Army University Students Alliance of Bangladesh - AUSAB

Army University Students Alliance of Bangladesh - AUSAB

Share

AUSAB stands as the biggest student community, driven by a powerful vision — to unite, inspire, and empower students across the nation.

Telegram: https://t.me/ausabcommunity

02/06/2026

গরিব পোলাপান আমার ভালো লাগে না

30/05/2026

**দিন দিন যত বড় হচ্ছি, ততই বুঝতে পারছি—আমার বাবা-মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধগুলো আসলে আমার জীবনের বড় আশীর্বাদ ছিল।**

এখন প্রায়ই কোনো ঘটনা ঘটলে মনে মনে বলি, *"থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ আম্মু।"*

ছোটবেলায় বন্ধুদের সাথে ট্যুরে যেতে চাইলে আম্মু বলতেন, *"আরেকটু বড় হও, এখন না।"* তখন খুব খারাপ লাগত। মনে হতো, সবাই কত স্বাধীন, শুধু আমিই বঞ্চিত।

কলেজে উঠে আমিও স্বাধীনতা পেয়েছিলাম, তবে সেটা ছিল সীমিত। আড্ডা, খেলা কিংবা কোনো অনুষ্ঠান—সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম ছিল। সেকেন্ড ইয়ারে এসে রাত আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি মিলেছিল, তাও সপ্তাহে তিন দিন, শুধু কোচিংয়ের কারণে।

সত্যি বলতে, সেই সময় আব্বুর শাসন আমাকে এতটাই বিরক্ত করত যে মনে মনে তার উপর প্রচণ্ড রাগ পুষে রেখেছিলাম। মনে হতো, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও তাকে কখনো ক্ষমা করব না।

কিন্তু আজ বড় হয়ে বুঝি, আমি শুধু পথের আলোটুকু চিনতাম, আর আমার বাবা-মা চিনতেন পথের চোরাবালিগুলো। আমার ছিল সাহস নামের বোকামি, আর তাদের ছিল সাবধানতা নামের ভালোবাসা।

তাদের সতর্কতাকে আমি অহেতুক ভয় ভাবতাম, আর নিজের অপরিণত সিদ্ধান্তগুলোকে সাহস মনে করতাম। আজ বুঝি, পাগল তারা ছিলেন না—পাগল ছিলাম আমি। আগুনে ঝাঁপ দিতে যাওয়া একটা ছেলেকে তারা তাদের শাসন আর অভিজ্ঞতা দিয়ে বারবার বাঁচিয়ে দিয়েছেন।

আজ তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই।

যারা এখনও বাবা-মায়ের নিষেধে অভিমান করে আছেন, ট্যুরে যেতে না পারার কষ্ট বয়ে বেড়াচ্ছেন, সন্ধ্যার পর বাইরে থাকতে না দেওয়ায় রাগ করছেন—তাদের বলব, আরেকটু সময় দিন। আরেকটু বড় হন। পৃথিবীটাকে আরেকটু দেখুন, মানুষকে আরেকটু চিনুন।

দেখবেন, বাবা-মায়ের অনেক কথার অর্থ ধীরে ধীরে নিজেই বুঝতে শুরু করেছেন।

একটা কথা সবসময় মনে রাখবেন—

**স্ট্রিক্ট বাবা-মা অনেকটা ওষুধের মতো। খেতে তিতা, বিরক্তিকর এবং কষ্টদায়ক মনে হয়। কিন্তু দিন শেষে এই তিতকুটে ওষুধটাই আমাদের জীবনকে অনেক বড় বিপদ আর হাজারো অনুশোচনা থেকে রক্ষা করে।** ❤️

#বাবা_মা #উপলব্ধি #কৃতজ্ঞতা #জীবনের_শিক্ষা

27/05/2026

সি আর তোমার জন্য রেডি হচ্ছে।
তাও এক্সাম কাওকে না জানিয়ে ঠিক করবি না

27/05/2026

আসসালামু আলাইকুম,

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার প্রিয়জনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের এই পবিত্র ঈদ। হযরত ইবরাহিম (আ.) এর আত্মত্যাগের আদর্শ আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক এবং আমাদের অন্তরে সৃষ্টি করুক মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের দৃঢ় বন্ধন।

এই আনন্দময় ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং অফুরন্ত বরকত। আল্লাহ তাআলা আমাদের সকল কোরবানি, ইবাদত ও নেক আমল কবুল করুন।

উসাবের পথচলায় আপনার অবিচ্ছিন্ন সমর্থন ও পাশে থাকার জন্য উসাব আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উসাব কমিউনিটির পক্ষ থেকে রইলো আন্তরিক ঈদের শুভেচ্ছা – ঈদ মোবারক 🌙✨

— টিম উসাব

26/05/2026

ডেলা আপুর সাথে ঝটপট Rapid Fire গেইম



24/05/2026

ফ্রেশাররা যে ভুল করে..................

22/05/2026

উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা (এপিসোড -২৯)

আজ অতিথি হিসেবে যুক্ত আছেন বাউয়েট নাটোর ক্যাম্পাসের ICE বিভাগের 5th ব্যাচের শিক্ষার্থী Mursheda Nusrat Della। বর্তমানে তিনি একই বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

22/05/2026

কানাডাভিত্তিক একটি গ্লোবাল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান Gildan Bangladesh Ltd এর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন।

ধারাবাহিক সাফল্য ও উন্নতির পথচলা অব্যাহত থাকুক—এই শুভকামনা রইল 🔥

Army University Students Alliance of Bangladesh-AUSAB [ Community Group ]

21/05/2026

অভিনন্দন সাফায়াত ভাই

ধারাবাহিক সাফল্য ও উন্নতির পথচলা অব্যাহত থাকুক—এই শুভকামনা রইল 🔥



Army University Students Alliance of Bangladesh-AUSAB [ Community Group ]

21/05/2026

দালাল নয়, ডিগ্রি আপনাকে ইতালি নেবে 🎓





Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1207