Al-Amin Model School and Madrasah

Al-Amin Model School and Madrasah আল আমিন মডেল স্কুল এন্ড মাদরাসা
একটি ক্যাডেট সিস্টেম ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

06/05/2026

মেধার সাথে মননের বিকাশ। রেজাল্ট আউট অনুষ্ঠানে আমাদের ছাত্রদের আরবি গজল পরিবেশনা।🥰
Al-Amin Model School and Madrasah

এগিয়ে যাওয়ার পথে আরও একটি ধাপ। আমাদের শিক্ষার্থীদের চমৎকার সাফল্যে আমরা গর্বিত।🥰Al-Amin Model School and Madrasah
05/05/2026

এগিয়ে যাওয়ার পথে আরও একটি ধাপ। আমাদের শিক্ষার্থীদের চমৎকার সাফল্যে আমরা গর্বিত।🥰
Al-Amin Model School and Madrasah

Pray, until your heart heals.🤲Al-Amin Model School and Madrasah
18/04/2026

Pray, until your heart heals.🤲
Al-Amin Model School and Madrasah

17/04/2026

Random Afternoon Moments 🥰
Al-Amin Model School and Madrasah

01/04/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে!
দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য বিদ্যাপীঠ—আল আমিন মডেল স্কুল এন্ড মাদরাসা।

মাদানী নেসাব ও হিফজুল কুরআন বিভাগে বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে।

আমাদের এখানে হিফজ ও মাদানী নেসাবের পাশাপাশি রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ জেনারেল শিক্ষা। দেশ ও বিদেশের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে চলে আমাদের প্রতিটি পাঠদান।

হিফজুল কুরআন বিভাগে প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন করে ডেডিকেটেড ওস্তাদ এবং সার্বক্ষণিক তদারকির জন্য রয়েছেন অভিজ্ঞ নেগরান ওস্তাদ।

মাদানী নেসাবের শিক্ষার্থীদের হিফজের ইয়াদ ধরে রাখতে প্রতিদিন আধা পারা থেকে এক পারা শোনানোর বিশেষ ব্যবস্থা।
নিয়মিত আন্তর্জাতিক কারীদের মাশক এবং আরবি ও ইংরেজি স্পোকেন ক্লাস।

পড়াশোনার পাশাপাশি, শিক্ষার্থীর মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম।

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মিত বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন।

নিরাপদ ও আরামদায়ক পরিবেশ
শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা,
শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ক্লাসরুম,
সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাবস্থা,
নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত সুষম খাবার।

আপনার সন্তানকে বহির্বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার যোগ্য করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।

ঠিকানা: ৮৩/ রসুলপুর, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
মোবাইল: ০১৭৬৩-৮৮১৬১৩, ০১৭৮০-৭৬৯৬২২।

দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ুন আপনার সন্তানের ভবিষ্যৎ! 🌙📚আলহামদুলিল্লাহ! ২০২৬ শিক্ষাবর্ষে (রমজান সেশন) আল আমিন মডে...
29/03/2026

দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ুন আপনার সন্তানের ভবিষ্যৎ! 🌙📚

আলহামদুলিল্লাহ!
২০২৬ শিক্ষাবর্ষে (রমজান সেশন)
আল আমিন মডেল স্কুল এন্ড মাদরাসা-তে
বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে।

আপনার সন্তানকে আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে।

📖 আমাদের বিভাগসমূহ:
✅ নূরানী ও নাজেরা বিভাগ
✅ হিফজুল কুরআন বিভাগ
✅ মাদানী নেসাব (কিতাব বিভাগ)

✨ কেন আমাদের বেছে নেবেন?
* ধর্মীয় ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়।
* ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জেনারেল শিক্ষা।
* হাফেজ শিক্ষার্থীদের প্রতিদিন
আধা পারা থেকে এক পারা শোনানোর ব্যবস্থা।
* দেশ-বিদেশের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত
শিক্ষক মণ্ডলী।
* বর্হিবিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুবর্ণ সুযোগ।

📍 ঠিকানা: ৮৩/ রসুলপুর, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
📞 ভর্তির জন্য যোগাযোগ: 01763-881613, 01780-769622

আজই যোগাযোগ করে আপনার সন্তানের আসনটি নিশ্চিত করুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ​সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা স...
27/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

​সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন এবং আনন্দময় ঈদ উপভোগ করেছেন।

​দীর্ঘ ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল ২৮শে মার্চ, রোজ শনিবার থেকে বিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম যথানিয়মে শুরু হবে, ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীকে ক্লাস রুটিন অনুসরণ করে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

​ক্লাসের সময়সূচি:
​হিফজুল কুরআন:
বাদ ফজর (সকাল ৬:১৫ – ৬:৪৫ মিনিট)
​প্রথম থেকে পঞ্চম শ্রেণি (জেনারেল):
সকাল ৭:৪৫ মিনিট
​প্লে ও নার্সারি:
সকাল ১১:৪৫ মিনিট

​আসন্ন প্রথম সাময়িক পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার তাওফিক দান করুন আমিন!

​বিনীত,
কর্তৃপক্ষ
আল আমিন মডেল স্কুল এন্ড মাদরাসা
তারিখ: ২৭ শে মার্চ, ২০২৬ ইং

23/03/2026
تقبل الله منا ومنكمكل عام وأنتم بخيرঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো:১- অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জা...
21/03/2026

تقبل الله منا ومنكم

كل عام وأنتم بخير

ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো:

১- অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]
২- মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]
৩- গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]
৪- শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮]
৫- সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]
৬- সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]
৭- ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। [বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]
৮- সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭]
৯- ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]
১০- ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]
১১- যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং-৯৮৬]
১২- পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩]
১৩- ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
বাংলায়: আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]
আল্লাহ তায়ালা আমাদের উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। 🤲আমীন🤲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Model School and Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Amin Model School and Madrasah:

Shortcuts

Share

Category