25/08/2025
মানব ইতিহাসে অমানবিক ' নির্মম, নিষ্ঠুর মৃত্যু--"মৃত্যুঞ্জয়ী বীর মাস্টারদা সূর্যসেনের"
১২ জানুয়ারি ১৯৩৪ ফাঁসি কার্যকরের পূর্বে মাস্টারদার হাত পায়ের নখগুলো সব তুলে ফেলা হয়, হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে ফেলা হয়, নির্মম যন্ত্রনা দিয়ে ফাঁসি দেয়া হয়। মৃত্যুর পরে লোহার বাক্সে সিল মেরে বঙ্গোপসাগরে তার লাশ ডুবিয়ে দিয়ে অন্তিম সৎকারের সুযোগও পরিবারকে দেয়া হয়নি।
"নেত্র সেন " নামে এক বেইমান, বিশ্বাসঘাতক,টাকার লোভে চট্টগ্রামের গৈরালা গ্রাম থেকে মাস্টারদা সূর্যসেনকে ধরিয়ে দেয়। আশ্চর্যজনক হলেও সত্য, এই নেত্র সেন মাস্টারদা সূর্যসেনের দূর সম্পর্কের মামা ছিল। অবশ্য বিপ্লবীরা এই বিশ্বাসঘাতককে কিছুদিনের মধ্যে হত্যা করে।নববধূ "পুষ্পা সেন"কে রেখেই দেশের ডাকে তিনি বিপ্লবে যোগ দেন।তখনকার দিনে মহাপরাক্রমশীল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ১৯৩০ এর ১৮ থেকে ২২ এপ্রিল তিনি চট্টগ্রামকে স্বাধীন রাখেন।ঘোষণা করেন "Provisional Revolutionary Government". বলতে গেলে এটাই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশের প্রথম কোন অঞ্চলের স্বাধীনতার ঘোষণা।কল্পনা করা যায়, একজন বিপ্লবী নেতৃত্বে তখনকার দিনের ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার মত মানসিক দৃঢ়তা। সূর্য সেনেই বাঙালির স্বাধীনতা ও মুক্তির বীজ বপন করে যান। প্রশ্ন রইল, এই বাংলাদেশ দেখার জন্য তাঁরা জীবন দিয়েছেন???
Ref: & Gratitude:
1) চট্টগ্রামের জালালাবাদ যুদ্ধে মাস্টারদা সূর্যসেনের সহযোগী বিপ্লবী বিনোদ বিহারীর চাক্ষুষ বর্ণনা। (আমার জীবনের পরম সৌভাগ্য যে, শ্রদ্ধেয় বিপ্লবী বিনোদ বিহারীর সাথে সাক্ষাৎ করে ঘটনার বিবরণ জানতে পারা)
২)"Columbia Chronologics of Asian History and Culture"-Bowman John S.
3)"Surya Sen, Master da"Shah Mohammad.
4)"Raj to Saraj"- Pradhana Ramchandra. (Copy পোস্ট)