05/2026

সাবিকুননাহারের মৃত্যু আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক একটি ঘটনা।
একটি কোমল প্রাণের এভাবে চলে যাওয়া কোনোভাবেই সাধারণ বিষয় নয়।তার এই বিদায় শুধু একটি পরিবারের নয়,পুরো শিক্ষাঙ্গনের জন্য গভীর শোক ও আত্মসমালোচনার মুহূর্ত।
আমাদের উচিত এই ঘটনাকে কেন্দ্র করে বিভেদ,বিদ্বেষ বা আবেগপ্রবণ প্রতিক্রিয়ার পরিবর্তে মানবিকতা,সচেতনতা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া।
একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা,অনুভূতি ও কষ্টকে গুরুত্ব দেওয়া আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
আমরা প্রত্যাশা করি,সাবিকুননাহারের এই মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজ,পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হতে শিক্ষা দেবে।তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের সবার উচিত এমন একটি পরিবেশ গড়ে তোলা,যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে নিরাপদ,মূল্যবান ও সম্মানিত মনে করতে পারে।

25/05/2026

আমাদের অভিভাবক চেয়ারম্যান স্যার এর দ্রুত সুস্থতা কামনা করছি,
আমরা হাজার হাজার প্রাক্তন ব্রাইটিয়ানরা আপনাদের সাথে আছি।
যারা আপনার বিরুদ্ধে গেছে এবং অপপ্রচার করেছে তারা সংখ্যায় অনেক কম হিসাব করলে হাতে গোনা যাবে কিন্তু যারা আপনার প্রতিষ্ঠান হতে তৈরি করা তাদের আপনি হিসাব করতে পারবেন না তারা অগণিত।
আমাদের প্রাথমিক কাজ স্যারের জন্য দোয়া করা উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এইকামনা করা।

25/05/2026

যারা চেয়ারম্যান স্যার এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছেন তাদের বিরুদ্ধে আমরা প্রাক্তন ব্রাইটিয়ানরা আইনি ব্যাবস্থা নিবো ইনশাল্লাহ।

Photos from Bright School And College Ex Students Association's post 24/05/2026

সাবিকুননাহার এর পরীক্ষার খাতা যেটারে ইসু করে অনেকেই ভিন্নখাতে ব্যাবহার করেছেন।

24/05/2026

প্রাক্তন ব্রাইটিয়ান আপনাদের বলছি এখন সময় আমাদের ঔক্যবদ্ধ হওয়া এবং থাকা।

23/05/2026

এখন পর্যন্ত আমরা মেয়েটির বাবা-মায়ের পক্ষ থেকে এমন কোনো সরাসরি বক্তব্য দেখিনি,যেখানে বলা হয়েছে যে স্কুল বা চেয়ারম্যান স্যার তাদের মেয়ের মৃত্যুর সাথে জড়িত ছিলেন।
অথচ কিছু অতিউৎসাহী মানুষের আবেগপ্রবণ ও দায়িত্বহীন আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অনেকে হয়তো বলবেন,“টাকার বিনিময়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে”।
কিন্তু একটু ভেবে দেখুন,একজন বাবা-মায়ের কাছে কি সন্তানের জীবনের চেয়ে কোনো কিছু বড় হতে পারে? নিজের সন্তানের মৃত্যু নিয়ে কি কোনো বাবা-মা শুধু টাকার জন্য সত্য লুকিয়ে রাখবেন?
আমাদের উচিত আবেগ আর উসকানির বাইরে গিয়ে সত্যকে সম্মান করা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাস্তব ঘটনা সামনে আসতে দেওয়া।
কারণ একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বিভাজন নয়,সচেতনতা ও মানবিকতাই হওয়া উচিত আমাদের পরিচয়।

21/05/2026

যাদের হাত ধরে আলো চিনেছি,তার এই অপমান আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।

21/05/2026

চেয়েছিলাম জাস্টিস কিন্তু করলেন মব....

21/05/2026

we want Justice
Stand with sabikun

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Donia, Sorai
Dhaka